করাচির কাগজ ডন-এ ছাপা হয়েছে একটা খবর। শেখ মুজিব রাওয়ালপিন্ডি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে।
পাঞ্জাবি, পায়জামা, মুজিবকোট পরিহিত। চোখে চশমা। তাঁর মুখটা আগের মতো সংকল্পবদ্ধ। পেছনে দাঁড়িয়ে দুজন সৈনিক।
একটা কাগজ নিয়ে একবার রেনু দেখেন, একবার হাসিনা দেখেন, একবার জামাল দেখেন। তারপর দেখে রাসেল। রাসেল তার আব্বার ছবিতে চুমু খায়।
রেনু দীর্ঘশ্বাস ফেলেন। হাসিনা চোখ মুছতে লাগলেন শাড়ির আঁচল দিয়ে।
