৮৯। তারা কি দেখতে পায় না যে, এটা তাদের একটি কথারও [ উত্তর ] ফেরত দিতে পারে না। এবং ইহা তাদের কোন ক্ষতি অথবা কোন উপকার করার ক্ষমতা রাখে না ? ২৬১২।
২৬১২। সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই আয়াতে মন্তব্য করা হয়েছে। ইসরাঈলীরা সর্বশক্তিমান অল্লাহ্র বিভিন্ন ক্ষমতার সাক্ষী, তবুও তারা সেই সর্বশক্তিমানের এবাদত ত্যাগ করে মূর্তি পূঁজাতে অধিক আগ্রহী। আল্লাহ্ তাদের নির্দ্দিষ্ট আদেশ দান করেছেন। ইহুদীরা সেই আদেশকে অমান্য করে গোবৎসের হাম্বা রবের প্রতি অধিক মনোযোগী হয়। এ কথা তাদের চিন্তায় আসে নাই যে গোবৎসের হাম্বা রব হয়তো পূঁজারীর প্রতারণা – যা অহরহই ঘটে থাকে। গো বৎসের এই মূর্তি ভালো বা মন্দ করার কোনও ক্ষমতাই রাখে না। আল্লাহ্ হচ্ছেন সমস্ত বিশ্বভূবনের পালনকর্তা , রক্ষাকর্তা। যার দয়া ও করুণা অপরসীম, যার ক্রোধ ভয়াবহ।
আয়াতঃ 020.090
হারুন তাদেরকে পুর্বেই বলেছিলেনঃ হে আমার কওম, তোমরা তো এই গো-বৎস দ্বারা পরীক্ষায় নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়। অতএব, তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল।
And Hârûn (Aaron) indeed had said to them beforehand: ”O my people! You are being tried in this, and verily, your Lord is (Allâh) the Most Beneficent, so follow me and obey my order.”
وَلَقَدْ قَالَ لَهُمْ هَارُونُ مِن قَبْلُ يَا قَوْمِ إِنَّمَا فُتِنتُم بِهِ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي
Walaqad qala lahum haroonu min qablu ya qawmi innama futintum bihi wa-inna rabbakumu alrrahmanu faittabiAAoonee waateeAAoo amree
YUSUFALI: Aaron had already, before this said to them: “O my people! ye are being tested in this: for verily your Lord is (Allah) Most Gracious; so follow me and obey my command.”
PICKTHAL: And Aaron indeed had told them beforehand: O my people! Ye are but being seduced therewith, for lo! your Lord is the Beneficent, so follow me and obey my order.
SHAKIR: And certainly Haroun had said to them before: O my people! you are only tried by it, and surely your Lord is the Beneficent Allah, therefore follow me and obey my order.
KHALIFA: And Aaron had told them, “O my people, this is a test for you. Your only Lord is the Most Gracious, so follow me, and obey my commands.”
রুকু – ৫
৯০। এর পূর্বেই হারুন ইতিমধ্যেই তাদের বলেছিলো, ” হে আমার সম্প্রদায় ! এর দ্বারা তো তোমাদের পরীক্ষা করা হচ্ছে ২৬১৩। নিশ্চয়ই তোমার প্রভু [আল্লাহ্ ] পরম করুণাময়। সুতারাং আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল ২৬১৪। ”
২৬১৩। দীর্ঘদিন মিশরে থাকার ফলে ইসরাঈলীরা মিশরের ভাবধারাতে প্রভাবিত ছিলো। আল্লাহ্র প্রচন্ড ক্ষমতা দর্শনের পরেও তারা সে প্রভাব মুক্ত হতে পারে নাই। তাদের আল্লাহ্ সামিরীর দ্বারা মিশরের মূর্তি পূঁজার দিকে প্রলোভিত করেন। তারা যেনো সামিরীর প্রভাব মুক্ত হয়ে শুধু মাত্র এক আল্লাহ্র উপাসনা করে। এ ছিলো আল্লাহ্র তরফ থেকে এক পরীক্ষা।
২৬১৪। বাইবেলে হারুনকে প্রধান অপরাধী হিসেবে বর্ণনা করা হয়েছে যাকে আল্লাহ্ কর্তৃক মনোনীত মুসার সাহায্যকারী রূপে কোরাণে বর্ণিত। হারুনের দায়িত্বের বিপরীত ভাবধারাকে প্রকাশ করে [ দেখুন ৭ : ১৫০ ও টিকা ১১১৬ ]। অপর পক্ষে কোরাণের বক্তব্য সামঞ্জস্যপূর্ণ। কারণ হারুনকে হযরত মুসার সাহায্যকারী রূপে আল্লাহ্ মনোনীত করেছেন।। তাঁর পক্ষে সামিরীর তৈরী গোবৎসের পূঁজাতে অংশগ্রহণ সম্ভব নয়। মিশরবাসীর ষাড় দেবতা Osiris এর অনুকরণে সামিরী সোনার গোবৎসকে তৈরী করে যেনো ইসরাঈলীরা মিশরবাসীদের প্রভাবমুক্ত হতে না পারে।
আয়াতঃ 020.091
তারা বললঃ মূসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদাসর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব।
They said: ”We will not stop worshipping it (i.e. the calf), until Mûsa (Moses) returns to us.”
قَالُوا لَن نَّبْرَحَ عَلَيْهِ عَاكِفِينَ حَتَّى يَرْجِعَ إِلَيْنَا مُوسَى
Qaloo lan nabraha AAalayhi AAakifeena hatta yarjiAAa ilayna moosa
YUSUFALI: They had said: “We will not abandon this cult, but we will devote ourselves to it until Moses returns to us.”
PICKTHAL: They said: We shall by no means cease to be its votaries till Moses return unto us.
SHAKIR: They said: We will by no means cease to keep to its worship until Musa returns to us.
KHALIFA: They said, “We will continue to worship it, until Moses comes back.”
৯১। তারা বলেছিলো, ২৬১৫, ” আমরা এই ধর্মীয় পদ্ধতি কিছুতেই পরিত্যাগ করবো না ,বরং মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা এতে আত্মসমর্পন করবো ২৬১৬। ”
২৬১৫। আয়াত [ ২০ : ৯০ ] ছিলো হারুনের আবেদন ইসরাঈলীদের প্রতি এবং [ ২০ : ৯১ ] আয়াত ছিলো ইসরাঈলীদের বিরোধিতাপূর্ণ প্রতিউত্তর। অবশ্য এ দুটো আয়াতের বক্তব্য ছিলো মুসার তূর পর্বত থেকে তাওরাত সহযোগে ফিরে আসার পূর্বে।
