• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর – আবুল মনসুর আহমেদ

Amar Dekha Rajnitir Ponchash Bachor by Abul Mansur Ahmed

প্রেসিডেন্ট ইয়াহিয়ার আগের ঘোষণায় বুঝা গিয়াছিল প্রেসিডেনশিয়াল প্যাটার্ন হইতে পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরিয়া আসা তাঁর মতে একটা সেটলড় প্রশ্ন। কিন্তু পরবর্তীকালে ঘোষণায় তিনি পার্লামেন্টারি কথাটা না বলায় সংবাদপত্র রিপোর্টারা ঐ অমিশনের কারণ জিগ্‌গাসা করিয়াছিলেন। জবাবে প্রেসিডেন্ট বলিয়াছেন বারে বারে একই কথার পুনরাবৃত্তি করা তিনি দরকার বোধ করেন না ইডিওলজি ফেডারেল ও ম্যাক্সিমাম প্রাদেশিক স্বায়ত্তশাসন কথাগুলি বহুবার পুনরাবৃত্তি করিতে আপত্তি না হইলে পার্লামেন্টারি কথাটার পুনরাবৃত্তিও নিশ্চয়ই দোষের হইত না। এ বিষয়ে আমার আশংকা মিথ্যা হউক, এই মুনাজাত করি। কিন্তু সে আশংকার কথাটা না বলিয়া পারিতেছিনা। বর্তমান সরকারের বিশ্বস্ত কেউ-কেউ আমাকে বলিতেছিলেন যে নিজ পার্লামেন্টারি ও নিভাজ প্রেসিডেনশিয়াল সিস্টেম পাকিস্তানের উপযোগী নয়। এখানে তুর্কী শাসনতন্ত্রের অনুকরণে উক্ত দুই সিস্টেমের মিশ্রনে একটি নয়া প্যাটার্ন বাহির করিবার চেষ্টা হওয়া উচিৎ। উক্ত ভদ্রলোকেরা প্রেসিডেন্ট ইয়াহিয়া ও তাঁহার আইন উপদেষ্টাদের মনের কথা বলিয়াছেন কি না কে জানে?

পশ্চিম-পাকিস্তানের ওয়ান ইউনিট ও দুই অঞ্চলের প্রতিনিধিত্বের প্যারিটি বাতিল করিয়া প্রেসিডেন্ট জনমতের প্রতি শ্রদ্ধা দেখাইয়াছেন। কথাটা বিচার-সাপেক্ষ। পশ্চিম পাকিস্তানের মাইনরিটি প্রদেশেসমূহ ওয়ান ইউনিটের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছিল; তাহাদের নেতাদের বিপুল মেজরিটি বরাবর ওয়ান ইউনিটের বিরুদ্ধে আন্দোলন করিয়া আসিতেছেন। ইহা ঠিক কথা। ওয়ান ইউনিট-বিরোধী এই আন্দোলনটা নিরর্থক ছিল না। উহার বিরুদ্ধে মাইনরিটি প্রদেশসমূহের বাস্তব ও গুরুতর অভিযোগ ছিল। সে অভিযোগের প্রতিকারের পন্থা হিসাবে সকল প্রদেশই যার তা স্বায়ত্তশাসিত পূর্বাবস্থায় ফিরিয়া যাইতে চাহিতেছিল, একথাও ঠিক। কিন্তু গোটা পশ্চিম পাকিস্তান ও সংলগ্ন দেশীয় রাজ্যসমূহের সাধারণ স্বার্থের বিষয়গুলি এজমালিতে পরিচালনের পন্থা হিসাবে সবগুলি স্বায়ত্তশাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলির সমন্বয়ে একটি যোনাল ফেডারেশন করিবার আবশ্যকতা কেউ অস্বীকার করেন নাই। প্রেসিডেন্ট ইয়াহিয়া এই দিককার কথাটা একদম বিচার না করিয়া শুধু সবগুলি প্রদেশকেই পূর্বাবস্থায় ফিরাইয়া নেন নাই, বরঞ্চ ওয়ান ইউনিট গঠনের আগে যে-সব দেশীয় রাজ্য স্বায়ত্তশাসিত ছিল, সেগুলির বেশির ভাগকেই পার্শ্ববর্তী প্রদেশের সহিত সংযুক্ত করিয়া ফেলিয়াছেন। এটা আইনের বিচারে ঠিক হয় নাই। রাজনীতির বিচারে ঠিক হইয়াছে কি না অয়দিন পরেই বুঝা যাইবে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, বাহওয়ালপুর হইতে প্রতিবাদ উঠিয়াছে। এটা কতদূর গড়াইবে কে জানে? প্রেসিডেন্টের আইন-উপদেষ্টারা তাঁহাকে কি উপদেশ দিয়াছেন জানি না। কিন্তু ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন অনুসারে এইসব দেশীয় রাজ্য পাকিস্তানেই এক্সিড করিয়াছিল, কোনও একটি প্রদেশে এক্সিড করে নাই। তারপর ১৯৫৪ সালের অক্টোবর মাসে বড়লাটের অর্ডিন্যান্স-বলে পশ্চিম পাকিস্তান প্রদেশ গঠিত হওয়ার পর ঐসব দেশীয় রাজ্য পাকিস্তান সরকারের সহিত দস্তখতী চুক্তি বলে পশ্চিম পাকিস্তান প্রদেশের অন্তর্ভুক্ত হইয়াছিল। পশ্চিম-পাকিস্তান প্রদেশ ভাংগিয়া যাওয়ার পর প্রদেশসমূহের মতই দেশীয় রাজ্যগুলিও পূর্বেকার অবস্থায় ফিরিয়া গিয়াছে। এ অবস্থায় ঐসব দেশীয় রাজ্যের সহিত নূতন চুক্তি না করিয়া তাদেরে পাশ্ববর্তী কোনো প্রদেশের অংগ করা যায় না। প্রেসিডেন্ট ইয়াহিয়ার মধ্যস্থতায় এরূপ কোনও চুক্তি তাদের সাথে হইয়াছে কিনা, সরকারী ঘোষণায় তা প্রকাশ নাই।

তারপর ধরুন, রাজনৈতিক দিকটার কথা। ওয়ান ইউনিট ভাংগিয়া দিবার সময় উহাদের সমন্বয়ে একটা যোনাল ফেডারেশনের সম্ভাবনার কথা ত কোথাও বলাই হয় নাই, বরঞ্চ তেমন কোনও যোনাল ফেডারেশন না হওয়ার ব্যবস্থাই করা হইয়াছে বলিয়া মনে হয়। প্রথমতঃ ট্রাইবাল এরিয়াগুলিকে আলাদা করিয়া ঐগুলি কেন্দ্রীয় সরকারের শাসনাধীনে আনা হইয়াছে। দ্বিতীয়তঃ ঐসব এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন কর্পোরেশন গঠনের কথা বলা হইয়াছে। এতে এটাই বোঝা যায় যে সিন্ধু উপত্যকা পরিকল্পনা, তারবেলা, মংলা, সুইগ্যাস, রেল, পোস্ট, টেলি, ইনফর্মেশন, ব্রডকাস্টিং, পানি বিদ্যুৎ ইত্যাদি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখিবার জন্য বর্তমান সরকার মনের দিকে তৈয়ার হইয়াই গিয়াছেন। সকল প্রদেশ ও দেশীয় রাজ্যসমূহের সমন্বয়ে একটি যোনাল ফেডারেশন না হইলে পশ্চিমাঞ্চলের ঐ সব বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে না আনিয়া উপায়ান্তরও নাই। পশ্চিমাঞ্চলে যদি তা হয় তবে পূর্বাঞ্চলে কি হইবে?

এইখানেই পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ঐক্য ও বিভক্তির সাথে পূর্ব পাকিস্তানের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত হইয়া পড়ে। এইখানেই লাহোর প্রস্তাব, আঞ্চলিক নাম প্রাদেশিক স্বায়ত্তশাসন, দুই অঞ্চলের প্যারিটি, পশ্চিম-পাকিস্তানের ওয়ান ইউনিট, সব কথা অনিবার্যরূপে প্রাসংগিক হইয়া পড়ে। পূর্ব-পাকিস্তানের স্বার্থের কথা বিচারে পশ্চিম পাকিস্তানের গঠন-প্রকৃতি-আকৃতির কথা অবান্তর এ কথা আর বলা চলে না। আবশ্যিকভাবেই এটা ‘বান্তর’ হইয়া পড়ে। একটু পরেই এসব বিষয়ই যথাসম্ভব সংক্ষেপে আলোচনা করিব। তার আগে আরেকটা ব্যাপারের দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করিয়া রাখিতেছি। প্রেসিডেন্ট ইয়াহিয়া আসন্ন নির্বাচিত আইন পরিষদের মতামতের অপেক্ষা না করিয়া নিজ দায়িত্বে যে দুইটি ব্যাপাত্র দশ বছরের প্রচলিত ব্যবস্থা বাতিল করিয়াছেন, তার একটি ওয়ান ইউনিট, অপরটি পারিটি। ওয়ান ইউনিটের বিরুদ্ধে পশ্চিম-পাকিস্তানের মাইনরিটি প্রদেশসমূহে ঘোরর আপত্তি উঠিয়াছিল এ কথা আগেই বলিয়াছি।

Page 209 of 271
Prev1...208209210...271Next
Previous Post

মেঘাবৃত চাঁদ – আবু রুশদ

Next Post

আয়না (ব্যঙ্গরচনা) – আবুল মনসুর আহমদ

Next Post

আয়না (ব্যঙ্গরচনা) - আবুল মনসুর আহমদ

পদ্মার পলিদ্বীপ - আবু ইসহাক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In