আমি চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে নিষ্পলক দৃষ্টিতে সে মনোমহিনী রূপ সৌন্দর্য পান করতে লাগলাম।
এবার সে অপরূপা পরী তার স্থান পরিবর্তন করল। গলুই থেকে সরে এসে নৌকার দাঁড়টা হাতে তুলে নিল।
নৌকাটা অনেক আগেই ভঙ্গুর অবস্থায় পৌঁছে গিয়েছিল। এখন সে নিতান্তই দৈন্যদশায় পৌঁছে গেছে। এরকম খারাপ অবস্থায় পৌঁছে কোনোরকমে একটিমাত্র দাঁড় দিয়ে পানি কেটে কেটে পরীটা তার বাহন নৌকটাকে এগিয়ে নিয়ে চলেছে।
পরী! রূপসি পরী। আমার রূপের রানি পরী! আমার স্বপ্ন-সাধের অনন্যা পরী। আমার কল্পনার রূপ-সৌন্দর্যের আঁকর পরী প্রেতলোকের নৌকা বাইছে।
যে ছিটেফোটো আলোর অস্তিত্ব এখনও পরিবেশে লক্ষিত হচ্ছে, এখনও ঝিলিক সৃষ্টি করছে করে চলেছে তার মনে দোলা লাগানো তনুশ্রী, সে তনুতেই যেন আনন্দ উল্লাস ফেটে পড়তে চাইছে। কিন্তু হায়! আমার ভালো-লাগা সে অনন্য আকৃতি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে ছায়ার রাজ্যে প্রবেশ করা মাত্র তার রূপলাবণ্য নিঃশেষে মিলিয়ে গিয়ে এমন বিকৃত রূপ ধারণ করেছে, যা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি ভেবে কুল-কিনারা পেলাম না, মুহূর্তে এ কী অদ্ভুত কাণ্ড ঘটে গেল!
আমি আপন চোখে সে অবিশ্বাস্য দৃশ্যটার ওপর দৃষ্টি নিবদ্ধ রাখলাম। তাকিয়ে রইলাম, নৌকার ওপর দাঁড়িয়ে ভাসমান সে আকৃতিটার দিকে।
সে অত্যাশ্চর্য মূর্তিটাকে নিয়ে নৌকাটা হঠাৎ আমার দৃষ্টির বাইরে চলে গেল। অন্ধকার রাজ্যে প্রবেশ করে চোখের পলকে কোথায় যেন হারিয়ে, নিশ্চিহ্ন হয়ে গেল।
সে অপরূপা পুরো দ্বীপটাকে প্রদক্ষিণ করে এক সময় আবার আমার দৃষ্টিকোণে ভেসে উঠল। অন্ধকার জগৎ থেকে ছেড়ে বেরিয়ে এলো আলোর জগতে।
আমি তখন আপন মনে বিড়বিড় করে চলেছি–মায়াময়ী রূপসি পরী পুরো একটা বছর অন্যত্র কাটিয়ে আবার এখানে ফিরে এলো। ছোট হলেও এ দ্বীপটাকে একবার প্রদক্ষিণ করার অর্থ তার আয়ু থেকে একটা বছর কমিয়ে দেওয়া। একটা বছর পুরো একটা বছর। একটা চক্কর মারতে গিয়েই সে শীত আর গ্রীষ্ম পার করে এলো। তার ছোট্ট জীবন আর কিছুটা ছোট হয়ে এলো। মৃত্যু, শেষ পরিণতির দিকে আরও কিছুটা এগিয়ে গেল তো বটেই।
ছায়ায় ঘেরা মায়াচ্ছন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় আমার নজরে যা পড়েছে। তার শরীর থেকে ছায়া ঘসে ঘসে পানি পড়েছে। এর ফলে কালো পানির রং আরও কালো হয়ে গেছে। আর অনিন্দ্য সুন্দর ছায়া নিঃশেষে গ্রাস করেছে। ছায়া আরও ছায়া পানি আরও কালো।
কালো, অন্ধকারের এলাকা অতিক্রম করে দ্বীপটাকে চক্কর মেরে ছিপছিপে অথচ অতুলনীয় রূপের আঁকর তন্বী যুবতি পরী আবার আলোর রাজ্যে ঢুকল। আবার সে আলোর এলাকা ছেড়ে বেরিয়ে এলো। তার অপরূপ অঙ্গে অনিশ্চয়তা আগের চেয়ে আরও অনেকাংশে বেড়ে গেছে। আগের মতো হাসিখুশি ভাব, আনন্দ-উল্লাস এখন আর তার মধ্যে নেই।
সে অপরূপা পরী আলোর এলাকা থেকে বেরিয়ে এসে বাতাসের কাঁধে ভর দিয়ে আলতোভাবে অন্ধকারে ঢুকে যাওয়া মাত্র, অন্ধকার অঞ্চলটা আরও অনেক, অনেক অন্ধকার হয়ে গেল।
আবারও দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। তার শরীর থেকে টুকরো টুকরো ছায়া সে কালো জলরাশির ওপর খসে খসে পড়তে লাগর। কালো জলরাশি ক্রমে ঘন কালো হয়ে উঠল। ফলে পরীর গা থেকে খসে পড়া ছায়া মুহূর্তে কালো পানির মধ্যে মিশে একাকার হয়ে গেল।
এভাবেই চক্রাকারে আলো অন্ধকারের ক্রম পরিবর্তন চলতে লাগল।
অপরূপ তন্বী পরী দ্বীপটাকে চক্কর মেরে বার বার ঘুরে এল।
আর এভাবে ক্রমান্বয়ে চক্কর মেরে মেরে অপরূপা পরীর দেহপল্লব ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়তে লাগল। আর সে সঙ্গে মুমূর্ষ বিষণ্ণতা অল্প অল্প করে প্রকট থেকে প্রকটতর হয়ে পড়তে লাগল।
সময় যত পেরিয়ে যাচ্ছে, পরী দ্বীপটাকে যতই চক্কর মারছে, ততই তার শরীর হালকা, ফ্যাকাশে-বিবর্ণ, অস্পষ্ট আরও ক্ষীণকায় হয়ে পড়তে লাগল। এক সময় পরিস্থিতি এমন হয়ে এলো যে, কায়া বলে কিছুই আর অবশিষ্ট থাকছে না।
অপরূপাতন্বী পরীর কায়া ক্রমেই ছায়ায় পরিণত হয়ে যাচ্ছে। আর সে ছায়া পানির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
জলরাশি ক্রমেই এমন গাঢ় কালো হয়ে পড়ছে, যেন কষ্ঠিপাথরের রঙ ধারণ করেছে।
এদিকে বিদায়ী সূর্য তার শেষ রক্তিম আভাটুকু পাহাড়, দ্বীপ আর জলধারার ওপর ছড়িয়ে দিয়ে গা-ঢাকা দেওয়ার জন্য উন্মুখ হয়ে পড়ল। এবার সেটা সত্যি সত্যি গা ঢাকা দিল। সম্পূর্ণরূপে চোখের আড়ালে চলে গেল। একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। এককণা আলোও আর কোথাও রইল না।
আর অপরূপ পরী? সেও জমাটবাঁধা অন্ধকারে আত্মগোপন করে রইল।
অন্ধকার রাজ্যে ঢোকার মুহূর্তে বিদায়ী সূর্যের শেষ রক্তিম আভায় নিরাসক্ত নির্বাপিত প্রায় অবয়বটা দেখতে পেয়েছিলাম। ব্যস, তারপর মুহূর্তেই সে ঘুটঘুঁটে অন্ধকারে চিরকালের মতো হারিয়ে গেল। আর তাকে আমি দেখতে পাইনি।
দ্য আর্ট দ্য ম্যান
র্যাটলবরো রহস্য!
এ রহস্যভেদের ব্যাপারে আমি ঈডিপাস-এর ভূমিকা গ্রহণ করব, আগেই বলে রাখছি।
সেটা ছিল আঠারো সালের গ্রীষ্মের একটা দিন। সে বিশেষ দিনেই রহস্যজনক ঘটনাটা ঘটেছিল।
আমি দুঃখের সঙ্গেই বলে রাখছি যে, রহস্যজনক ঘটনাটার কথা আমি হালকা ভাবেই তুলে ধরছি। সেবার গ্রীষ্মে নগরের সেরা ধনকুবের এবং সম্মানীয় অধিবাসী মি. বার্ণাবাস শাটলওয়াদি সন্দেহজনকভাবে নিরুদ্দেশ হলেন।
