হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল সুরেশের। যিনি জানতেন না, বিপ্লবীদের পরিকল্পনাই ছিল সেই সকালে ইচ্ছাকৃত ভাবে সুরেশের দৃষ্টিগোচর করা চিত্তপ্রিয়কে। পুলিশের ‘সন্ধান চাই’-এর তালিকার শীর্ষস্তরে থাকা বিপ্লবী নজরে এলে সুরেশ গ্রেফতারের চেষ্টা করবেনই, চলে আসবেনই ক্লোজ় রেঞ্জে এবং তখনই করা হবে অতর্কিত আক্রমণ। আত্মরক্ষার ন্যূনতম সুযোগ দেওয়া হবে না অত্যাচারী অফিসারকে।
.
মোটরগাড়িতে আরোহীর বেশে সওয়ার হয়ে ডাকাতি। কলকাতায় এই অভিনব পদ্ধতিতে ডাকাতি কখনও ঘটেনি ইতিপূর্বে। উপর্যুপরি দু’বার। দশদিনের ব্যবধানে। রেশ কাটতে না কাটতেই প্রকাশ্য দিবালোকে পুলিশ-হত্যা। এরপর কী? কোথায়-কবে-কখন?
লালবাজারের শীর্ষমহলে কাঁপুনি ধরে গিয়েছিল বললে হয়তো অতিশয়োক্তি হবে, কিন্তু এটুকু লেখাই যায় দ্বিধাহীন, জোড়া ডাকাতি এবং পুলিশ অফিসার খুনের যৌথ অভিঘাতে ব্রিটিশ শাসনাধীন কলকাতা পুলিশের সোর্স নেটওয়ার্ক এবং অপরাধদমনে দক্ষতা নিয়ে দেখা দিয়েছিল অস্বস্তিকর প্রশ্নচিহ্ন। সরকারের কাছে কর্তাদের বিস্তর জবাবদিহি করতে হয়েছিল পুলিশি ব্যর্থতার।
নগরপালের নেতৃত্বে উচ্চপদস্থ অফিসারদের একাধিক বৈঠকে সিদ্ধান্ত হল নজরদারি ব্যবস্থা ঢেলে সাজার। ফলত, ‘Taxi Dacoities’ বা ‘Motor Dacoities’ রুখতে কলকাতা পুলিশের ইতিহাসে সেই প্রথম চালু হল প্রধান সড়কগুলিতে লোহার বা বাঁশের ড্রপগেট বসিয়ে গাড়ি তল্লাশি করার বিধিনিয়ম। যাকে বর্তমান পুলিশি পরিভাষায় ‘নাকাবন্দি’ বলা হয়।
আমূল পরিবর্তন ঘটল টহলদারির প্রচলিত ব্যবস্থায়ও। বিশেষ গাড়িতে যথেষ্টসংখ্যক সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন করে শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শুরু হল ‘Armoured Car’ এবং ‘Flying Squad’-এর ‘Round-the-clock patrolling’। শহরে ঢোকার এবং বেরনোর রাস্তাগুলিতে সশস্ত্র প্রহরা চালু হল। নজরদারিতে প্রাধান্য পেল উত্তর এবং পূর্ব কলকাতা। শহরের মূলত যে অংশে বিপ্লবীদের গোপন আস্তানার সংখ্যাধিক্য। চিৎপুর, টালা, বেলগাছিয়া, মানিকতলা, নারকেলডাঙা এবং হাওড়া ব্রিজে যখন-তখন যাকে-তাকে ধরে এবং যে-কোনও গাড়িকে থামিয়ে শুরু হল খানাতল্লাশি। থানায় থানায় বসল সাইরেন।
১৯১৫-র বার্ষিক পুলিশ প্রতিবেদনে লিপিবদ্ধ রয়েছে তৎকালীন নজরদারি ব্যবস্থার ভোলবদলে জোড়া ডাকাতি এবং হেদুয়ার খুনের গুরুত্ব।
Political Crime.—The present year has been marked by an outbreak of serious political crime of a new form, namely motor-car dacoities, and in addition here have been three cases of murder by the anarchist party, two of the victims being police officers. Special preventive measures in the shapes of patrols, alarms and traffic barriers were taken to deal with this particular form of crime, and the activities of the anarchist party have been checked by arrests in Calcutta and the neighbourhood under the defence of India Act.
The Special Branch assisted the local police in the investigation of 17 cases during the year. Details of the most important are given below:-
Garden Reach Taxi Dacoity Case. — On the 12th February 1915 at 2 P.M. a sircar and two durwans of Messrs. Bird & Co., Calcutta, were conveying Rs. 18,000 in cash in a ticca gharri to the South Union Mill when their gharry was stopped in Garden Reach by four armed Bengalis in a taxi. The occupants of the gharry were compelled to make over their cash under threats of being shot and the dacoits then decamped in the taxi throwing out the chauffeur as they drove off. They were eventually traced through the Sundarbans back to Calcutta and four of them were arrested in the Northern Town, one with a loaded mauser pistol but no property was recovered. Two of the accused were subsequently put on trial, one being convicted and sentenced to seven years’ rigorous imprisonment and the other acquitted. The chauffeur, a Sikh employe of the Indian Taxi Company, was an accomplice and has since been interned in jail.
Belliaghatta Motor Dacoity. — On the 22nd February 1915 at about 09.30 P.M. a band of 15 Bengali youths armed with pistols attacked the counting house of Lalit Mohan Brindabun Shah at 25, Chaulpatti Road, Belliaghalla, in motor cars and looted Rs. 19,000 in Government Currency notes. The cashier was wounded by a revolver shot and taxi driver shot dead by the dacoits. The numbers of the stolen notes could not be correctly given by the complainant and he and his servants declared their inability to identify any of the dacoits, so it was impossible to get evidence to prosecute. The taxi used, together with a mauser pistol and ammunition was found subsequent to the dacoity in a lane near Circular Road and latter enquiries have given a clue to the gang who committed this crime, 5 of whom have been interned.
