• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বিপুলা পৃথিবী – আনিসুজ্জামান

Bipula Prithibi by Anisuzzaman

মধ্য-এশিয়ার প্রতিনিধি হয়ে এসেছেন ইতিহাসবিদ বোবোজান গফুরভ। দু বছর আগে প্যারিসে ওরিয়েন্টালিস্ট কংগ্রেসে তিনি ছিলেন, কিন্তু সেবারে আলাপ হয়নি। বাংলাদেশ থেকে গেছি শুনে তিনি জানতে চাইলেন, কেমন আছি এবং আমার উত্তরের অপেক্ষা না করেই মুচকি হেসে বললেন, ইউনিফর্ম পরলে প্রত্যেক সামরিক কর্মকর্তা নিজেকে আলেকজান্ডার মনে করে। বাংলাদেশে সামরিক শাসনের বয়স তখন ছ মাস পেরিয়েছে। সম্মেলনে যে দুজনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, তাদের একজন ইন্দোনেশীয় অর্থনীতিবিদ-বয়সে আমার চেয়ে সামান্য বড়ো, আরেকজন মালয়েশীয় স্থপতি-কুয়ালামপুরের এক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের ডিন–বয়সে আমার ছোটো। তাঁদের দুজনেরই নাম ভুলে গেছি। মনে আছে নারায়ণ মেননকে–একদা অল ইন্ডিয়া রেডিওর বড়োকর্তা, সংগীতবিশেষজ্ঞ, তখন বোম্বাইতে অবসরজীবন যাপন করছিলেন। তাঁর স্ত্রী রেখাও সুপরিচিত সংগীতশিল্পী–তিনি অবশ্য টোকিওতে আসেননি। মেনন আমন্ত্রণ জানিয়েছিলেন, যখনই বোম্বাই দিয়ে আসা-যাওয়া করি, তাঁর বাড়িতে যেন অতিথি হই। আরেকজনের কথাও উল্লেখযোগ্য। তিনি এসেছিলেন আফগানিস্তান থেকে–সরকারি কর্মকর্তা, তখন আছেন বহিঃপ্রচার বিভাগের শীর্ষদেশে, কিন্তু গবেষণার সঙ্গে দূরতম সম্পর্ক নেই। নিতান্ত ভালোমানুষ, খোলাখুলিই বললেন, তোমাদের মতো অ্যাকাডেমিকদের মধ্যে আমি ডাঙায় তোলা মাছ–খেই পাচ্ছি না কিছুতে, কী যে বলব, ঠাহর করতে পারি না। বললাম, কিছু যে বলতেই হবে, এমন কথা নেই। বলার কথা থাকলে বলবেন, নইলে অন্যের কথা শুনবেন কিংবা শোনার ভান করবেন। তিনি খুব একটা স্বস্তির হাসি হাসলেন। আফগানিস্তানের পরবর্তী রাজনৈতিক ডামাডোলের সময়ে আরো অনেকের মতো এই সরল মানুষটিকেও প্রাণ দিতে হলো কি না, এ প্রশ্ন আমার মনে পরে অনেকবার দেখা দিয়েছিল, তবে তার উত্তর পাইনি।

অধিবেশনে যোগ দিয়ে বুঝলাম, ঠাণ্ডা লড়াইয়ের জের এখানেও চলছে–গফুরভ সোভিয়েত ইউনিয়নের ভূমিকায়, আর মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গায় থাইল্যান্ডের প্রতিনিধি। একটি খসড়ায় থাই প্রতিনিধির দেওয়া দুটি বাক্যের প্রবল বিরোধিতা করলেন গফুরভ। মীমাংসায় আসা যাচ্ছে না। আমার পাশেই ছিলেন ইন্দোনেশীয় অর্থনীতিবিদ। তাঁকে বললাম, গফুরভের কথাটা পাদটীকায় দিলে কেমন হয়? তিনি বললেন, ভালোই হয়, প্রস্তাব করে দেখুন। আমি প্রস্তাব করলাম এবং সঙ্গে সঙ্গে বিপুল সমর্থন পেয়ে গেলাম। কিন্তু ব্যাপারটার শেষ ওখানে হলো না। বিকেলের অধিবেশনে থাই প্রতিনিধি বললেন, মূল খসড়ায় তার প্রস্তাবিত বাক্য তিনি প্রত্যাহার করে নিচ্ছেন এবং আশা করছেন যে, পাদটীকাও সেই সঙ্গে প্রত্যাহৃত হবে। কিন্তু গফুরভ তাঁর কথা ফিরিয়ে নেবেন না। আবার অচলাবস্থা। ইউনেসকোর এশীয় আঞ্চলিক দপ্তরের পরিচালক, জাপানি ভদ্রলোক, আমাকে আহ্বান জানালেন মতামত দিতে। আমি বললাম, দুটো বিরোধী মতকে জায়গা দেওয়ার জন্যে আমি পাদটীকার প্রস্তাবটি দিয়েছিলাম। কিন্তু প্রতিজ্ঞা না থাকলে তার টীকার সার্থকতা থাকে না। যেহেতু মূল কথাগুলি প্রত্যাহার করা হয়েছে, সেহেতু টীকার আর প্রয়োজন নেই। এবারো বড়োরকম সমর্থন পেলাম, কিন্তু গফুরভ খুব বিষণ্ণ হলেন। বিরতির সময়ে বললেন, আমার মনের পরিবর্তনে তিনি খুব। আহত হয়েছেন।

পরদিন আবার এক বিতর্কের যখন অবসান হচ্ছিল না, এশীয় আঞ্চলিক দপ্তরের পরিচালক নিজের আসন ছেড়ে আমার আর ইন্দোনেশীয়ের আসনের পেছনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে বললেন, তোমরা একটা সমাধান বের করো–এক্ষুনি। কিন্তু সেবার আর আমাদের কথায় কাজ হয়নি।

আমাদের প্রতিনিধি-সভা যদিও ইউনেসকোর উদ্যোগে অনুষ্ঠিত হয়, এর স্থানীয় আয়োজক ছিল টোকিওর সেন্টার ফর ইস্ট এশিয়ান কালচারাল স্টাডিজ। এই কেন্দ্রে গিয়ে দেখলাম, আমাদের প্রত্যেককে এক বছরের জন্যে বিনা চাঁদায়। সদস্য করে নেওয়া হয়েছে। এক বৎসরের মধ্যে টোকিওয় এলে কেন্দ্রের। অতিথিশালায় সুলভে থাকতে পারবো। পুরো বছর ধরে তাদের কাছ থেকে অনেক কাগজপত্র পেয়েছিলাম।

সেই সন্ধ্যায় আমাদের নিয়ে যাওয়া হলো এক জাপানি রেস্তোরাঁয়। ঢুকতেই সুন্দরী হোস্টেস আমার জুতো খুলতে উদ্যত হলো। আমি বাধা না দিয়ে পারলাম না। আমন্ত্রকদের একজন এগিয়ে এসে বললেন, এটাই এখানকার। দস্তুর–আপত্তি করলে তা রূঢ়তা বলে বিবেচিত হবে। অতি যত্নে মেয়েটি জুতো খুলে নিয়ে দরজা টেনে ধরলো। আমরা ভোজনকক্ষে প্রবেশ করলাম। নিচু চেয়ার-টেবিল। টেবিলের মাঝখানটা বৃত্তাকারে কাটা। তার নিচে স্টোভের মতো কিছু একটা রাখা। সেটায় আগুন ধরানো হলো। একটা বড়ো পাত্রে সাদা সিরকাজাতীয় জলীয় পদার্থ এনে তার ওপর রাখা হলো। ছোটো ছোটো পেয়ালায় সস ঢেলে প্রত্যেকের সামনে দেওয়া হলো। তারপর ট্রেতে আনা হলো কাঁচা তরিতরকারি এবং গোমাংস। যার যার ইচ্ছেমতো বড়ো পাত্রে সেসব সিদ্ধ করে নিয়ে ছোটো পেয়ালার সস মাখিয়ে খেতে হয়। অতি উপাদেয়। যে গোমাংস সরবরাহ করা হলো, তা অতি বনেদি–কোবে বিফ বলে পরিচিত। গরুকে বিয়ার খাইয়ে যথাযথ পুষ্ট করার পর তা জবাই করা হয়। সে-গোশতের স্বাদই আলাদা। আমি এবং কাবুলি পাশাপাশি বসে খুব খেলাম।

Page 78 of 221
Prev1...777879...221Next
Previous Post

সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

Next Post

রক্তে আঁকা ভোর – আনিসুল হক

Next Post

রক্তে আঁকা ভোর - আনিসুল হক

শ্রেষ্ঠ উর্দু গল্প - আবদুল্লাহ আবু সায়ীদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In