• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বিপুলা পৃথিবী – আনিসুজ্জামান

Bipula Prithibi by Anisuzzaman

অনিরুদ্ধের পরামর্শমতো নিজে নিজেই খানিক ঘুরে বেড়াই–লুভ দেখতে একাই গিয়েছিলাম। এসব জায়গায় দলেবলে গিয়ে লাভ নেই। সেখানে ভেনাস দ্য মিলো এবং মোনালিসাকে দেখার আকাঙ্ক্ষা বহুদিন মনে সঞ্চিত ছিল। টুরিস্টের মতোই দেখতে যাই ইফেল টাওয়ার, আর্ক দ্য ব্রায়াম্ফ, নেপোলিয়নের সমাধি। পিগেল এলাকাও ঘুরে আসি এক চক্কর। প্যারিস–বিশেষত রাতের আলোকিত প্যারিস-বড়ো সুন্দর লাগে। এক সকালে সদলে বেরিয়েছি–খবরের কাগজের হেডলাইন, আফগানিস্তানে বাদশাহ জহির শাহ ক্ষমতাচ্যুত। বরুণ বললেন, আশা করি, কাজটা আমাদের (অর্থাৎ ভারত সরকারের) নয়। তার খানিক পরই ফুটপাথে বসে কফিপানরত এক ভদ্রলোককে দেখে বরুণ তাঁকে সম্ভাষণ করলেন, প্রায় একই সঙ্গে তিনিও দরাজগলায় বরুণ এবং তাঁর সঙ্গীদের স্বাগত জানালেন। আমরা কফি খেতে বসে গেলাম। বরুণ পরিচয় করিয়ে দিলেন, ভদ্রলোকের নাম আনোয়ার আবদেল-মালেক, জাতে মিশরীয়, তখন তার বয়স পঞ্চাশ হবে। মিশরের জাতীয়তাবাদী ও প্রগতিশীল আন্দোলনে তাঁর বড় ভূমিকা ছিল। জামাল আবদেল নাসের যখন বামপন্থীদের দমন করতে শুরু করেন, তখন তিনি পালিয়ে চলে আসেন প্যারিসে। সেখানে সি এন আর এস নামে পরিচিত প্যারিসের একটি বড় প্রতিষ্ঠানে তিনি গবেষণা-অধ্যাপক। পরে আনোয়ারের প্যারিসের অ্যার্টমেন্টে নাসেরের বাধানো ছবি দেখে জিজ্ঞেস করেছিলাম, আপনি না নাসেরের দ্বারা নির্যাতিত? তিনি উত্তর দিয়েছিলেন, আমার প্রতি তিনি অন্যায় করেছেন, কিন্তু মিশরের জন্যে যা করেছেন, তার জন্যে তাঁর প্রতি সকল মিশরীয়ের কৃতজ্ঞ থাকা উচিত। আনোয়ার আবদেল-মালেকের সঙ্গে প্যারিসের ফুটপাথের কাফেতে সেদিন আমার বেশ ভাব হয়ে গেল এবং গত তিরিশ বছরে আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

আমরা দল বেঁধে চলি, প্রয়োজন হলে একটু আলাদা হই। যেমন, নবনীতা সাহায্য করেছিল একটা মুলিনেকস ফুড প্রসেসর এবং একটা সনি টেপরেকর্ডার কিনতে। টেপরেকর্ডারে তার কণ্ঠস্বরই প্রথমে ধারণ করা হয়েছিল। আবার, রাতে খাওয়ার জায়গা সাধারণত অনিরুদ্ধই বেছে দিত। প্যারিস ছাড়ার আগের রাতে স মিশেল অঞ্চলে এক রেস্তোরাঁয় খেয়েদেয়ে বেরিয়ে কিছুদূর আসার পর টের পেলাম, আমার মানিব্যাগ ফেলে এসেছি সেখানে। কেউ আমার সঙ্গে ফিরে যেতে রাজি হলো না–অনিরুদ্ধও নয়। নিজে নিজে খুঁজতে গিয়ে কেবলই ঘুরলাম অনর্থক, হোটেলে ফিরে আসতেও ঝামেলা হলো। পরদিন ফেরার পথে বিমানবন্দরে এসে জিনিসপত্র কেনা বাবদ যে-কর দিয়েছিলাম, তা ফেরত পেলাম। পথে প্লেনে একটু ঝাঁকুনি খেতে হলো। হিতেশ বললেন, গাড়োয়ান বড় এবড়ো-খেবড়ো পথ দিয়ে গাড়ি চালাচ্ছে।

ইলেকট্রনিক জিনিস নিয়ে আসছি বলে ভারতীয় কাস্টমসের ভয়ে ছিলাম। প্লেনে বসে মুনিস রাজা বললেন, কোনো অসুবিধে হবে না। জানতে চাইলাম, কেমন করে বলছেন একথা? তিনি বললেন, দেখো, পরীক্ষার হলে গেলে আমরা যেমন বুঝতে পারি কে নকল করছে, কাস্টমসের লোকও তেমনি বুঝতে পারে কে স্মাগল করছে। তাঁর কথা ঠিক হয়েছিল। দিল্লিতে কাস্টমসের জিম্মায় জিনিসগুলো রাখতেও আমি তৈরি ছিলাম। ওঁরাই রাজি হলেন না। বললেন, যাওয়ার সময়ে এগুলো সংগ্রহ করতে আপনার অসুবিধে হতে পারে। আপনি সঙ্গে নিয়ে যান, তবে এগুলো দেশে নিয়ে যাবেন নিশ্চিতভাবে, এই অনুরোধ।

দিল্লিতে আবার মল্লিক-দম্পতির সহৃদয় আতিথ্যগ্রহণ। তারপর ঘরে ফেরা।

২১.

হঠাৎ করে আমন্ত্রণ পেলাম ১৯৭৩ সালের অক্টোবরে মস্কোতে অনুষ্ঠেয় বিশ্বশান্তি-তরঙ্গে (ওয়র্লড পিস ওয়েভ) যোগ দেওয়ার আর তার আগে বাংলাদেশ আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের দলভুক্ত হয়ে হাঙ্গেরি যাওয়ার। আমার পাসপোর্টে ভ্রমণযোগ্য দেশের তালিকায় হাঙ্গেরির নাম ছিল না। সেটা–এবং সেই সঙ্গে আরো কয়েকটি দেশের নাম-যুক্ত করে এরোফ্লোতের বিমানে ঢাকা থেকে রওনা হলাম। সফরসঙ্গী বাংলাদেশ আপসোর সাধারণ সম্পাদক ডা. এ এইচ সাইদুর রহমান, ওই সংগঠনের ডা. সারোয়ার আলী, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার বাদল রশীদ এম পি এবং ন্যাশনাল আওয়ামী পার্টির নিরোদ নাগ (তিনি এভাবেই নিজের নাম লিখতেন)-ছাত্রজীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি। সারোয়ার আলীকে তার বাল্যকাল থেকে জানি, সাইদুর রহমান অনেকদিনের পরিচিত; বাদল রশীদের সঙ্গে নতুন পরিচয়–দেখলাম, অতি সজ্জন মানুষ, দোষের মধ্যে এই যে, তার উচ্চারণে হাঙ্গেরি হাংরি হয়ে যায়।

তাসখন্দে যাত্রাবিরতির পরে মস্কো পৌঁছোলাম। বিমানবন্দরে খুব ভিড়। ইমিগ্রেশনের লোকজনের সঙ্গে একদল যাত্রী ঝগড়া করছে। যাত্রীদের মধ্যে এক-আধজন ইংরেজি জানে। তাদের কাছ থেকে জানলাম, ওরা এসেছে চিলি থেকে। সেখানে প্রেসিডেন্ট আয়েন্দে সদ্য নিহত হয়েছেন সামরিক অভ্যুত্থানে। এরা কোনোমতে প্রাণ নিয়ে পালিয়েছে। তাদের পাসপোর্ট আছে, ভিসা নেই। ভিসা ছাড়া ইমিগ্রেশন এদের ঢুকতে দেবে না সোভিয়েত ইউনিয়নে। এরা বলে, চিলিতে কী হচ্ছে, তা জানো না তোমরা? আমরা তো টুরিস্ট নই–রিফিউজি। ডাকো তোমাদের বড়ো কর্তাকে–সে কী বলে, শুনি। আমাদের ঢুকতে না দিলে চিলিতেই ফিরে যাবো মরতে, তার আগে সমাজতান্ত্রিক ভ্রাতৃত্ববোধের শেষটা দেখে যেতে চাই।

Page 29 of 221
Prev1...282930...221Next
Previous Post

সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

Next Post

রক্তে আঁকা ভোর – আনিসুল হক

Next Post

রক্তে আঁকা ভোর - আনিসুল হক

শ্রেষ্ঠ উর্দু গল্প - আবদুল্লাহ আবু সায়ীদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In