• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বিপুলা পৃথিবী – আনিসুজ্জামান

Bipula Prithibi by Anisuzzaman

ঢাকা বিমানবন্দরে এসে দেখলাম, অধ্যাপক আবু মহামেদ হবিবুল্লাহ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ড. এম এ গফুর সরকারি প্রতিনিধি হিসেবে কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। বোম্বাইতে পেলাম ভারতীয় প্রতিনিধিদলের পশ্চিমবঙ্গীয় সদস্যদের ইতিহাসবিদ ড. বরুণ দে, ড. অনিরুদ্ধ রায়, ড. হিতেশরঞ্জন সান্যাল, ড. কল্যাণকুমার দাশগুপ্ত এবং সাহিত্যিক ও তুলনামূলক সাহিত্যবিশারদ ড. নবনীতা দেবসেনকে। বিমানভ্রমণ আনন্দে কাটল। প্যারিসে আমাদের কারো থাকবার জায়গা নির্দিষ্ট নেই। কংগ্রেস-উপলক্ষে সারা দুনিয়া। থেকে লোক এসেছে–থাকার জায়গা সুলভ নয়। নগরটা অনিরুদ্ধের নখদর্পণে–সুতরাং সে-ই ভরসা। দুই ট্যাকসি করে বঙ্গসন্তানেরা জায়গা খুঁজতে বেরোলাম। অনিরুদ্ধ প্রথমে হবিবুল্লাহ্ ও গফুরের ব্যবস্থা করলো, তারপর অদূরে আমাদের দুজনের। হোটেলে ওঠার পর টের পাওয়া গেল, জায়গা পাওয়ার আনন্দে ট্যাকসি থেকে মালপত্র নামানো হলেও ডিউটি ফ্রি থেকে কেনা পানীয় নামানো হয়নি। বরুণ দে খুব আশায় ভর করে এখানে-ওখানে ফোন করলেন, কিন্তু অনিরুদ্ধ বলতে লাগলো, প্যারিসের ট্যাকসি-চালকেরা বেকুব নয় যে, অমন জিনিস সেধে ঘরে পৌঁছে দেবে।

কংগ্রেস যেখানে পরদিন শুরু হবে, সেখানে ড্যানিয়েলের দেখা পাওয়া গেল। তার হাতে হাতখানেক লম্বা একটা তার। ওটা দিয়ে কী করছেন, জানতে চাওয়ায় বললেন, তাঁর ইচ্ছে, কংগ্রেসের সেক্রেটারির গলায় ওই তার পেঁচিয়ে তাকে হত্যা করা। আমি বললাম, কংগ্রেস হয়ে যাওয়ার পর আমরা যে-যার বাড়ি চলে গেলে কাজটা করলে ভালো হয়। ড্যানিয়েল বললেন, যাক, তুমি অন্তত কাজটা ভালো হয় বললে। আমি বললাম, ওটা একটা কথার কথা–ভদ্রলোককে আমি চিনিই না, তার ভালোমন্দের কী জানি! ড্যানিয়েল বললেন, লোকটা আমার সঙ্গে প্রথম থেকে শত্রুতা করছে। যা হোক, তুমি কিন্তু একটা অধিবেশনে সভাপতিত্ব করছ–প্রোগ্রাম দেখে নিও। আমি বললাম, সেকি! বাংলাদেশ থেকে সভাপতি চাইলে প্রফেসর হবিবুল্লাহকে করো–আমি নগণ্য লোক, আমাকে কেন? তিনি বললেন, ওই সেক্রেটারি ব্যাটার সঙ্গে ঝগড়া করে তোমাকে সভাপতি বানিয়েছি; এখন তুমি যদি দোনামনা করো, তাহলে এই তার তোমার গলায় পরাব।

এত বড় সম্মান তখন পর্যন্ত আমার ভাগ্যে জোটেনি। ওই অধিবেশনে অনিরুদ্ধ, হিতেশ আর কল্যাণ প্রবন্ধ পড়েছিলেন, অন্যান্য দেশ থেকে আরো তিনজন কৃতবিদ্য ব্যক্তি প্রবন্ধ পেশ করেছিলেন। প্রবন্ধপাঠের সময় বেঁধে দিয়েছিলাম কিন্তু পাবনা-বিদ্রোহ সম্বন্ধে লেখা পড়তে গিয়ে কল্যাণ সময় ঠিক রাখতে পারছিলেন না। আমি তাকে ইংরেজিতে বলি শেষ করতে, বাংলায় বলি পড়ে যেতে। কল্যাণ পরে বলেছিলেন, আমার সহৃদয়তায় তিনি কৃতার্থ হয়েছিলেন। আমার একেবারে সামনের বেঞ্চে ইতিহাসবিদ ইরফান হাবিব বসে ছিলেন। তিনি, মনে হয়, এই চালাকি ধরে ফেলে মৃদু মৃদু হাসছিলেন। প্রবন্ধপাঠে এত সময় চলে গেল যে, সভাপতির ভাষণ দেওয়ার সুযোগ আর রইল না। দু মিনিট ধন্যবাদ জ্ঞাপন করে অধিবেশন শেষ করে দিলাম। যাদের খিদে পেয়েছিল, তারা আমার কাণ্ডজ্ঞানের প্রশংসা করলেন।

সম্মেলনের প্রথম দিনে এক সিঁড়ির মুখে দেখা হয়ে গিয়েছিল অধ্যাপক আহমদ হাসান দানীর সঙ্গে। তিনি তখন পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পাকিস্তানের প্রতিনিধিদলের সদস্য হয়ে এসেছেন সম্মেলনে যোগ দিতে। আমাকে দেখেই আমার নাম ধরে ডেকে জড়িয়ে ধরলেন। তারপর সানয়নে জানতে চাইলেন, মুনীরকে নাকি ওরা মেরে ফেলেছে? আমার জবাব শুনে অধোবদনে রইলেন খানিকক্ষণ। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের খোঁজখবর নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যে দীর্ঘকাল শিক্ষকতা করেছিলেন, সে-বন্ধন বুঝি কাটেনি। বাংলাদেশের তিনি যে অকৃত্রিম বন্ধু, তা তাঁর কথায় ও ভঙ্গিতে স্পষ্ট প্রকাশ পেয়েছিল।

পরের দিন এসে পৌঁছোলেন নীহাররঞ্জন রায়–সোভিয়েত ইউনিয়নে কী একটা সভা ছিল, তা শেষ করে। বিমানবন্দর থেকে প্রায় সোজা এসেই তিনি অধিবেশনে সভাপতিত্ব করতে বসলেন। তাঁর প্রিয় ছাত্রী অমিতা রায়চৌধুরী সেখানে প্রবন্ধ পড়েছিলেন। কী অপূর্ব ভাষণ দিয়েছিলেন নীহাররঞ্জন–সকলেই মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম।

অধিবেশনে যোগ দিয়ে কূল পাইনে। একসঙ্গে সাত-আটটা অধিবেশন চলছে কয়েকটা বাড়ি মিলিয়ে। অনেক পণ্ডিত ব্যক্তি এসেছেন, যাদের কথা শোনার ইচ্ছে, তাদের সকলের কথা শোনাও সম্ভব হয়নি। ড. ফিলিওজার বক্তৃতা শুনতে চেয়েছিলাম–তিনি মূলত চিকিৎসক, ভারতীয় চিকিৎসাবিজ্ঞান সম্পর্কে কৌতূহল থেকে পরে ভারততত্ত্ববিদ হয়েছিলেন। তাঁর বক্তৃতা শোনা হয়নি, সে-দুঃখ তাঁকে জানাতে তিনি এমন সদাশয়তার সঙ্গে কথা বললেন যে, এবারে আমার কৃতার্থ হওয়ার পালা।

পশ্চিমবঙ্গীয়দের সঙ্গেই সময় কাটাই বেশি, তাই কেউ কেউ আমাকেও পশ্চিমবঙ্গীয় ঠাহর করলেন। আমাদের সঙ্গে প্রায়ই যোগ দেন কলকাতার প্রত্নতত্ত্ববিদ অমিতা রায়চৌধুরী, দিল্লির ইতিহাসবিদ রমিলা থাপার আর ভূগোলবিদ ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চান্সেলর মুনিস রাজা। মুনিস রাজার একটা ফুসফুস কেটে ফেলে দেওয়া হয়েছে। তাই চড়াইয়ে উঠতে তার কষ্ট হয়, একটুতেই হাঁপিয়ে পড়েন। আমার হাঁটার অভ্যাস কম, আমি ধীরে ধীরে হেঁটে তাঁকে সঙ্গ দিই।

Page 28 of 221
Prev1...272829...221Next
Previous Post

সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

Next Post

রক্তে আঁকা ভোর – আনিসুল হক

Next Post

রক্তে আঁকা ভোর - আনিসুল হক

শ্রেষ্ঠ উর্দু গল্প - আবদুল্লাহ আবু সায়ীদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In