• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুলাই 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বিপুলা পৃথিবী – আনিসুজ্জামান

Bipula Prithibi by Anisuzzaman

আমরা গেলাম দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে–কর্তাব্যক্তিদের সঙ্গে সৌজন্য-সাক্ষাৎকার করতে। জওহরলালে তখনো বোধহয় পার্থসারথী ছিলেন উপাচার্য–তিনি খুবই সহৃদয় মানুষ। আমাদের দেখা হলো শিক্ষামন্ত্রী নূরুল হাসানের সঙ্গে। তার সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল ১৯৭১ সালে। সারের সঙ্গে তাঁর পরিচয় ছিল–তা কি ১৯৭৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় যখন সারুকে সাম্মানিক ডি. লিট উপাধি দেয়, তখনকার, নাকি আরো আগে যখন তারা উভয়েই বিদেশে ছিলেন, তখনকার, ঠিক বলতে পারবো না। কথাপ্রসঙ্গে শিকাগো বিশ্ববিদ্যালয়। থেকে প্রকাশিত দক্ষিণ এশিয়ার ইতিহাস-সম্পর্কিত মানচিত্রমালার প্রশংসা করেছিলেন সার। নূরুল হাসান বললেন, ওটা আপনার ভালো লেগেছে? তাহলে আমাদের অ্যাটলাসটা আপনি দেখেন নি। সেটা শিকাগোরটার চেয়ে বহুগুণে ভালো। সার, মনে হয়, কথাটা স্বীকার করলেন না, তবে হয়তো। সৌজন্যবশতই এ-নিয়ে উচ্চবাচ্য করলেন না।

ডি এস কোঠারি তখন উচ্চশিক্ষাবিষয়ক কোনো উচ্চপদে আসীন। তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। আমরা রজনী কোঠারির সেন্টার ফর ডেভেলপমেন্ট অলটারনেটিভেও গেলাম। রজনী জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা-পর্ষদের সদস্য। আমি যে সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন। তবে আমাদের প্রকল্প-পরিচালক আনোয়ার আবদেল মালেক ও তার মধ্যে বোধহয় যথেষ্ট প্রীতি ছিল না। সুতরাং একবারমাত্র ওই প্রসঙ্গের উল্লেখ করে আমরা থেমে গেলাম। রাজ্জাক সাহেব সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। থাকলে তিনি যেভাবে নিজের বিদ্যা জাহির করেছিলেন, তা করতেন না।

দিল্লি থেকে আমরা ট্যাকসি করে জয়পুর গেলাম, সেই রাতেই আবার ফিরে এলাম। পথের দু পাশে বিস্তীর্ণ ফসলক্ষেত্রে কর্মরত নরনারীর বর্ণবহুল পরিধেয় অতি দৃষ্টিনন্দন। জয়পুরের রাজকীয় প্রাসাদগুলিও মনোমুগ্ধকর।

বোম্বাইতে আই জি প্যাটেলের বাড়িতে নৈশভোজ খাওয়া হলো–ভোেজ কয় যাহারে। শহরের বাইরে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং শহরে নির্মীয়মাণ ক্যাম্পাস–দু জায়গায়ই গেলাম। মালাবার হিলসে জিন্নাহ্ যে বাড়িতে থাকতেন, সেটা দেখা হলো। হোটেলের ডাইনিং হলের হোস্টেস মেয়েটি দেখতে খানিকটা শাবানা আজমির মতো। বয়স্ক মানুষ বলে রাজ্জাক সাহেবের খুব যত্নআত্তি করতো, স্বাভাবিকভাবে আমিও তার ভাগ পেতাম। সার কিন্তু কোনো কথাই তার সঙ্গে বলতেন না, খাওয়ার অর্ডারটাও আমাকে দিতে বলতেন। হোটেলে আমাদের শেষরাতে খাওয়ার সময়ে সার আমাকে বললেন মেয়েটিকে ঢাকায় আমন্ত্রণ জানাতে। সে খুবই অভিভূত হলো। বললো, তার। অবস্থায় বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা সুদূরপরাহত, কিন্তু যদি কখনো তেমন সুযোগ হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের সহৃদয়তা তাকে খুব স্পর্শ করেছে।

ত্রিবান্দ্রমে কে এন রাজ খুব সমাদর করলেন। তার সেন্টারটা স্বয়ংসম্পূর্ণ–সেখানেই আমরা থাকলাম। অনেক গবেষক কাজ করছেন, গ্রন্থাগার খুব সমৃদ্ধ। রাজ্জাক সাহেব সেখানে বক্তৃতার আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় প্রতিষ্ঠানের গবেষকদের সঙ্গে এক বৈঠকের আয়োজন করলেন কে এন রাজ। সেখানে রাজ্জাক সাহেবের পরিচয় দিতে গিয়ে বললেন, ‘ঢাকায় নাম না করে শুধু সার বলতে আব্দুর রাজ্জাককেই বোঝায়। অধ্যাপক আনিসুজ্জামান আমাকে বলেছেন যে, তাঁর শাশুড়ি–যিনি কোনোদিন স্কুলে যাননি, তিনিও-ওঁকে সার বলে সম্বোধন করেন। সভায় তুমুল হাস্যধ্বনি ও করতালি।

ত্রিবান্দ্রম থেকে মাদ্রাজ যেতে হবে। বিমানবন্দরে যখন উড়োজাহাজে ওঠার ডাক পড়ল, সার আমার ব্যাগটি হাতে করে অগ্রসর হলেন। আমি তাঁকে বারংবার বলতে থাকলাম সেটা আমার হাতে দিতে, তিনি কর্ণপাত করলেন না। নিরাপত্তা বেষ্টনীতে আমার ঠিক সামনে তিনি। একজন কর্মকর্তা তার হাত থেকে ব্যাগ নিয়ে খুললো। ওপরেই স্কচ হুইস্কির বোতল দেখে সারের দিকে অর্থপূর্ণ হাসি ছুঁড়ে দিয়ে সে ব্যাগ বন্ধ করে দিলো। আমার খুবই রাগ হলো। ভর্ৎসনার সুরে সারুকে বললাম, আপনাকে বারবার বলছি আমার ব্যাগ আমার হাতে দিতে, আপনি কিছুতেই শুনলেন না। সার খুব নিস্পৃহভাবে জানতে চাইলেন, ক্যান, কী হইছে?’ বললাম, ‘দেখলেন না, লোকটা আপনার দিকে চেয়ে কীভাবে হাসলো? কী ভাবলো, বলেন তো!’ সার বললেন, ‘তায় কী হইলো? হার লগে আমার জীবনে দেখা হইবো নাকি?’ এরপরে আমি আর কী বলতে পারি!

মাদ্রাজে শুধু রাতটা হোটেলে কাটানো। পরদিন সকালে সমুদ্রোপকূলে কিছুটা গাড়িতে ঘোরা। খানিক পরই কলকাতা যাত্রা।

কলকাতায় হোটেলে পৌঁছে ফোন করলাম অনিরুদ্ধ রায়কে। ইংরেজিতে বললাম, আমি আলীগড় থেকে আসছি। পার্ক হোটেলে আছি। তারপর ওর সুপরিচিত এক মহিলার নাম করে বললাম, তিনি আমাকে আপনার ফোন নম্বর দিয়েছেন, আমার হাতে একটা চিঠিও দিয়েছেন। আপনি কি একবার আসতে পারবেন চিঠিটা নিতে? আমি তো কলকাতা ভালো চিনি না, নইলে নিজেই পৌঁছে দিতাম। অনিরুদ্ধ খুব ব্যগ্র হয়ে বললো, না না, আমিই আসবো। আপনার রুম নম্বরটা বলুন। আমি রুম নম্বর জানালাম। সে আবার বলতে বললো। বললাম। সে এবার বাংলায় বললো, ‘গলাটা চেনা মনে হচ্ছে।’

Page 120 of 221
Prev1...119120121...221Next
Previous Post

সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

Next Post

রক্তে আঁকা ভোর – আনিসুল হক

Next Post

রক্তে আঁকা ভোর - আনিসুল হক

শ্রেষ্ঠ উর্দু গল্প - আবদুল্লাহ আবু সায়ীদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In