হ্যাঁ, কিন্তু সব সময় উল্টো ফল হবার একটা সম্ভাবনা থেকে যায়। আসলে মানুষ কখনো সত্যিকার অর্থে কোনো কিছু ভোলে না। আমরা শুধু ভাবি যে ভুলে গেছি।
একটা কম্পিউটার এ পথে কাজ করে না। যখন কিছু ভুলে যেতে বলা হয় তখন ভুলে যায়। তথ্যটুকু পুরোপুরি গাপ করে দেয়া হয়েছে।
সুতরাং হালের ঐ… অস্বাভাবিক অবস্থার কোনো স্মৃতিই নেই?
আসলে আমি এ ব্যাপারটায় একেবারে শতভাগ নিশ্চিত হতে পারছি না। চন্দ্র নির্দ্বিধায় বলে যাচ্ছে। কম্পিউটারের বিষয়েই শুধু সবাই ওর সাথে সব সময় কথা বলতে পারে-জগতের আর কোনো বিষয়ে নয়, কিছু মেমরি থাকতে পারে যা টেপওয়ার্ম সার্চ করার সময়… এক সার্কিট থেকে আরেকটায় চলে যায়। কিন্তু খুবই কম।
ভয়াবহ। বলল ক্যাপ্টেন অর্লোভা, যখন একই কথা চুপ করে থেকেও সবাই ভাবছে, কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হল-ও আবারও মিথ্যা বলতে পারবে নাকি?
চন্দ্র উত্তর দেয়ার আগে ফ্লয়েড তাকেই আশা করল। তার আরো একটা কাজ আছে যা কেউ জানে না। চন্দ্রের ব্যাপারে তাকে কাঠখোট্টা অফিসিয়াল ভাষায় রিপোর্ট করতে হবে একটু পর।
ঠিক একই সেট পরিস্থিতি আবার আসবে না। কোনোদিন না। আমি কসম খেতে পারি। পুরো বিষয়টা এমন ঘোলাটে হওয়ার কারণ হল কম্পিউটারের কাছে নিরাপত্তা আর প্রাধান্য শব্দ দুটো ব্যাখ্যা করা বাস্তব ক্ষেত্রের চেয়ে অনেক কঠিন।
অথবা মানুষের কাছে। মুখ টিপে হাসল কার্নো। মোটা দাগের খোঁচাটা চন্দ্রের গায়ে লাগা উচিত।
আশা করি তুমিই ঠিক। কোনো মূল্যই দেয়নি তানিয়া কার্নোর কথায়, পরের ধাপটা কী, চন্দ্র?
তেমন জটিল কিছুই না-শুধু খুব লম্বা। এখন আমরা তাকে বৃহস্পতি ছাড়ার হিসাব নিকাশ করতে প্রোগ্রাম করব। এরপর ডিসকভারিকে বাড়ি ফিরিয়ে নিতে বলব। তিন বছর পর আবার ফিরতে যাচ্ছি আমাদের প্রচণ্ড গতির অর্বিটে।
২৬. যাচাই
প্রতি: ভিক্টর মিলসন,
চেয়ারম্যান, ন্যাশনাল কাউন্সিল অব অ্যাস্ট্রোনটিক্স,
ওয়াশিংটন।
হতে : হেউড ফ্লয়েড, ইউ এস এস সি ডিসকভারি।
বিষয়: মহাকাশযানের কম্পিউটার হাল ন হাজার এর অস্বাভাবিক অবস্থা।
গোপনীয়তার শ্রেণী : অত্যন্ত গোপনীয়।
ডক্টর চন্দ্রশেখরামপিল্লাই (পরে সবার কাছে ডক্টর সি নামে পরিচিত।) প্রাথমিক পরীক্ষা শেষ করেছেন বৃহস্পতিতে আটকে পড়া হাল- নাইন থাউজ্যান্ড সিরিজের কম্পিউটারটার উপর। তিনি সব হারানো মডিউল প্রতিস্থাপিত করার পর জানান যে সার্কিটগুলো পুরোমাত্রায় সচল। ডক্টর সি আর টার্নোভস্কির কথা জানা যাবে তাঁদের দুজনের দেয়া রিপোর্টেই।
অন্যদিকে, কাউন্সিলের স্বার্থে আপনি আমাকে ওদের ওপর একটা নন টেকনিক্যাল ভাষায় সারমর্ম প্রকাশ করতে বলেছিলেন। অন্তত নতুন সদস্যদের স্বার্থে যারা আজও এসব টেকনিক্যাল টার্মের পুরো কথা বুঝে উঠতে পারেননি।
ফ্রি মনেই বলে ফেলি-আমার মনে হয় এ কাজটা করতে নাও পারি, কারণ আপনি জানেন আমি একজন কম্পিউটার স্পেশালিস্ট নই। কথা দিচ্ছি, তবু আমার সাধ্যানুযায়ী সবচে ভালটুকু করে ফেলব।
ঐ সমস্যার মূল ডক্টর সি ও অন্যরা ধরে ফেলতে পেরেছেন। হালের মৌলিক নীতি নির্ধারণের সাথে নিরাপত্তা ব্যবস্থার নীতির অসামঞ্জস্য দেখা। দেয়ায় এ সমস্যা হয়েছিল। সরাসরি দেয়া আদেশ অনুসারে, টি এম এ এক এর অস্তৃিত্ব গোপন করে রাখাটা ছিল একেবারে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। শুধু জরুরি প্রয়োজনে তাদের জানানোর অনুমতি দেয়া ছিল।
যখন টি এম এ এক খুঁড়ে বের করা হয় তার কয়েকদিন আগেই .. ডিসকভারির বৃহস্পতির দিকে যাত্রার চূড়ান্ত পর্যায়ে ছিল। এটাকে আরো নিশ্চিত করে টি এম এ এক তার সিগনাল বৃহস্পতির দিকে পাঠিয়ে। যেহেতু মূল কুরা (বোম্যান ও পোল) শুধু এটুকু জানত যে, শিপকে নিয়ে যেতে হবে লক্ষ্যে সিদ্ধান্ত নেয়া হয় যে নতুন উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হবে না। অনুসন্ধানকারী দলকে (কামিনস্কি, হান্টার, হোয়াইটহেড) আলাদা ট্রেনিং দিয়ে তিনজনকেই অভিযান শুরুর আগে আগে হাইবারনেশনে পাঠিয়ে মনে করা হয়েছিল যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা গেছে। আর এ কারণেই নিরাপত্তার ফাঁক-ফোকড়ের সম্ভাবনা (অ্যাকসিডেন্ট অথবা আর যাই হোক) বেড়ে গেছে দারুণভাবে।
আপনাকে মনে করিয়ে দিতে চাই যে, ঐ সময়ে (ভবিষ্যতের জন্য রাখা আমার তথ্য এন সি এ তিনশো বিয়াল্লিশ তেইশ) টপ সিক্রেট ০১.০৪.৩০) আমি নীতিটার বিরুদ্ধে অনেক কথা তুলেছিলাম-এমনকি অবজেকশনও-যাই হোক, ওগুলোকে উচ্চ স্তর থেকে বাতিল করা হয়।
মানব সহায়তা ছাড়াই হাল পুরো মিশন চালাতে সক্ষম হওয়াতে ওকে এমনভাবে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেয়া হয় যাতে মানব ক্রুদের অনুপস্থিতি, অপারগতা বা মৃত্যুতেও ও মিশন শেষ করতে পারে। এ কারণেই সব তথ্য তাকে দেয়া হয়। কিন্তু এসব ডাটা বোম্যান অথবা পোলের কাছে প্রকাশের অনুমতি দেয়া হয়নি।
এ পরিস্থিতি হালের ডিজাইনের উদ্দেশ্যের সাথে খাপ খায় না। তথ্যের বিকৃতি অথবা গোপনীয়তা ছাড়া প্রসেসিং হল তার ডিজাইনের ভিত্তি। এ কারণেই হালের ভিতরে বাসা বেঁধেছে যাকে মানবিক ভাষায় বলা হয় সাইকোসিস১২৩-আরো স্পষ্ট করে বলতে গেলে সিজোফ্রেনিয়া।
ডক্টর সি আমাকে প্রাযুক্তিক পদ্ধতিতে জানিয়েছেন যে, হাল হটাটার মোবাস ফাঁদে জড়িয়ে পড়েছে। এ অবস্থাটা উন্নত কম্পিউটারের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে যেগুলো নিজে নিজে উদ্দেশ্যে জড়ানোর জন্য প্রোগ্রামড়। তিনি বলেছেন যে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য স্বয়ং প্রফেসর হটাটারের সাথে যোগাযোগ করলেই আপনাদের জন্য ভাল
