• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আন্না কারেনিনা – লিও তলস্তয়

‘হ্যাঁ’, ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে বলল সে, সেখানে দেখা গিয়েছিল নিকোলাই লেভিনকে।

‘কি নিয়ে কথা হচ্ছিল তোমাদের?’ ভুরু কুঁচকে একজনের পর আরেক জনের ওপর ভীত দৃষ্টিপাত করে বলল, ‘এ্যাঁ, কি নিয়ে?’

‘বিশেষ কিছুই নয়’, বিব্রত হয়ে জবাব দিলেন কনস্তান্তিন।

‘বলতে যদি না চাও, সে তোমাদের ইচ্ছে। তবে ওর সাথে আলাপের কিছু নেই। এটা একটা ছুকরি, আর তুমি সাহেব লোক’, বলল সে ঘাড় ঝাঁকিয়ে

তারপর গলা চড়িয়ে আবার সে বলে উঠল, ‘আমি যে দেখতে পাচ্ছি তুমি সব বুঝেছ, খতিয়ে দেখেছ, আমার গোল্লায় যাওয়ায় করুণা হচ্ছে তোমার।

‘নিকোলাই মিত্রিচ্, নিকোলাই মিত্রিচ!’ আবার তার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল মারিয়া নিকোলায়েভনা।

‘বেশ, ঠিক আছে, ঠিক আছে!… কিন্তু খাবার কোথায়! আহ্ এই যে’, ট্রে হাতে ওয়েটারকে আসতে দেখে সে বলল, ‘এখানে, এখানে রাখো’, রেগে এই কথা বলে সে তখনই ভোদ্‌কা নিয়ে পানপাত্রে ঢালল এবং খেল তৃষিতের মত। সাথে সাথে শরীফ মেজাজে ভাইকে বলল, ‘খাবে? যাক, সের্গেই ইভানিচের কথা থাক। তোমাকে দেখে আমি খুশি হয়েছি। যতই বলো না কেন, আমরা তো আর পর নই। নাও, খাও-না। তা কি করছ, বল?’ পরিতৃপ্তির সাথে এক টুকরো রুটি চিবাতে চিবাতে আরেক পাত্র মদ ঢেলে বলল, ‘কেমন আছ?’

কি লোলুপতায় ভাই খাবার আর মদ গিলছে, সভয়ে তা দেখে এবং তার মনোযোগ চাপা দেবার চেষ্টা করে কনস্তান্তিন জবাব দিলেন, ‘গাঁয়ে থাকি একা যেমন আগে থাকতাম, চাষবাস দেখি।’

‘বিয়ে করনি কেন?’

‘ঘটে উঠল না’, লাল হয়ে বললেন কনস্তান্তিন।

‘কেন? আমার অবশ্য অন্য কথা। নিজের জীবন আমি নষ্ট করেছি। আমি বলেছিলাম এবং বলছি, যখন আমার দরকার ছিল তখন আমার অংশটা পেলে আমার জীবন হত অন্যরকম।’

তাড়াতাড়ি কথাবার্তাটা অন্য খাতে ঘোরাতে চাইলেন কনস্তান্তিন দ্‌মিত্রিচ। বললেন, ‘আর জানো, তোমার ভানিউকা আমার ওখানে পত্রোভস্কয়েতে একজন কেরানি।’ নিকোলাই ঘাড় ঝাঁকিয়ে ভাবনায় ডুবে গেল।

‘হ্যাঁ বটে, বল তো কি হচ্ছে পক্রোভস্কয়ে-তে? বাড়িটা কি আস্তো আছে, আর বাচগাছগুলো, আমাদের পাঠশালাটা? আর ঐ মালী ফিলিপ, বেঁচে আছে এখনো? কি যে মনে পড়ে কুঞ্জ ঘর আর সোফাটার কথা। দেখো কিন্তু, বাড়ির কিছুই অদলবদল করবে না। তবে বিয়েটা করে ফেলো তাড়াতাড়ি তারপর আবার যেমন ছিল তেমনি করে রাখো। আমি তখন যাব তোমার কাছে, অবশ্য বৌটা যদি ভালো হয়।’

লেভিন বললেন, ‘এখনই চলে এসো। কি চমৎকার যে হবে!’

‘তোমার কাছেই যেতাম যদি জানা থাকত যে সের্গেই ইভানিচকে দেখতে হবে না।’

‘ওর দেখাই পাবে না। আমি থাকি ওর কাছ থেকে একেবারে স্বাধীনভাবে।’

‘কিন্তু যতই বল, ওর আর আমার মধ্যে একজনকে বেছে নিতে হবে তোমায়’, ভয়ে ভয়ে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে সে বলল। এই ভীরুতাটা কনস্তান্তিনের মর্ম স্পর্শ করল।

‘এ ব্যাপারে যদি আমার পুরো স্বীকৃতিটা শুনতে চাও, তাহলে বলি শোনো, সের্গেই ইভানিচের সাথে তোমার ঝগড়ায় আমি কোন পক্ষই নেব না। অন্যায় তোমাদের দুজনেরই। তোমারটা বাইরের দিক থেকে বেশি, ওরটা ভেতরের দিকে।’

‘বটে! এটা তুমি বুঝেছ তাহলে, বুঝেছ?’ আনন্দে চেঁচিয়ে উঠল নিকোলাই।

‘কিন্তু যদি জানতে চাও, তাহলে আমি ব্যক্তিগতভাবে তোমার সাথে বন্ধুত্বকেই মূল্য দিই কেননা…’

‘কেন, কেন?’

কনস্তান্তিন বলতে পারলেন না যে মূল্য দেন কারণ নিকোলাই দুর্ভাগা, বন্ধুত্ব তার প্রয়োজন। কিন্তু নিকোলাই টের পেল যে ঠিক ঐ কথাটাই কনস্তান্তিন বলতে চাইছিলেন। ভুরু কুঁচকে আবার সে ভোদ্‌কা ঢালতে গেল।

‘আর না নিকোলাই মিত্রিচ!’ পানপাত্রের দিকে মোটা সোটা অনাবৃত হাতখানা বাড়িয়ে দিয়ে বলল মারিয়া নিকোলায়েভনা।

‘ছাড়ো বলছি! পেছনে লেগো না! মেরে ঢিট করব!’ চেঁচিয়ে উঠল সে।

ভীরু ভীরু সহৃদয় একটা হাসি ফুটল মারিয়া নিকোলায়েভনার মুখে, তাতে সাড়া দিল নিকোলাই, মেয়েটা ভোদ্‌কা নিল।

নিকোলাই বললেন, ‘আরে ভেবো না যে ও কিছু বোঝে না। আমাদের সবার চেয়ে ও বোঝে ভালো। সত্যি ওর মধ্যে সুন্দর, মিষ্টি কি-একটা যেন আছে, তাই না?’

‘আপনি আগে মস্কোয় আসেননি কখনো?’ কনস্তান্তিন বললেন কিছু-একটা বলতে হয় বলে।

‘আরে ওকে আপনি-আপনি করো না। এতে ও ভয় পায়। বেশ্যাবাড়ি থেকে পালাতে চেয়েছিল বলে যখন ওকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, তখন সালিশ হাকিম ছাড়া কেউ ওকে আপনি বলেনি কখনো। সৃষ্টিকর্তা, এসব কি মাথামুণ্ডু হচ্ছে দুনিয়ায়!’ হঠাৎ সে চেঁচিয়ে উঠল, ‘যতসব নতুন নতুন প্রতিষ্ঠান, সালিশ হাকিম, জেমভো, কি সব অনাসৃষ্টি ব্যাপার!’

এবং এসব নতুন প্রতিষ্ঠানের সাথে তার সংঘাতের কথা বলতে লাগল সে।

কনস্তান্তিন লেভিন শুনে যাচ্ছিলেন। কোন সামাজিক প্রতিষ্ঠানের মানে হয় না, ভাইয়ের এই মতটায় তাঁরও সায় ছিল এবং সে কথা প্রায়ই বলেছেনও, এখন কিন্তু ভাইয়ের মুখ থেকে সে কথা শুনতে বিছুছিরি লাগল তাঁর। ঠাট্টা করে বললেন, ‘পরপারে গিয়ে এসব বোঝা যাবে।’

‘পরপারে? এহ্, পরপার আমার ভালো লাগে না!’ ভাইয়ের মুখের দিকে ভীত বন্য চোখ মেলে সে বলল, ‘মনে হতে পারে, অপরের আর নিজের এসব নীচতা, গণ্ডগোল থেকে বেরিয়ে যেতে পারা তো ভালোই। কিন্তু ভয় পাই মরণকে, সাঙ্ঘাতিক ভয় পাই’, কেঁপে উঠল সে, ‘হ্যাঁ, কিছু-একটা পান কর। শ্যাম্পেন খাবে? নাকি চলে যাব কোথাও? চল জিপসীদের কাছে যাই! জানো, জিপসীদের আর রুশ গান আমি ভারি ভালোবেসে ফেলেছি।’

Page 44 of 319
Prev1...434445...319Next
Previous Post

অশরীরীজগৎ – ইশতিয়াক হাসান

Next Post

সব ভুতুড়ে – ইশতিয়াক হাসান

Next Post

সব ভুতুড়ে - ইশতিয়াক হাসান

হাজি মুরাদ - লিও তলস্তয়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In