• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুলাই 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আন্না কারেনিনা – লিও তলস্তয়

আগাফিয়া মিখাইলোভনার কথাগুলো থেকে লেভিন অনুমান করলেন যে আগাফিয়া মিখাইলোভনা আর কিটির মধ্যে ইদানীং যে ঝগড়া চলছিল, তার অবসান হয়েছে। তিনি বুঝতে পারলেন, শাসন-ভার কেড়ে নিয়ে নতুন কর্ত্রী যত দুঃখই তাঁকে দিক, তা সত্ত্বেও কিটি জয় করে নিয়েছে আগাফিয়া মিখাইলোভনাকে, বাধ্য করেছে ভালোবাসতে কিটিকে।

‘তোমার চিঠিও আমি পড়ে নিয়েছি’, অশিক্ষিত একটা চিঠি এগিয়ে দিয়ে কিটি বলল, ‘এটা মনে হয় তোমার ভাইয়ের ওই মেয়েলোকটার কাছ থেকে… তবে’, কিটি বলল, ‘আমি পড়িনি। আর এগুলো আমাদের লোকজন আর ডল্লির। কি কাণ্ড! সারমাৎস্কিদের ওখানে শিশুদের বলনাচে গ্রিশা আর তানিয়াকে নিয়ে গিয়েছিল ডল্লি। তানিয়া যায় মার্কুইসের বেশে।

কিন্তু লেভিন তার কথা শুনছিলেন না; লাল হয়ে তিনি নিকোলাই ভাইয়ের ভূতপূর্ব প্রণয়িনী মারিয়া নিকোলায়েভনার চিঠিটা নিয়ে পড়তে লাগলেন। এটা তার দ্বিতীয় চিঠি। প্রথম চিঠিতে সে লিখেছিল যে বিনা দোষে ভাই তাড়িয়ে দিয়েছেন তাকে এবং মর্মস্পর্শী সরলতায় যোগ করেছিল যে আবার দারিদ্র্যের মধ্যে পড়লেও কিছুই সে চায় না, আশা করে না, কিন্তু তাকে ছাড়া ক্ষীণ স্বাস্থ্যের জন্য নিকোলাই দমিত্রিয়েভিচ টেসে যাবেন এই চিন্তাটা তাকে বড় কষ্ট দিচ্ছে; তার দিকে দৃষ্টি রাখতে সে অনুরোধ করেছিল ভাইকে। এখন সে অন্য কথা লিখেছে। নিকোলাই দমিত্রিয়েভিচের দেখা পেয়েছে সে, মস্কোয় ওঁর সাথে সে থাকে, তারপর তাঁরা চলে যান মফস্বল শহরে, সেখানে নিকোলাই দমিত্রিয়েভিচ চাকরি পান। কিন্তু ওপরওয়ালার সাথে ঝগড়া করে আবার মস্কো ফেরেন তিনি, কিন্তু পথে এতই অসুস্থ হয়ে পড়েন যে শয্যা ছাড়তে পারবেন কিনা সন্দেহ। লিখেছে ‘কেবলি আপনার কথা বলেন। টাকাকড়িও আর নেই।’

পড়ে দেখো, ডল্লি তোমার সম্পর্কে লিখেছে…’ হেসে বলতে যাচ্ছিল কিটি, কিন্তু স্বামীর পরিবর্তিত মুখভাব লক্ষ করে থেমে গেল হঠাৎ।

‘কি হল? কি ব্যাপার?’

‘ও লিখেছে নিকোলাই ভাই মরণাপন্ন। আমি যাব।’

হঠাৎ বদলে গেল কিটির মুখচ্ছবি। মার্কুইস-বেশে তানিয়ার কথা, ডল্লির কথা, সব উধাও হল মন থেকে।

জিজ্ঞেস করল, ‘কবে যাবে?’

‘কাল।’

‘আমিও তোমার সাথে যাব, কেমন?’ কিটি বলল।

‘কিটি! এটা কি হচ্ছে?’ ভর্ৎসনার সুরে লেভিন বললেন।

‘কি হচ্ছে মানে?’ লেভিন যে তার প্রস্তাবটাকে যেন নিচ্ছেন অনিচ্ছায় এবং বিরক্তি সহকারে এতে আহত বোধ করল সে। ‘আমার যাওয়া চলবে না কেন? আমি তোমার ব্যাপারে বাধা দেব না। আমি… ‘

আমি যাচ্ছি কারণ আমার ভাই মারা যাচ্ছে। কিন্তু তুমি কি জন্য…’

 

 

কি জন্য? তুমি যে জন্য সেই জন্যই…’

‘আমার পক্ষে এমন গুরুতর একটা মুহূর্তেও ও ভাবছে কেবল এই কথা যে একলা থাকলে ওর বিছছিরি লাগবে’, লেভিন ভাবলেন এবং এরূপ গুরুতর ব্যাপারে এই কৈফিয়ৎটা রাগিয়ে দিল তাঁকে।

কঠোরভাবে তিনি বললেন, ‘এটা অসম্ভব।’

ব্যাপারটা কলহের দিকে গড়াচ্ছে দেখে আগাফিয়া মিখাইলোভনা আস্তে করে পেয়ালাটা নামিয়ে রেখে বেরিয়ে গেলেন। কিটির সেটা নজরেই পড়ল না। যে সুরে স্বামী ওই শেষ কথাটা বলেছেন সেটা তাকে আঘাত দিল বিশেষ করে এই জন্য যে কিটি যা বলেছে স্পষ্টতই সেটা তিনি বিশ্বাস করছেন না।

‘আর আমি তোমাকে বলছি যে তুমি যদি যাও, তাহলে আমিও তোমার সাথে যাব, অবশ্য-অবশ্যই যাব’, কিটি বলল তাড়াতাড়ি কর এবং সরোষে। ‘কেন অসম্ভব? কেন বলছ যে অসম্ভব?’

‘কারণ সৃষ্টিকর্তা জানেন কোথায় যাচ্ছি, কোন রাস্তায়, কোন হোটেলে। তুমি থাকলে মুশকিলে পড়ব’, লেভিন বললেন শান্ত থাকার চেষ্টা কর।

‘একটুও না। আমার কিছুই লাগবে না। তুমি যেখানে পারবে, সেখানে আমিও…’

‘অন্তত শুধু এই একটা কারণে যে—ওই মেয়েটা থাকবে সেখানে, তার সাথে তোমার অন্তরঙ্গতা হতে পারে না।’

‘আমি কিছু জানি না, জানতে চাই না কে থাকবে সেখানে, কি থাকবে। শুধু জানি যে স্বামীর ভাই মারা যাচ্ছে, স্বামী যাচ্ছে তার কাছে, আমিও স্বামীর সাথে চলেছি যাতে…’

‘কিটি! রাগ করো না। কিন্তু ভেবে দেখো যে ব্যাপারটা গুরুতর, ভাবতে কষ্ট হচ্ছে যে তুমি এখানে নিজের দুর্বলতাটা, একলা থাকতে অনিচ্ছাটা মিশিয়ে ফেলছ। একলা থাকতে বিছছিরি লাগবে, বেশ মস্কো যাও।’

‘সবসময় তুমি আমার মধ্যে এটা খারাপ একটা নিচ মতলব দেখতে পাও’, কিটি বলল অপমান ও ক্রোধের অশ্রু নিয়ে, ‘আমি কিছু না, দুর্বলতা কিছু নেই আমার… আমি শুধু এই বুঝি যে স্বামী যখন দুঃখে পড়েছে; তখন তার সাথে থাকা আমার কর্তব্য। কিন্তু তুমি ইচ্ছে করেই কষ্ট দিতে চাও আমাকে, ইচ্ছে করেই বুঝতে চাইছে না…’

‘না, ভয়ংকর ব্যাপার! কেমন একটা গোলাম হয়ে থাকা!’ নিজের বিরক্তি আর চেপে রাখতে না পেরে চেঁচিয়ে উঠলেন লেভিন। কিন্তু তক্ষুনি টের পেলেন যে তিনি আঘাত করছেন নিজেকেই।

‘তাহলে কেন বিয়ে করলে তুমি? বেশ তো স্বাধীন ছিলে। কেন, এখন যখন অনুতাপ হচ্ছে তোমার?’ এই বলে লাফিয়ে উঠে কিটি ছুটে গেল ড্রয়িং-রুমে।

লেভিন যখন তার কাছে গেলেন, সে ফোঁপাচ্ছিল।

তিনি বলতে শুরু করলেন, খুঁজলেন এমন কথা যা তাকে বুঝ মানাতে না পারলেও অন্তত শান্ত করবে। কিটি কিন্তু শুনছিল না তাঁর কথা, কোন কিছুতেই সে রাজি হল না। নিচু হয়ে লেভিন তার হাতটা নিলেন যা প্রতিরোধ করছিল। চুমু খেলেন হাতে, চুমু খেলেন চুলে, তারপর আবার হাতে—কিটি চুপ করে রইল। কিন্তু যখন তিনি দুই হাতে কিটির মুখখানা ধরে বলে উঠলেন : ‘কিটি!’ তখন হঠাৎ সম্বিত ফিরল তার, কেঁদে ফেলে মিটমাট করে নিল।

Page 233 of 319
Prev1...232233234...319Next
Previous Post

অশরীরীজগৎ – ইশতিয়াক হাসান

Next Post

সব ভুতুড়ে – ইশতিয়াক হাসান

Next Post

সব ভুতুড়ে - ইশতিয়াক হাসান

হাজি মুরাদ - লিও তলস্তয়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In