কি চিন্তা করছ মা?
বুঝতে পারছিলাম আমার চোখে পানি আসছে। যখন সে ছোট্টটি ছিল, মনে পড়ে একই রকম আবেগে ভেসে গিয়েছি কতবার, যা আপনি কাউকে খুব ভালোবাসলে পরে অনুভব করবেন। মাঝরাতে আমি যখন তাকে পরীক্ষা করতে উঠতাম, সে তখন পিঠে ভর করে মাথার উপর একটি হাত তুলে ঘুমুচ্ছে, এই দৃশ্য দেখে আমি কতবার ভালোবাসার আবেগী জোয়ারে ভেসেছি এবং কোনোকিছুকে ভালোবাসার এমন সক্ষমতা দেখে শুধুই বিস্মিত হয়েছি। এটা ছিল হৃদয় বিস্ফোরিত হওয়ার মতো একটি অনুভূতি।
ড্রেসিং রুম-এর বাইরে দাঁড়িয়ে আমি ঠিক এমনটিই অনুভব করছিলাম। ভালোবাসার অনুভূতি। আর তারপরই দুশ্চিন্তা এসে ভর করল এবং মুহূর্তটিকে চুরি করে নিয়ে গেল। সতর্কতা ছাড়াই। আমি চিন্তা করছিলাম সে কলেজে যাচ্ছে, তার বিয়ে হচ্ছে, নতুন মা হচ্ছে, আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, বয়স বাড়ছে এবং আমার জীবন শেষ হয়ে আসছে। গোটা জীবন আমার চোখের সামনে ভেসে উঠল। সময় দ্রুত পার হয়ে যাচ্ছিল এবং এক মুহূর্তের জন্য অনুভব করেছিলাম আমি যেন তাকে হারিয়ে ফেলছি। আমি অভিভূত ও বিষণ্ণ বোধ করছিলাম এবং আমার চোখ জলে ভেসে যাচ্ছিল।
সয়্যার আমার আবেগ দেখতে পেল এবং ভাবল এটা তার পোশাকটির কারণে। মা, কান্নাকাটি কোরো না। তুমি তো আমাকেও কাঁদাবে। কিন্তু আমি ভয় পেয়ে কাঁদছিলাম তাকে বড় হতে দেখে। আমি কাঁদছিলাম এটা দেখে যে জীবন কত দ্রুতই না শেষ হয়ে যায় এবং আমি চাইছি জীবন যেন একটু আস্তে চলে। দুশ্চিন্তা আমার ঐ মুহূর্তটির সব আনন্দ লুট করে নিয়ে গিয়েছিল। এটা আমাকে সয়্যার-এর কাছ থেকে মস্তিষ্কের একটি অন্ধকার কোণে নিয়ে যাচ্ছিল। আমার সুন্দর আদুরে মেয়েটির উপস্থিতির পরিবর্তে আমি ভীতি বোধ করছিলাম।
এভাবেই দুশ্চিন্তা আপনার মনকে অপহরণ করে এবং জীবনের জাদু ও বিস্ময়কে লুট করে নিয়ে যায়। ব্রেনে ব্রাউন তার সর্বাধিক বিক্রিত বই ডেয়ারিং গ্রেটলিতে ঠিক এই ঘটনাটিই পর্যবেক্ষণ করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন আনন্দের মুহূর্তগুলোতে খারাপ দৃশ্যকল্প চিন্তা করাও একটি সাধারণ বিস্ময়কর ঘটনা (যেমন, আপনার সন্তানের খারাপ কিছু সম্পর্কে উদ্বেগ ব্যতীত তাকে আলিঙ্গন করা আপনি উপভোগ করেন না)। এবং কেন আনন্দের মুহূর্তে নরম হওয়া আমাদের জন্য এতটা কঠিন? কারণ, ড. ব্রাউন যেমনটি বলেছেন– আমরা প্রচণ্ড আঘাতের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করি।
আপনার মন যখন আপনাকে এমন কোথাও নিয়ে যায় যা দুঃখভারাক্রান্ত, অন্ধকার, সন্দেহজনক বা নেতিবাচক, আপনার সেখানে যাবার দরকার নেই। হাইন আমাকে যা লিখেছিলেন তা আমার পছন্দ হয়েছিল। তার মতে– শতকরা ৯৯.৯৯৯ ক্ষেত্রে আমি আমার মস্তিষ্কে সর্বদা একটি মিথ্যে বাস্তবতা তৈরি করে থাকি।
আপনি যখন হাইন বা আমার মতো দেখতে পাবেন যে নিজের ভেতরকার কণ্ঠস্বর আপনার শত্রু হয়ে উঠছে, ৫ সেকেন্ডের ভেতর ঐ দুশ্চিন্তা বন্ধ করা অত্যন্ত জরুরি যাতে করে আপনি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারেন।
আমি চুপি চুপি ৫-৪-৩-২-১ ক্ষণ গণনা করি এবং শরীরের ভেতরে ভয় কমে যাওয়া অনুভব করি। ক্ষণ গণনা ঝাঁকুনি দিয়ে আমাকে মাথা থেকে বের করে বর্তমান মুহূর্তটিতে দাঁড় করিয়ে দেয়। এটা নিজেকে দুশ্চিন্তা থেকে। ফোকাস-এ স্থানান্তর করার চাবি। আমি আমার মস্তিষ্ককে কন্যার সাথে আমার এই অভিজ্ঞতা লুট করে নিয়ে যেতে দিতে রাজি ছিলাম না। দুশ্চিন্তার অভ্যাসকে আমি বর্তমান সময়ে আমার উপস্থিতি ও একটি মানসিক ছবি গ্রহণ করা থেকে বিচ্যুত করতে অনুমতি দেব না।
আমি নিজেকে দুটি সাধারণ প্রশ্ন করলাম– আমি কি এই মুহূর্তে কৃতজ্ঞ? এবং আমি কি মনে রাখতে চাই? আপনি যখন এরকম সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করবেন, এটি আপনার মস্তিষ্কের জৈব স্তরে প্রভাব ফেলবে। উত্তর দেওয়ার জন্য তাকে আপনার জীবন, সম্পর্ক ও কাজের ভাগ নিতে হবে এবং একটি জবাব অনুসন্ধান করতে হবে।
এটি আপনাকে জীবনের ইতিবাচক দিকগুলোর উপর ফোকাস করতে বাধ্য করবে। আপনি যখন চিন্তা করবেন কিসের জন্য আপনি কৃতজ্ঞ, আপনি দুশ্চিন্তার পরিবর্তে কৃতজ্ঞতা বোধ করতে শুরু করবেন। প্রশ্নের উত্তরটি আমার কাছে এখন পরিষ্কার। এমন একটি অসাধারণ তরুণীকে আমার কন্যা হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। এবং তিন ঘণ্টার নাটক শেষে সে তার পছন্দের পোশাকটি খুঁজে পাওয়ার জন্যও আমি কৃতজ্ঞ।
কেটি তার কৃতজ্ঞতার কার্যকরণের উপর প্রতিফলন ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য ফাইভ সেকেন্ড রুল-টি ব্যবহার করছেন। জীবনে কোনো কিছুই নিখুঁত নয়। একেবারেই নয়। কিন্তু মানসিক কিচিরমিচির বন্ধ করতে এবং ছোট মুহূর্তগুলোকে (যেমন নিজের কন্যার জন্য কৃতজ্ঞতা বোধ করা) প্রশংসা করা শিখতে আপনিও রুটি ৫-৪-৩-২-১ ব্যবহার করতে পারেন।
কৃতজ্ঞতাবোধ শুধু ভালো বোধ করা নয়। স্নায়ুবিজ্ঞানী এলেক্স কোর্ব-এর মতে– এটি মস্তিষ্কের ডালপালা সক্রিয় করার মাধ্যমে আপনার মস্তিষ্কের রসায়ন পরিবর্তন করে থাকে যা ডোপামিন সৃষ্টি করে। আমার দুশ্চিন্তা চলে যাওয়ার কারণ, একটি লম্বা শ্বাস টেনে কন্যা সয়্যারের কাছাকাছি হতে আমি ড্রেসিং রুম-এ প্রবেশ করি এবং তার কাঁধে হাত রাখি। আয়নায় আমাদের চোখাচোখি হয়।
