কেন? ক্রস জিজ্ঞেস করল।
কারণ স্টিভ সব নারীর প্রতিই আধ পাগলা ছিল। কিন্তু বানজ ছিল না।
ক্রস বারান্দার চেয়ারে বসল। তখন ভেগাসের রাস্তায় লোকজনের ভিড় ছিল। লোকজন হোটেল ক্যাসিনো গেটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। রাস্তার বাতিগুলোর সোনালি আলোয় সব কিছু ঝলমল করছিল। ম্যাসেলিনার লোকজন তখনও তাদের নিজ নিজ বাড়িতে কাজ সেরে বাড়ি যাওয়া আরম্ভ করেনি। সে বারান্দার ফোনটি দিয়ে তার ভিলাতে লিয়া ভাজিকে পেন্থ হাউজে সুইটে আসার জন্য বলল, যাতে তারা তাদের বাকি আলোচনা সময় থাকতেই করতে পারে। ম্যাসেলিনায় তখন বিকাল। ডিটা টমি, সূর্যের আলো প্রবাহমাত্র থাকতেই শেষ দৃশ্যটি চিত্রায়িত করতে চেয়েছিল। অ্যাথেনা এবং স্টিভ স্টেলিং তা দেখছিল।
সে স্টিভের জন্য দুটি দৃশ্যে শট দিয়েছিল। তখন তার চেহারায় মনে পড়া ছায়া বিদ্যমান ছিল। এটা ছিল ঠিক বেলা তিনটার দিকে। সেটের চারিদিকে জনতার উত্তাল ভিড়। মিডিয়ার লোকজনও তাদের নিজ নিজ কাজে ব্যতিব্যস্ত। অনেকেই এমনিই এসেছে। কারণ ক্রস এটাকে ভেগাসের পুরাতন রীতিনীতির প্রতি ছবি হিসেবে তৈরি করছিল। তাছাড়া ছবির সঙ্গে জড়িত সব কলাকুশলী সেটে উপস্থিত ছিল।
রাত দশটার সময় ম্যাসিলিয়া ছবির প্রদর্শন শুরু হলো কিন্তু প্রদর্শনের সময় ছবির সঙ্গে কোনো সঙ্গীত, কিংবা আবহ সঙ্গীত ছিল না। ঐদিন জনতার অংশ সেখানে উপস্থিত ছিল। জনতার দুটি অংশের মধ্যে একটি অংশ ছবির প্রদর্শন দেখছিল, আর অন্য অংশটি নিজ নিজ ব্যক্তিগত আলাপে ব্যস্ত ছিল। বিকাল চারটার সময় প্রত্যেকেই হোটেলে এবং ভিলাতে ফিরে গেল। এখানে দুটি জগৎ হলিউড আর ভেগাসের তেমন কেউই অনুপস্থিত ছিল না।
সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া ভিলাতে এবং বলরুমে স্পেশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তারকাদের ছবি তোলার কোনো অনুমতি ছিল না। শুধু তারকাদেরই নয় ছবির সংশ্লিষ্ট কোনো কলাকুশলীরই ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ ছিল। তারপর তাদের মধ্যকার অনেকেই জুয়া খেলতে আরম্ভ করল। তাদের মধ্যে কেউ কেউ হারলেও অনেকেই জিতল।
চারজন নাবিক, দুজন স্টান্টম্যান এবং দুজন মেয়ে তাদের প্রতি করা প্রতিবেদন এক হাজার ডলারে বাইরে বিক্রি করল। অ্যাথেনা অ্যাকুইটেন দরজার খুব কাছাকাছিই ছিল, সে নতুন খানসামা, একজন গোয়েন্দা যেন আশ্চর্যবোধ করল। কিন্তু তারপর সে ব্যাপারটা বুঝতে আরম্ভ করল। বাইরের কারও সঙ্গে কিছু আলাপ করবে না সে বলল, এবং এখনই দরজাটা বন্ধ করো।
প্রত্যেকেই তাদের আইডি কার্ড তাদের নিজ নিজ জ্যাকেটের পকেটে রাখল।
লুজি রেগে স্থানটি ত্যাগ করার আগে বলল, তোমাকে স্মরণ রাখব, সে বলল, তোমাকে আর কোনো মানুষই গ্রহণ করতে পারবে না।
লুজি এই বলে চলে গেল। পরবর্তী দুই ঘণ্টার মধ্যে ডেন্টি ক্লেরিকুজিও ক্রস তাদের ভিলাতে এলো।
তারপর ডেন্টি তার সঙ্গে ব্যবসার যাবতীয় বিষয়-আষয় নিয়ে আলোচনা করতে চাইল। সে বলল, বিষয়গুলো আমার মধ্যে এলোমেলোভাবে কাজ করছে। তার একটি সুচারু ব্যবস্থা করা দরকার। ক্রস বলল, আমি আজ রাতে আমার একটি বিশেষ কাজ নিয়ে ব্যস্ত আছি। ডেন্টি ক্লেরিকুজিও এবং জিম লুজি তাদের জাকজমকভাবে বাড়িতে আনন্দ করছিল। লুজি ক্ষোভে মাথা বাড়াল।
একজন বুলগার এক বছরের জন্য বেঁচে গেল, সে চিৎকার করে বলল।
না, তা সে পারবে না, ডেন্টি বলল। তাকে ৬ মাসের মধ্যে মারা যেতে হবে।
তারা লুজির অ্যাপার্টমেন্টের একটি কক্ষে বসেছিল। তারা কক্ষে পরিচারিকাকে ডাকল না, কারণ ফ্রিজে স্যান্ডউইচ, কেভিয়ার, বাইরের বেয়ার, এবং দামি মদ ছিল।
তাই আমরা সবাই প্রস্তুত, লুজি বলল।
ঠিক আছে, ডেন্টি বলল, এবং যখন আমি করেছি। আমি হোটেলের জন্য দাদাকে বলব, তাহলেই আমরা সবকিছু নতুন করে সাজাতে পারব।
সবচেয়ে মূল্যবান বিষয় হলো, আমি তাকে এখানে একা পাব। লুজি বলল।
আমি সবকিছুই করতে পারব।
কোনো ভাবনা নেই, ডেন্টি বলল। খারাপ কিছু বেশি খারাপ বয়ে আনে, আমরা তাকে আমাদের মতো ব্যবহার করতে পারব।
তুমি কিভাবে এখানে এই বাড়িতে তাকে পাবে? লুজি বলল, সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।
আমি তাকে বলব জর্জিও গোপনে এসেছে এবং তাকে দেখতে চায়, ডেন্টি বলল, তারপর আমি কাজটি করব এবং তুমি আমাকে সাহায্য করবে। তুমি অপরাধ জগৎ সম্পর্কে খোঁজখবর রাখো। তাছাড়া তারা তোমার জন্য কি করবে?
সে দাপটের সঙ্গে বলল, তাকে শেষ করার এটাই সবচেয়ে উত্তম পথ। তারা কখনোই তাকে খুঁজে পাবে না। সে কিছুক্ষণ বিরতি নিল। তুমি জানো, আজ রাতে পিপি মারা গেছে। সে পুনরায় এটা করার সাহস পাবে না।
কিন্তু সে কি করতে পারবে? লুজি জিজ্ঞেস করল।
আমি এখানে সারারাত অপেক্ষা করতে থাকব।
অ্যাথেনার বাড়ি পরবর্তী দরজায়, ডেন্টি বলল, তুমি শুধু এর ওপর ভরসা রাখবে, তাহলেই তুমি লাকি।
যথেষ্ট গরম খবর, লুজি বলল।
ডেন্টি ভেসকা হাসি দিয়ে বলল, আমরা তাকে মরুভূমিতে ক্রসের সঙ্গে নিয়ে যেতে পারি।
তুমি এখন উন্মত্ততার মধ্যে আছ, লুজি বলল, তার পর্যবেক্ষণ যথেষ্ট সত্য ছিল।
কেন না? ডেন্টি বলল, কেন, কিছু মজা হবে না?
মরুভূমিটি দুটি দেহ বহন করার জন্য যথেষ্ট বড়।
