যেহেতু সময় যাচ্ছিল, ডেন্টি তার পরিবার থেকে তার দূরত্ব বাড়ানো অনুভব করল। মিস্টার ডন ছিল তার অত্যধিক প্রিয় এবং সে তাকে পরিষ্কার বুঝল যে সে এ সাম্রাজ্যের একজন উত্তরাধিকারী।
কিন্তু সে ডনের নাতিদের সাথে তার চিন্তাধারা নিয়ে কোনো সমঝোতার আলোচনা করল না। তার গোপন অভিসন্ধির কথা কাউকে জানাল না। তাছাড়া ডেন্টির প্রস্তাবনা ও দক্ষ ধারণাকে মিস্টার ডন সমর্থন করল না।
যখন সে শিশু তখন থেকেই তার চাচা জর্জিও, ভিনসেন্ট ও পেটি তাকে উষ্ণ স্নেহ দিত না। এটা সত্য মনে হলেও, পরে পেটির অধীনেই সে প্রশিক্ষণ গ্রহণ করেছিল। ডেন্টি যথেষ্ট বুঝেছিল যে, হয়তো তার ভুল হয়েছিল কারণ তার বাবা সান্তাডিও’র নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তাকে বিদ্রোহী করেছিল। এমনকি জিমি সান্তাডিও সম্পর্কেও পেটিকে সে জিজ্ঞেস করেছিল এবং তার চাচা তাকে বলেছিল কি পরিমাণ সম্মান তার পিতাকে তারা করত। তার মৃত্যুতে তারা কতটুকু দুঃখ পেয়েছিল। এটা কখনো প্রকাশ্যে বলা হতো না। গ্রহণযোগ্যও বলা হতো না। কিন্তু ডন ক্লেরিকুজিও এবং তার পুত্ররা বুঝেছিল যে, ডেন্টি আসল গল্প জেনেছে। রোজ ম্যারির মূৰ্ছার সময় সব গোপন কথা প্রকাশিত হয়েছিল। তারা এর একটা সংশোধন চাচ্ছিল। তারা তাকে শিশু রাজপুত্র হিসেবে দেখত।
কিন্তু তার মায়ের প্রতি দয়া ও ভালোবাসা ছিল তার চরিত্রের একটা বিশেষ দিক। তার মূৰ্ছার সময় পিপি ডি লিনার প্রতি উত্তেজিতভাবে সে ঘৃণা প্রকাশ করত এবং তার পিতা ও ভাইদেরকে দোষী করত না।
সব কিছুর সাহায্যে ডন ক্লেরিকুজিও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলেন কারণ তার প্রার্থনা যত সহজে পড়েছিল তত সহজে তার নাতির মন বুঝলেন। মিস্টার ডন রায় দিলেন যে, ডেন্টি কখনো সমাজের ছদ্মবেশের জন্য চূড়ান্ত পূর্ণ বিবেচনা অংশগ্রহণ করতে পারবে না। সান্তাডিও এবং ক্লেরিকুজিও রক্তে অত্যধিক নিষ্ঠুর একটা মিশ্রণ ছিল। অতএব ডেন্টি, ভিনসেন্ট ও পেটির সমাজে, জর্জিও পিপি ডি লিনার সমাজে অন্তর্ভুক্ত হবে। তারা সবাই একত্রে চূড়ান্ত যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে।
আর ডেন্টি একজন ভালো সৈনিক হওয়াটা প্রমাণিত করল, যদিও সে একজন অদম্য সৈনিক। তার ছিল একটা স্বাধীনতা যা তাকে পরিবারের নিয়ম নীতির বিরোধিতা করাকে উসকে দিত। বাস্তবে কখনো কখনো সে কারো শাস্তির আদেশের বিরোধিতা করত। যখন উদ্বিগ্ন গলিয়নরা বিশৃঙ্খলিত সৈন্য বাহিনীকে ধ্বংসের হাত থেকে অধিকতর কম জটিল অবস্থায় নেয়ার সময় তার হিংস্রতা উপকারী। স্বয়ং ডনের বিষয় ছাড়া ডেন্টি আর কিছুকে তোয়াক্কা করত না। আর রহস্যজনকভাবে উন কঠোর শাস্তি প্রদানকে প্রত্যাখ্যান করত।
ডেন্টি তার মায়ের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিল। যে ভবিষ্যৎ ডনের ওপর নির্ভর করত এবং তার মায়ের মূৰ্ছা প্রায়ই হতো। ডেন্টি লক্ষ্য করত এতে ডন বেশি অধৈর্য হয়ে যেত। বিশেষভাবে যখন রোজ ম্যারি তার পা দিয়ে গোল করে আঁকত, তার মহাপ্রস্থানে পথ এবং পরে তীব্র চিৎকার করে গোল চক্রের ভেতরে তার ঘৃণা প্রকাশ করত।
সে কখনো আবার ঘরে ঢুকত না। এরকম হতো যখন কয়েক দিনের জন্য তাকে আবার ডন ক্লিনিকে রেখে আসল।
আর এভাবে ডেন্টি মিষ্টি কথায় ভুলিয়ে মূৰ্ছা থেকে তাকে তার প্রাকৃতিক সৌন্দর্যে এবং স্নেহ-মায়ায় ফিরে আনে। কিন্তু সর্বদা একটা ভয় ছিল, শেষে তাকে ফেরাতে পারবে না। যদি না সে স্বয়ং ডনের মতো ক্ষমতাধরে পরিণত হয়। পৃথিবীর মধ্যে ডেন্টি একজন ব্যক্তিকেই ভয় করত, সে ছিল ডন। একটা শিশু হিসেবে তার জন্ম থেকে তার দাদা সম্পর্কে যে অভিজ্ঞতা জন্মেছিল তার অনুভূতিতে, ডন ক্লেরিকুজিও যে তার সন্তানগণ যে রকম ভালোবাসত সে রকমই ভয় পেত। যা ডেন্টির কাছে ছিল আশ্চর্যজনক। ডনের বয়স আশি বছর, তার শারীরিক শক্তি নেই। সে কদাচিৎ তার ম্যানশন থেকে বের হয়, তার উচ্চতা হ্রাস পেয়েছে। তাকে ভয় করো কেন?
সত্য, সে খায় ভালো, তার দেখার মতো চেহারা আছে। কেবল শারীরিক বিশৃঙ্খলার সময় তার দাঁত দিয়ে নরম করে খাদ্য খেত। পনির, শাকসবজি চিবিয়ে ও স্যুপ খেত। তাছাড়া মাংস ফুটিয়ে কুটি কুটি করে টমেটোর সসের সাথে খেত।
কিন্তু বয়স্ক ডন এখন মৃত্যু পথযাত্রী, তাই ক্ষমতার পরিবর্তন হবে। পিপি যদি জর্জিও’র ডান হাতের মানুষ হয় তাহলে? পিপি যদি সম্পূর্ণ কাহিনী দ্বারা ক্ষমতা কুক্ষিগত করে তাহলে? আর যদি এ রকম ঘটে। ক্রস ক্ষমতায় আরোহণ করবে। বিশেষভাবে সে তখন অনেক সম্পদ অর্জনে সক্ষম হবে জানাদুর সাথে সমঝোতায় এসে। অতএব এর বাস্তবিক কারণ আছে। ডেন্টি নিজেকে আশ্বস্ত করে। যে পিপিকে ঘৃণা করত যে তার পরিবার সম্পর্কে সমালোচনা করতে ভয় পেত।
যখন জর্জিও সিদ্ধান্ত নিল যে ডেন্টিকে ক্ষমতার কিছু অংশ অবশ্যই দিতে হবে। পরিবার থেকে লুজির বেতন প্রদানের দায়িত্বে তাকে নিযুক্ত করা হবে তখন ডেন্টি প্রকৃতই জিম লুজির সাথে যোগাযোগ গড়ে নিল।
অবশ্য পূর্ব সতর্কতা নেয়া হলো ডেন্টিকে রক্ষার্থে, যদি লুজি কখনো বিশ্বাসঘাতকে পরিণত হয়। চুক্তি স্বাক্ষর করা হলো যাতে লুজি একজন উপদেষ্টা হিসেবে পরিবার নিয়ন্ত্রণের নিরাপত্তা কর্পোরেশনে কাজ করবে। চুক্তিটি বিশ্বস্ততা এবং যাতে নগদ অর্থে লুজিকে বেতন দেয়া হয় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। কিন্তু কর্পোরেশনের ট্যাক্স ফাইলিংসের অর্থ লুজি গ্রহণ করবে কর্পোরেশনের নকল থাকা প্রাপ্তি শিকারের মাধ্যমে।
