সম্মিলিত শোকাহতরা জানল যে ববি বানজ নিজেই এই ভাষণ লিখেছিল। কারণ, সমস্ত চলচ্চিত্র জগতে একটা গুরুত্বপূর্ণ সংবাদ তাকে দেয়া হয়েছিল। যা সে পরবর্তী পাঁচ বছর লডস্টোন স্টুডিওর জন্য করেছিল। সে আশা করছিল এলি ম্যারিয়নকে যে সম্মান দেয়া হয়েছিল ঠিক সেই সম্মান প্রতিটা মানুষ দিক। ববি বানজ বেশি দিন দ্বিতীয় ব্যক্তি হিসেবে থাকেনি, সে ছিল নাম্বার ওয়ান ব্যক্তি।
শব শোভাযাত্রা হওয়ার দুই দিন পর বানজ স্টুডিওতে স্কিপি ডিরির প্রতি হুইলনামা জারি করল এবং লডস্টোনের যন্ত্রপাতি ও শ্রমিকদের সুবিন্যস্তক্রম এর প্রধান হিসাব দায়িত্ব পালনের প্রস্তাব দিল। বর্তমান সে ম্যারিয়নের প্রধান সহকারী হিসেবে কাজ করছিল। তাই সে ডিরির প্রস্তাবকে অপ্রতিহত করল। ডিরি স্টুডিওতে তৈরি প্রত্যেকটা ছবি থেকে অংশীদার হিসেবে লভ্যাংশ পেত। তার যে কোনো ছবি ত্রিশ মিলিয়ন ডলারের কমে তৈরি করার সামর্থ্য ছিল। লডস্টোন স্টুডিও থেকে যে কোনো ছবি তৈরি করার মতো তার যোগ্যতা স্বাধীনভাবে ছিল না। স্কিপি ডিরি তার এই বড় প্রস্তাবে বিস্ময়ে অভিভূত হলো। সে বুঝতে পারল এটা বানজের একটি অনিশ্চিত পদক্ষেপ। বানজ জানত আমি সৃষ্টিশীল কাজে দুর্বল এবং আমি তার কাজ পূর্ণাঙ্গ করতে পারব না।
ডিরি তার প্রস্তাব গ্রহণ করল এবং ক্লডিয়া ডি লিনাকে ঐ কোম্পানির যন্ত্র ও শ্রমিকদের সুবিন্যস্তকরণ প্রধানের দায়িত্বে নিয়োগ করল। কারণ সে কেবল সৃজনশীল নয়, সে কেবল ছবি তৈরি করতেই জানে না, সে এতই স যে, সে তাকে সেবা করতে পারবে। তার সঙ্গে কাজ করলে তাকে আর পেছনের দিকে তাকাতে হবে না। তদুপরি সে খুব সহজেই ভালো ছবি তৈরি করতে পারবে। কোম্পানিতে তার সঙ্গে সব সময় আনন্দ উপভোগ করতে পারবে। তার আছে ভালো রসবোধ এবং তার যৌন আবেদন অনেক দিন আগেই তার জীবন থেকে হারিয়ে গেছে।
এটি নতুন করে কিছু করার, কিভাবে ভালো কিছু করা যায়, তা স্কিপি ডিবিকে দেবে। এতে স্কিপি ডিরি খুব সহজেই তার হারানো মূল্যবোধ এবং তারকা সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। ডিরি ইতিমধ্যেই খুব সম্পদের মালিক বনে গেছে কিন্তু সে মনে করে এটি হলো ধনী হওয়ার দশটি অধ্যায়ের মধ্যে প্রথমটি যা সে অর্জন করেছে। সে নিশ্চিত তার বাকি জীবন জাক-জমকের মধ্যে কাটাতে পারবে কিন্তু তার ব্যক্তিগত কোনো প্রচেষ্টাই হয়নি, তার পাঁচটি বাড়ি নেই, তার কোনো অন্তঃপুরবাসী নারী নেই, সে কখনোই অধঃপতিত জুয়াড়ি হতে চেষ্টা করেনি, সে কখনোই আর পাঁচজনের সঙ্গে সম্পর্কে অবসান ঘটায়নি। সে কখনোই তার নিজস্ব ছবিতে কোনো সময় টাকা লগ্নি করার চেষ্টা করেনি। কখনোই সে এলি ম্যারিয়নের কোনো কিছুর জন্য টাকা খরচ করতেও চেষ্টা করেনি।
কিন্তু কয়েক দিন হলো, সম্ভবত, সে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ে ধাবিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাকে কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যয়ন করতে হবে এবং শত্রু সম্পর্কে অবগত থাকতে হবে যেমন বানজ তার প্রতিটি কাজে সতর্ক থাকে।
বানজ তার পরিকল্পনা বের করল এবং ডিরি তার সাহস দেখে অবাক হলো। কিভাবে তা সম্ভব অবশ্যই বানজ একটা বিশেষ ক্ষমতাবলে তার অবস্থানকে শক্ত করেছিল।
অবশ্য প্রথমের দিকে সে, মেলো স্টুয়ার্টের সঙ্গে একটা ব্যবসা করতে যাচ্ছিল, যাতে মেলো লডস্টোন এর যাবতীয় ভালো যন্ত্রপাতি তাকে দিয়েছিল।
আমি এটা ব্যবহার করতে পারব, ডিরি বলল, আমি কাজটি হওয়ার পর তা তোমাকে বুঝিয়ে দেব। কারণ এটা আমি আমার কাজে ভালোভাবে ব্যবহার করতে পারব।
আমি বিশেষ করে আনন্দিত যে আমরা পরবর্তী ছবিতে অ্যাথেনা অ্যাকুইটেনকে পাচ্ছি। ববি বানজ বলল।
হ্যাঁ, ডিরি ভাবল, এখন লডস্টোন বানজের আয়ত্তে, আমি অ্যাথেনাকে আমার বিছানায় পেতে চেয়েছিলাম, ডিরি ভাবল, যেহেতু আমি প্রধান দায়িত্বে আছি, আমি পারব বলে মনে করি। তাই আমি ক্লডিয়াকে প্রজেক্টে ভালোভাবে কাজ করার জন্য বলব, ডিরি বলল।
তা ঠিক আছে, বানজ বলল, স্মরণ রেখো, আমি সব সময়ই জানি যে, এলি প্রকৃতপক্ষে কি করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি কারণ সে খুবই নরম মনের অধিকারী। আমরা শিগগিরই ডোরা এবং কেভিনের তৈরি কোম্পানি পেতে যাচ্ছি। তারা সব সময়ই বিনিয়োগে মার খেয়েছে এবং তারপরও তারা টিকে আছে।
তাই তোমাকে সেদিকে সতর্ক থাকতে হবে, ডিরি বলল। তাদের অনেক কিছু কোম্পানিতে জমা আছে।
বানজ হাসল। হ্যাঁ, কিন্তু এলি তার জন্য আমাকে ত্যাগ করে নিজেই পাঁচ বছর নিয়ন্ত্রণ করেছিল। তাই তুমি মূল ঠিক করতে পতিত হতে যাচ্ছ তুমি অবশ্যই তাদের প্রকল্পে ভালোকিছু করতে ব্যর্থ হবে। আমি মনে করি এক বছর কিংবা দুই বছর পর তারা তোমাকে ঝামেলা বা দোষী মনে করে ত্যাগ করবে। আর এটাই হলো এলির কৌশল, আমি সব সময়ই তার জন্য দোয়া করি।
আমি মনে করি তুমি ছবি নিয়ে এখন কঠিন সময় অতিক্রম করছ, ডিরি বলল। এটা তাদের দ্বিতীয় যাত্রা সূচনাস্থল। তারা এটাকে অবশ্যই দিনের পর দিন বাড়ানোর চেষ্টা করবে।
আমি চেষ্টা করব বানজ বলল। অন্য ব্যাপার, রাত্রি শেষ হওয়ার আগেই সে মারা যাবে, এলি আর্নেস্ট ভেইলকে কিছু টাকা দিতে রাজি হয়েছিল, ছবিটিতে কাজ করার জন্য।
