আর আমি না করলে, তুমি আমার ওপর অত্যাচার করবে, ঠিক? স্কানেট হাসল। সে ভাবতে আরম্ভ করল যে এটা হলিউডের কিছু দৃশ্য, কিছু কিছু খারাপ চলচ্চিত্রে স্টুডিও এগুলো ব্যবহার করছে।
না, ক্রস সাধারণভাবে বলল। নির্যাতন নয়। কেউ তোমাকে স্পর্শ করবে না। আমি চাই তুমি টেবিলে বসে আমার জন্য চারটা চিঠি লেখ। একলা লডস্টোন স্টুডিওতে তুমি কখনো যাবে না, প্রতিজ্ঞা করো। আরেকটা কথা, অ্যাথেনা তোমার পূর্ববর্তী কাজ সম্পর্কে অবগত আছে, আর তুমি শপথ করো কখনো আর তার কাছে যাবে না। পুলিশ কর্তৃপক্ষের কাছে এটা স্বীকার করো তুমি, তোমার স্ত্রীকে এসিড মারার জন্য এসিড কিনেছিলে। অন্যটা আমার প্রতি, তোমার স্ত্রীর কাছেও যা গোপনীয় তা তুমি আমার কাছে বর্ণনা করবে সাধারণভাবে।
স্কানেট ক্রসের দিকে খুঁড়িয়ে যাচ্ছিল আর লোকদের একজন তাকে ধাক্কা দিল যাতে সে বসে থাকা সোফার বিপরীতে সরে গিয়েছিল।
তাকে ছুঁয়ো না ক্রস কঠিনভাবে বলল।
অ্যাথেনা কোথায়? স্কানেট বলল।
সে এখানে নেই, ক্রস বলল, লিয়া ছাড়া সবাই কামরার বাইরে সে। বলল। অন্য লোকেরা দরজার বাইরে গেল।
আসনে গিয়ে বসো ক্রস স্কানেটকে বলল। স্কানেট তাই করল।
ক্রস তাকে বলল, আমি গুরুত্ব সহকারেই তোমার সাথে কথা বলতে চাই। তুমি কেমন খারাপ তা প্রদর্শনের চেষ্টা থেকে বিরত থাকো। আমি চাই তুমি আমার কথা শুনবে। বোকার মতো কিছু করো না। তোমার হাত অবশ্যই খুলে দেয়া হবে। আমি চাই তুমি চিঠিগুলো লিখে ফেল। আর তুমি মুক্ত হও।
স্কানেট বিরক্তভাবে বলল, তুমি নিজে নিজেই গোল্লায় যেতে পারো।
ক্রস ভাজির দিকে ঘুরে বলল, সময় নষ্ট করার প্রয়োজন নেই। তাকে হত্যা করো।
ক্রস তার কথার স্বরকে এমনভাবে উচ্চারণ করল যে, সেখানে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। সেই মুহূর্তে স্কানেট ভয় অনুভব করল। সে বুঝতে পারল, সব লোক লজে অবস্থান করছে। সৈন্যরা তার বিরুদ্ধে প্রস্তুত। লিয়া ভাজি এগোনোর জন্য বাধ্য করছে না। স্কানেট বলল, ঠিক আছে, আমি এটা করব। সে একটা কাগজের পাতা তুলে নিয়ে লেখা শুরু করল।
চিঠিগুলো ভালো নয়, ভাজি বলল, ক্রস স্কানেটকে বলল, আমি মনে করি তুমি এত খারাপ যে, আমাকে তেমার জন্য কিছু করতে হবে। আমি তোমাকে ভয় পেতে পারি না। আমি যা চাই তা তোমাকে করাতে পারি না।
স্কানেট সোফা হাতে দাঁড়িয়ে ক্রসকে বলল, কিন্তু আমি যা বলব, তা সত্য। সবাই অ্যাথেনার ভালোবাসায় পড়ে, কিন্তু কেউ তাকে চেনে না, যেভাবে আমি চিনি।
ক্রস শান্তভাবে বলল, তুমি তাকে চেনো না। আর তুমি আমাকেও চেনো না। সে দরজায় গিয়ে পায়চারি করল। চারজন লোক কামরায় ঢুকল। তারপর ক্রস লিয়ার দিকে ঘুরল। আমি যা চাই তুমি তা জানো? সে আমাকে এটা না দিলে, আমি তাকে মুক্তি দেব। সে কামরায় পায়চারি করল।
ভাজি স্কানেটের দিকে ঘুরে মোলায়েম কণ্ঠে বলল, তুমি আর আমি, এটা শুরু করব। সে লোক চারজনের দিকে ঘুরল। তার বাহু শৃঙ্খলিত। তাকে আঘাত করো না।
কমেডি শেষ, ভাজি স্কানেটকে বলল। তুমি চিঠিগুলো ডান হাতে লিখে দাও। না হলে, তুমি প্রত্যাখ্যাত হতে পারো। লোকগুলোর একজন একটা বড় রিভলবার ও এক বাক্স বুলেট লিয়ার হাতে দিল। সে রিভলরি লোড করল আর প্রতিটি বুলেট স্কানেটকে দেখাল। সে জানালার কাছে গিয়ে শূন্য হবার আগ পর্যন্ত বনের দিকে ফায়ার করতে থাকল।
পরে স্কানেটের কাছে ফিরে গিয়ে একটা বুলেট তার কাছে রাখল।
আমি জানি না বুলেটটা কোথায়, লিয়া বলল, তুমি জানো না কোথায়।
তুমি এখনো চিঠিগুলো লিখতে রাজি না হলে আমি গুলি চালাব। এখন বলল হ্যাঁ অথবা না।
স্কানেট লিয়ার চোখের দিকে তাকাল আর কোনো উত্তর দিল না। লিয়া ট্রিগার চাপল। এটা গুলিশূন্য ছিল। তোমার জন্যে আমি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছি, সে স্কানেটকে বলল।
আমরা আবার চেষ্টা করব, রিভলবারে গুলি ভরে লিয়া বলল। সে রিভলবারটা স্কানেটের থুতনির নিচে রাখল। কিন্তু স্কানেট এবার ভয় পেল।
ফের তোমার বসকে ডাকো স্কানেট বলল, আমার অতিরিক্ত কিছু বিষয় আছে, আমি তাকে বলতে চাই।
না, লিয়া বলল, সেই বোকামি শেষ। এখন উত্তর দাও হ্যাঁ অথবা না।
স্কানেট লিয়ার চোখের দিকে তাকাল। সে তার চোখে হুমকি দেখল না, দেখল শোকসন্তপ্ত অনুতাপ। ঠিক আছে, স্কানেট বলল, আমি লিখব।
ছয়জন লোক এই কাজে নিয়োজিত হলো। স্কানেটকে একটা ভ্যানে রাখা হলো। তার হাত-পা শিকলে বাঁধা। কোনো কিছু করার ক্ষমতা তার ছিল না। দুজন লোক তার সাথে ভ্যানে উঠল। পাঁচজন লোক স্কানেটের গাড়ি চালাচ্ছিল। লিয়া ভাজি ও ষষ্ঠ লোক অন্য গাড়িতে সামনে যাচ্ছিল।
লিয়া ভাজি দেখল পর্বতের ছায়া থেকে সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাদের গাড়ির বহর ষাট মাইল দূরে এসেছে। পরে একটা রাস্তা বনের দিকে মোড় নিয়েছে।
ভাজি যথাযথভাবে নির্দেশ করল কিভাবে স্কানেটের গাড়ি পার্ক করতে হবে। তারপর স্কানেটকে ভ্যানের বাইরে আনা হলো। স্কানেট আত্মরক্ষার কোনো চেষ্টা করল না, তাকে দেখে মনে হচ্ছিল তার ভাগ্যকে মেনে নিয়েছে।
ভাজি গাড়ি থেকে রশি বাইরে বের করল। সে খুব সতর্কভাবে কাছের একটা গাছের ডালে রশিটা ঝুলাল। দুইজন লোক সোজাভাবে স্কানেটকে উপরে ধরল যাতে সে মানুষের গলার চারপাশে ফস পড়াতে পারে। ভাজি দুইটা আত্মহত্যার নোট লিখে ফেলল, লিওনার্ডো সোসা সেগুলো ভাজ করে স্কানেটের পকেটে ঢুকিয়ে দিল।
