————
১. পুরানো-ধরনের ম্যানুফ্যাকচারগুলিতে মেশিনারির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের বিদ্রোহ, আজও পর্যন্ত ধারণ করে বর্বর আকার, যেমন করেছিল ১৮৬৫ সালে শেফিল্ডে কাটারদের বিদ্রোহ।
২. স্যার জেমস স্টুয়ার্ট-ও মেশিনারিকে সম্পূর্ণ এই অর্থেই বোঝেন। “Je considere donc les machines comme des moyens d’augmenter (virtue llement) le nombre des gens industrieux qu’on n’est pas oblige de nourrier… En quoi l’effet d’une machine differe-t-il de celui de nouveaux habitants que (French trans. t. I., II., ch. XIX. ) safat সরল হচ্ছেন পেটা, যিনি বলেন, এ বহু বিবাহের স্থান গ্রহণ করে। এই মতটি বড় জোর মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চল সম্পর্কে গ্রাহ। অন্য দিকে, “কোন ব্যক্তির এমকে সংক্ষিপ্ত করার পক্ষে খুব কদাচিৎ মেশিনারিকে ব্যবহার করা যায়। তার প্রয়োজনে যে সময়টা বেঁচে যায়, তার নির্মাণে তার চেয়ে বেশি সময় লেগে যায়। এটা তখনি উপকারী হয়ে ওঠে যখন এটা বিপুল জনসমষ্টি নিয়ে কাজ করে, যখন একটি মাত্র মেশিন হাজার হাজার লোককে সাহায্য করে। সেই কারণেই সবচেয়ে জনবহুল দেশে, যেখানে থাকে সবচেয়ে বেশি সংখ্যক কর্মহীন লোক, সেখানে এর সর্বাধিক প্ৰাচুর্য।” (পিয়ার্সি র্যাভেনটোন, খল অন দি ফাউণ্ডিং সিস্টেম, ১৮২৪, পৃঃ ৪৫)।
৩. চতুর্থ জার্মান সংস্করণে টীকা—এটা জার্মানির পক্ষেও প্রযোজ্য। আমাদের দেশে যেখানেই বৃহদায় কৃষির অস্তিত্ব, সেখানেই তা সম্ভব হয়েছে জমিদারিগুলি পরিস্করণের ফলে, যা ব্যাপ্তি লাভ করে বোড়শ শতকে, বিশেষ করে, ১৮৪৮ সালের পর থেকে।—এফ. এঙ্গেলস।]
৪, “মেশিনারি এবং শ্রম নিরন্তর প্রতিযোগী।” রিকার্ডো, ‘অন দি প্রিন্সিপস অৰ পলিটিক্যাল ইকনমি অ্যাণ্ড ট্যাকসেসন’, ৩য় সংস্করণ, লণ্ডন ১৮২১।
৫. ১৯৩৩ সালে গরিব আইন পাশ হবার আগে হস্তচালিত তাঁত এবং শক্তি চালিত তাঁতের মধ্যে প্রতিযোগিতাকে দীর্ঘায়িত করা হয়েছিল প্যারিস থেকে প্রদত্ত মজুরি-পরিপোষণ সাহায্যের দ্বার; মজুরি তখন পড়ে গিয়েছিল ন্যূনতম মজুরির অনেক নীচে। ১৮২৭ সালে রেতঃ মিঃ টার্ণার ছিলেন চেশায়ারে অবস্থিত। উইলমশ্লো-র রেকটর। দেশত্যাগ-সংক্রান্ত কমিটি এবং মিঃ টার্ণারএর মধ্যে যে প্রশ্নোত্তর চলে তা থেকে জানা যায়, মেশিনারির বিরুদ্ধে মনুষ্য-শ্রমের প্রতিযোগিতাকে কেমন করে টিকিয়ে রাখা হয়। প্রশ্ন: পাওয়ারলুমের ব্যবহার কি হস্তচালিত তঁতের স্থান দখল করে নেয়নি? উত্তর : নিঃসন্দেহে; যা দখল করে নিয়েছে, তার চেয়ে ঢের বেশি নিত, যদি হস্তচালিত তাঁতের তাঁতী মজুরি ছাঁটাইয়ের রাজি না হত। প্রশ্ন : কিন্তু তাতে রাজি হয়ে, সে কি এমন মজুরি মেনে নিয়েছে, যাতে তার ভরণপোষণ চলে না? উত্তর : হ্যা, আসলে পাওয়ারলুম আর হলুমের মধ্যে প্রতিযোগিতা বাঁচিয়ে রাখা হয় গরিব-ত্রাণের মাধ্যমে। এইভাবে, অবমাননাকর দুস্থতা বা দেশ থেকে বহিষ্করণ—এই সৌভাগ্যই জোটে পরিশ্রমীদের ভাগ্যে, মেশিনারি প্রবর্তনের ফলে। এটাকে ওঁরা বলেন ‘অস্থায়ী অসুবিধা। (এ প্রাইস এসে অন দি কম্প্যাটিভ মেরিটস অব কম্পিটিশন অ্যান্ড কো-অপারেশন” ১৮৩৪, পৃ ২৯)।
৬. যে কারণ দেশের আয় বাড়ায় (আয় বলতে রিকার্ডো ঐ একই অনুচ্ছেদ বুঝিয়েছেন জমিদার ও ধনিকদের আয়, অর্থনৈতিক দিক থেকে, যে-আয়ই হল জাতির সম্পদ’ ), সেই একই কারণ জনসংখ্যাকে করে তুলতে পারে অপ্রয়োজনীয় এবং শ্রমিকের অবস্থাকে আরো অধঃপতিত।” রিকার্ডো, ঐ, পৃ: ৪৬৯। “মেশিনারীতে প্রত্যেকটি উন্নয়নের নিশ্চিত লক্ষ্য ও প্রবণতা হচ্ছে আসলে মনুষ্য-শ্রমকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া কিংবা বয়স্ক মানুষদের পরিবর্তে নারী ও শিশুদের শ্রম অথবা দক্ষ শ্রমিকের বদলে অদক্ষ শ্রমিককে নিয়োগ করে তার দাম কমিয়ে দেওয়া।” উরে, ঐ, পৃঃ ৩৫)।
৭. “রিপোর্ট ফ্যাক্টরিজ, ১৮৫৮, পৃ: ৪৩।
৮. রিপোর্ট ফ্যাক্টরিজ, ১৮৫৬, পৃঃ ১৫।
৯. উরে, ঐ, ১৯ : “ইট তৈরির কাজে মেশিনারি নিয়োগের বড় অসুবিধা এই যে, নিয়োগকর্তা কুশলী শ্রমিকদের উপরে নির্ভরতা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়।” (“শিশু নিয়োগ কমিশন পঞ্চম রিপোর্ট লণ্ডন, ১৮৬৬ পৃঃ ১৩, টাকা ৪৬।) লোমোটিভ, ইত্যাদি নির্মাণ প্রসঙ্গে গ্রেট নর্দান রেলওয়েজ এর সুপারিন্টেডেন্ট মিঃ এ স্টক বলেন, প্রতিদিনই ব্যয়বহুল ইংরেজ শ্রমের ব্যবহার কমিয়ে দেওয়া হচ্ছে। ইংল্যাণ্ডের কারখানাগুলির উৎপাদন বাড়ানো হচ্ছে উন্নত যন্ত্রপাতির সাহায্যে এবং এই যন্ত্রপাতিগুলিকে কাজ করানো হচ্ছে নিম্ন মানের শ্রমিকের দ্বারা। আগে তাদের দক্ষ শ্রমিকেরাই উৎপাদন করত ইঞ্জিনের সমস্ত অংশ। এখন ইঞ্জিনের সেই অংশগুলি উৎপাদিত হচ্ছে কম দক্ষ শ্রমিক কিন্তু উন্নত যন্ত্রপাতির সাহায্যে। যন্ত্রপাতি বলতে আমি এখানে বোঝাচ্ছি ইঞ্জিনিয়ারের মেশিনারি, লে প্লেনিং মেশিন, ড্রিল ইত্যাদি। ( রয়্যাল কমিশন অন রেলওয়েজ নল, ১৮৬৭, সিনিটস অব এভিভেন্স, মোট ১৭,৮৬২ এবং ১৭,৮৬২ এবং ১৭,৬১)।
১০. উলে, ‘দি ফিলসফি অব ম্যানুফ্যাকচার্স ২য় সংস্করণ, লণ্ডন, ১৮৩৫, পৃঃ
১১। ২ উরে, “দি ফিলসফি অব ম্যানুফ্যাকচারার্স ২য় সংস্করণ, লওন, ১৮৩৫ পৃ ৩২১।
