এটা উঁচু থেকে এল আকাশ থেকে বজ্রের ন্যায় এবং নেফার জানত সে ঘুরে যেতে পারবে অথবা এক হাতে তা থামাতে পারবে না, এটা খুব জোরালো ছিল।
তাই সে তার তলোয়ারের হাত দৃঢ় করল বাম হাত দিয়ে ডান হাতের কব্জি ধরে, সেই হাত দিয়ে যে হাতে সোনার মাদুলিটা ধরা।
দুটি তলোয়ার একত্রিত হল শক্তি নিয়ে, উভয় ফলা পুরোপুরি ভেঙে গেল এবং দূরে সরে গেল, সাদা পাথরের বৃত্তের বাইরে।
এক আঘাতেই তারা দুজনেই নিরস্ত্র হয়ে গেল এবং এক মুহূর্ত বিস্ময়ে একে অন্যের দিকে চেয়ে রইল। নেফার প্রথমে সামলে নিল এবং ড্রোসার মাথা বরাবর তলোয়ারের বাট সজোরে নিক্ষেপ করল। সহজাত ভাবেই ড্রোসা চোখ মিটমিট করে মাথা নিচু করল। নেফার তাকে তীব্র বেগে আক্রমণ করল এবং তার বুকে বুক ঠেকিয়ে দাঁড়ালো। মন্দিরের এক জোড়া নৃত্য শিল্পীদের মতো তারা একসাথে ঘুরলো, একে অন্যকে নিক্ষেপ করার চেষ্টা করছে। নিজেকে রক্ষা করার জন্য নেফারের কোন অস্ত্র ছিল না, লসট্রিসের মাদুলি ছাড়া। তার সব শক্তি একত্রিত করে সে কোন মতে স্বর্ণের চেইনের একটা ফাঁদ ড্রোসার হেলমেটে নিক্ষেপ করতে পারল। সে তার কব্জিতে তা প্যাচিয়ে চেইনটাকে নিচের দিকে ঠেলা দিল যতোক্ষণ
হঠাৎ করে হেলমেটের প্রান্তের নিচে ফাঁকা স্থানটা খুঁজে পেল এবং ড্রোসার ঘাড়ে আটকে গেল। নেফার টান দিল এবং চেইনের প্রান্ত করাতের মত চালাল এবং বুঝল সোনার আংটা জীবন্ত মাংসে গভীর ভাবে কামড়ে দিল।
ড্রোসা দম নিল, তার মুঠি খুলে দিল এবং উভয় হাত বাড়িয়ে দিল মুক্ত হওয়ার জন্য। সে নেফারের কব্জি ধরল এবং তাকে তার গলা থেকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল। কিন্তু এটা ফাঁসটাকে কাটার ক্ষমতা আরো বাড়িয়ে দিল। হেলমেটের সংকীর্ণ ফাঁকা দিয়ে তাকিয়ে নেফার দেখল ড্রোসার চোখগুলো তাদের কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে এবং রক্তে ফুলে উঠল। নেফারের কব্জি ধরে ড্রোসা হাঁটু গেড়ে বসে পড়ল। নেফার তার সামনে দাঁড়াল এবং তার কব্জি ঘুরাল, চেইনটাকে শক্ত করল যতক্ষণ না হঠাৎ সে অনুভব করল বিৎসভাবে কিছু কেটে গেল এবং ড্রোসার শ্বাস বিস্ফোরণের মতো ফেটে পড়ল তার ছিন্ন শ্বাসনালি হতে। তার শ্বাসনালি পুরোপুরি কেটে গেছে এবং সে ধীরে ধীরে নেতিয়ে পড়ল। যখন নেফার দুলতে দুলতে পিছু এল সে আম্পায়ারের চিৎকার শুনল। আপনি মুক্ত ও অবাধ। সে রক্তাক্ত সোনার চেইনটা পিছন দিয়ে তার মাথার উপর দিয়ে পড়ল। তখন সে পাগল হওয়া জনতার মাথার উপর দিয়ে তাকাল, পাহাড়ের ঢালের দিকে। ডায়ামিওসের রথ এরই মধ্যে অর্ধেক পথ চলে এসেছে এবং পূর্ণ গতিতে সোজাসুজি তার দিকে আসছে।
৮. ম্যারনকে দাঁড় করাল
নেফার ম্যারনের উপর ঝুকল। তুমি দাঁড়াতে পারবে? সে জিজ্ঞেস করল। কিন্তু যখন ম্যারন চেষ্টা করল তার পা ভেঙে পড়ল এবং সে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে গেল। নেফার তাকে এক হাত দিয়ে টেনে তুলল তারপর হাতটা তার ঘাড়ের পিছন দিয়ে ঝুলিয়ে দিল। ওজন তার কাঁধে নিয়ে, সে ম্যারনকে দাঁড় করাল।
ম্যারন একজন ভারি মানুষ, এবং নেফার প্রায় নিঃশোষিত ছিল, তবুও সে তাকে নিয়ে দুলতে দুলতে অপেক্ষয়মান রথের দিকে চলল এবং তাকে মেঝের তক্তার ওপর স্কুপের মতো করে শুইয়ে দিল। তারপর এক মুহূর্ত সে চাকার সাথে হেলান দিয়ে হাঁফাল এবং পিছনে তাকাল। ডায়ামিস ঢালের সমতল ভূমিতে পৌঁছে গেছে এবং চারশ কদমের কম দূরে এখন। এতো দ্রুত আসছে এবং এতো কাছে যে নেফার তার চেহারায় বিজেতার অভিব্যক্তি দেখতে পারল।
অন্য ধাওয়াকারীদের রথগুলো তাকে অনুসরণ করছে, তারা ছয় জন। নেফার মন থেকে তাদের সামনে লড়াইয়ের জন্য দাঁড়ানোর চিন্তা তৎক্ষণাৎ বের করে দিল। তার বর্তমান অবস্থায় সে এমনকি ডায়ামিওসের সাথে লড়াইয়ে টিকবে না। তাকে ভাগতে হবে।
নেফার বাঁধার রশি দিয়ে ম্যারনের দেহে দুটা প্যাঁচ দিল ও বেঁধে তাকে পাদানির সাথে আবদ্ধ করল। তারপর সে নিজেকে টেনে টেনে পাদানিতে তুলল এবং ম্যারনের দেহের উপর দুই পা ফাঁক করে দাঁড়াল।
তাদের ছেড়ে দাও। সে সহীসদের ডেকে বলল, যারা ঘোড়াগুলোর মাথা ধরেছিল। তারা তাদের ছেড়ে লাফিয়ে রাস্তা থেকে সরে গেল।
চল ডোভ! চল ক্রুস! সে তাদের ডাকল এবং লাগাম দিয়ে তাদের চকচকে পিঠে আঘাত করল। তারা এক সাথে লাফ দিয়ে সামনে বাড়ল এবং তাদের সামনে জনতা এলোমোলো হয়ে গেল। সে তাদের মাথা উপত্যকার নিচে শহরের খোলা ফটকের দিকে নির্দেশ করল এবং তাদের দৌড়াতে দিল।
সে পিছনে নজর তুলল এবং দেখল ডায়ামিওস তাদের দিকে তীব্র বেগে আসছে। সে তার দলটাকে চাবুক দিয়ে নির্দয়ভাবে আঘাত করেছে এবং তাদের উদ্দেশ্যে রাগতভাবে চিৎকার করেছে, কিন্তু ডোভ ও ক্রুস তাদেরকে পেছনে রাখল ডায়ামিওসের চাবুকের নিষ্ঠুর কাজ সত্ত্বেও। নেফার সামনে দেখল এবং দূরত্ব হিসাব করল যা তাদের এখনও দৌড়াতে হবে।
অর্ধ ক্রোশের চেয়ে কম গালালার ফটক পর্যন্ত। ইতোমধ্যে সে পাম গাছে পাতার বেষ্টনী চিহ্নিত করতে পারল যা দেয়ালগুলোকে অলংকৃত করেছে এবং প্রবেশের লাল পাথরের কলামগুলোকে সাজিয়েছে।
হঠাৎ তার রথের একটা চাকা উঁচু পাথরে লেগে উল্টে যাবার উপক্রম হল এবং রথে গতি কমে গেল। ঘটনাটার জন্যে তার অমনযোগিতাই দায়ী। এখন যখন নেফার পিছনে তাকাল সে দেখল সে ভুলটা তাদের ভালোই মূল্য দিয়েছে। কারণ ডায়ামিওস তাদের দিকে একশ কদম এগিয়ে এসেছে। সে বল্লমের সীমায় চলে এসেছে এবং নেফার তাকে তার অস্ত্রের জন্য তার পাশের পটের দিকে হাত বাড়াতে দেখল এবং চামড়ার ফালি তার কব্জিতে বাঁধছে।
