সেগুলো চুরি করার জন্য কে দায়ী হতে পারে?
কাঁধ ঝাঁকিয়ে ভ্যালেরি বলে, ওহো, আমি তো জানি না। আমি ভেবেছিলাম, হয়তো ঘর পরিষ্কার করার সেই মেয়েটি
আর কাঁধে ঝোলানো ব্যাগ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা?
ওটার কোনো মানে হয় না।
আচ্ছা, মিস জনহাউস, আপনি তো এখানে অনেকদিন ধরে আছেন, তাই না?
হ্যাঁ, আমি বলতে পারি, আমি এখানকার পুরানো বাসিন্দা। তার মানে আমি এখনো দুবছরেরও বেশি সময় ধরে রয়েছি।
তাহলে অন্য সবার থেকে আপনি এখানকার সবচেয়ে পুরানো।
আমি তা বলতে পারি।
সিলিয়া অস্টিনের মৃত্যুর ব্যাপারে আপনার নিজের কি ধারণা বলবেন? ওর মোটিভ কি জানেন?
মাথা নাড়ল ভ্যালেরি। এবার সে গম্ভীর হয়ে গেলো।
না, বলল সে। ব্যাপারটা ভয়ঙ্কর বলতে পারি। আমার তো মনে হয় না, এখানে কেউ সিলিয়ার মৃত্যু চায় বলে আমার জানা নেই। চমৎকার মেয়ে ছিলো সে, কখনো কারোর অপকার করেনি। সবেমাত্র তার বাগদান পর্ব শেষ হয়েছিল, আর…
হ্যাঁ, আর কি? সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল ইনসপেক্টর।
আমার আশঙ্কা। সে জন্যই কি, ধীরে ধীরে বললো, সেলী, কারণ তার বাগদান হয়ে গেছে। কারণ সে সুখী হতে যাচ্ছে। কিন্তু তাই বলে এমন কে পাগল আছে, যে তার মৃত্যু কামনা করতে পারে?
কথাগুলো বলতে গিয়ে তার গলা কেঁপে উঠল। তার দিকে চিন্তিত ভাবে তাকালো শার্প।
হা, বললো সে, পাগলামোর ব্যাপারটা আমরা একদম উড়িয়ে দিতে পারি না। বলে চলে সে, এলিজাবেথ জনস্টনের নোট আর কাগজ নষ্ট হওয়ার প্রসঙ্গে আপনার কোনো মতামত আছে?
না। ওটা আক্রোশের ব্যাপার। আমার মনে হয় না, সিলিয়া একাজ করতে পারে।
কে করতে পারে, কোনো ধারণা আছে?
ঠিক আছে বলছি, হয়তো আমার অনুমান ভুল হতে পারে, তবে আমার যতদূর মনে হয়, একাজ প্যাট্রিসিয়া লেনের।
তাই বুঝি! মিস্ জনহাউস, আপনি তো আমাকে চমকে দিলেন। আমি জানতাম প্যাট্রিসিয়া লেন খুব অমায়িক মহিলা।
আমি বলছি না, একাজ সে করেছে। তবে আমার এ অনুমান মাত্র।
কারণটা কি জানতে পারি?
ব্ল্যাক বেককে পছন্দ করে না প্যাট্রিসিয়া। ওদিকে ব্ল্যাক বেক প্যাট্রিসিয়ার প্রেমিককে সবসময় তিরস্কার করে থাকে।
তার মানে আপনি কি মনে করেন, নিজেদের থেকে প্যাট্রিসিয়ারই এমন জঘন্য কাজ করার সম্ভাবনা বেশি?
ওহো, নিশ্চয়ই। আমার তো মনে হয় না নিজেল এ নিয়ে মাথা ঘামাতে যাবে। তাছাড়া সে তার নিজস্ব ব্র্যান্ডের কালি নিশ্চয়ই ব্যবহার করতে যাবে না। তার স্নায়ুকোষগুলো খুবই তীক্ষ্ণ। কিন্তু প্যাট্রিসিয়াও এরকম বোকার মতো কাজ করবে না, যাতে নিজেল জড়িয়ে পড়তে পারে, সে কি একথা না ভেবে কাজটা করেছে?
কিংবা এমনো হতে পারে অন্য কেউ সে কাজটা করে নিজেল চ্যাপম্যানকে জড়াতে চেয়েছে?
হ্যাঁ, এ আর এক সম্ভাবনা বটে।
নিজেল চ্যাপম্যানকে কে কে অপছন্দ করে?
জিন টমকিনসন। সে আর লেন বেটসন অনেক সময় ভালো কাজও কাট-ছাঁট করে দেয়।
আচ্ছা মিস জনহাউস, সিলিয়া অস্টিনের কাছে মরফিয়া কি করে এলো, আপনার কোনো ধারণা আছে?
আমি ভাবছি, কেবল ভাবছি। অবশ্য আমার মনে হয় কফির মাধ্যমেই একমাত্র উপায়। সিলিয়া সবসময় ঠান্ডা পান করত, তার জন্য তাকে অপেক্ষা করতে হতো। সেদিনও সে অপেক্ষা করেছিল, তার পাশে ছোট একটা টেবিলের উপর কফির পেয়ালা রেখে দিয়ে। আমার ধারণা কেউ হয়তো তার কফির পেয়ালায় একটা ট্যাবলেট কিংবা ঐ রকম কিছু ফেলে দিয়ে থাকবে। কিন্তু তাতে অনেক ঝুঁকি থাকতে পারে। কারোর না কারোর চোখে পড়ারই কথা। এ এমনি একটা কাজ যা সহজেই চোখে পড়ার মতন।
মরফিয়া কিন্তু ট্যাবলেটের আকারে হয় না। বললো ইনসপেক্টর শার্প।
তাহলে কি রকম? পাউডার?
হা।
ভ্র কোঁচকালো ভ্যালেরি।
তাহলে তো আরো কঠিন ব্যাপার তাই না?
কফি ছাড়া অন্য আর কিছু ভাবতে পারেন?
শুতে যাওয়ার আগ সে মাঝে মাঝে একগ্লাস দুধ খেতো, তবে আমার মনে হয় না, সেদিন সে দুধ খেয়েছিল।
সেদিন সন্ধ্যায় কমনরুমে ঠিক কি ঘটেছিল বলতে পারেন?
হ্যাঁ, কেন পারব না? আমার আজও স্পষ্ট মনে আছে। আমরা সবাই বসে গল্প করছিলাম। বেশিরভাগ ছেলে তখন বাইরে ছিল। একটু আগেই সিলিয়া শুতে চলে গিয়েছিল, এবং জিন টমকিনসনও! সেলী আর আমি অনেকক্ষণ বসেছিলাম সেখানে। আমি চিঠি লিখছিলাম, আর সেলী কতকগুলো নোটের ওপর চোখ বুলাচ্ছিল। আমার যতদূর মনে পরে, আমিই কেবল। সবার শেষে শুতে যাই।
তার মানে অন্য দিনের মতো সেই সন্ধ্যাটাও স্বাভাবিক ছিলো। ঘটনা তাই না।
সম্পূর্ণভাবে ইনসপেক্টর।
ধন্যবাদ মিস জনহাউস। আপনি এখন যেতে পারেন। তবে এখন মিস লেনকে আমার কাছে পাঠিয়ে দেবেন।
প্যাট্রিসিয়া লেনকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তবে আশঙ্কাজনক কিছু নয়। প্রশ্নোত্তরের মধ্যে তেমন নতুনত্ব কিছু প্রকাশ পেল না। এলিজাবেথ জনস্টনের রিসার্চের কাগজপত্র নষ্ট হওয়ার প্রসঙ্গে প্যাট্রিসিয়া অভিযোগ করল সিলিয়াকে সরাসরি।
কিন্তু মিস লেন সেটা প্রচণ্ডভাবে অস্বীকার করেছিল।
হতে পারে লজ্জায় বেপরোয়া হয়ে উঠেছিল সে। কিন্তু অন্য আরো সব ঘটনার সঙ্গে এটা কি মিলে যায় না?
জানেন, এই কেসটার ব্যাপারে আমি কি দেখতে পেয়েছি মিস লেন? কোনো মিলই আমি খুঁজে পাইনি।
আমার ধারণা, প্যাট্রিসিয়া বলে, তাহলে আপনি কি মনে করেন, বেক-এর কাগজ নষ্ট করার মূলে নিজেই? কারণ সেই সবুজ কালি ব্যবহার করে, তাইতো? কিন্তু নিজের কালি নিজে ব্যবহার করার মতো আহাম্মক নয় সে। সে যাহোক, আমি আপনাকে আবার বলছি সে এ কাজ করতে পারে না।
