মলি প্রেস্টন-গ্রে। এটাই কি ওঁর নাম ছিল। আপনাদের দুজনেরই কি বয়ফ্রেণ্ড ছিল?
আমার মনে হয় একটা অথবা দুটো হবে। তা অবশ্য পপ গায়কদের জন্য নয়। বিভিন্ন ধরনের বিখ্যাত অভিনেতারা।
মলি অথবা মার্গারেট প্রেস্টন গ্রের কথা বেশি করে বলুন। এই মেয়েটি আপনাকে তার। কথা জানিয়েছিলেন পরে।
না, আমার ধারণা তিনি তা করেননি, কারণ ওঁরা সেরকম নন। তবে আমার মনে হয় এই মেয়েটির থেকে মলি আরও বেশি ভাবপ্রবণ।
আমার শোনা কথা ওঁরা নাকি যমজ বোন?
না, তিনি তা ছিলেন না, প্রায় একই বয়সের বলে তিনি হয়তো তা হতে পারতেন। কিন্তু, তবে আমার অনুমান তিনি ইংলন্ডের একেবারের অন্য এক জায়গার মেয়ে। তবে আমি নিশ্চিত নই। তবে আপনার মতো আমারও মনে হয়েছিল ডলি আর মলি যমজ বোন, একবার কী দু-বার বিশেষ উপলক্ষ্যে ডলির সঙ্গে আমার দেখা হয়েছিল। এক সময় ওঁকে অবশ্যই মলির মতো দেখাত। যমজ বোনেরা বড়ো হতে থাকলে তাদের নামের সঙ্গে চুলের বাঁধুনি ভিন্ন রকম করা হত। ওদের চুলের স্টাইল ছিল তাই ভিন্ন রকমের। এর ফলে ওদের চিহ্নিত করা সুবিধা হত। আমার মনে হয় তার বোন ডলির অনুরক্ত ছিল, কিন্তু তার ব্যাপারে বেশি কথা বলতেন না তিনি। তখন যা আমার মনে হয়নি এখন আমার মনে হয় তার বোনের সঙ্গে হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকবে। তিনি একবার কী দুবার অসুস্থ হয়েছিলেন এবং চিকিৎসার জন্য কোথাও গিয়েছিলেন। একবার তো আমি অবাক হয়েছিলাম তিনি কি পঙ্গু হয়ে গেছেন? একবার এক কাকিমা ওঁকে সমুদ্রের ধারে নিয়ে যান কারণ তাঁর স্বাস্থ্য ভালো করে ভোলার জন্য। আমি ঠিক অনুভব করেছিলাম মলি তার অনুরক্ত ছিলেন। এবং যে কোনো ভাবে তাকে রক্ষা করার ইচ্ছা ছিল। এর থেকে কি আপনি কিছু অর্থ খুঁজে পাচ্ছেন? অথবা এর থেকে কি কিছু আন্দাজ করতে পারলেন?
মোটেই নয় বললেন এরকুল পোয়ারো।
অন্য সময়ে দেখেছি তার সম্পর্কে কোনো কথা বলতে চাইতেন না, শুধু তিনি তার মা ও বাবার কথা বলতেন। তিনি খুব প্রিয় ছিলেন তাদের আবার ওঁদেরও তিনি খুব ভালোবাসতেন। তার মা একবার প্যারিসে এসেছিলেন। তিনি তাকে বাইরে বেড়োতে নিয়ে গিয়েছিলেন, খুব একটা সুন্দরী ছিলেন না, কিন্তু চমৎকার শান্ত ও নরম প্রকৃতির মহিলা ছিলেন।
ও তাই বুঝি! আপনার কাছে আমাদের সাহায্য করার মতো কিছুই নেই? তার কোনো বয়ফ্রেন্ডও ছিল না?
মিসেস অলিভার বললেন, এখনকার মতো আমাদের সময়ে এত বয়ফ্রেন্ডের চল ছিল না। আমার অনুমান মলি তার অভিভাবকদের সঙ্গে বিদেশে কোথাও চলে যান। তবে ভারতে নয়, খুব সম্ভব ইজিপ্টে। আমার ধারণা ওঁরা ডিপ্লোম্যাটিক সার্ভিসে ছিলেন। একসময় তাঁরা সুইডেনে ছিলেন। তারপর বারমুডা অথবা ওয়েস্ট ইন্ডিজে। আমার মনে হয় ভদ্রলোক গভর্নর বা সেই রকম কিছু ছিলেন। সেটা কিন্তু কেউ মনে রাখতে পারে না। মলির গানের শিক্ষকের প্রতি খুব আগ্রহ ছিল, তবে আমার মনে হয় এখনকার বয়ফ্রেন্ডের তুলনায় কম ঝামেলার ব্যাপার ছিল সেটা। মানে আমি বোঝাতে চাইছি প্রতিদিন গান শেখাতে আসার আগে ওঁর জন্য প্রতীক্ষা করার মধ্যে আলাদা একটা রোমান্স ছিল, ছিল আলাদা উন্মাদনা। আপনার কাছে তারা একটু আলাদা ধরনের ছিলেন। যে কেউ তাঁদের জন্য রাতে স্বপ্ন দেখতেন। যার জন্য আমার প্রিয় মঁসিয়ে এ্যাডলফ যখন কলেরায় আক্রান্ত হয়েছিলেন তার জীবন রক্ষা করার জন্য আমি রক্ত দান করেছিলাম। এক সময় আমি প্রায় স্থির করে ফেলি যে আমি নার্স হব। যে কোনো মুহূর্তে বারটন কক্স এসে পড়তে পারেন। আপনাকে দেখে এখন শুধু ভাবছি তার কী প্রতিক্রিয়া হতে পারে?
ঘড়ির দিকে তাকালেন পোয়ারো।
এক্ষুনি তাকে আমরা দেখতে পাব।
প্রথমে কি আমাদের বলার মতো কিছু আছে?
কয়েকটা ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে।
আমি বলছি একটা কী দুটো ব্যাপারে আমরা তদন্ত করতে পারি। যেমন আপনার জন্য বলব হাতি তদন্ত আর আমার জন্য হাতির প্রতীক রূপে অভিনয় করা।
মিসেস অলিভার বললেন, এটা একটা দারুণ বিস্ময়কর ব্যাপার। আমি আপনাকে আগেই বলেছি যে আমি হাতির কাজ করেছি!
আঃ কিন্তু হাতিরা আপনার হয়ে কাজ করে যে বললেন এরকুল পোয়ারো।
সামনের দরজার ঘণ্টা আবার শোনা গেল এবং পোয়ারো এবং মিসেস অলিভার পরস্পরের দিকে তাকালেন। মিসেস অলিভার বললেন, বেশ। আমি যাই। একটু পরেই মিসেস অলিভার মিসেস বারটন কক্সকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকলেন।
মিসেস বারটন কক্স বললেন, কী সুন্দর আপনার ফ্ল্যাট! আপনার মূল্যবান সময় থেকে খরচ করার জন্য আমি কৃতজ্ঞ। যদিও আমি নিশ্চিত আপনিই বলেছেন আমাকে আসার জন্য। পাশে বসা এরকুল পোয়ারোর দিকে তাকালেন এবং তার মুখের ওপর এক অস্পষ্ট ছায়া দেখতে পেলেন। আবার পর মুহূর্তেই তার দৃষ্টি গেল জানালার সামনে বোধগ্রস্ত পিয়ানোর ওপর। মিসেস অলিভার মনে করলেন যে, মিসেস বারটন কক্স হয়তো ভাবছেন এরকুল পোয়ারো বুঝি একজন পিয়ানো গায়ক। এই ভুল ধারণা দ্রুত কাটিয়ে তোলার জন্য তিনি তৎপর হয়ে উঠলেন।
পরিচয় করে দেওয়ার জন্য উঠলেন এবং বললেন, ইনি হচ্ছে মঁসিয়ে এরকুল পোয়ারো। পোয়ারো এগিয়ে এসে করমর্দন করলেন।
আমার মনে হয় একমাত্র উনিই পারবেন কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করতে। সেদিন আমার ধর্মকন্যা সিলিয়া র্যাভেন্সক্রফট-এর ব্যাপারে আপনি জানতে চাইছিলেন আমার কাছে।
