একটা আলাদা প্রশ্নের দিকে মোড় নিলেন সিলিয়া যা আগে ওর মনের মধ্যে ছিল। এখন সেটা প্রকাশের অপেক্ষায়, তিনি বললেন, ডেসমন্ডকে আপনি দেখেছেন? আপনার সঙ্গে সে দেখা করতে এসেছিল। সে কিন্তু আমাকে বলেছে যে, আপনার সঙ্গে দেখা হয়েছে।
হ্যাঁ সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আপনি কি তাকে সেটা করতে বলেননি?
সে আমাকে কিছু জিজ্ঞেস করেনি।
আর তিনি যদি জিজ্ঞেস করতেন তাহলে?
জানি না। সেটা করতে নিষেধ করা উচিত ছিল কিনা। এবং কোনো কারণেই যে তার সেটা করা উচিত নয় এ কথাটাও তাকে বলা উচিত ছিল কিনা তাও আমি জানি না। আবার এ-ব্যাপারে তাকে উৎসাহিত করা উচিত ছিল কিনা তাও জানি না।
একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই মাদমোয়াজেল, যদি একটা স্পষ্ট ব্যাপার আপনার মনে জেগে থাকে যা আমার চিন্তার কারণ হয়েছে, সেটা অন্য কিছু থেকে অনেক বেশি জরুরি কিনা আমি জানতে চাই। সেটা কী?
একটু আগে আপনি বললেন ডেসমন্ড আমার সাথে দেখা করতে এসেছিলেন। এবং যে কারণে আমার কাছে ওঁর আসা তার জন্য উনি খুবই উদগ্রীব। এখন সেটা খুব জরুরি ব্যাপার। যদি আপনি আর ডেসমন্ড সত্যিই বিয়ে করার জন্য ইচ্ছা প্রকাশ করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকাল তরুণ তরুণীরা চিন্তা করে না দুটি জীবনের মধ্যে যোগসূত্র রচনা করার তাগিদের কোনো বালাই তাদের মধ্যে নেই। সেই রকম একটা জীবনে কি আপনারা প্রবেশ করতে চান? আপনার বাবা মার মৃত্যু আত্মহত্যা বা অন্য ধরনের কোনো কিছু কিনা তাতে আপনার কিংবা ডেসমন্ডের কী আসে যায় বলুন?
সেটা একেবারে অন্য ধরণের মৃত্যু বা সেটা–আপনার কি মনে হয় এ ব্যাপারে?
সেরকম কিছু একটা হতেও পারে। এবং সেটা বিশ্বাস করার মতো কারণ আছে। এ ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে যার থেকে মনে হতে পারে এটা আত্মহত্যা নয়। আবার পুলিশের মতো দেখতে গেলে-সাক্ষ্য প্রমাণ দেখে শুনে তাঁরা মতামত দিয়েছে যে, জোড়া আত্মহত্যা ছাড়া অন্য আর কিছুই হতে পারে না। কিন্তু এর কারণ তারা কখনওই জানতে পারেনি। আপনিও তো তাই মনে করেন?
পোয়ারো বললেন, হ্যাঁ আমিও তাই মনে করি, আমি বলতে চাইছি সব কিছু দেখে শুনে অথবা সেগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করে কিংবা যে দিক দিয়েই আপনি বিচার করুন না কেন এখনও আপনি ওঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি, এর কারণ আপনি জানেন না তো তাই না?
না, না, সে ব্যাপারে আমি এখনও নিশ্চিত হতে পারিনি। তবে আমার ধারণা কী জানেন, সেটা জানা খুবই বেদনাদায়ক হতে পারে। আপনাকে আমি জিজ্ঞেস করব আচ্ছা বলুন তো অতীত কি পতিতই? আমি একজন যুবকেৰ কথা ভাবি অবশ্য সেও আমার কথা ভাবে, আমরা একসঙ্গে ভবিষ্যৎ জীবন কাটাব বলে ঠিক করেছি। হঠাৎ জিজ্ঞেস করলেন সিলিয়া, আচ্ছা সে কি আপনাকে বলেছে যে, সে একজন দত্তক পুত্র?
হ্যাঁ উনি তাই বলেছেন।
তাহলেই দেখুন, একটা কি কোনো ব্যাপার হতে পারে ওই ভদ্রমহিলার? কেন তিনি এখানে আসতে যাবেন মিসেস অলিভারকে চিন্তায় ফেলার জন্য? কিংবা তিনি কেন চেষ্টা করবেন তাকে দিয়ে আমাকে জিজ্ঞেস করার জন্য আমার বাবা-মার মৃত্যুর প্রকৃত কারণ কী? আর তিনি যখন ডেসমন্ডের নিজের মা নন?
ডেসমন্ড কি তাকে তোয়াক্কা করে?
সিলিয়া বললেন, না, তবে আমি বলতে পারি খুব সম্ভব ওঁকে অপছন্দই করে ও। আমার অনুমান ওর এই মনোভাব সব সময়ের জন্যই।
ওঁর জন্য অনেক অর্থ খরচ করেছেন যেমন স্কুলের, পোশাকের জন্য এবং অন্য আরও খরচ বাবদ। তাহলে কি আপনি মনে করেন ডেসমন্ডের ভালো মন্দ দেখতে চান না উনি?
আমি তা মনে করি না। আমার মনে হয় আর একটি ছেলে ওঁর মতে পুত্রের জায়গায় আসুক উনি তাই চান। কারণ ওঁর একটি ছেলে ছিল। একটা দুঘর্টনায় সে মারা যায়। আর সেই কারণেই তিনি কাউকে দত্তক হিসেবে নিতে চেয়েছিলেন। ওঁর স্বামী কিছু দিন হল মারা গেছে। এই সব দিনগুলি কাটানো এত কষ্টকর
আমি সব জানি, আমি একটা খবর জানতে চাই।
ওই ভদ্রমহিলা বা ডেসমন্ডের ব্যাপারে তো?
হ্যাঁ ডেসমণ্ডের, আচ্ছা উনি ওঁর কাছ থেকে আর্থিক সাহায্য পান?
আপনি যা বলতে চাইছেন তা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমার অনুমান ও আমার ভার নিতে পারবে না। যদিও একটি স্ত্রীর ভরণপোষণের ভার নেওয়ার ক্ষমতা যথেষ্ট আছে। ওকে যখন দত্তক নেওয়া হয় তখন ওর ভরণপোষণের জন্য কিছু অর্থের ব্যবস্থা করা হয়েছিল, যথেষ্টই ভালো অর্থ ছিল সেটা। ভাগ্য বা সেরকম কিছু আমি ভাবি না।
কেন, তিনি কি কিছু দাবিয়ে রাখতে পারেন না?
কী বললেন আপনি? ও আমাকে বিয়ে করলে টাকার যোগান বন্ধ করে দেবেন উনি? আমার মনে হয় না সেরকম কোনো কিছু তিনি করতে পারেন। আমার ধারণা উকিলরা বা ওর দত্তক নেওয়ার ব্যবস্থা যারা করেছিলেন মানে দত্তক নেওয়ার সোসাইটির কথা বলছি, তারা তখনই সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি আরও একটা প্রশ্ন করব যার উত্তর শুধু আপনিই জানেন। অবশ্য মিসেস বারটন কক্সও জানতে পারেন, সেটা হল ডেসমন্ডের আসল মা কে ছিলেন?
এ ব্যাপারে ওঁর নাক গলানো সেটাই কি একটা কারণ? আপনি কি তাই মনে করেন? এই যেমন আপনি বললেন কে এই ডেসমন্ড অথবা কার ছেলে এই সব প্রশ্নের উত্তর জানার জন্যই কি ওঁর এত আগ্রহ?
না, বলছি তো না। এসবের আমি কিছুই জানি না। তবে আমার মনে হয় ও কারোর অবৈধ সন্তান। কারণ এই ধরনের ছেলেমেয়েদেরই তো দত্তক নেওয়া হয় তাই নয় কি? উনি হয়তো ওর আসল মা বা বাবার সম্পর্কে কিছু জানতে পারেন বা সেরকম কিছু। তবে উনি যদি জানেন ও ওকে কিছু বলেননি। আমি অন্তত জেনেছি কতকগুলি আজে বাজে ছেলে ভোলোনো কথা উনি বলেছিলেন যেমন কাউকে দত্তক নিতে গেলে যা করতে হয়।
