কে আপনি? কি চান?
আমি মুরাদ বেগ, মুলতানের সুলতান উজাদ বেগের জ্যেষ্ঠ পুত্র। আমার আব্বাজানের পক্ষ থেকে আমি এসেছি যিনি নিজের দেহরক্ষীদের সাথে ওইদিকে অপেক্ষা করছেন। তিনি এখানে এসে আপনাকে নিজের জায়গীর আর অভিবাদন নিবেদন করার অনুমতি প্রার্থনা করেছেন। তার ইচ্ছা আপনার ন্যায়সঙ্গত হিন্দুস্তানের সিংহাসন পুনরুদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য তার সৈন্যবাহিনীকে আপনার অধীনে অর্পণ করা।
হুমায়ুন উজাদ বেগের নাম শুনে মুচকি হাসে। কাবুল নদী আর খাইবার গিরিপথ ধরে সে নীচের সমভূমির দিকে নেমে আসবার সময় অনেক গোত্রপ্রধান এসেছে, তার প্রতি আনুগত্য প্রকাশ করতে। তাঁদের অনেকেই পুরাতন রীতি অনুসরণ করে নিজেদের মুখে ঘাস নিয়ে তাঁর আর আকবরের সামনে উপস্থিত হয়েছে এটা দেখাতে যে তাঁরা হুমায়ুনের অনুগত ভারবাহী পশু, তাঁর ষাড়ের পাল, সে নিজের অভিপ্রায় অনুসারে তাঁদের সাথে আচরণ করতে পারে। হুমায়ুন প্রতিবারই তাঁদের স্বাগত জানিয়েছে এবং তাঁদের লোকজন তার সেনাবাহিনীতে কার্যকর সংযোজন বলে বিবেচিত হয়েছে।
উজাদ বেগের বিষয়টা অবশ্য আলাদা। সে কোনো মামুলি গোত্র প্রধান নয় বরং একজন পরিশীলিত আর ধূর্ত নৃপতি। পনের বছর পূর্বে, চসার যুদ্ধের পরে, শেরশাহের অগ্রগতি বন্ধে সাহায্য করতে হুমায়ুন সৈন্যের জন্য তাঁর কাছে নিজের প্রতিনিধি প্রেরণ করেছিল, কিন্তু উজাদ বেগ তার দেখা অন্যতম সেরা নিষ্ঠাবান সত্যের অপলাপকারী। তাঁর বিচিত্র সব অজুহাতের গৰ্তাধা ফিরিস্তির ভিতরে ব্যক্তিগত অসুস্থতা থেকে শুরু করে বিদ্রোহ দমনের প্রয়োজনীয়তা ছাড়াও ছিল তার দূর্গপ্রাসাদে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের গল্প। হুমায়ুন পরবর্তীতে জানতে পারে শেরশাহকে নিজের অধিরাজ হিসাবে প্রথমে যারা স্বীকৃতি দিয়েছিল সে তাদের ভিতরে অন্যতম। সেই লোক এখন আরো একবার হুমায়ুনের প্রতি নিজের আনুগত্য প্রদর্শন করতে ছুটে আসায় ব্যাপারটা সত্যিকারের ইঙ্গিতবহনকারী যে তারই বিজয়। প্রত্যাশা করা হচ্ছে এবং সে অচিরেই রাজকীয় সিংহাসনে পুনরায় অধিষ্ঠিত হবে। হুমায়ুন অনুধাবন করে যে এখন পুরাতন বিবাদের বোঝাঁপড়া করার সময় না বরং তাঁর অনুগত প্রাক্তন জায়গীরদার আর তাঁদের প্রজাদের সমর্থণ অর্জনের বিষয়টা নিশ্চিত করা যেন দিল্লী আর আগ্রা অভিমুখে অগ্রসর হবার সময় তার পশ্চাতে শান্তি বজায় থাকে। তাছাড়া তার যতদূর মনে পড়ছে, উজাদ বেগের লোকেরা সাহসী, সুসজ্জিত যোদ্ধা যখন তাদের শাসককে প্ররোচিত করা সম্ভব যুদ্ধের ফলাফল পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে। হুমায়ুন ভাবে, সে যাই হোক, উজাদ বেগের খানিকটা ঘাম ঝরাতে দোষ কি…
তোমার আব্বাজানকে আমার ভালোমতোই মনে আছে। আমি খুশী হয়েছি যে তাঁর স্বাস্থ্য, যা তিনি আমাকে প্রায়শই লিখে জানাতেন যে তাকে ভীষণ কষ্ট দিচ্ছে, বিগত বছরগুলোয় এতোটাই উন্নত হয়েছে যে তিনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে এসেছেন। তুমি তাকে জানাতে পার যে সূর্য অস্ত যাবার ঠিক আগে আগে এক ঘন্টার ভিতরে, যখন আমার অস্থায়ী ছাউনি তাঁর মতো একজন গুরুত্বপূর্ণ সামন্তরাজকে অভ্যর্থনা জানাবার জন্য যথাযথভাবে প্রস্তুত হবে, তাকে স্বাগত জানাতে পারলে আমি খুশীই হব।
সুলতান, আমি গিয়ে তাঁকে সেটাই বলবো।
একঘণ্টার সামান্য কিছুক্ষণ পরে, হুমায়ুনকে, একজন সম্রাটের পক্ষে মানানসই পোষাক পরিহিত অবস্থায়, তার নিয়ন্ত্রক তাবুর লাল চাঁদোয়ার নীচে একটা গিল্টি করা সিংহাসনে উপবিষ্ট অবস্থায় দেখা যায় আকবর তাঁর পাশে একটা নীচু টুলে বসে রয়েছে। হুমায়ুনের সেনাপতিরা তাঁর সিংহাসনের দুপাশে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সিংহাসনের পেছনে দাঁড়িয়ে রয়েছে সবুজ পাগড়ি আর বুকে ইস্পাতের ঝকঝকে বক্ষনিরোধক বর্ম পরিহিত দুজন দেহরক্ষী। আকাশে গোলাপী আর বেগুনী রঙের আবীর ছড়িয়ে দিয়ে সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন উজাদ বেগ হুমায়ুনের রক্ষীবাহিনী পরিবেষ্টিত অবস্থায় এবং নিজের ছেলেকে সাথে নিয়ে হুমায়ুনের দিকে এগিয়ে যায়। দলটা তার সামনে উপস্থিত হওয়া মাত্র উজাদ বেগ আর তার ছেলে নিজেদের সাষ্টাঙ্গপ্রণত করে। সে তাঁদের অধধামুখে শীতল স্যাঁতসেঁতে মাটিতে সে মনে মনে ভাবে তারা যেমনটা প্রত্যাশা করেছিল তারচেয়ে কিছুটা বেশী সময় শুইয়ে রাখে। তারপরে সে লক্ষ্য করে কথা বলে।
তোমরা দুজনেই এখন উঠে দাঁড়াতে পার।
উজিদ বেগ উঠে দাঁড়াবার সময় হুমায়ুন লক্ষ্য করে যে তাঁর অনুগত সামন্তরাজের চুল আর দাড়ি এখন অনেক বেশী সাদা এবং তার কাঁধ সামান্য ঝুঁকে রয়েছে, এবং তার পরণের রেশমের সবুজ টিউনিক একটা নাদুসনুদুস ভূড়ির চাপে টানটান হয়ে রয়েছে। হুমায়ুন প্রায় নিজের অজান্তে তার ইতিমধ্যে অনেকটা সমতল হয়ে আসা পেটের পেশী ভেতরের দিকে টেনে নিয়ে কথা শুরু করে।
এতো বছর পরে আবার আপনার সাথে দেখা হওয়ায় আমি খুব খুশী হয়েছি। আমার সাথে আপনি হঠাৎ কি মনে করে দেখা করতে এসেছেন?
আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে তিনি আমাদের মহামান্য সুলতানকে সহিসালামত রেখেছেন এবং আমিও নিজের মূল্যহীন জীবন বাঁচিয়ে রেখেছি হয়ত আপনার ন্যায়সঙ্গত সিংহাসন পুনরুদ্ধারে আপনার অভিযানের জন্য আপনাকে শুভেচ্ছা জানাতে। আমার অধিরাজ, আমি আপনার কাছে এসেছি আমার নিজের এবং সেই সাথে আমার প্রজাদের বিনীত আনুগত্য নিবেদন করতে। উজিদ বেগ শ্বাস নেয়ার জন্য একটু থামে এবং নিজের পরিচারকদের একজনের দিকে তাকিয়ে ইশারা করে যে খানিকটা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করছে। সুলতান, আমি বিনীত অনুরোধ করছি, এই লোকটাকে সামনে অগ্রসর হবার অনুমতি দেন।
