টুপি আর ওভারকোট খুললেন চিত্রকর; সেগুলিকে ব্যাগের ওপরে রাখলেন, ব্যাগটিকে তিনি আগেই একটা কোণে রেখেছিলেন। তারপরে বললেন: ধন্যবাদ। না; আর কিছু আমার চাই নে। এখন বন্ধু, তোমার সঙ্গে কিছু সিরিয়াল আলোচনা আমি করতে চাই। ওভাবে কুটি করো না। ওইরকম করার জন্যেই সত্যি কথাটা তোমাকে বলা আমার কাছে বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়।
সোফার ওপরে বসে তাঁর স্বাভাবিক খিটখিটে মেজাজের সঙ্গেই ডোরিয়েন বললেন: ব্যাপারটা কী বল তো? আশা করি, আমার বিষয়ে কিছু নয়। আজ রাত্রিতে আমি বড়ো ক্লান্ত, মেজাজটা বেশ ভালো নেই।
বেশ গম্ভীর ভাবেই হলওয়ার্ড বললেন: কথাটা তোমারই সম্বন্ধে, আর সে-কথা তোমাকে আমার বলতেই হবে। আধঘণ্টার বেশি সময় তোমার আমি নেব না।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডোরিয়েন; তারপরে একটা সিগারেট ধরিযে বললেন: আধঘন্টা!
ডোরিয়েন, বেশি কিছু বলার নেই আমার। তবে আমি যা বলছি সেটা তোমার নিজেরই ভালোর জন্যে। লন্ডনে তোমার সম্বন্ধে নানারকম গুজব ছড়িয়ে পড়েছে। গুজবগুলি নোংরা। আমার মনে হয় সেগুলি কী তা তোমার জানা উচিত।
সেগুলি কী তা জানার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। অন্য লোকের কুৎসা শুনতে আমার ভালো লাগে; কিন্তু নিজের কুৎসা শোনার কোনো আগ্রহ নেই আমার। এদের মধ্যে নতুন কিছু নেই।
সেগুলি জানার আগ্রহ তোমার থাকা উচিত ডোরিয়েন। সুনাম বজায় থাকুক এটা প্রতিটি ভদ্রলোকই চায়। লোকে তোমাকে নোংরা অশ্লীল ভাবুক এটা নিশ্চয় তুমি চাও না। অবশ্য সমাডে তোমার প্রতিষ্ঠা রয়েছে, রয়েছে সম্পদ-অভিজাত সম্প্রদায়ের আরো অনেক কিছু রয়েছে সম্ভবত। কিন্তু সামাজিক প্রতিষ্ঠা আর সম্পদই মানুষের পক্ষে যথেষ্ট নয়। মনে রেখো, এসব গুজবে আমি কান দিই নে। তোমাকে দেখলে সে-সব গুজব বিশ্বাস করতে পারি লে আমি। পাপ এমন একটা জিনিস যা মানুষের মুখের ওপরে নিজের অস্তিত্বের সমস্ত চিহ্ন ফুটিয়ে তোলে। পাপকে লুকিয়ে রাখা যায় না। অনেক সময় মানুষে গোপল পাপের কথা বলে; কিন্তু ওরকম কোনো বস্তু নেই। চোখ, মুখ, এমন কি হাতের বলিরেখার ওপরেও পাপের সমস্ত চিহ্ন ফুটে ওঠে। একটি ভদ্রলোক–তাঁর নাম আমি করব না-কিন্তু তুমি তাঁকে জান–গত বছর আমার কাছে এসেছিলেন তাঁর একটি প্রতিকৃতি এঁকে দেওয়ার জন্যে। ওর আগে কোনোদিনই তাঁকে আমি দেখিনি। দেখা দুরের কথা, কোনোদিন লামও পর্যন্ত শুনিনি তাঁর যদিও তার পরে তাঁর সম্বন্ধে অনেক কথা আমার কানে এসেছে। প্রতিকৃতিটি তৈরি করার পারিশ্রমিক হিসাবে অনেক টাকা তিনি আমাকে দিতে চাইলেন। রাজি হইনি আমি। তাঁর আঙুলের ওপর এমন একটা চিহ্ন ফুটে উঠেছিল যা দেখতে আমার ভালো লাগেনি। এখন আমি জানি তাঁর সম্বন্ধে তখন আমি যা সন্দেহ করেছিলাম সেগুলি সব সত্যি মানুষটির ব্যবহারিক জীবন ক্লেদাক্ত, পঙ্কিল। কিন্তু ডোরিয়েন, তোমার কথা স্বতন্ত্র। তোমার চরিত্র পবিত্র উজ্জ্বল, নিষ্পাপ, তোমার যৌবন বিকৃত ন্য। তোমার বিরুদ্ধে কোনো কুৎসাই বিশ্বাস করতে আমি রাজি নই। তবু তোমার সঙ্গে আজকাল আমার খুব কমই দেখা হয়; তুমি আজকাল আমার স্টুডিযোতে যাওয়া ছেড়েই দিয়ে। ঠিক এইকম একটি পরিস্থিতিতে তোমার বিরুদ্ধে যে-সব কুৎসা রটছে তাদের জবাব যে আমি কী দেব তা আমি নিজেই বুঝতে পারছিলো আচ্ছা ডোরিয়েন, তুমি ক্লাবে ঢুকলে ডিউক অফ বারউইকের মতো ভদ্রলোক কেন ঘর ছেড়ে বেরিয়ে যান বলতে পার? লন্ডনের এতগুলি ভদ্রলোক কেন তোমাকে তাঁদের। বাড়িতে নিমন্ত্রণ করেন না, বা কেন তোমার বাড়িতে আসেন না সেকথা কি তুমি জান? লর্ড স্টেভিলির বন্ধু ছিলে তুমি। গত সপ্তাহে একটা ডিনারে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। ডাডলির প্রদর্শনীতে তুমি যে কিছু টুকরো ছবি ধার দিয়েছিলে সেই প্রসঙ্গেই তোমার কথা উঠেছিল। স্টেভিলি তাঁর ঠোঁট বাঁকিয়ে বললেন–কিছু আর্টিস্টিক রুচি হয়তো তোমার রয়েছে; কিন্তু কোনো নিরপরাধ যুবতীর তোমার সঙ্গে আলাপ হওয়াটা বাঞ্ছনীয় নয; অথবা, তোমার সঙ্গে একই ঘরে বসে থাকাট কোনো ভদ্রমহিলার পক্ষেই শোভনীয় দেখাবে না। তাঁকে আমি স্মরণ করিয়ে দিলাম যে তুমি আমার বন্ধু তাঁর মন্তব্যের গূঢ় অর্থ কী সেটাও জানতে চাইলাম আমি। কেন তিনি ওই মন্তব্য করলেন সেকথা তিনি আমাকে বললেন, কেবল আমাকেই নয়। সেখানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের সকলের সামনেই তিনি বললেন। তাঁর বক্তব্য শুনে। আমার খুব খারাপ লাগল। যুবকদের সঙ্গে তোমার বন্ধুত্ব এতটা মারাত্মক কেন? সেপাই দলের সেই হতভাগ্য ছেলেটা সেদিন আত্মহত্যা করে বসল। তুমি তার খুব প্রিয় বন্ধু ছিলে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে স্যার হেনরি অ্যাসটনকে ইংলন্ড ছেড়ে চলে যেতে হয়েছে। তোমরা দুজনে খুব ঘনিষ্ঠ ছিলে। আদ্রিয়ান সিঙ্গ লটন আর তাঁর ভয়ঙ্কর পরিণতির কথাই বা কেন না জানে? লর্ড কেন্দ্রের একমাত্র পুত্র আর তার ভবিষ্যৎ সম্বন্ধেও ওই একই কথা খাটো সেন্ট ডেমস স্ট্রিটে তার বাবার সঙ্গে গতকাল আমার দেখা হয়েছিল। লজ্জা আর দুঃখে, মনে হল। ভদ্রলোক ভেঙে পড়েছেন। পার্থ-এর যুবক ডিউকের কথাই বা কী বলব? কী ভাবে সে জীবন কাটাচ্ছে তা তুমি জান? কোন ভদ্রলোক তার সঙ্গে মেলামেশা করবে?
