• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 30, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বাউল ফকির কথা – সুধীর চক্রবর্তী

Baul Fakir Katha By Sudhir Chakraborty

চার ফকিরের গান

শুনুন বাবু চার ফকিরে ফকিরি গান গাই
আমরা ফকির বটে মোদের ফিকির জানা নাই।
হিন্দু মুসলমানের এ দেশ সকলে ভাই ভাই—
শুনুন বা চার ফকিরে ফকিরি গান গাই।
হিন্দু যদি মাটি হয় তো মুসলমান হয় জল
মাটিতে জল পড়লে তবে হয় জানি ফসল।
হিন্দু যদি ফল হয় তো মুসলমান হয় ফুল
হিন্দু যদি নদী হয় তো মুসলমান তার কুল।
ভেবে দেখুন দুইয়ের মাঝে কোনো তফাৎ নাই
শুনুন বাবু চার ফকিরে ফকিরি গান গাই।
হিন্দু যদি মেঘ হয় তো মুসলমান হয় হাওয়া
জল বিলিয়ে মেঘেরা সব করে আসাযাওয়া।
হিন্দু যদি চোখ দুটো হয় দৃষ্টি মুসলমান
হিন্দু যদি সুর হয় তো ইসলাম তার গান।
দুইয়ের দেহে রক্ত আছে রক্তের রং লাল
তাহলে আর কীসের তফাৎ হায় পোড়া কপাল।
হিন্দু যাকে জল বলে মুসলমানে বলে পানি
নামেতে দুই কাজে কিন্তু একই বলে জানি।
হিন্দু মুসলমানে দেখুন সকলে ভাই ভাই
শুনুন বাবু চার ফকিরে ফকিরি গান গাই।
গীতা কোরান দুইয়ে জোড়ান একই কথা বলে
দুই ধর্মের দুইটি কেতাব একই পথে চলে।
অমিল কিছু নাই ওরে ভাই আল্লা ভগবানে
ধর্ম যাদের ব্যবসা তারাই এসব তফাৎ মানে।
রাম ও রহিম সৃষ্টির একের নাইকো হানাহানি।
শুনুন বাবু চার ফকিরের সাম্যবাদের বাণী।

দরবেশি গান

সাধন কর ভজন কর তওবা করে আইছনি
হাদিস পইড়া খোদার দিদার পাইছনি—
তৌহিদ কোরান কলেমা তোমার দিলকোরানে মিলাইছনি।
দমের ঘরে অহি আছে দিলের খাতায় লিখছনি
পরের ছুরত দেখছ চাইয়া নিজের ছুরত দেখছনি।
খালে বিলের পানি দিয়া মাটির দেহ লও ধুয়াইয়া
এস্‌কো নদীর পানি দিয়া মনের ময়লা ধুইছনি।
তুমি পরের ব্যারাম সারাইতে যাও নিজের ব্যারাম চিনছনি
স্বভাব রোগে মরছে সাধু তাঁর ঔষধ খাইছনি।
না চিনিয়ে রুহ হায়াজি ছাগল গোরু দাও কুরবানি
পেটকে খাওয়াও ক্ষীর নবনী রুহর খাদ্য খাইছনি।
ইসমাইলের জন্মস্থানে উঠাও খোদর কাবা ঘর
তোমার জন্ম কোন্ খানেতে রাখছনি রে তার খবর।
তোমার সাফায়েত করেন যিনি তার সনে নাই চেনাচিনি
মোহম্মদের ছবিখানি বুর্জগে উঠাইছনি।
নিজের জমির পতিত রাইখা পরের জায়গায় বাঁধছ ঘর
দুদিন পরে তোমার জায়গায় তুমি হইয়া যাইবে পর।
আপন মানুষ থাকতে কাছে পইরা গেলি অনেক পাছে
রাধাবল্লভের আইসা গেছে বিদায় দিনের নিশানী।

ফকিরি-নামা

আবু তাহের ফকির রচিত

প্রথমেতে কহি আমি শরিয়তি কাজ।
কলেমা নামাজ রোজা জাকাত আর হজ ॥
ইহা না জানিলে কেহ মুসলমান নয়।
মুসলমান মানে হচ্ছে বিশ্বাসী যে হয় ॥
খোদা ও রসুলের প্রতি বিশ্বাস যার রয়।
মোমিন মুসলমান সে তা মিথ্যা কথা নয় ॥
প্রথমে কলেমা ভাই সবার জানা চাই।
কলেমা না জানিলে সেই কাফের গণ্য হয় ॥
কলেমা কিন্তু মহাম্মদের তবু হয় ফরজ।
চারি কলেমায় চারি একিন করো গো নেহাজ ॥
কলেমা পড়িতে আছে কোরানে আদেশ।
পড়িয়া চিনিতে হবে কলেমা বিশেষ ॥
নাইলে কাফের হবে যত কল্‌মা পড়।
না পড়িলেও কুফর হবে ওহে বেরাদার ॥
তা পরে নামাজ কর জাকাতের সাথে।
আদায় করিতে হবে একিন সহিতে ॥
কোরানেতে কোন স্থানে নামাজ পড়িতে।
বলে নাই আল্লা-তায়ালা কোন জায়গাতে ॥
বিরাশি জায়গায় আল্লা করেছে ফরমান।
জাকাত সহ নামাজ কায়েম কর মুসলমান॥
কি করিয়া নামাজ কায়েম হইবে সবার।
নামাজ কায়েম না হলে যাবে দোজখ মাঝার ॥
মৌলভী মৌলানাগণের নিকটেতে পুছ।
তাহাদের খেদমতে থাকি জেনে লও কিছু॥
নহেত কামেল পীর ধরিয়া একিনেতে।
কোন নামাজ হইবে কায়েম জাননা তার সাথে ॥
কোরানেতে আছে সহ দেখে শুনে লবে।
তত্ত্ব তৌহিদ হলে নামাজ কায়েম হইবে ॥
তারপরে ছিয়াম ভাই রোজা বলে যাকে।
একমাস প্রতিপালন কর এই রোজাকে॥
ছিয়াম মানে উপবাস ঠিক ইহা নয়।
উপবাসের সঙ্গে সংযম বলা যায় ॥
আহারে বিহারে ভাই চলায় বলায়।
হর কাজে সংযম হইতে সে যে কয় ॥
সংযম না হইলে রোজা কায়েম না হবে।
বাদুড়ের ন্যায় উপবাস করিয়া মরিবে ॥
একমাস খোদার হুজুরে হাজির থাকিবে।
পরেতে খুশীর ঈদ পালন কর সবে ॥
ঐ সঙ্গে কিছু দান কাঙাল মিস্‌কিনে করিবে।
ফেত্‌রা বলিয়া যাহা লিখিছে কেতাবে ॥
আরও বাতেন কিছু ছিয়ামতে আছে।
জেনে লিয়ে কর ভাই দুনিয়ার বিচে ॥
তাপরে জাকাত দাও করিয়া হিসাব।
মজুদ মালের চল্লিশ ভাগের এক ভাগ ॥
ইহাতে বখিলের জন্যে যাহা হুকুম আছে।
আরও এক জাকাত আছে নামাজের বিচে ॥
সব হতে প্রিয় বস্তু জাকাত কিছু দাও।
ছুহা আল এমরান মাঝে কোরান পানে চাও ॥
ইহা হতে বুঝা যায় জাকাত দুই প্রকার।
জানিয়া আদায় কর ওহে বেরাদার ॥
তার পরে হজ ভাই করিতে হইবে।
মালদার যে জন ভাই সেই হজে যাবে ॥
সকলের জন্য ইহা নহে ত ফরমান।
যার আছে টাকাকড়ি সেই হজে যান ॥
হজ শব্দের অর্থ ভাই দেখা-সাক্ষাৎ হয়।
কাবা গিয়া দেখে এসো যার মনে লয় ॥
সংক্ষেপেতে পঞ্চবেনা করিলাম শেষ।
তাপরে তরিকের কথা শোন সবিশেষ ॥
তরিকেতে পীর ধর দেখিয়া শুনিয়া।
তাহার খেদমতে থাকি লইবে জানিয়া ॥
কিছু নিবে কিছু দিবে আদান প্রদান।
কোরানেতে মোবায়াত বলিয়াছে নাম ॥
হকিকত কাহাকে বলে জানিয়া লইবে।
সেইমত সত্যপথে চলিতে থাকিবে ॥
মারেফত যার নাম শোন ভাই সবে।
বুঝিয়া সুজিয়া কাজ দুনিয়ায় করিবে ॥
তরিকত না জানিলে শরিয়ত হবে না।
আগে জান দেহতত্ত্ব রবকে যাবে জানা ॥
আরবিতে যাকে দেখ তশরিহ কয়।
ইংরাজিতে সেইত দেখ এনাটমি হয় ॥
তছাউরাক যার নাম মারেফত বলে তারে।
বাংলায় শরীরতত্ত্ব বোঝ বেরাদারে ॥
দেহতত্ত্ব না জানিলে সকল বৃথা হবে।
কামেল মুর্শিদ ধরি দেহতত্ত্ব করি লবে ॥
পীচ নফস পীচ রূহ ছয় লতিফা কয়।
দেহ মধ্যে সকল আছে কর পরিচয় ॥
পঞ্চ ওজুদ তালাশ করি দেখিয়া লইবে।
কোন ওজুদে কোন মোয়াক্কেল জানা চাই তবে ॥
আপন ছুরাতে আল্লা গঠেছেন আদম।
আপনি বসত করেন লাগাইয়া দম ॥
অফি আন ফোসেকুম আফলো তোফসেরূন।
বলেছেন আল্লা-তায়ালা তার খোঁজ করুন॥
কোন ওজুদে বাস করেন পীর ধরি জানো।
পরের খেদমতে থাকে তার কথা মানো ॥
একজন যে আলেম দেখিতে পাওয়া যায়।
কোরান হাদীস লইয়া জলসা করিয়া বেড়ায় ॥
নামাজ পড় রোজা কর বলেন এই কথা।
পরের দোষ দেখে বেড়ায় করিয়া ধৃষ্টতা ॥
আরবি লেখাপড়া শিখে অহঙ্কার মনে।
আজাজিল বড় আলেম আছে কি তা মনে ॥
ঘোরাফেরা স্বার্থসাধন রুজির লালসায়।
না জানিয়া গীবত গায় কেবল রুজির দায় ॥
দুই চারিটি কেচ্ছা গেয়ে উদাহরণ দেয় ভালো।
তত্ত্ব তছুরাফ ধার ধারে না তার বেলায় মুখ কালো ॥
দেল মুখ এক না করি লোককে শুনায় ওয়াজ।
মুখে এক কাজে এক কেবল ফাঁকা আওয়াজ ॥
কোরানের আয়াত বেচি করে দরকষাকষি।
নিব দুইশত টাকা হবে না কম বেশী ॥
রূম, শাম, মিশর, কায়রো, মক্কা ও মদিনা।
তায়েফ, সিরিয়া, ইরাক, দামেস্ক, আছে কোথা মানা।
পেলেস্টাইন, কুফা কারবালা দেখে এসো চোখে।
কাগজ কেতাব রেখে দাও কাজ কি শুনে মুখে ॥
এবনে সউদ বাদশা তাঁর শাসন শরিয়ত।
দাড়ি চাঁচলে ৭ ॥ টাকা ফাইন দণ্ড তৎক্ষণাৎ ॥
স্বাধীন রাজ্যে হারাম হলে করত মুণ্ডপাত।
মুসলিম রাজ্যে বাদশার বিচার শুনে হবে মাত ॥
বাংলার পণের দায়ে হয় না বিয়ে গরিবের মেয়ে।
কত অবৈধ কাজ হয় সমাজে কেউ দেখে না চেয়ে ॥
আবার কতজনে অন্যস্থানে মেয়ে বিক্রি করে।
ঘরে বসে বাৎলায় শরা আর তান্তি করে ফেরে ॥
কত শত মৌলভী মৌলানা ফিরছে গঞ্জে গ্রামে।
বহুরকম ফতোয়া দেয় এসলামের নামে ॥
যেদিন এসলাম এসেছিল ভারতের বুকে।
সেদিন প্রশংসিত হয়েছিল লোক মুখে মুখে ॥
সেই আদর্শে ভারতের লক্ষ লক্ষ হিন্দু।
এসলাম গ্রহণ করে হয় এসলামের বন্ধু ॥
তখন তো ছিল না এত মৌলভী মৌলানা।
শরা শরা বলি এত তম্বি কেউত করত না ॥
তবু এসলাম জারি হয়েছিল এই হিন্দু দেশে।
জয়ডঙ্কা বেজেছিল তার দিকে দিকে উল্লাসে ॥
ছিল না এত আলেম ফাজেল মক্তব মাদ্রাসা।
হিংসা দ্বেষ ছিল নাকো ছিল ভালোবাসা ॥
সাম্যবাদের নীতি ছিল ছিল না সাম্প্রদায়িকতা।
যে দান নবী দিয়েছিলেন দেখাইয়া উদারতা ॥
আজি কোথা সে এসলাম চরিত্র মহান মানবিকতা।
ইহার জন্য কাহারা দায়ী ভাবিয়া দেখেছি কি তা ॥
কমবেশী সকলেই দায়ী আর মৌলভীগণ সবে।
ধর্মের নামে সাম্প্রদায়িকতা বিষ ছড়াইয়া এই মানব ভবে ॥
ভুলিয়াছি মোরা শান্তির বাণী হইয়াছি চরিত্রহীন।
মহম্মদের নামে কলঙ্ক রটায় ভেজিয়া মহম্মদী দীন ॥
কিন্তু নবী আমাদের এন্তেকাল করে নি থাকিবেন চিরদিন।
কোরান তাই সাক্ষ্য দিতেছে ‘হয়োতুল’ মরছালিন ॥
বলিবার মোর বহু কিছু আছে অল্পে করিনু শেষ।
ভাবিয়া দেখুন জ্ঞানীগণ সবে করি প্রার্থনা বিশেষ ॥
আর কিছু নিবেদন আছে আমার ফকির সম্প্রদায় মাঝে।
আউল বাউল, সাই দরবেশ নাড়াবিন্দা মালাহাদ ইসমাইলী ক
সুফী সহজিয়া চৈতন্য ধারা গৌড়ীয় বৈষ্ণবগণে।
সকলের কাছে নিবেদন আমি করিতেছি মনে প্রাণে ॥
চিমটি আসা খড়ম ও ছবি মালা গেরুয়া বেশধারী।
অনেকে এই বেশ করিয়া ধারণ নগরে বেড়ায় ঘুরি ॥
জিজ্ঞাসিলে বলে সবে আমরা ফকির হয়েছি।
অমুক জনা আমার গুরু আমি তাঁর মত গ্রহণ করেছি ॥
দুই চারিটা শেখা বুলি বলে করি আত্ম অহংকার।
আত্মতত্ত্ব নাইকো জানা কেবল গাল গল্প সার ॥
কেহ কেহ পদ শিখিয়া টাকা লইয়া পাল্লা করিয়া বেড়ায়।
ভিতরে নেই প্রেমের পরশ শরার মৌলভীগণের প্রায় ॥
বৃক্ষের শাখায় ফল ধরিলে আপনি সে যায় নুয়ে।
থাকে না আর গর্দান খাড়া দেখে না লোক চেয়ে ॥
এক পয়সা আণ্ডা দিয়া আসে মুরগী বাহিরে।
কক্ কক্‌ করি উড়ন ছাড়ে জানায় লোকজনেরে ॥
হজরত মোজাদ্দেদ আলফেছানি বলেছেন এই মতে।
নিজেকে নিকৃষ্ট জান ফিরিঙ্গি ও কুকুর হতে ॥
ফকিরের মূল তত্ত্ব স্বভাব সুন্দর আর চরিত্র গঠন।
তা না হলে কি করে হবে ভজন সাধন॥
একদন ফকির দেখি মাঠে ঘাটে পথে।
ফকিরি ছড়াইয়া বেড়ায় সকল লোকের সাথে ॥
নারী লইয়া ছিনিমিনি করছে কত জন।
মায়ের জাতকে মাগী ভাবি করে অযতন ॥
কোণে বনে নির্জনেতে যে কাজ সম্ভবে না।
কি করিয়া রাস্তা ঘাটে করে সেই সব আলোচনা ॥
নফসের দায় হইয়া করে নারী নির্যাতন।
শক্তি দ্বারা ব্যভিচার সে পোড়া কাঠ যেমন ॥
কোন মূল্য নাই শক্তি বিনা শক্তিবানের।
যে জন করে অবমাননা শক্তিরূপা মহামায়া জনের ॥
তাহার মতন আর পাতক নাই এ ভব মাঝারে।
কাম লোভে ডুবে থেকে মিছে কেন মরে ॥
যে পর্যন্ত রবে তুমি মাশুক নাহি পাবে।
তুমি না থাকিবে যখন তখন মাশুক কে দেখিবে ॥
‘আনাছির রূহু’ হয় জান আল্লার ভেদ মানুষ।
হবে সেজন আরেক বিল্লা যার আছে সদা হুঁস ॥
আলা এনছান ছিররিহি মানুষের ভেদ আল্লা।
যে না জানিবে এই সকল ভেদ সে চির অন্ধকালা ॥
জীবস্বভাব আচার ব্যবহার লইয়া সদা আছে।
ধর্মের নামে ধাপ্পাবাজি সকল তাহার মিছে ॥
কেবল নফছানি আত্মসুখ অন্বেষণ স্বার্থ সিদ্ধির।
তাড়নায় মত্ততার হালে করে বিচরণ দোহাই দেয় ফকির ॥
জানে না কোরান কি বস্তু জানে না ইমান কি।
কলেমা কি বস্তু নামাজ না জানি কেবল হইয়াছি মুসল্লি ॥
অন্ধ সে জন হয় চিরদিন এ-কাল সে-কালে।
কেমনে হইবে ফকির মোকাম-মঞ্জিল তত্ত্ব না করিলে ॥
খোদার বান্দার তবে এ-কাল সে-কাল সুখ হারাম।
‘মোল্লা কাসেমী’ ছালমি হতে এক হাদিল জানগো তামাম ॥
তাহাই ব্যক্তি পাপ যাহা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়।
আর গুপ্ত পাপ দেখ যাহা চিন্তা করে সুখ লালসায় ॥
এই দুই কারণেতেই খোদা বিস্মৃতি সবার ঘটে।
কি করিবে তার ফকিরি আর নামাজে দেখ তবুসির হোসেনী ঘেটে ॥
অতএব নিবেদন করি হুজুরে সবার।
করিবে ফকিরি ভাই হয়ে হুঁশিয়ার ॥
মুর্শিদ নিকটে জান করিয়া খেদমত।
দয়া করি দেখাবেন তিনি সত্যপথ ॥
আমি আর কি বলিব হয়ে গোনাগার।
কোন বাতে সন্ধ থাকে বল সামনে আমার ॥
পিছেতে বলিলে তাকে গীবত বলে ভাই।
গীবতের গোনা আল্লা মাপ করিবেন নাই ॥
এই পর্যন্ত করিনু শেষ মাপ চাই সবার কাছে।
‘ছালাম-আয়কুম’ জানাই মজলিছে যারা আছে ॥

২.৫ বাউল-ফকিরি গানের স্বরলিপি ও স্বরলিপি প্রসঙ্গে

যতই আলোচনা চলুক বাউল বা ফকিরি গান নিয়ে, যেখা যাচ্ছে, পূর্বজদের প্রধান ঝোঁক তার ভাবের বিশ্লেষণে বা প্রকাশভঙ্গির অভিনবত্ব বিষয়ে। সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে এ-জাতীয় গানের বিচার একদিক থেকে ভাবলে, ভুল। কেননা বাউল ও ফকিরি গান রচনার উদ্দেশ্য তো কোনওভাবে সাহিত্যরচনা নয়— তাঁরা এমনকী শিষ্ট বিদ্বজ্জনদের জন্য এসব গান লেখেননি। তাই হালে ঝোঁক পড়েছে সামাজিক নৃবিদ্যা বা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বাউল ফকিরদের জীবন ও রচনাকে দেখা বা দেখানো। তাদের প্রতিবাদী চেতনা ও সমন্বয়ী ভাবনাকে বড় করে তুলে ধরা, যার মধ্যে অন্তঃস্থ হয়ে আছে আমাদের নিম্নবর্গের অন্যতর ইতিহাস। সমাজের ভদ্রলোক-শ্রেণি যে-উদ্যমে ব্যর্থ হয়েছেন, যেমন সাম্প্রদায়িক বিভাজনরেখাকে মুছে, তুলে ধরা মানবিক প্রত্যয়ের সবলতা, তা নিপুণভাবে ফুটে উঠেছে লোকায়তদের ভাবনার বলিষ্ঠতায়। এক ধরনের গবেষক বাউল ফকিরদের সামাজিক অবস্থান ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কাজ করে চলেছেন। বিদেশি সন্ধিৎসুদের কাছে বাউলদের মরমি রহস্যের জগৎ, অপ্রকাশ্য চন্দ্ৰতত্ব আর আচরণবাদের কুট কায়াবিশ্ব অনেকটাই সম্মোহিত করেছে। একথা আজ দ্বিধাহীনভাবে বলা চলে যে, রবীন্দ্রনাথ-ক্ষিতিমোহন মনসুরউদ্দিন-উপেন্দ্রনাথ প্রভৃতিরা বাউল দর্শনকে যেভাবে উপস্থাপিত করতে চেয়েছিলেন, আধুনিক গবেষণা ও পর্যবেক্ষণ তার চেয়ে অনেক প্রাগ্রসর উন্মোচনে ব্যাপৃত ও বাস্তবগন্ধী। বাংলাদেশেও আহমদ শরীফ, বোরহানউদ্দীন খান জাহাঙ্গির কিংবা আহমদ মিনাজের চিন্তাচেতনা বাউল জীবন বিষয়ে অনেকটাই সমাজমুখী ও দিগদর্শী।

Page 135 of 155
Prev1...134135136...155Next
Previous Post

গভীর নির্জন পথে – সুধীর চক্রবর্তী

Next Post

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা – প্রথম খণ্ড

Next Post

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা – প্রথম খণ্ড

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা – দ্বিতীয় খণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In