• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, আগস্ট 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

অনীশের সেরা ১০১ – অনীশ দেব

Anisher Sera 101 by Anish Deb

আদিত্য কথা বলছিল, আর পুরোনো বন্ধুদের মুখের দিকে তাকিয়ে তিরিশ বছর আগেকার পুরোনো মুখগুলো খুঁজছিল।

অশোকের মাথায় প্রায় শতকরা পঁচাত্তর ভাগই টাক। ফরসা মুখ বয়েসের ভারে ভারী হয়েছে। চোখে চশমা ওর বরাবরই। এখন বোধহয় পাওয়ার বেড়েছে,।

শশাঙ্ককে একেবারে চেনাই যাচ্ছে না। ছাত্রজীবনে একমাথা কোকড়া চুল ছিল ওর। এখন তার অবস্থা হেমন্তের অরণ্য। ফরসা চামড়া বৃদ্ধ হয়েছে। গাল বসে গেছে। শুধু হাসলে চেনা যায়। মুখটা পলকে তিরিশ বছর পিছিয়ে যায়। এখন শশাঙ্ক জাদুকর, অভিনেতা, আবৃত্তিকার। চাকরি করে পাবলিক সারভিস কমিশনে।

তিনজন পার্থকে নজরে পড়ল অদিত্যর। একজন ভট্টাচার্য, একজন ব্যানার্জি, আর একজন চক্রবর্তী। বয়েস তিনজনেরই মুখে থাবা বসিয়েছে। তবে সামান্য চেষ্টা করলেই পুরোনো মুখগুলো খুঁজে পাওয়া যায়।

বরং আদিত্যকেই অনেকে চিনতে পারেনি।

কারণ ৬৭-র সেই রোগা কালো শান্তশিষ্ট ছেলেটা অনেক পালটে গেছে। বাইরেও, ভেতরেও।

উৎসুক জানিয়েছিল, ১ মে ঠিক সাড়ে তিনটেয় স্কুলের একতলার একটা ঘরে পুনর্মিলনের আসর বসবে। এব্যাপারে কথাবার্তা বলে হেডমাস্টারমশাইয়ের অনুমতির ব্যবস্থা করে রেখেছিল উৎপল। সবাইকে চিঠি দিয়ে সেইমতো খবরও দিয়েছিল। এ ছাড়া প্রত্যেককে অনুরোধ করেছিল এক পৃষ্ঠায় নিজের জীবন সম্পর্কে লিখে জানাতে। এবং স্কুলের রচনার মতো কয়েকটা পয়েন্ট-ও দিয়ে দিয়েছিল সেই একপৃষ্ঠার জীবনীর জন্য : এখন কী করছ?, ঠিকানা (সম্ভব হলে ফোনসহ), পরিবারের সকলের খবর, অবসর কীভাবে কাটাও?, ভবিষ্যতের ভাবনা, ইত্যাদি।

চিঠিতে উৎসুক আরও জানিয়েছিল, প্রত্যেকের এই একপৃষ্ঠার জীবনী ফটোকপি করে একসঙ্গে বাঁধিয়ে বইয়ের মতো করা হবে। ১ মে এই বই প্রত্যেকের হাতে এককপি করে তুলে দেওয়া হবে। ভাবতে দারুণ লাগছে না?

নিজের জীবনী লিখতে বসে আদিত্য বিষণ্ণ হেসেছিল। উৎসুক যা জানতে চেয়েছে সে সবই হল জীবনের মেকানিক্যাল ডেটা–যান্ত্রিক তথ্য। তা থেকে কি আসল জীবনের কোনও খোঁজ পাওয়া যাবে? বোঝা যাবে, আদিত্য ভালোবাসাহীন একটা মরুভূমির ওপর দিয়ে বহুদিন ধরে ক্লান্ত পায়ে হেঁটে চলেছে? সারাদিনের ক্লান্তিকর কাজের শেষে আদিত্য রোজ বাড়ি ফেরে, ঘরে ফেরে না। ওর নিঃসঙ্গতার সঙ্গী আকাশের চাঁদ, আর কয়েকটি তারা। আকাশে চাঁদ না থাকলে কত মানুষ যে অসহায় হয়ে যেত!

জীবনের যান্ত্রিক তথ্য যথাসময়ে উৎসুক-কে জানিয়ে দিয়েছিল আদিত্য। তারপর, আজ, তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এসে ঢুকে পড়েছে টাইম-মেশিনের দরজা দিয়ে পুরোনো সেই ক্লাস ঘরের মধ্যে।

ঘরে ঢোকামাত্র হইহই ও আদিত্য-এসেছে, দিতু এসেছে! আয়, আয়–

বেশ বড় ঘর। ঘরের মাঝখানে তিনটে টেবিল লম্বালম্বি জোড়া দেওয়া। সেই টেবিল-ত্রয়ী ঘিরে অনেকগুলো হাতলওয়ালা কাঠের চেয়ার।

ঘরের মেঝেতে রঙিন আলপনা, তবে ধুলোমলিন। এ ঘরটায় সরস্বতী পুজো হত–এখনও হয়।

ডানদিকের দেওয়াল সিমেন্টের ব্ল্যাকবোর্ড। এ ছাড়া কয়েকজন মনীষীর ফটো। বাঁ-দিকের দেওয়াল ঘেঁষে তিনটে কাঠের আলমারি–বেশ পুরোনো। আর মেঝেতে একপাশে গোটানো রয়েছে বিশাল এক নারকোল-দড়ির ম্যাট।

ঘরে দুটো বালব জ্বলছে। তা সত্ত্বেও ঘরটা যেন আধো-আঁধারি মনে হল আদিত্যর। তা ছাড়া মেঘের দৌলতে বিকেলের আকাশ এখনই ছাই-রঙা।

টাইম-মেশিনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়তেই একটা পুরোনো বাতাস ঝাপটা মারল আদিত্যর নাকে। সেই সঙ্গে কেমন একটা পুরোনো গন্ধ।

পুরোনো ব্যাপারটা এই স্কুলের কাছে কিছু নতুন নয়। আদিত্যরা যখন এইচ. এস. পাশ করে বেরোয় এই স্কুলের বয়েস দেড়শো বছর। আর আজ এক কুড়ি কম দুশো।

হইচইয়ের মধ্যেই চেয়ারে হেলান দিয়ে বসা মধ্যবয়েসি একজন বেঁটেখাটো মানুষ প্রশ্ন করল, বিল তো, আমি কে?

আদিত্য প্রশ্নকর্তার ভারি মুখটা কয়েক সেকেন্ড ধরে দেখল। গাল-গলা-চোখের নীচ তিরিশ বছরে অনেক ভরে উঠেছে। মাথায় কাঁচা-পাকা চুল। আদিত্য শিক্ষানবিশ প্রতিমা শিল্পীর মতো ভারিক্কি মুখটার মাংস-চর্বি কমাতে লাগল। ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল তিরিশটা বছর। মাথার সাদা চুলগুলো কালো রঙ করতে লাগল।

তারপরঃ কমল!

কমল হেসে ফেলল, বলল, বাঃ, পরীক্ষায় পাশ! যা বোস। অ্যাই, ওকে কোল্ড ড্রিঙ্কস্ দে—

আদিত্য একটা চেয়ার নিয়ে বসল। পুরোনো বন্ধুদের একজন ঠান্ডা বোতল এগিয়ে দিল ওর সামনে। তাতে সামান্য চুমুক দিয়ে আদিত্য টাইম-মেশিনের অন্যান্য যাত্রীর মুখে চোখ বোলাতে লাগল। তুই কে? কী ছিল তোর নাম? কোন বেঞ্চে বসতিস তুই?

কাউকে কাউকে অস্পষ্ট ভাবে চিনতে পারছিল আদিত্য।

সুজিতের চেহারা সেই বালক বয়েসের মতোই আছে। শুধু ভারিক্কি হয়েছে আর কপালের দুপাশে বয়েসের রাজপথ চুলের অরণ্যে নগরায়ণ শুরু করেছে।

ক্লাস সেভেন থেকেই সুজিত ওদের ক্লাসে মনিটর ছিল। সাহেবদের মতো টকটকে ফরসা গায়ের রং, গম্ভীর গলা। ভাসা ভাসা মনে পড়ে, বড় ঘেরওয়ালা হাফপ্যান্ট পরে আসত স্কুলে। সেই সুজিত এখন ব্যাঙ্কের ম্যানেজার।

পার্থ ব্যানার্জির নাম ধরে কে যেন ডেকে পরিচয় করিয়ে দিল কার সঙ্গে। তখনই আদিত্য চিনতে পারল ওকে…নাকি পারল না? গায়ের রং অনেক ময়লা হয়ে গেছে। চোখে রিমলেস চশমা, গাল সামান্য ভাঙা। এই হল অতীতের প্রথম পার্থ-র বর্তমান চেহারা।

Page 223 of 511
Prev1...222223224...511Next
Previous Post

অনিশা দত্তর গল্প – অনিশা দত্ত

Next Post

লিঙ্গপুরাণ – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

Next Post

লিঙ্গপুরাণ - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

সংস্কৃতির ভাঙা সেতু - আখতারুজ্জামান ইলিয়াস

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In