(১৪) Massage Parlour : ম্যাসাজ পার্লারের বাজার এই মুহূর্তে বেশ রমরমা। বিদেশে থাইল্যান্ড, লাস ভেগাস, চিন প্রভৃতি দেশের ক্যাসিনোগুলোতে বহু আগে থেকেই মেসেজ পার্লারগুলিতে যৌনতা বিক্রি হয়ে আসছে। ভারত তথা কলকাতাতেও এখন মেসেজ পার্লারগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মেসেজ পার্লারগুলি কিছুদিন আগে পর্যন্ত ধনীদের কুক্ষিগত ছিল। এখন মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের নাগালের মধ্যেও চলে এসেছে। বিভিন্ন ম্যাসাজ পার্লার, বিলাসহুল ফ্ল্যাট, নামী-দামি বিউটি পার্লারে ‘মেল টু মেল’, ‘ফিমেল টু ফিমেল’, ‘মেল টু ফিমেল’, ফিমেল টু মেল’ ম্যাসাজ করা হয়।
ম্যাসাজ শব্দটির বাংলা অর্থ করলে যা দাঁড়ায় তা হল শরীর মর্দন করা। বর্তমানে ম্যাসাজ পার্লার’ শব্দটি একটি গণিকালয় হিসাবে পরিগণিত হয়েছে। গোড়ার দিকে শুধুমাত্র শরীর ও মন ভালো রাখার জন্য একপ্রকার থেরাপি হিসাবে ব্যবহৃত হলেও ধীরে ধীরে এটা যৌনকর্মের আখড়া হয়ে উঠতে থাকল। সামনের গ্লোসাইন বোর্ডে ম্যাসাজ পার্লার লেখা থাকলেও পিছনে যৌনকর্ম চলে। এ ক্ষেত্রে ১৮৯৪ সালে প্রথম বিষয়টি মানুষের নজরে আসে, যা ম্যাসাজ কেলেংকারী’ নামে পরিচিত হয়েছিল। ১৮৯৪ সালে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ম্যাসেজ প্র্যাকটিশনারদের শিক্ষা ও অনুশীলনের অনুসন্ধান করতে গিয়ে তাঁরা দেখে অদক্ষ গণিকাদের আনাগোনা। প্রতিক্রিয়া হিসাবে তাঁরা বৈধ ম্যাসাজ কর্মীদের পৃথকভাবে প্রশিক্ষণ দিয়ে উচ্চতর একাডেমিক মানসম্পন্ন করে ম্যাসিউসেস সোসাইটি’ গঠন করে। সওনাস, স্পা বা অনুরূপ যা কিছু ম্যাসাজ পার্লারের ছদ্মবেশে গণিকাবৃত্তির প্রসার চলতে থাকল। নির্দিষ্ট ম্যাসেজ পার্লারে একটি শুভ সমাপ্তি (Happy Ending) থাকতে পারে, যেখানে ম্যাসাজ আসলে ক্লায়েন্টের সঙ্গে যৌনমুক্তি। যৌনতামূলক হ্যাপি এন্ডিং ছাড়াও ক্লায়েন্টের সঙ্গে যৌন-উত্তেজক ম্যাসাজও করা হয়। এমনকি স্ট্রিপেইজ সঞ্চালনের সময় ক্লায়েন্ট তাঁকে বা নিজেকে হস্তমৈথুন করাতে বা করতে পারে। ইটালি, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, আমেরিকা, ব্রিটেন হল এই ধরনের ম্যাসাজ পথপ্রদর্শক।
আমরা নানা ধরনের ম্যাসাজের নাম দেখতে বা শুনতে পাই। যেমন–সুইডিশ ম্যাসাজ, ডিপ টিস্যু ম্যাসাজ, হট-স্টোন ম্যাসাজ, স্পোর্টস ম্যাসাজ, সিয়াৎসু ম্যাসাজ, ট্রিগার পয়েন্ট, কাপলস ম্যাসাজ, প্রেরেন্টাল ম্যাসাজ, রিফ্লেক্সোলজি ম্যাসাজ, থাই ম্যাসাজ, ফুট ম্যাসাজ, অ্যারোমাথেরাপি, স্পা, চেয়ার ম্যাসাজ ইত্যাদি। এই ম্যাসাজ করলে নানা রকমের টেনশন থেকে মুক্তি, শরীরের নানারকম ব্যথা থেকে মুক্তি, ডিপ্রেসন, ইনসোমেনিয়া, হাড়ের জয়েন্ট বা পেশির আড়ষ্টতা কেটে যায় বলে দাবি করা হয়। তবে কোন্ প্রতিষ্ঠানে এ ধরনের ম্যাসাজ হয়, আর কোন্ অন্য কিছু হয় সেটা যাচাই করে নেওয়া জরুরি। মাঝেমধ্যেই এই ধরনের ম্যাসাজ পার্লারগুলি থেকে যৌনকর্মরত মহিলা ও ক্লায়েন্টদের পুলিশ গ্রেফতার করে, সেই খবর আমরা পাই। তবে কোনো কোনো ম্যাসাজ পার্লার সাইটের মাধ্যমে ম্যাসাজের জন্য ক্লায়েন্টের আকর্ষিত করে। ইন্টারনেট ঘাঁটলে এরকম অসংখ্য সাইটে দেখা মিলবে, যেখানে সরাসরি যৌনকর্মের কথাই বলা হয়ে থকে। এঁদের ম্যাসাজের নামও একটু ভিন্ন। যেমন—স্যান্ডউইচ ম্যাসাজ। খুব জনপ্রিয় ম্যাসাজ। এই ম্যাসাজে দুজন নারী ও একজন পুরুষ। একজন নারী নীচে থেকে ক্রিয়া করবে, অন্য নারী উপর থেকে ক্রিয়া করবে। মাঝে থাকবে পুরুষটি। অথবা দুজন পুরুষ ও একজন নারী। অনুরূপ একজন পুরুষ নীচ থেকে ক্রিয়া করবে, অন্য পুরুষ উপর থেকে ক্রিয়া করবে। মাঝে থাকবে নারী। কোনো ঢাকাঢাক গুড়গুড় নেই। এঁরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বিজ্ঞাপিত করে–“We are provide full body massage with full satisfaction by hot expert beautiful female like body to body massage, sextual service, nude massage etc. Full body massage spa with full satisfaction enjoyment and unlimited short with two girls.”
উল্লেখ থাকে রেট, ফোন নম্বর ও ঠিকানা। রেটগুলি এরকম–
Body to body massage — 1500
Sandwich body massage with 2 girls — 2500
Sex massage — 1500
Full body massage — 2000
Erotic massage — 1500
Dry massage — 1500
4 hands massage with sex — 2500
Oil massage — 1500
Powder massage — 1500
(তথ্যসূত্র : Sonia Spa Center)
আজকাল কলকাতা, বড়ো শহর শহরতলিতে অনেকেই নিশ্চয় পোস্টার দেখতে পান, যেখানে মেয়েদের ছবি সহ ‘বডি ম্যাসাজ’ লেখা থাকে অনেকগুলো ফোন নম্বর সহ। এঁরা মূলত প্রতিষ্ঠিত গণিকাপল্লির আধুনিক সংস্করণ। আর-একটু মোডিফায়েড। এখানকার মেয়েরা কেউ গণিকাপল্লির স্থায়ী বাসিন্দা নয়। এঁরা প্রত্যেকেই বিভিন্ন শহর বা গ্রাম থেকে এসে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করে। কায়েন্ট সংগ্রহ হয় ফোনের মাধ্যমে। ক্লায়েন্ট কবে কখন আসবে সেইমতো ক্লায়েন্টকে একজন সাহায্য করতে এগিয়ে যাবে এবং ক্লায়েন্টকে সঙ্গে নিয়ে সোজা নিজেদের অফিসে চলে আসবে। একটি করে মেয়ে দেখাবে। সংশ্লিষ্ট অফিস থেকে মেয়ে পছন্দ হলে তো ভালোই, নাহলে অন্য অফিসগুলো থেকেও মেয়ে দেখানো হয়। যেহেতু বিজ্ঞাপনে বডি ম্যাসাজ লেখা থাকে, তাই নামকাওয়াস্তে মিনিট দশেক ম্যাসাজ করলেও আসল কাজ যৌনকর্ম চালু হয়ে যায়।
