(৬) window or Doorway : জানালা বা প্রবেশপথের মাধ্যমে গণিকালয়ের গণিকারা সম্ভাব্য ক্লায়েন্টকে আহ্বান করে। উইন্ডো’ গণিকারা সাধারণত উষ্ণ জায়গা পছন্দ করে। অপরদিকে ‘ডোরওয়ে’ গণিকারা সাধারণত ঠান্ডা জায়গা পছন্দ করে। উইন্ডো গণিকাদের সাধারণত নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড দেশগুলিতে দেখা যায়। এইসব গণিকারা দিনের বা দিনের কিছুটা অংশ কাজের জন্য উইন্ডো ভাড়া দেয়। গণিকারা স্বাধীন ও নিজেদের পরিচিত ক্লায়েন্টদেরই প্রোভাইড করে এবং তাঁর সঙ্গে সার্ভিস বিষয়ক ও পারিশ্রমিকের বিষয়ে কথাবার্তা বলে নেয়। উইন্ডো গণিকাবৃত্তি মূলত একটি ডাচ ফর্ম (Dutch form)। এই ফর্ম পুরোনো গির্জার আশেপাশে আমস্টারডামের পুরোনো রেড-লাইট এরিয়ায় রাস্তার পাশে শুরু হয়েছিল। শুরুতে জানালাগুলিতে পর্দা লাগানো ছিল। পরে যৌন-নৈতিকতার (Sexual morality) কঠোরতা কম হওয়ায় জানালাগুলি থেকে পর্দা পুরোপুরিভাবে সরে যায়। তখন গণিকারা গণিকাদের পোশাক বা পোশাকের টুকরো ঝুলিয়ে রাখত। বর্তমানে গণিকারা তখনই জানালা বন্ধ রাখে যখন ঘরের ভিতরে ক্লায়েন্ট থাকে। নেদারল্যান্ডের গণিকারা প্রায় ১২০০ উইন্ডো ব্যবহার করে থাকে। নেদারল্যান্ডের ত্রিশ শতাংশ গণিকা উইন্ডোর পিছনে যৌনকর্ম করে। নেদারল্যান্ডের আল্কমার, আমস্টারডাম, হেগ, ডিভেনটার, ডোয়েটিচেম, এইনধোভেন, গ্রোনিনজেন, হারলিম, হিরেনভিন, লাউওয়াডেন, নিমেজেন, রটারডাম শহরের বিভিন্ন অঞ্চলে উইন্ডো গণিকাবৃত্তি হয়। বেলজিয়ামের অন্টউইপ, ব্রাসেলস, ঘেন্ট, ওসটেন্ড, চারলিওরই, ডেইনজ, লিগ, সিন্ট টুইডেন শহরের বিভিন্ন অঞ্চলে উইন্ডো গণিকাবৃত্তি হয় এবং জার্মানিতে অ্যাচেন, বোচাম, ব্রাউনচেউইগ, ডর্টমুনড়, ডুইসবার্গ, এসেন, ফ্রাংকফুর্ট, হামবার্গ, কার্লফ্রহে, কলোনি, মনহেইম, ওবারহাউসেন শহরের বিভিন্ন অঞ্চলে উইন্ডো গণিকাবৃত্তি হয়।
(৭) club, Pub, Bar, Karaoke Bar, Dancehall : এইসব গণিকারা ক্লাব, পাব, বার, মদ ও অন্যান্য টুকিটাকি জিনিস খুচরো বিক্রির স্থানগুলিতে ক্লায়েন্টের কাছে যৌন-আবেদন রাখেন। ক্লায়েন্ট পটে গেলে সংশ্লিষ্ট গণিকার সঙ্গে নির্দিষ্ট ঘরে সময় কাটায়। এই ধরনের গণিকা থাইল্যান্ড, লাস ভেগাস, চিনের ক্যাসিনোগুলিতে দেখা যায়।
(৮) other all-male venues : এইসব গণিকারা যেখানে নিয়মিত পুরুষের জমায়েত থাকে, সেখানেই হাজির হয়ে ছুকছুকে পুরুষদের কাছে ঘেঁষে এসে যৌনমিলনের জন্য প্ররোচিত দেয়। সেনাছাউনি, বাজার-ঘাট, ব্যস্ত রেলস্টেশন, বাস টার্মিনাস, খনি-ক্যাম্প ইত্যাদি জায়গায় এঁদের দেখা যায়।
(৯) Door knock or hotel : এই গণিকারা সাধারণত আবাসিক হোটেলে বসবাসরত পুরুষ বর্ডারদের যৌনকর্মে আহ্বান জানায়। হোটেলের দরজায় কড়া নাড়ায়। হোটেলের ম্যানেজারের মাধ্যমেও এঁরা হোটেলের রুমে পৌঁছে যায়। ক্লায়েন্ট রাজি হলে হোটেলের ম্যানেজারও কমিশন পায়।
(১০) Transport : এই গণিকারা সাধারণত চলমান বাস, চলমান ট্রেন, চলমান জাহাজে উঠে ভ্রমণরত যাত্রীদের যৌনকর্মে আহ্বান জানায়।
(১১) CB Radio : এই গণিকারা সম্ভাব্য ট্র্যাক ড্রাইভার ক্লায়েন্টদের সঙ্গে একচেঞ্জ বার্তা (অপভাষা) CB Redio ব্যবহার করে হাইওয়ে বরাবর ড্রাইভ করে ট্রাকস্টপ বা পার্কিং এলাকায় যৌন-পরিসেবা দেয়।
(১২) other methods of Solicitation : এইসব গণিকারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে–যেমন নোটিশ বোর্ড ও সংবাদপত্রে বিজ্ঞাপন, মোবাইল নম্বর সহ ‘যৌনকর্মীর ক্যাটালগ’, ইন্টারনেটকে ব্যবহার করে ভার্চুয়াল গণিকালয় এবং অন্যান্য অন্তরঙ্গ স্থানগুলিতে যৌন-পরিসেবা বিতরণ করে থাকে।
(১৩) Phone Sex : এটি একটি নতুন ধরনের ট্রেন্ড। এই ফোন সেক্সের দুটো শ্রেণি। একটি হল–“তুমি আমার ফোনে ২০০ টাকা রিচার্জ করে দাও, তাহলে তোমার সঙ্গে চ্যাটে সেক্স করব। তারপর তোমাকে ভালো লেগে গেলে রিয়েল সেক্সও করতে পারি।” এদের সাধারণত প্রতারক গণিকাও বলা যায়। শরীর ও সেক্সের লোভ দেখিয়ে নিজের ফোন রিচার্জ করিয়ে নেয়। তারপর গ্রাহকের ফোন নম্বরটি ব্ল্যাকলিস্টে পাঠিয়ে দেয়। একই সঙ্গে ফেসবুক থেকেও তাঁকে ব্লক করে দেওয়া। কারণ ফেসবুকে একটা আইডি খুলে এঁরা ফেসবুকেই এমন অফার দিয়ে থাকে। অন্যটি হল–এঁরা বলে “তুমি আমার ফোনে এত টাকা রিচার্জ করে দাও, তাহলে তোমাকে আমি আমার ন্যুড ছবি দেখাব, ভিডিও কল করে আমাকে ন্যুড দেখাব।” কতটা ন্যুড সে দেখাবে তা নির্ভর করবে আপনি কত টাকার রিচার্জ করে দিচ্ছেন তার উপর। এঁরাও প্রতারক গণিকা। আর শ্রেণির গণিকা আছেন যাঁরা সেক্স ভিডিও করবে বলে কোনো সাইটে বিজ্ঞাপন দেয়। সঙ্গে থাকে হোয়াটস অ্যাপ নম্বর। হোয়াটস অ্যাপ করলে মেয়েটি জানায় পেটিএমে ৫০০ টাকা পাঠালে ন্যাকেড হয়ে ভিডিও কল করব। যত বেশি টাকা পাঠাবে তত বেশিক্ষণ ভিডিওতে থাকব। ৫০০ টাকায় পাঁচ মিনিট। এঁদের কেউ কেউ প্রতারক হলেও সবাই প্রতারক নয়। তাঁরা ভিডিও কলের মাধ্যমে নিজের শরীর নগ্ন করে উপস্থাপন করে। প্রযুক্তির কল্যাণে সেইসব ভিডিও ‘ওয়েবক্যাম ভিডিও’ নামে বিভিন্ন পর্নো সাইটে পাওয়া যায়।
