• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বিবিধ রচনা – তসলিমা নাসরিন

শুধু জন্মের সময় শরীরে ছোট একটা পুরুষাঙ্গ ছিল না বলে কত অধিকার থেকে বঞ্চিত হয়েছি! আমার দাদারা পুরুষাঙ্গ নিয়ে জন্মেছে, দুনিয়া দেখেছে, কিন্তু লেখার ক্ষমতা নেই বলে কিছুই লিখতে পারেনি। হয়তো অন্য খাতে খাটিয়েছে অভিজ্ঞতা। লেখার হাত থাকলেও অভিজ্ঞতার অভাবে অনেক সময় আমি মন খারাপ করে বসে থাকি। সেদিন খুব ইচ্ছে হয়েছিল কনস্ট্রাকশন ওয়ার্কারদের নিয়ে, ট্রেড ইউনিয়নিস্টদের নিয়ে বড় একটা উপন্যাস লিখি। কিন্তু ওদের জীবন পুরুষ হয়ে বিচরণ করলে যতটা দেখা সম্ভব, মেয়ে হয়ে ততটা সম্ভব নয়। বাইরের পৃথিবীর প্রায় সবখানেই, প্রায় সব জায়গায় মেয়েরা অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত।

যা কিছুই ঘটুক, পুরুষাঙ্গ নিয়ে জন্ম নিইনি বলে আমার কিন্তু দুঃখ হয় না, বরং স্বস্তির নিঃশ্বাস ফেলি। কারণ পুরুষশাসিত সমাজে ওই ছোট্ট অঙ্গটা থাকা খুব ভয়ঙ্কর, রীতিমতো মাথা নষ্ট করে দেয়, নীতিবোধ বলে, বিচারবোধ বলে প্রায় কিচ্ছু থাকে না, ভাবার-চিন্তা করার শক্তি লোপ পাইয়ে দেয়, নিজেকে ঈশ্বরের মতো বড় বলে মনে হয়, মূর্খতা আর মূঢ়তার মুকুট পরেই বসে থাকা হয় কেবল। পুরুষ হয়ে জন্মালে আমি আর দশটা পুরুষের মতো হতাম না এ কথা নিশ্চয় করে কী করে বলবো, নাও যদি হতাম, পুরুষ জাতটা তো আমার জাত হতো, যে জাতের বেশির ভাগই অবিবেচক, কূপমণ্ডূক! হয়তো অনেকে বলবে বেশির ভাগ পুরুষই ভালো, সমানাধিকারে বিশ্বাস করে, শুধু হাতেগোনা ক’জন পুরুষই করে না। তাই যদি হয়, বেশির ভাগ পুরুষই যদি সমানাধিকারে বিশ্বাস করে, তবে সমাজে সমানাধিকারের আজও দেখা নেই কেন? কে বাধা দেয়? বেশির ভাগ পুরুষই যদি পুরুষতন্ত্র বিরোধী, তবে আজো কেন এত বহাল তবিয়তে, এত জাঁকিয়ে, সমাজজুড়ে বৈষম্যের মূল অপশক্তি পুরুষতন্ত্র টিকে আছে?

বাকস্বাধীনতার অর্থ কি এতটাই কঠিন?

১১ আর ১২ অক্টোবরে আন্তর্জাতিক সেক্যুলারিজম কনফারেন্স হয়ে গেল লন্ডনে। সেক্যুলারিজমের ওপর পশ্চিমের অনেক দেশেরই অনেক অনুষ্ঠানে অংশ নিচ্ছি আজ কুড়ি বছর। বেশির ভাগ অনুষ্ঠানেই একমাত্র এশিয়ান আমিই। অন্যান্য ধর্ম নিয়ে বলার লোক প্রচুর, কিন্তু ইসলাম সম্পর্কে বলার বা মুসলিম সমাজের অভিজ্ঞতা বর্ণনা করার সবেধন নীলমণি এক আমিই। ইদানীং একটু বদলাচ্ছে অবস্থা। তবু কত আর বদলাচ্ছে! দু’মাস আগে যোগ দিয়েছিলাম অঙ্ফোর্ডের যে ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসে, সেখানেই বা আমি ছাড়া ক’জন ছিলেন মুসলিম সমস্যা নিয়ে বলার! এবারের অনুষ্ঠানটি ভিন্ন। মুসলিম অভিজ্ঞতা বলার জন্য বক্তার অভাব হয়নি এবার। এশিয়া থেকে বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে অনেক বক্তাই অংশ নিয়েছেন। মুসলিম মেয়েরা এক একটা মুসলিম দেশে শরিয়া আইনের অধীনে বাস করার ভয়াবহ সব অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এবারের সেক্যুলারিজম কনফারেন্সটার অবশ্য যে দুজন আহ্বায়ক, তাদের জন্ম হয়েছিল দুটো মুসলিম দেশে। একজনের ইরানে, আরেকজনের আলজেরিয়ায়। দুজনই সাহসী যোদ্ধা। একজন বিলেতে ‘সবার জন্য এক আইন’ নামে আন্দোলন করছেন। আরেকজন বাস করেন ফরাসি দেশে, তাঁর সংগঠনের নাম ‘মুসলিম আইনের অধীনে মুসলিম নারী’। এবারের কনফারেন্সে যাঁর বক্তব্য শুনবো বলে আমার গভীর আগ্রহ ছিল, তিনি পাকিস্তানের পদার্থবিদ পারভেজ হুডভয়। পারভেজ হুডভয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় এই অনুষ্ঠানেই। বহুকাল তাঁর আমি অনুরাগী পাঠক। পরিচয় দিতেই তিনি জড়িয়ে ধরলেন আমাকে। ডিনারে আমি অন্য টেবিলে ছিলাম। তিনি ডেকে নিয়ে পাশে বসালেন। তাঁর পাশে বসেই ডিনার করতে হলো। সমমনাদের সানি্নধ্য খুব বেশি পাওয়া হয় না, তাই খানিকক্ষণ কথা বললাম। পাকিস্তানের গল্প হলো, পাকিস্তানের গল্প মানে একরাশ হতাশার গল্প। আর এদিকে যখন বাংলাদেশ নিয়ে আমাদের হতাশা, তাঁর তখন বাংলাদেশ নিয়ে আশা। তিনি দু’বছর আগে বাংলাদেশে গিয়ে নাকি রীতিমতো মুগ্ধ। বললেন, হিজাব নিকাব ছাড়া মেয়েরা রাস্তায় চলাফেরা করছে, এরকম দৃশ্য পাকিস্তানে দেখা যায় না। মৌলবাদের পুণ্যভূমি পাকিস্তান থেকে এলে বাংলাদেশকে তুলনায় সেক্যুলার দেশ মনে হওয়াই হয়তো স্বাভাবিক। আর আমরা যারা বাংলাদেশকে ষাট-সত্তরের দশকে দেখেছি, তারা বর্তমান বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে আশংকা ছাড়া আর কিছু করতে পারি না।

পারভেজ হুডভয় চমৎকার ভাষণ দিয়েছেন অনুষ্ঠানে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, পাকিস্তান থেকে কিভাবে কমে যাচ্ছে অমুসলিম জনসংখ্যা, ক্রিশ্চান আর হিন্দু সংখ্যা তো কমছেই, কিন্তু কিভাবে সুনি্ন মুসলিমরা আহমদিয়া আর শিয়া মুসলিমদের মারছে। মুসলিমদের জন্য ইসলামিক স্টেটের ধর্মান্ধ খুনিরা যে পূতপবিত্র ইসলামিক রাজ্য বা রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে, সেই রাজ্য বা রাষ্ট্র মুসলমানদের জন্য হয়ে উঠবে আস্ত এক নরক, এ বিষয়ে তাঁর সন্দেহ নেই। এ বিষয়ে আমাদেরও কোনও সন্দেহ নেই। কিন্তু একটি বিষয়ে আমার সন্দেহ জন্মেছে পারভেজ হুডভয় বাকস্বাধীনতা সম্পর্কে বিশদ জানেন কিনা এ নিয়ে। অবাক হয়েছি যখন তিনি তাঁর বক্তৃতার শেষদিকে বলেছেন, ‘আপনারা দয়া করে কার্টুন অাঁকবেন না, আপনারা কার্টুন অাঁকলে আমাদের জীবনের নিরাপত্তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মৌলবাদীরা আমাদের প্রাণে মেরে ফেলে। সুতরাং, কার্টুন অাঁকা বন্ধ করুন’। সাদা ভাষায়, পারভেজ হুডভয় ইসলামের কোনও সমালোচনা না করতে বিশ্ববাসীকে অনুরোধ জানিয়েছেন। কারণ সমালোচনা করলে, ধর্মান্ধরা, সে যে দেশেই থাকুক, সে দেশের প্রগতিশীল মানুষকে খুন করে। ডেনমার্কে এক লোক কার্টুন অাঁকলো, এর প্রতিবাদে সব দেশেই মৌলবাদীরা সন্ত্রাস করলো। ডেনমার্কের ঘটনা ডেনমার্কে থেমে থাকেনি। পাকিস্তানের প্রগতিশীলদের মধ্যে পারভেজ হুডভয় অন্যতম একজন। সুতরাং তিনিও ভয়ংকর কোনও কার্টুন কোথাও অাঁকা হলে খুন হবেন বলে ভয় পাচ্ছেন। তাই সকলকেই তিনি অনুরোধ জানালেন, কার্টুন ইত্যাদি যেন বন্ধ করা হয়। যখন মঞ্চ থেকে নেমে এলেন তিনি ভাষণ শেষ করে, একজন মুক্তচিন্তক তাঁকে জোঁকের মতো ধরলেন এবং বলতে লাগলেন, কতগুলো অসভ্য বর্বর লোক কী করবে, তার দোষ কেন গিয়ে পড়বে কার্টুনিস্টের ওপর। বাকস্বাধীনতায় তাহলে আপনি কি বিশ্বাস করেন না, মিস্টার প্রফেসর? আপনার বক্তব্য পুরোপুরি প্রমাণ করছে যে, বাকস্বাধীনতায় আপনি বিশ্বাস করেন না প্রফেসর। প্রফেসরের মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছিল। তিনিও চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন যে, পাকিস্তানের অবস্থা জানলে কেউ তাঁর সঙ্গে দ্বিমত করতো না। আমার দিকে তাকিয়েও তিনি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁকে শ্রদ্ধা করেও আমি তাঁর মতের সঙ্গে একমত হতে পারিনি। পাকিস্তানে বর্বর মৌলবাদীরা হত্যাকাণ্ড চালাচ্ছে, সে কারণে আমি কথা বলা বন্ধ করবো কেন। আমি ছবি অাঁকা বন্ধ করবো কেন। পারভেজ আমাকে বললেন, তিনি মৌলবাদীদের ভয় পান। ভয় ওদের কে না পায়। যে কোনও সময় কাউকে গুলি করে মেরে ফেলতে পারে, বোমা মেরে উড়িয়ে দিতে পারে সামনে যা আছে সব, এমন কী নিজেদেরও, যে কাউকে আল্লাহর নামে জবাই করতে পারে। ওদের ভয় না পাওয়ার কোনও কারণ নেই। ওদের হাতে জীবন খোয়াতে কেউ চায় না। কিন্তু, পারভেজকে বললাম, ওদের দমন করার উপায় মুখ বন্ধ করে থাকা নয়। কার্টুন অাঁকলে ওরা তাণ্ডব করে, না অাঁকলেও ওরা তাণ্ডব করে। তুমি মুখ বন্ধ করে থাকলেও ওরা কিন্তু মুখ বন্ধ করে থাকবে না। তুমি হাত গুটিয়ে রাখলেও ওরা রাখবে না। আমি পারভেজকে বললাম, বরং সবাই মিলে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করো, হাজার হাজার মুক্তচিন্তকের ক’জনকে ওরা টারগেট করবে! একসময় হাল ছেড়ে দেবে। ওরা হাল ছাড়ুক বা না ছাড়ুক, আমরা যেন হাল না ছাড়ি। মূর্খ খুনিদের হাতে সমাজকে ছেড়ে দেওয়ার মানে সমাজকে জেনেশুনে নষ্ট হতে দেওয়া।

Page 128 of 228
Prev1...127128129...228Next
Previous Post

তারিণী মাঝি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Next Post

নিষিদ্ধ – তসলিমা নাসরিন

Next Post

নিষিদ্ধ - তসলিমা নাসরিন

নির্বাচিত কলাম - তসলিমা নাসরিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In