• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, আগস্ট 5, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সরস গল্পসমগ্র – তারাপদ রায়

Saras Golposomogro by Tarapada Roy

পটলবাবু বললেন, অবশ্য। অবশ্য। একই আইন, একই ধারা। দু জায়গাতেই চিটিং কেস।

মণি আবার বলল, আমাদের বইয়ের নাম কিন্তু শুধু চারশো বিশ নয়, আরেকটু বড়।

বড় নামটা বোধহয় মিসেস দত্ত বলার চেষ্টা করলেন, কিন্তু ঠোঁট দিয়ে অস্ফুট মা-মা এই রকম শব্দ করে সোফায় গড়িয়ে পড়লেন।

পটললাল তাকে তুলে নিয়ে সোফার পিঠে হেলিয়ে দিলেন এবং ব্যাপারটার গুরুত্ব লাঘব করার জন্য, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে কথা চালিয়ে যেতে লাগলেন। তার থেকেই জানা গেল, বইয়ের নাম মা কেন চারশো বিশ?

প্রশ্নবোধক এবং অর্থবোধক এরকম একটি নামকরণ দেখে আমি যথেষ্ট চমৎকৃত হলাম এবং আরও অবাক হলাম এই জেনে যে মণিগোপালের এই আগামী বইয়ের নামকরণ শ্রীমতী দত্তই করেছেন।

পটললাল বললেন, দত্তবউদির অনেক গুণ। যেমন পার্ট করতেন, তেমন নাচতেন। পুরনো বাংলা পৌরাণিক সিনেমায় উর্বশী পার্ট ছিল ওঁর বাঁধা। এক ঘের সাদা সিফনের শাড়ি পরে সেই নাচ দেখলে মুনি-ঋষিদের ধ্যান ভঙ্গ হয়ে যেত, দর্শকেরা পয়সা ছুড়ত।

আমি মন দিয়ে শুনছিলাম। বেহুশ শ্ৰীমতী দত্ত সোফার ওপর কাত হয়ে পড়ে আছেন। পটললালের কথা শুনে একটু দেহচাঞ্চল্য দেখা দিল তার নাচের ভঙ্গিতে দুলতে লাগলেন। আমার ভয় হল, পৈতৃক আমলের পুরনো সোফা মহিলার ভারী শরীরের দোলনে ভেঙে না যায়।

ইতিমধ্যে পটললালের কাছে জানা গেল, শ্রীমতী দত্ত আজকাল গল্প, কবিতা, সিনেমার গান এই সব লিখছেন। মা কেন চারশো বিশ বইয়ের জন্যেও একটা গান লিখেছেন:

কত লম্পট দেয় চম্পট
মাতালেরা ছাড়ে মাল
এম এল এ সাহেব করেন গায়েব
কুমির ভরতি খাল।…

এই হল প্রথম চার লাইন। গানটি বেশ বড়। অনুরূপ আরও কয়েকটি গান শ্রীমতী দত্ত ওই বইয়ের জন্য লিখবেন। একটিতে হাত দিয়েছেন, শ্যামাসংগীতের ঢংয়ে লেখা,

(ওরে) তুই কেন মা, মা করিস
তোর মা যে চারশো বিশ…

শ্ৰীমতী দত্তের বহুগুণাবলির পরিচয় পেয়ে ক্রমশ তাজ্জব বনছিলাম। কিন্তু পটলবাবুর বক্তব্য শেষ হয়ে এল।

এইবার মণিগোপাল আসল কথায় এল।

আসল কথা খুবই জটিল। এই গল্পের জন্য খুব একটা প্রাসঙ্গিক নয়, তবু পাঠকের কৌতূহল নিবারণের জন্যে সংক্ষেপে বলি।

০৪. সারকথা

বাংলাদেশে মণিগোপালের দ্বৈত চরিত্র, মণি সাহা এবং মণি শেখ। কয়েকদিন আগে মণি সাহার নামে চোরাচালানের অপরাধে ঢাকার আদালত জামিন-অযোগ্য ওয়ারেন্ট বেরিয়েছে।

এ অবস্থায় মণিগোপাল আপাতত মণি শেখ নামে নিজেকে রক্ষা করছে। সে এবার ঢাকা থেকে মণি শেখ নামের পাসপোর্ট নিয়ে এসেছে।

বিশেষ বৈষয়িক প্রয়োজনে মণিকে অবিলম্বে ঢাকায় ফিরতেই হবে, তা ছাড়া চোরাচালানি মামলাটির আপিল আছে, তদ্বির-তদারক আছে। কবে আবার কলকাতায় আসতে পারবে তা ঠিক নেই। কিন্তু এদিকে তার সহযোগী সরাইওয়ালা আর দেরি করতে রাজি নয়।

সরাইওয়ালার বিদ্যাবুদ্ধির ওপর মণিগোপালের খুব আস্থা নেই। অথচ সরাইওয়ালা সামনের শনিবার বিকেলেই মা কেন চারশো বিশ ছবিটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

যেহেতু মণির পক্ষে সামনের শনিবার পর্যন্ত থাকা সম্ভব নয় তাই সে আমার কাছে এসেছে, আমি যদি তার হয়ে শনিবারের প্রাথমিক আলোচনাটা উতরিয়ে দিই। যা করার শ্রীমতী দত্ত আর পটললালই করবেন, কিন্তু সরাইওয়ালা খুব ঘোড়েল লোক। আমাকে সেদিন অধিকতর ঘোড়েল লোকের ভূমিকায় প্রায় মূকাভিনয় করতে হবে। যথাসাধ্য চুপচাপ থাকলেই হবে। সেদিন রাতে মণি ফোন করবে ঢাকা থেকে তখন তাকে সব জানালেই হবে।

শুধু বিষয় বৈচিত্র্যের জন্যে নয়, লাস্যময়ী শ্রীমতী দত্তের একবেলার সাহচর্যের লোভে আমি মণির প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ঠিক হল, সামনের শনিবার বিকেল চারটের সময় পটললাল এসে আমাকে কেয়াতলায় শ্রীমতী দত্তের ফ্ল্যাটে নিয়ে যাবেন। সেখানেই সরাইওয়ালা এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট আরও কেউ কেউ আসবেন এবং তখনই বইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

পরের শনিবার পটললালের সঙ্গে যথাসময়ে কেয়াতলায় পৌঁছে দেখি জমজমাট ব্যাপার। শ্ৰীমতী দত্তের ছোট ফ্ল্যাটের বাইরের ঘরে প্রায় আট-দশ জন লোক, তাদের মধ্যে সিনেমা লাইনের দাগি এবং গোলমেলে দুয়েকটিকে আমিও চিনি।

শ্ৰীমতী দত্ত আজ খুব সেজেছেন, চুলে ফুলের মালা, ভুরু লম্বা করে টানা, দেহে সুবাস। কিঞ্চিৎ নেশাও করেছেন মনে হল। তবে সেদিনের মতো বিহুলা নন। মি. সরাইওয়ালার সঙ্গে পরিচয় হল, তিনি তার নিজের ভাষায় হামি ফিফটি-ফিফটি বাঙালি আছে।

পানভোজনের যথেষ্ট আয়োজন হয়েছে। কড়া পানীয় আমার সহ্য হয় না। শ্রীমতী দত্ত নিজের হাতে আমাকে এক পেয়ালা চা করে দিলেন, সঙ্গে মাংসের বড়াও খেলাম।

ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। দেখা গেল, বইয়ের নায়ক-নায়িকা পাত্র-পাত্রী আগেই ঠিক হয়েছে, বইয়ের নাম তো স্থির হয়েই আছে। এবার স্থির হল বইটি হবে সোয়া দুঘণ্টার রিলের ফিল্মের দৈর্ঘ্য চারহাজার মিটারের মধ্যে না হলে খরচ বেশি হবে, আজকাল দর্শকরাও বিরক্ত বোধ করেন সিনেমা দীর্ঘ হলে।

লালরঙের একটা খেরোর খাতা নিয়ে পটললাল বসেছেন, তার ললাটে শ্ৰীমতী দত্ত সিঁদুর-চন্দনের মাঙ্গলিক ফোঁটা দিয়ে দিয়েছেন। পটললাল একে একে লিখে যাচ্ছেন, যখন যেমন আলোচনা হচ্ছে সব কিছু।

Page 209 of 377
Prev1...208209210...377Next
Previous Post

জারিনার প্রেম – তারাপদ রায়

Next Post

তৃতীয় পুরুষ – তারাদাস বন্দ্যোপাধ্যায়

Next Post

তৃতীয় পুরুষ - তারাদাস বন্দ্যোপাধ্যায়

তারানাথ তান্ত্রিক - তারাদাস বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In