• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কিকিরা সমগ্র – বিমল কর

Kikira Somogor by Bimal Kar

“তুমি?”

“দেখতেই পাচ্ছেন!” বলে একবার আড়চোখে তারাপদদের দেখল! সামান্য দ্বিধা নিয়ে বলল, “আপনার সঙ্গে একটা কথা ছিল। প্রাইভেট৷”

কিকিরা লাটুকে দেখলেন ভাল করে। “কেমন প্রাইভেট? একেবারে বেশি প্রাইভেট হলে পাশের ঘরে চলো। আর যদি অন্যরকম কিছু হয় তুমি এদের সামনেই বলতে পারো। ওরা–মানে ওই তারাপদ আর চন্দন আমার রাইট লেফট, মানে ডান হাত বাঁ হাত।”

লাটু যেন কী ভাবছিল। কিকিরার ডান-বাঁয়ের সঙ্গে তার চাক্ষুষ পরিচয় না থাকলেও এদের কথা সে শুনেছে।

কিকিরার খেয়াল হল, লাটুর সঙ্গে তারাপদদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ছেলেদের দিকে তাকিয়ে বললেন, “লাটুকে তোমরা আগে দেখোনি না? লাটুর ভাল নাম, লোকেন। আমরা সবাই ওকে লাটু বলেই ডাকি। লাটু দত্ত। ডাকনামটাই ওর চলে গিয়েছে।” বলে একটু হাসলেন, “লোকেন বললে বাড়ির লোকও ধোঁকা খেয়ে যাবে, বুঝতে পারবে না। লাটুরা হল জুয়েলার্স; তিনপুরুষের বিজনেস।”

লাটু অন্যমনস্ক। তারাপদদের দেখছে একবার, আবার চোখ ফিরিয়ে কিকিরাকে লক্ষ করছে। খানিকটা বিব্রত ভাব। দ্বিধা।

কিকিরা বুঝতে পারলেন। সহজ হতে পারছে না লাটু। বললেন, “বাইরে থেকে এলে, জল খাবে? গরম পড়তে শুরু করেছে। ঘেমে গিয়েছ যেন। জল খাও আগে, চা খাও।” বলে ইশারায় তারাপদকে একবার ভেতরে যেতে বললেন। বগলাকে জল চায়ের কথা বলে আসতে।

তারাপদ উঠে গেল।

“বড়বাবু দোকানে আসছেন না?” কিকিরা বললেন। ঘরোয়া কথা বলে লাটুর অস্বস্তি কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

“বিকেলে আসে।”

“ওষুধটষুধ খাচ্ছেন তো! যা জেদি মানুষ।”

“খাচ্ছে। তবে মেজাজ…

“বুঝেছি। স্বভাব কি পালটায় হে সহজে!…ভেবো না; আজকাল বাজারে কত ওষুধ বেরিয়েছে, সুগার কবজা হয়ে যাবে!” বলে চন্দনের দিকে তাকালেন। “কী বলো ডাক্তার?” বলেই আবার লাটুর দিকে তাকালেন, দেখলেন চন্দনকে, “চাঁদু একজন উঠতি ডাক্তার। ভেরি গুড। বয়েসকালে ধন্বন্তরি হয়ে যাবে।” হাসতে লাগলেন কিকিরা।

তারাপদ ফিরে এল। পেছনে পেছনে বগলা। জল এনেছে।

লাটু জলের গ্লাস তুলে নিল। খেল। সত্যিই তার গলা শুকিয়ে গিয়েছিল। গরম পড়ার মুখেই যেন এবার কলকাতা শুকোতে শুরু করেছে। সবে ফাল্গুনের মাঝামাঝি, এখনই রোদের কী তেজ! এভাবে চললে চৈত্র-বৈশাখে শহরে হলকা উঠবে দিনে-রাতে।

জল খেয়ে পকেট থেকে রুমাল বার করে লাটু মুখ মুছে নিল।

“বলো কী ব্যাপার? ফ্যামিলির কোনও ব্যাপার নয় তো?” কিকিরা বললেন।

“না।…আমার ব্যাপার?”

“তোমার ব্যাপার?”

“মানে, আমার এক বন্ধুর ব্যাপার!”

“কী হয়েছে?”

“তাকে খুনের আসামি করার ফন্দি আঁটা হচ্ছে।”

“খুনের আসামি?” কিকিরা অবাক! কেমন যেন থতমত খেয়ে গিয়েছেন।

তারাপদরাও অবাক চোখে লাটুকে দেখছিল।

কিকিরা বললেন, “কী বলছ তুমি! খুনের আসামি। তুমি ঠিক বলছ, না, আন্দাজে! ভয় পেয়ে বলছ?”

মাথা নেড়ে লাটু বলল, “ঠিক বলছি।”

“তোমার বন্ধু-খুনের আসামি–”, কিকিরা তখনও বিশ্বাস করছিলেন না। “কী করে বন্ধু? নাম কী?”

লাটু বলল, “ওর নাম নবকুমার। নবকুমার চৌধুরী। আমরা ওকে কুমার বলেই ডাকি। ওর একটা ব্যবসা আছে। ছোট কারখানার মতন। সেখানে পুরনো ফ্রিজ সারাই, এয়ারকুলার রিপেয়ারিং, রং করা–এই সব হয়।”

“কারখানা কোথায়?”

“সুরেশ ব্যানার্জি রোডে।”

“তা খুনের আসামি কেন? বয়েস কত তার?”

“প্রায় আমারই বয়েসি। বছর তিনেকের ছোট।…ব্যাপারটা আপনাকে গুছিয়ে না বললে বুঝবেন না!”

“কেমন করে বুঝব! খুলেই বলো।”

তারাপদরাও কৌতূহল বোধ করছিল। লাটুর দিকে তাকিয়ে থাকল।

লাটু বলল, “রায়দা, আপনি বর্ধমান জেলার নুরপুরের নাম শুনেছেন?”

মাথা নাড়লেন কিকিরা। “না। সেটা কোথায়?”

“বর্ধমান থেকে কাটোয়ার দিকে যেতে পড়ে। আমি কোনওদিন যাইনি, কুমারের মুখে শুনেছি। নুরপুরের নাকি অনেক খ্যাতি। প্রাচীনকাল থেকেই। এখন অবশ্য অত খ্যাতি-প্রতিপত্তি নেই। তবে নুরপুরের রাজবাড়ি, ওরা যাকে বলে ‘রাজবাটি’ তা টিকে আছে। আগে বলত নুরপুরের রাজা, পরে হল জমিদার, আর এখন জমিদারি সেভাবে না থাকলেও বেনামা জমিজায়গা থেকে শুরু করে, চালকল তেলকল কোল্ড স্টোরেজ নানা জায়গায় ছড়িয়ে আছে। দেদার সম্পত্তি ওদের।”

“মানে নুরপুরের এক্স-জমিদারদের।”

“হ্যাঁ।…কুমার সেই বাড়ির ছেলে। ছোট তরফ-মানে ছোট ভাইয়ের। আইনত পুরো সম্পত্তির অর্ধেক মালিকানা তার। কিন্তু তার ভাগ্য মন্দ। কম বয়েসেই অনাথ। বাবা-মা মারা যান। ওকে পোষ্য নেওয়া হয়। ওর অন্য কোনও নিজের ভাইবোনও ছিল না। ছেলেবেলা থেকে তার জেঠা ওদের ওপর কর্তৃত্ব করেছেন। জেঠা মানে–কুমারকে যিনি পালন করেছেন তাঁর দাদা। মা যতদিন বেঁচে ছিল তবু সামান্য রয়েসয়ে ছিলেন। মা মারা যাওয়ার পর গ্রাহ্যও করতে চান না।”

“দাঁড়াও, দাঁড়াও–একটু ক্লিয়ার হয়ে নিই। তুমি বলছ, নুরপুরের রাজবাড়ির ছোট ভাই অনাথ একটি ছেলেকে পোষ্য নেন! …তাহলে বড় ভাই দাঁড়াচ্ছে ছেলেটির একরকম জেঠা।…তা ভাইপোর দোষ?”

লাটু বলল, “দোষ বলতে কী বলব! ভাগ্যের দোষ। কুমারের কথায়, সে পালিত পুত্র। মানে, সে ছেলেবেলাতেই অনাথ হয়ে যায়। তার নিজের বাবা মারা যান বছর দুই বয়েসে। নিজের মাকেও সে হারায় পাঁচ বছরে। একেবারেই অনাথ।”

“ভেরি স্যাড!”

Page 408 of 429
Prev1...407408409...429Next
Previous Post

একা একা – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

খোয়াই – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In