আশ্চৰ্য, ওই হাবাটাকে মানুষ বলে মান্য দিত সুবর্ণ।
সুবৰ্ণর মুখের হাসি তো প্ৰবোধের চিরকাম্য, কিন্তু ঘরের বাইরে কোথাও সেই হাসি দেখলেই যে কেন মাথায় রক্ত চড়ে যায়!
জায়ে জায়ে কথা কইতেও হয়তো কখনো হেসে উঠল, আমনি মনটা বোজার হয়ে গেল প্ৰবোধের। আমার এ রোগটা সারাতে হবে, মনে মনে ঠিক করে প্রবোধ। সুবর্ণর স্বভাবটা হয়তো ওতেই ক্রমশ এত কাঠ হয়ে যাচ্ছে। নইলে এমন তো ছিল না!
চোখের আড়ালে থাকায় সুবর্ণর দোষগুলো নিষ্প্রভ আর গুণগুলো উজ্জ্বল হয়ে ওঠে। মনে পড়ে, সুবৰ্ণর মনে আপন-পর নেই। সুবর্ণ যদি সাবান কাচে তো বাড়িসুদ্ধ সবাইয়ের বিছানার ওয়াড় খুলে এনে ফর্সা করে। সুবৰ্ণ যদি জুতো সাফ করে তো সকলের জুতোয় কালি লাগাতে বসে।… ছেলেকে একটা জিনিসের বায়না করলে, বাড়ির সব কটা ছেলেমেয়েকে দিয়ে তবে নিজের ছেলেকে দেয়। এসব সদগুণ বৈকি!
কাৰ্যকালে প্ৰবোধ আদৌ এগুলোকে সদগুণ বলে না, বরং বাড়াবাড়ি বলেই অভিহিত করে। কিন্তু এখন বোধ করি হঠাৎ নিজের মধ্যেই সদগুণের উদয় হওয়ায়, সুবর্ণর ওই গুণগুলোকে সদগুণ স্বলে মনে হচেছ তার!
পিয়ন এ বাড়িতে দৈবাৎ আসে।
সুরাজ চিঠি দেয় মাঝে মাঝে, এইটাই প্রধান, আর সবই কালে-কস্মিনের ব্যাপার।
তথাপি পাড়ায় তার আমার একটা টাইম আছে।
সেই টাইমে দাঁড়িয়ে থাকে প্ৰবোধ রাস্তায়।
কিন্তু কোথায়?
সুবৰ্ণর সেই মুক্তোর মত সাজানো অক্ষরে লেখা ঠিকানার চিঠি কোথায়?
তার উপর ভয়ানক কষ্ট হল, বুকে হাতুড়ীর ঘা পড়ল, প্রকাশের নামে এক খামের চিঠি আসা দেখে। আঁকা-বাঁকা অপটু অক্ষর। বাড়ির মালিকের নামে লিখেছে ক্যায়ার অব সুবোধচন্দ্র মুখোপাধ্যায়!
তবু চিঠি তো! বৌয়ের চিঠি!
প্ৰকাশের এ ভাগ্য হল।
অথচ প্ৰবোধের হল না।
যার বৌ রাতদিন খাতায় গান তুলছে, ছেলেদের হাতের লেখা মক্স করাচ্ছে। হাতের লেখা দেখলে কে বলবে মেয়েমানুষের লেখা।
ছোট ভাই। ভাবতে লাজ।
তবু বুকের মধ্যে ঈর্ষার জ্বালা অনুভব করে প্রবোধ।
প্ৰকাশের চিঠিটা যে তার হাতেই এসে পড়লো!
ছোট ভাইকে তো আর হাতে হাতে দেওয়া যায় না, ওর ঘরে রেখে এসে ডেকে বলে দিল, ওরে পোকা, তোর নামে বোধ হয় একটা চিঠি এসেছে।
মামীর কাছে খাচ্ছে কাল থেকে, কোজ নেই কিছু, কাজেই শূন্য প্ৰাণ আরও শূন্য লাগে। তাসের আজড়াও এই হুজুগে ছত্রভঙ্গ হয়ে গেছে। জমছে না তেমন।
ঘরে বৌ না থাকলে কোনো কিছুতেই জুত্ হয় না। কারুরই না।
তাকে দেখি বা না দেখি, তবু থাকুক।
এই হচ্ছে কথা!
প্ৰবোধ সংকল্পে দৃঢ় হল!
কালই যাত্ৰা!
বিনি খবরেই যাবে! গিয়ে বলবে, চিঠিপত্র নেই, এদিকে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে-
এখানে?
এখানে বলবার কথাও ঠিক করে ফেলেছে। বলবে, মামীর ঘাড়ে আর কতদিন খাওয়া যায়? ওদিকে বোনাই-বাড়িতেই বা কতদিন স্ত্রী-পুত্র রাখা যায়?
কিন্তু কী দেখব গিয়ে?
আনন্দ আর আতঙ্ক এই দুয়ের তাড়নায় ছটফটিয়ে বেড়ায় প্ৰবোধ।
১.১৮ ঠাকুমার সঙ্গে নবদ্বীপে আসায়
ঠাকুমার সঙ্গে নবদ্বীপে আসায় উৎসাহের অন্ত ছিল না চাঁপার। উঃ, ভগবান রক্ষে করেছেন যে মা জবরদস্তি করে নি। মা যদি জেদ করতো, যেতেই হত মায়ের সঙ্গে। ঠাকুমা যতই রাগী হোক, চাঁপাদের ব্যাপারে যে শেষ পর্যন্ত ঠাকুমার কথা খাটে না, মার কথাই বজায় থাকে, সে জ্ঞান জন্মে গেছে চাঁপার!
অতএব কাঁটা হয়ে ছিল চাঁপা, —ওই বুঝি মা বলে বসে, না, সবাই আমার সঙ্গে যাবে!
কিন্তু চাঁপার ঠাকুর ফুল নিলেন।
ঠাকুমা যখন বললো, চাপি মল্লিকা আমার সঙ্গে চলুক, চোখে চোখে থাকবে। ক্রমশ তো ডাগর হয়ে উঠছে। তখন সুবৰ্ণলতা না না করে উঠল। না। শুধু বললো, নিয়ে গেলে তো আপনারই ঝঞ্ঝাট। ওরা কখন খাবে, কখন শোবে, এই চিন্তা করতে হবে। একা গেলে যখন যা খুশি করলেন।
ঠাকুমাও বোধ করি আশঙ্কিত ছিলেন, তাই এক কথায় ছাড়পত্র পেয়ে হৃষ্টচিত্তে বলেন, সে কিছু অসুবিধে হবে না। শুধু আপনার হাত-পা নিয়ে বসে থাকার থেকে বরং কাজ থাকবে একটা। তীর্থে তীর্থে ঘোরা সে এক, এ তো একই ঠাঁই চেপে বসে থাকা। তাও দিন নির্দিষ্ট নেই, কবে কলকাতার অবস্থা ভাল হবে। চলুক ওরা।
অতএব চলুক।
নে থো করে গুছিয়ে নেওয়া, তবু ওরই মধ্যে মা কাপড়, জ্যাকেট, চুলের দড়ি-কাটা সব গুছিয়ে দিল। দুজনেরই দিল। মল্লিকার মা তো এদিকে তেমন গোছালো নয়। ভাড়ার গোছাতেই পটু। ছেলেমেয়েদের দিকটা তাকিয়েও দেখে না। আর সে না দেখাটাকেই সে বেশ একটু মহত্ত্ব ভাবে। বড় বড় মেয়েগুলোর সাজ-সজ্জার তদ্বির চাঁপার মা-ই করে। এতে যে চাঁপার হিংসে হয় না। তা নয়, কিন্তু সে হিংসে প্রকাশ করা চলে না। মা তাহলে জ্যান্ত পুতবে।
সে যাক, মা তো দিল গুছিয়ে দুজনকার। ঠাকুমার পুটলিও গুছিয়ে দিল। আহ্লাদে নাচতে নাচতে বেরোবে, কিন্তু শেষ মুহূর্তে মল্লিকা বিশ্বাসঘাতকতা করে বসলো। জেদ করে, কেঁদে-কেটে চলে গেল তার মার সঙ্গে।
বললো, ভাই-বোনদের জন্যে মন-কেমন করছে।
ভাই-বোনদের জন্য মন-কেমন!
বিশ্বাস করবে। চাপা এই কথা?
বলে দুদণ্ড ওরা চোখ ছাড়া হলে নিঃশ্বাস ফেলে বাঁচা যায়। রাতদিন উৎখাত করছে, রাতদিন চ্যাঁ-ভ্যাঁ করছে, খাটতে খাটতে প্ৰাণ যাচ্ছে ওদেরই জন্যে। আবার মন-কেমন।
চাপা তো বরং বলে না, কারণ সত্যি বলতে চাঁপার মা মেয়েকে পড়া পড়া করে ব্যস্ত করলেও অন্য কাজে তত খাটায় না। কিন্তু মল্লিকাকে খাটতে হয়, আর মল্লিকা বলতেও ছাড়ে না। বড়দের আড়ালে এলেই—কোলের ভাইটা-বোনটাকে ঠুকে ঠুকে বসায়, আর বলে, শতুর শত্ৰুর! একটু যদি শান্তি দেয়! মার যদি এই সাতগণ্ডা ছেলেমেয়ে না হত, একটু হাত-পা ছড়িয়ে বাঁচতম রে! এই চ্যাঁ-ভ্যাঁ গুলোর জ্বালায় জান নিকলে গেল!… জ্ঞান হয়ে পর্যন্তই কথা পাট করছি আর ছেলে বইছি!
