• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

পূর্ণ অপূর্ণ – বিমল কর

Purna-apurna by Bimal Kar

গাড়িটা আরও সামান্য পথ এগিয়ে আসতে রামনাম আর শোনা গেল না। লণ্ঠনের আলো দুলছে পেছনে; মাঠ ভেঙে ওরা নদীর দিকে চলেছে।

বিজলীবাবু এবার বললেন, মিত্তিরসাহেব, স্ত্রী না হয় আপনার পছন্দ-অপছন্দর ব্যাপার ছিল, কিন্তু মেয়েটা? সে তো আর আপনার পছন্দের মুখ চেয়ে জগতে আসেনি, কপালে পেয়েছিলেন। তাকে ফেলে এলেন কেন?

অবনী এই প্রশ্নটার প্রত্যাশা করছিল। বিজলীবাবু যেদিন প্রথম কুমকুমের কথা জানতে পারেন সেইদিন থেকেই তাঁর মনের কোথাও যেন একটা প্রবল আপত্তি ছিল, এবং দু-চারবার তিনি যে প্রকারান্তরে অবনীকে অভিযোগ না করেছেন এমন নয়। নিজে সন্তানহীন, সন্তানের প্রতি এই অবহেলা যেন তাঁকে খুব বেশি আঘাত দিয়েছে, মর্মাহত করেছে।

অবনী বলল, কুমকুমকে তার মা তখন ছাড়েনি।

জোর করে নিয়ে এলেন না কেন?

বিজলীবাবুর আন্তরিকতা ও উষ্ণতা অবনী অনুভব করতে পারল; উনি যে আবেগপ্রবণ হয়ে উঠেছেন তাতেও সন্দেহ নেই। কিন্তু অবনী কী বলবে! কী করে বিজলীবাবুকে বোঝাবে-কুমকুমকে কেন আনতে পারেনি! বিজলীবাবুকে বোঝাতে হলে প্রসঙ্গটা দুকথায় বোঝানো যাবে না। অবনীর তেমন কোনও ইচ্ছেও হল না। অল্প সময় চুপচাপ থেকে শেষে অবনী বলল, তা হয় না, বিজলীবাবু। অসুবিধে ছিল। বলে থামল, পরে আবার বলল, কুমকুমকে আমার আনার ইচ্ছে আছে। ..

বিজলীবাবু তাকিয়ে থাকলেন। যেন অপেক্ষা করছিলেন।

অবনী কিছু ভাবছিল, ভাবতে ভাবতে বলল, ডিভোর্সের মামলায় কী দাঁড়াবে আমি জানি না। মানে, কোর্ট থেকে কাকে মেয়ে দেবে কে জানে। জেনারেলি মাদের কাছেই দেয়। …এখানে অবশ্য আমার একটা অবজেকশান আছে–থাকবে…। দেখি..কী হয়!

বিজলীবাবু আর কিছু বললেন না। অবনীর মুখ দেখে তাঁর মনে হল, মেয়ের সম্পর্কে কিছু ভাবছেন হয়তো।

দেখতে দেখতে বেশ অন্ধকার হয়ে এল। পাতলা কুয়াশা ধোঁয়ার মতন দুলছে, গাড়ির আলোয় কখনও কখনও ইলশেগুঁড়ি বৃষ্টির মতন দেখাচ্ছিল; সন্ধ্যার মাঠে গন্ধ উঠেছে, তারা ফুটেছে আকাশে, বাতাস বড় শুকনো। এই স্তব্ধতার মধ্যে যেন অতিদূরের বাতাস রামনাম সত হ্যায়-এর গুঞ্জন আনল।

অবনী গাড়ি থামিয়ে একটা সিগারেট ধরাল। বিজলীবাবুও নরম সিগারেট নিলেন অবনীর।

আবার গাড়ি চলতে শুরু করলে বিজলীবাবু ইতস্তত করে বললেন, মিত্তিরসাহেব, আমার মন একটা কথা বলে। বলব?

অবনী ধোঁয়া টেনে নিয়ে সিগারেটটা বাঁ হাতের আঙুলে রাখল। বিজলীবাবু এবার কী বলতে পারেন অবনী যেন তা অনুমান করতে পারছিল। হৈমন্তীর কথা বলবেন কি! বিজলীবাবুকে প্রসঙ্গটা তুলতে দিল না, তার ভয় হল, সরাসরি তিনি কী বলবেন, কী জিজ্ঞেস করবেন কে জানে!

অবনী বলল, সুরেশ-মহারাজের আশ্রমে নতুন ডাক্তার আসছে জানেন নাকি?

নতুন ডাক্তার! বিজলীবাবু অবাক হলেন।

হৈমন্তী চলে যাচ্ছেন– অবনী বলল। বিজলীবাবুকে এ-যাবৎ সে কথাটা বলেনি।

বিজলীবাবু অবাক হলেন না। বললেন, উনি যে থাকবেন না তা বুঝেছিলাম, মিত্তিরসাহেব। কিন্তু নতুন ডাক্তার আসছেন জানতাম না। কে আসছেন?

জানি না। শুনছিলাম নতুন ডাক্তারের খোঁজ হচ্ছে।

ভাল। বিজলীবাবু বললেন, বলে নিশ্বাস ফেললেন দীর্ঘ করে।

নিবিড় নীরবতা; গাড়ি চলছে।

গগনের সঙ্গে আমার নানা গল্প হত– বিজলীবাবু কিছু পরে বললেন, আমি খানিকটা জেনেছি শুনেছি, মিত্তিরসাহেব। …মানুষের মতি এই রকমই। না না, আমি ওঁর দোষ দিচ্ছি না। তবে, এও তো কেমন একরকম ভালবাসা। আমরা বলতাম প্রণয়, আপনারা বলেন ভালবাসা। কে জানে আপনাদের আজকালকার ভালবাসা কী রকম! সেই গানটার মতন: সুধার কলসি অলসে ভাসালি…

অবনীর কী মনে হল, হেসে বলল, আপনার বাড়িতে এবার একদিন ফেয়ারওয়েলের ব্যবস্থা করুন।

ধীরে ধীরে মাথা নাড়লেন বিজলীবাবু, যেন বোঝাতে চাইলেন–তা তো ঠিকই, যাবার আগে ওঁকে একদিন বাড়িতে আনতেই হয়। ঠোঁটে সিগারেট রেখে পর পর কয়েকটা টান দিলেন; শেষে সিগারেট সরিয়ে মৃদু হেসে বললেন, সে না হয় হবে একদিন মিত্তিরসাহেব, কিন্তু আপনি? আপনিও কি ফেয়ারওয়েল দিচ্ছেন নাকি?

অবনী নীরব; বিজলীবাবুর দিকে তাকাল না, একটু বেশি রকম মনোযোগ দিয়ে সামনের রাস্তা দেখতে লাগল যেন। তারপর অকারণে হর্ন দিল বার দুই।

বিজলীবাবু কিছুক্ষণ অপেক্ষা করে শেষে বললেন, আপনার স্বভাবে তেমন জোর নেই, মিত্তিরসাহেব। পুরুষ মানুষের কবজি হবে জোরালো, মুঠো করে ধরবেন যখন তখন আর ছাড়বেন না। আলগা মুঠোতে কিছু হয় না।

অবনী কিছু বলল না। বিজলীবাবু পুরুষমানুষের কবজির কথাটাই জানেন, তার বেশি জানেন না। ললিতাকে ধরার সময় তার কবজি জোরালো ছিল, কিন্তু কী হল, ললিতাকে রাখা গেল, নাকি রাখতে ইচ্ছে হল! …তবু, অবনী ভাবল, তার চরিত্রে বরাবর এই জিনিসটা আছে–দুর্বলতা; সে পারে না ধরে রাখতে পারে না; তার মুঠো–এক ললিতার বেলায় কিছুটা শক্ত হয়েছিলনয়তো সব সময় আলগা, দুর্বল। কেন?

অন্ধ আশ্রমের মধ্যে গাড়ি ঢুকে পড়ল।

হৈমন্তীর ঘরের কাছাকাছি গাড়ি থামাল অবনী। বলল, আমি একটু পরে যাচ্ছি, বিজলীবাবু। আপনি কি আসবেন না সুরেশ-মহারাজের কাছে যাবেন?

আপনি আসুন, আমি যাই, বিজলীবাবু বললেন; বলে গাড়ি থেকে নামতে লাগলেন।

অবনীও নেমে পড়ল। বিজলীবাবু গায়ের চাদরটা ঝেড়েঝুড়ে গুছিয়ে আবার গায়ে দিলেন, দিয়ে এগিয়ে গেলেন। অবনী দুমুহূর্ত দাঁড়িয়ে থেকে হৈমন্তীর ঘরের দিকে পা বাড়াল।

Page 84 of 111
Prev1...838485...111Next
Previous Post

সহভূমিকা – বিমল কর

Next Post

সরস গল্প – বিমল কর

Next Post

সরস গল্প – বিমল কর

ইন্দুবালা ভাতের হোটেল – কল্লোল লাহিড়ী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In