• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নিরস্ত্র – বিমল কর

Nirastra by Bimal Kar

বাথরুমে মা জল ঢালছে। গা ধুচ্ছে। গা ধুয়ে সামান্য জিরাবে, তারপর রাত্রের সামান্য কিছু রান্না।

লোকটা মাকে খুব খাতির করে ঝালমুড়ি করে দেয়, বোধন আর এক মুঠো নিল। সে চাইছিল, বাবা দু মুঠো খাক। যদি না খায়, মা আবার যে কী করবে কে জানে!

শিবশংকর কিছুই বললেন না। তাঁর বসা বিষণ্ণ চোখ যেন ছলছল করছিল।

বোধন খুব মৃদু গলায় বলল, মা চটে যাবে। একটু খাও।

শিবশংকর মাথা নাড়লেন। তিনি খাবেন না।

.

০৮.

বিনু এক হাতে অনেকগুলো চুড়ি পরেছিল। তার রোগা লিকলিকে হাতে চুড়িগুলো ঢলঢল করছে। হাত নাড়লেই শব্দ হচ্ছিল। ইচ্ছে করেই শব্দ করছিল বিনু।

বোধন বলল, এত চুড়ি পরেছ কেন? ঠাট্টা করেই বলল।

ইচ্ছে হল।

তোমার?

বিনু ভুরু বেঁকাল যতটা পারে, আমার কত সোনা আছে, জানো?

বোধন হেসে ফেলল। না। কত?

পঁচিশ ভরি। …এসব আমার বাবার দেওয়া।

বোধন এবার খানিকটা অবাক হল। বলল, তোমার হাতে অত বড় বড় দেখাচ্ছে।

মার হাতের মাপে তখন হয়েছিল। করিয়ে রেখেছিল বাবা। বড় হয়ে আমি পরব।

আচ্ছা!

বিনু তার মেয়েলি গরম ভেস্টটা আলগা করল। কাল পরশু শীত পড়ল। আজ আবার কমে গেল। আমার গরম গরম লাগছে।

বোধনের লাগছিল না। বিনুর লাগতে পারে গরম। দু তিন প্রস্থ জামা। বোধনের জামার তলায় গেঞ্জিও নেই। ঠাট্টা করে বোধন বলল, সোনার গরম।

বিনু এবার আড়চোখ করে বোধনকে দেখল! হাসি হাসি ঠোঁট। বলল, এ আর কী গরম! পরে দেখবে।

বোধন মাথা চুলকে নিল। রগড় করেই। তারপর বলল, নাও, অঙ্কটা করো।

বিনু ডট পেন ফেলে দিয়ে দু হাত ছড়িয়ে আলস্য ভাঙল। তুমি অত মাস্টারি কোরো না তো! কী হবে অঙ্ক করে! একটা গাড়ি যত জোরে যায়–যাক। আমার বয়েই গেল! ভেলোসিটির নিকুচি করেছে।

বাঃ, পড়বে না?

ধ্যুত, পড়ে ঘোড়ার ডিম হবে। …ভাল লাগে না।

কী করবে তবে? বোধন সরলভাবে বলল, হালকা গলায়।

বিনু চোখ বুজে ভাবল যেন, তারপর বলল, বিয়ে।

বোধন থমকে গিয়েছিল, পরে হেসে উঠল! জোরে, বেশ জোরে।

বিনু বলল, হাসছ কেন! বিয়ে তো আমার ঠিকই করা আছে।

বোধনের হাসি তখনও থামেনি। কোথায়?

দিল্লিতে। …আমরা আগে দিল্লিতে ছিলাম জানো তো? বাবা মারা যাবার পরও কিছুদিন ছিলাম। তারপর কাকা কানপুরে এল। সেখান থেকে কলকাতায়।

না-জানার কারণ নেই বোধনের। এসব কথা তো উঠেই থাকে যখন-তখন। বিনু এখনও দু চারটে হিন্দি বুলি মিশিয়ে দেয় বাংলার সঙ্গে। দিল্লিতে বছর সাত পর্যন্ত ছিল বিনু। তারপর কানপুরে তিন চার বছর। শেষে কলকাতায়। তিন জায়গার জল বিনুকে আর যাই করুক পড়াশোনায় মতি দেয়নি।

বোধন মজার গলায় বলল, তোমার কি দিল্লিতেই বিয়ে হচ্ছে?

বিন্দুমাত্র আড়ষ্ট হল না বিনু, যেন তার কোনও মেয়ে বন্ধুর সঙ্গে ব্যক্তিগত কথা বলছে, বলল, হচ্ছে তো! রাজুর পড়াশোনা সব শেষ। চাকরিও পেয়ে গিয়েছে। এখনই আয় নশো। চণ্ডিগড়ে পাঠিয়ে দিলে আরও বাড়বে, কোয়ার্টার পাবে।

বোধন অবাক হয়ে যাচ্ছিল। বিনু বরাবরই সাদামাটা, সরল, সোজাসুজি কথা বলে। কিন্তু নিজের বিয়ের কথা, যে ছেলের সঙ্গে বিয়ে হবে তার কথা যেভাবে বলছিল এমন করে কোনও মেয়ে বলতে পারে কোনও ছেলের সামনে সে জানত না। বিনু কি সত্যি কথা বলছে? মিথ্যেই বা কেন বলবে? বোধনের কেমন কৌতূহল হল। যে-ছেলেটির কথা বলল বিনু সে নিশ্চয় বিনুর চেনাজানা। কতটা চেনাজানা?

চেনা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে তবে? বোধন সরল গলা করে বলল।

বাঃ, আমার ইনু মাসির ছেলে তো রাজু। একসঙ্গে খেলেছি, ঘুরে বেরিয়েছি। রাজু কানপুরে এসেছে দু বার। কলকাতায় একবার। কলকাতা একেবারে লাইক করে না।

বোধন খানিকটা ঘাবড়ে গেল। মাসির ছেলের সঙ্গে বিয়ে হয় কী করে? নিশ্চয় নিজের মাসি নয়। কিংবা হতেও পারে। আজকাল কত কী লোকে মানে না।

বইয়ের পাতা ওলটাল বোধন অকারণে। হাসল। আজ কি তাহলে তোমার বিয়ের গল্পই হবে? অঙ্কটা করবে না?

মাথা নাড়ল বিনু। ভাল লাগছে না।

বিয়ের তো দেরি আছে, বোধন মজা করে বলল।

না না, কে বলল। জানুয়ারির লাস্টেই হয়তো বিয়ে। বলে বিনু হাতের চুড়ি দেখাল। এই সব চুড়ি ভেঙে আবার গড়তে দেওয়া হবে। সেই জন্যেই তো পরেছি। দুদিন বাড়িতে পরে নিই।

বোধন বই বন্ধ করল। তা হলে আর আমি বসে থেকে কী করব? উঠি?

ইস! উঠবে মানে! মা ফিরুক। বিনু ভুরু কোঁচকাল।

মাসিমা কোথায় গেলেন?

সামনের বাড়িতে। লম্বুর বউয়ের শরীর খারাপ হয়েছে–ডাকতে এসেছিল লম্বুর মা।

লম্বু? লম্বুটা কে?

লম্বুকে চেন না? ও-বাড়ির ছেলে। বাঁশের মতন লম্বা। আমরা লম্বু বলি।

বোধন গলা ছেড়ে হো হো করে হেসে উঠল। ফণীদার দারুণ নাম দিয়েছে তো বিনু।

বোধন বলল, ফণীদা শুনলে তোমায় মারবে।

একেবারেই নয়! লম্বুদা আমার কত ভালবাসে। দেখলেই হাসে।

বোধন কথা পালটাল। মাসিমা অনেকক্ষণ গিয়েছেন।

আসবে এখুনি। বোসোনা। যাবে কোথায়? বলে বিনুকী ভেবে আচমকা জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি এই সন্ধেবেলাটা ঠিক করে নিলে কেন? সকালে কী কর?

বোধন খানিকটা অবাক হল। বলল, আমি ঠিক করব কেন! তোমরাই করেছ! মাসিমা বললে, শীতের দিন, সকালে হুড়োহুড়ি হয়, তোমার কলেজ থাকে…।

বিনু বললে, আর সন্ধেবেলায় লোডশেডিং হয়…।

হয় তো! মাঝে মাঝে দু চার দিন ভাল থাকে একটু, আবার হয়। আজ এখনও হয়নি।

টুকলে তো! এই বার হবে।

Page 20 of 46
Prev1...192021...46Next
Previous Post

খোয়াই – বিমল কর

Next Post

স্বর্গখেলনা – বিমল কর

Next Post

স্বর্গখেলনা – বিমল কর

সহভূমিকা – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In