• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 7, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

খড় কুটো – বিমল কর

Khorkuto by Bimal Kar

অমলের ভাল লাগছিল না। তার মনে হচ্ছিল, ভ্রমর যেন কাল কিংবা পরশু এ-বাড়ি ছেড়ে নাগপুরের হাসপাতালে চলে যাবে। নাগপুর কোথায়, কতদূরে, অমল জানে না; সেখানের হাসপাতাল কেমন কে জানে; ভ্রমরকে সেখানে কি করা হবে, ভ্রমর কেমন থাকবে—অমল কিছু দেখতে পাবে না, না, জানতে পারবে না। অমলের চোখের আড়ালে কি ঘটবে সে কল্পনা করবার চেষ্টা করল, পারল না; বরং নানারকম ভীতিকর দুশ্চিন্তা এসে তাকে আরও আকুল করে তুলল।

দুপুরবেলায় লুকিয়ে লুকিয়ে অমল ভ্রমরের হোম সাইন্স-এর বই দেখল, কিছু, পেল না। মেসোমশাইয়ের ঘর থেকে চেম্বার্স ডিকশনারী এনে ঘাঁটল। বানান না-জানা থাকায় কতক্ষণ যে ঘাঁটতে হল অভিধান! শেষে শব্দটা পেল। অমল বুঝল, এ-রোগে মানুষের শরীরের শ্বেত রক্তকণিকা খুব বেড়ে যায়। অমল জানত, শরীরের রক্তে লাল এবং সাদা দু-রকম রক্তকণিকা থাকে; কিন্তু সে জানত না এদের কমাবাড়ায় কি ক্ষতি হতে পারে। তার জানতে খুব ইচ্ছে হচ্ছিল, জানাবার লোক ছিল না। তার মনে হল, হয়ত এমন হতে পারে, রক্ত আর রক্ত থাকে না, শ্বেতকণিকায় ভরে যায়। অমলের ভয় হল ভাবতে। সে আর ভাবতে চাইল না।

দুপর পেরিয়ে বিকেল হয়ে গেলে অমল মেসোমশাইয়ের চেহারা দেখে ভয় পেল। মেসোমশাইকে খুব উদ্‌ভ্রান্ত এবং বিহ্বল দেখাচ্ছিল। তাঁর চোখ মুখ যেন ক্রমশ বসে আসছে, উদ্বেগের আঁচড়গুলি ওঁর মুখের সদাপ্রসন্নতা ও হালকা ভাবটি সম্পূর্ণভাবে মুছে ফেলেছে। হিমানীমাসিকেও বিকেল থেকে আরও গম্ভীর চুপচাপ দেখাচ্ছিল। এবং বিকেল থেকেই বেশ বোঝা গেল, এই বাড়িতে খুব অদৃশ্য-ভাবে একটি অস্বস্তিকর ভীত উদ্বিগ্ন আবহাওয়া নেমে এসেছে।

মেসোমশাই বিকেল ফুরিয়ে যাবার পর-পরই যেন কোথায় বেরিয়ে যাচ্ছিলেন। অমল লক্ষ করল, তিনি খুব অন্যমনস্ক ও ব্যস্ত হয়ে আছেন। অমল এই সময় ভয়ে-ভয়ে একবার জিজ্ঞেস করল, “ভ্রমরের কি অসুখ, মেসোমশাই?” আনন্দমোহন বললেন, “খুব খারাপ অসুখ, বাবা। মেয়েটার কি হবে কে জানে! ওই আমার একটি মাত্র মেয়ে।” বলতে-বলতে আনন্দমোহন বরঝর করে কেঁদে ফেললেন। তারপর অমল বুঝতে পারল উনি ডাক্তারবাড়ি যাচ্ছেন। এ-বাড়ির গোপন উদ্বিগ্নতার মধ্যেই সন্ধে নামল। সন্ধের পর ওরা তিনজনে বসে ক্যারাম খেলছিল—অমল, কৃষ্ণা, ভ্রমর। অমল খেলতে পারছিল না। তার মন ছিল না খেলায়, চোখও ছিল না। ক’বারই হারল। খেলা শেষ হয়ে গেলে কৃষ্ণা উঠে গেল।

ভ্রমর বলল, “তুমি আজ খুব ভাল ছেলে হয়ে গেছ! সারাদিন চুপচাপ।”

অমল জবাব দিল না। আজ সারাদিন সে ভ্রমরকে এড়িয়ে-এড়িয়ে থাকছে। ভ্রমরের কাছে আসতে তার সাহস হচ্ছিল না, যদি ভ্রমর তাকে কিছু জিজ্ঞেস করে ডাক্তারবাবুর কথা, তবে অমল কি বলবে! বা অমলও যদি বোকার মতন আচমকা বলে ফেলে ভ্রমরকে অসুখের কথা—তবে?” কে জানে, কাছাকাছি থাকলে অমল কি বলে বসবে, কিংবা অমলের মুখ দেখে ভ্রমর কি বুঝবে—এইসব চিন্তা করে অমল, একটু, দূরে-দূরেই কাটিয়েছে।

এখন ভ্রমরের কথায় অমল হঠাৎ বেশ ভয় পেল, তার বুক কাঁপল; সে ভাবল, ভ্রমর এখুনি তাকে অসুখের কথা জিজ্ঞেস করবে। ভ্রমর যাতে সে সুযোগ না পায় অমল তাড়াতাড়ি অন্য কথায় চলে গেল। “কাল নতুন বছর পড়ছে—নিউ ইয়ার্স ডে। কাল তোমরা কি করবে?”

ভ্রমর অমলকে দেখছিল। ওর চোখের দৃষ্টি পরিষ্কার নয়। ভ্রমর বলল, “কাল সকালে তা বলে আমি তার গানটান গাইছি না; তুমি খুব ঘুমিয়ো।”

অমল, মুখ তুলল। কথাটা তার কানে ঠাট্টার মতন শোনাল না। কি বলবে বুঝতে না পেরে অমল বলল, “কেন? নতুন বছরে তোমাদের গান নেই?”

“আছে; অনেক আছে—” ভ্রমর বলল, তারপর অল্প সময় থেমে খুব মৃদু, জড়িত স্বরে জিজ্ঞেস করল, “তুমি জানো না?”

“কি?”

“কাল বাবা আমায় নিয়ে নাগপরে যাচ্ছে।”

“কা-ল?” অমল চমকে উঠল যেন।

“মা বলেছে, কাল। কখন যাওয়া হবে জানি না, রাত্তিরে বোধ হয়।”

অমল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকল। যেন সে ভ্রমরের মুখের দিকে তাকিয়ে-তাকিয়ে তার অজ্ঞাত অতি দূর কোনো শহরের একটি ভীষণ বড় হাসপাতালের স্তব্ধ নির্জন একটি কক্ষ দেখছিল। ভ্রমর হাসপাতালের সাদা কনকনে বিছানায় শুয়ে আছে। তার লাল রক্তকণাগুলি প্রতি মুহূর্তে যেন ফুরিয়ে আসছে। অমলের মখে কেমন ভেঙে আসছিল। কান্না এসে তার গাল ও ঠোঁটের মাংস কুঁচকে দুমড়ে দিচ্ছিল। ঠোঁট কাঁপছিল।

ভ্রমর বলল, “আমি ফিরে না-আসা পর্যন্ত তুমি থেকো, থাকবে না?”

মাথা হেলিয়ে অমল বলতে যাচ্ছিল, হ্যাঁ, সে থাকবে, কিন্তু তার আগেই অমল ছেলেমানুষের মতন কেঁদে উঠল।

১১

গাড়ি দুটো চলতে শুরু করেছিল। সামনের টাঙায় আনন্দমোহন আর কৃষ্ণা, পেছনে ভ্রমর ও অমল। মালপত্র বেশী নেই, তবু, দুটো সুটকেশ, বাস্কেট, টুকিটাকি আরও কিছু, আনন্দমোহনরা নিয়েছেন, ভ্রমরদের টাঙায় মোটা হোল্ডঅল আর বেতের টুকরিটা কোচোআনের পাশে বসানো রয়েছে। ভ্রমরকে স্বাচ্ছন্দ্য দেবার জন্যে এখন সবাই ব্যস্ত; এমন কি মেসোমশাই বার বার বলা সত্ত্বেও হিমানীমাসি ভ্রমরকে গাড়িতে উঠিয়ে দেবার সময় অমলকে বললেন, একটু সাবধানে নিয়ে যেও।

কটেজগুলো ছাড়িয়ে গাড়ি মোতি রোডে পড়ল। সামনের টাঙাটা সামান্য এগিয়ে আছে, বিশ পঁচিশ গজ হবে হয়ত। এখন সাড়ে সাতটা সন্ধে, আটটা পঞ্চাশে ট্রেন; স্টেশনে পৌঁছতে সোয়া আটটা হবে।

Page 46 of 52
Prev1...454647...52Next
Previous Post

কিকিরা সমগ্র – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

নিরস্ত্র – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In