• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 3rd part

পোষাচ্ছে না বলে বছরখানেক পর কার্তিকের মা কাজ ছেড়ে দেয়। এরপর শ্রীগোপাল পাড়ার বাইরে সন্ধ্যাবেলার পারুলের সঙ্গে দেখা করত, এইটুকু মাত্র সে জানে। এই প্রসঙ্গে নিয়ে শ্রীগোপালের সঙ্গে কথা বলাকে মর্যাদার পক্ষে যথেষ্ট নয় বলে সে মনে করত। তার সঙ্গে পারুলের মাঝে মাঝে রাস্তায় দেখা হয়েছে। পাড়ার বস্তিবাসী ঝিয়ের মেয়ে, সুতরাং কথা বলার প্রশ্নই নেই। হয়তো সে পরিচিতের ফিকে হাসি হেসে থাকবে, তখন পারুলের বড়ো বড়ো চোখ মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠতে দেখে সে মজাই হয়তো পেয়েছে। একদিন সে হনুমান পার্কের ফটকে যদুপতির কাছে ঘুগনি কেনার সময় একটি মেয়ের সঙ্গে পারুলকে শাড়ি পরে যেতে দেখেছিল। শালপাতার টুকরো দিয়ে খানিকটা ঘুগনি তুলে মুখে দিতে দিতে সে আড়চোখে দেখেছিল, পারুলকে আরও লম্বা, আরও রোগা লাগছে শাড়ি পরার জন্য। আর দেখেছিল পারুলের মুখ সোজা সামনের দিকে, কিন্তু চোখদুটো ডানদিকে ঘুরিয়ে নজর তার মুখে রেখে কথা বলতে বলতে পাশ দিয়ে চলে গেল। খানিকটা গিয়েই ওরা দুজন ফিরে এল যদুপতির কাছে। ‘এক আনা—এক আনা করে দু—জায়গায় ঘুগনি দাও তো।’ সে সেখান থেকে তখন সরে গেছিল।

এখন খালপাড় দিয়ে সেই পারুলই হাতে একটা প্লাস্টিকের জারিকেন নিয়ে চলেছে। অদ্ভুতভাবে বদলে গেছে ওর চেহারাটা। তিন বছর আগে যখন সে এসেছিল, তখন দেখা সেই রোগা মেয়ের চিহ্নমাত্র খুঁজে পাওয়া যাবে না ওর শরীরে। তিল তিল করে কবে যে ও ভরাট হয়ে উঠল তা সে জানে না। তিন বছর আগে শ্রীগোপাল এসে যখন বলল, ‘রোঘো, বিয়ে করে ফেললুম মেয়েটাকে, একদিন গোকুলানন্দে আয় বউভাত খাওয়াব।’ তখন সে অবাক হয়ে বলেছিল, ‘কাকে, পারুলকে?’ ‘তবে না তো কাকে? বউদি, আপনি তো এখনও একবারও যাননি গোকুলানন্দে, এবার একদিন রঘুর সঙ্গে আসুন।’ বিবি হেসে ‘যাব’ বলেছিল। পরে বিবি জিজ্ঞাসা করেছিল, ‘পারুল কে? মনে হল তুমি যেন চেনো।’ ‘চিনি বলতে মেয়েটার মা আমাদের ঠিকে ঝি ছিল, মায়ের সঙ্গে ও আসত, এই পর্যন্ত। শ্রীগোপাল তখন থেকেই প্রেম চালিয়েছে। সিড়িঙ্গে একটা মেয়ে, ড্যাবাড্যাবা চোখ, এইটুকু শুধু মনে আছে।’ কার্তিকের মা—র সঙ্গে নন্দকাকার সম্পর্কের কথাটা সে আর বলেনি।

গোকুলানন্দর বাড়িটা ষাট সত্তর বছরের, চুন—সুরকির গাঁথনিতে তৈরি। জমিজমার সঙ্গে বাড়িটাও তার ঠাকুরদা কিনেছিল গায়েনদের কাছ থেকে। পলেস্তরা খসে পড়েছে, জানলার কাঠের গরাদ ভাঙা, পাল্লার কাঠ ক্ষয়ে যাওয়ায় দরজা বন্ধ করলেও বৃষ্টির ছাট কি কনকনে বাতাস ঘরে ঢোকে। ঘরের মেঝের সান চটে যাওয়ায় ঝাঁট দিলেই ধুলোর মতো সুরকি উঠে আসে।

বছরে দু—তিনবারের বেশি কেউ না আসায়, বাড়িটাকে সংস্কার করার গরজ কেউ দেখায়নি। তার আগে দত্তবাড়ির কেউ এখানে রাত কাটায়নি। শ্রীগোপাল দু—তিনবার বলেছিল বাড়িটা সারাইয়ের জন্য। ‘হাজার দশেক ঢাললেই নতুন হয়ে যাবে।’ কিন্তু হচ্ছে—হবে করে সেও মাসের পর মাস পার করে দিয়েছে।

বিবি একবার বলেছিল, ‘বাড়িটা সারিয়ে নিলেই তো হয়।’ সে বলেছিল, ‘সারাতে গেলে তো রোজ আমাকে কলকাতা থেকে গিয়ে কাজ দেখতে হবে। শ্রীগোপালকে ভার দিলে ও বেটা তো অর্ধেক টাকা আগে নিজের পকেটে পুরবে। দেখ না, প্রত্যেকবারই একটা—না—একটা অজুহাত দিয়ে টাকা কম দিচ্ছে, হয় বর্ষা হয়নি বলে বীজতলার চারা নষ্ট হয়েছে; নয়তো কালবোশেখিতে ধানের মোহর ঝরে গেছে কী পোকা লেগে ধান নষ্ট হয়েছে। বাঁশ, নারকোল বেচে দিয়ে কত টাকা যে মেরেছে, তার হিসেব করা যাবে না। ওকে ছোটোবেলা থেকেই জানি তো!’

গ্রাম থেকে খানিকটা বাইরে একটা পুকুর, দুটো ফলের বাগান আর একটা বিঘে চারেকের সবজি খেত পেরিয়ে তাদের বাড়িটা। নিকটতম প্রতিবেশী কম করে চারশো মিটার দূরের শরৎ বসাক। টাকাওয়ালা লোক। পাটের ব্যবসায়ী, একটা ট্রাক আছে, তেজারত করে। একান্নবর্তী পরিবার ছেড়ে, জমি কিনে একতলা নতুন বাড়ি করে বছরখানেক হল বাস করছে। শরৎ বসাক ছাড়া গোকুলানন্দর আর কারুর সঙ্গে তার আলাপ নেই।

বাড়ির একতলায় একটি বড়ো ঘর আর সেপটিক ট্যাঙ্কের পায়খানা, তার উপরে দোতলায়ও একটি ছোটো ঘর আর সেই মাপেরই ছাদ। পায়খানাটা শ্রীগোপাল ব্যবহার করে। বাড়ির লাগোয়া একটা ইঁদারা। নীচের ঘরে ধানের বস্তা, খড়, সার, চাষের জন্য দরকারি সরঞ্জাম রাখা হয়। এরই পাশ দিয়ে দোতলায় ওঠার সরু দু—হাত চওড়া সিঁড়ি। সিঁড়ির মাথায় বাঁদিকে ঘর, ডানদিকে ছাদ। ঘরটা তালা দেওয়া থাকে, চাবি থাকে শ্রীগোপালের কাছে।

তার ঠাকুরদা দ্বারিক দত্ত বেলজিয়াম থেকে নানা ধরনের কাচ, ঝাড়বাতি আর আয়না আমদানি করে পূর্ব ভারতে একচেটিয়া ব্যবসা শুরু করে বিশ শতকের প্রথম দিকে। গোকুলানন্দে চাষের জমি, ফলের বাগান, পুকুর সব মিলিয়ে নব্বই বিঘের সম্পত্তি আর বাড়িটা তার আমলেই হয়। দ্বিতীয় মহাযুদ্ধে তার কাচ আমদানির ব্যবসা বন্ধ হয়ে যায়। যুদ্ধ থামার পর হাঁপানির রোগী আটাত্তর বছরের বৃদ্ধের পক্ষে আবার নতুন করে ব্যবসা পাতার মানসিক ও দৈহিক সার্মথ্য আর ছিল না।

দ্বারিকের একমাত্র ছেলে অমিয় বাবার বিষয়সম্পত্তি ও ব্যাঙ্কের পাসবই দেখে স্থির করে, যে বিশ্রামটা বাবার নেওয়া উচিত ছিল, সেটাই সে নেবে বাবার তরফে। চারটে ওষুধ কোম্পানির হোলসেল ডিলার হয়ে অমিয় বাগরি মার্কেটে ঘর নিয়ে বড়োছেলে গোপেন্দ্রনারায়ণকে বসিয়ে দিল ব্যবসায়। আর নিজে ব্যস্ত রইল তার ক্লাব মোহনবাগানকে নিয়ে। ধবধবে ধুতি—পাঞ্জাবিতে শোভিত হয়ে, হুডখোলা অস্টিনে চড়ে অমিয় নিয়মিত বিকেলে ময়দানে যেত, ক্লাব লনের বেঞ্চে বসে বনেদি লোকেদের সঙ্গে গল্প করত। হাজার হাজার টাকা চাওয়া মাত্র ক্লাবকে দিয়েছে এবং কখনো ফেরত চায়নি, কার্যনির্বাহী সমিতিতেও সদস্য হয়েছে।

Page 405 of 442
Prev1...404405406...442Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

একা একা - বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In