• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 22, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 3rd part

এই সেই লোক। কিন্তু ঘটনাটা কম করে পঁয়ত্রিশ বছর আগের, তার মধ্যে সে লোকটিকে একবারও দেখেনি। হয়তো লোকটি তাকে দেখেছে, বহুবারই। ছ—ফুট দু—ইঞ্চি, টকটকে রঙ, কটা চোখ, চওড়া কাঁধ, এসব কি সহজে ভুলে যাওয়া যায়! লোকটি একটি বিড়ি ধরিয়ে পায়ের উপর পা তুলে বসল। চিনতে পারেনি, জায়গাটা অন্ধকারও। এবারে উঠে পড়া যাক।

রঘু, যার পোশাকি নাম রাঘবেন্দ্র, তখন হনুমানজি পার্ক থেকে বেরিয়ে আসে। সে পার্কের ফটক দিয়ে না বেরিয়ে রেলিংয়ে যেখানে একটা শিক উপড়ে মানুষ গলে যাওয়ার জন্য ফোকর করা, সেখান থেকে বেরোল। পার্কের ফটকে ফুচকা আর উনুনের উপর পিতলের থালায় রাখা ঘুগনি বিক্রি হচ্ছে। চল্লিশ বছর আগেও সে এদের দেখেছে তবে তখন অন্য লোক বিক্রি করত। যদুপতি একটা টিনের বাক্স নিয়ে ফটকের পাশে বিকেলে বসত। তার মধ্যে গোল দুটো ডিব্বায় থাকত শুকনো ঘুগনি আর ঘন ঝোলের আলুর দম। চাপড়া চিংড়ির চপ আর কাগজের মতো পাতলা মামলেটও তার কাছে পাওয়া যেত। যদুপতির কালো চুল সে আধ—পাকা হয়ে যেতে দেখেছে। অন্তত পঁচিশ বছর ধরে সে এই পাড়ার ঘুগনিওয়ালা ছিল। সন্ধ্যার পর টহল শুরু করত। ছাব্বিশ নম্বরের ফটকের কাছ থেকে মুখটা বেঁকিয়ে যদুপতি ‘ঘউগ….নিইই’ বলে হাঁক দিলেই সে তার প্রাইভেট টিউটর উমাপদবাবুর মুখের দিকে তাকাত। তিনি তখন মাথা হেলিয়ে বলতেন, ‘দেরি কোরো না।’ সে তখন ছুটে বেরিয়ে আসত ফটকে আর ফিরে যেত চার পাতা ঘুগনি হাতে নিয়ে। দুটো পাতা উমাপদবাবুর জন্য। একদিন দেশের বাড়ি থেকে খবর এল, একমাত্র ছেলে সাপের কামড়ে মারা গেছে। তিনি সেই যে দেশে গেলেন আর ফিরে আসেননি।

ধরদের রকে একটা স্টেশনারি দোকান হয়েছে। প্রথমবার সামনে দিয়ে যাবার সময় এটা সে লক্ষ করেনি। বড়োজোর আড়াই হাত চওড়া, দু—হাত লম্বা। দোকানি একটি সুশ্রী যুবক। সামনে একটা কাচের শো—কেস, তার উপর সার দিয়ে কাচের জার। নানান রঙের প্যাকেট দেওয়ালে আর দোকানের সামনে ঝোলানো। নড়াচড়ার জন্য দু—হাত জায়গাও নেই। একটা টুলের উপর বসে বা দাঁড়িয়ে এই পঁচিশ—ছাব্বিশ বছরের ছেলেটি দিনে কত ঘণ্টা কাটায়! আট? দশ? সে জেলে গেছিল বত্রিশ বছরে। সেখানে হাঁটা চলা দৌড়বার জায়গার অভাব ছিল না। ছেলেটি এই দু—হাত জায়গায় নির্বাসিত থাকবে কত বছর? দোকানের উলটো দিকের বাড়ির দরজায় সালোয়ার—কামিজ পরা একটি মেয়ে দাঁড়িয়ে। হয়তো অকারণেই।

রাস্তায় লোক চলাচল কম। যারা সামনে দিয়ে আসছে,তাদের কাছ থেকে না—চেনা আলতো একটা চাহনি ছাড়া আর কিছু সে পেল না। হাতঘড়িতে সে সময় দেখল সাড়ে আটটা। এখন বিবি গোরা গুলুরা কী করতে পারে? হারমোনিয়ামের মতো দেখতে একটা টিভি সেট সে কিনেছিল। তখন টিভি রঙিন হয়নি। জেলে সে রঙিন দেখেছে। বিবি এতদিনে নিশ্চয়ই পুরনো সাদা—কালোটা বাতিল করে রঙিন কিনেছে। ওরা এখন কি টিভি দেখছে? কিন্তু বিবি কি দেখতে দেবে? এখন তো পড়াশুনোর সময়। পড়ার ব্যাপারে বিবি খুব সিরিয়াস। ফিজিক্সে অনার্স নিয়ে বি এসসি। পরীক্ষার মধ্যেই ওর বাবার স্ট্রোক না হলে ফার্স্ট ক্লাস হয়তো পেত। বাবা সামলে উঠেই মা—মরা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এক মাসের মধ্যে বিয়ে দিলেন। দেওয়াটা উচিত কী অনুচিত হয়েছে, তাই নিয়ে সে বিবিকে একবার জিজ্ঞাসাও করেছিল, ‘আমার মতো এক অর্ডিনারি বিএ—র সঙ্গে তোমার বিয়ে হওয়াটা উচিত হয়নি।’ বিবি নিরাসক্ত গলায় বলেছিল, ‘তাহলে কার সঙ্গে বিয়ে হলে উচিত হত?’ সে চট করে বিবিকে জবাব দিতে পারেনি। শুধু বলেছিল,’তুমি আমার থেকে অনেক বেশি রিফাইনড, শিক্ষিত।’ বিবির ভ্রূ কুঁচকে উঠেছিল শুনে। ওই কোঁচকানোর অর্থটা সে কোনোদিনই ধরতে পারেনি, এখনও নয়।

ছাব্বিশ নম্বরের ফটকের সামনে দ্বিতীয় বার পৌঁছে সে আগের মতো ফিরল না। বেঁকে যাওয়া সূর্য গাঙ্গুলি স্ট্রিট ধরে আরও এগিয়ে গেল। একশো মিটার গেলে একটা ভাঙা শিব মন্দির, তারপর আশুর তেলেভাজার দোকান। আর একটু এগোলে কচুবাগান বস্তি, নারান পণ্ডিতের পাঠশালা, তারক স্যাকরার দোকান, রেশন দোকান, চুল কাটার দোকান।

নতুন কিছুই চোখে পড়ল না, শুধু পুরোনোগুলো আরও পুরোনো হয়েছে। শিবুর দোকান বন্ধ রয়েছে, অথচ বিকেল থেকেই ভিড় লেগে যেত মোচার চপের জন্য। শিবু কি মরে গেছে! নারান পণ্ডিতের পাঠশালা ঘরে কারা ড্রাম আর অ্যাকর্ডিয়ান বাজিয়ে হিন্দি ফিল্মের গান চর্চা করছে, তার মধ্যে মেয়ের গলাও সে পেল। সন্ধের পর হয়তো ভাড়া নেয় ঘরটা। গান শোনার জন্য দরজায় ভিড়। স্যাকরার দোকানের মাঝামাঝি লোহার গরাদ দিয়ে ঘরটা দু—ভাগ করা। আগে এটা ছিল না। গরাদের ওপারে মাথা নীচু করে হাতুড়িতে ঠুকঠাক করে যাচ্ছে একজন। তারক স্যাকরার ছেলে বলাই, তার সঙ্গে স্কুলে পড়েছে। আশ্চর্য, এত বড়ো টাক—এর মধ্যে ওর হল কী করে! বলাই তাকে নিশ্চয়ই চিনতে পারবে।

সে দ্রুত পা চালাল। শুভ্রা সেলুনে গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা একজনকে দাড়ি কামিয়ে দিচ্ছে অল্পবয়সি ছেলে। প্রৌঢ় মালিক বাইরের রকে চেয়ারে পা তুলে বসে। এখানে কখনো সে চুল কাটেনি দাড়ি কামায়নি। লোকটা তাকে চেনে না। সেলুনের উলটোদিকের বাড়ির জানালার নীচে কালী মহাদেব আর কৃষ্ণ—নানা রঙ দিয়ে দেওয়ালে আঁকা। লোকের পেচ্ছাপ করা বন্ধের অব্যর্থ দাওয়াই! হলুদ রঙের মোটর গাড়ির সাইজের একটা আবর্জনা ভরা লোহার বাক্স রাস্তায় বসানো। তার পাশের ঢাকনা খোলা। সেখান থেকে উপচে রাস্তায় পড়ে আছে আবর্জনা। আঁশটে বাসি গন্ধ ঠেলে তার আর এগোবার ইচ্ছে হল না।

Page 389 of 442
Prev1...388389390...442Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

একা একা - বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In