• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 3rd part

‘এবার ফিরব। তার মধ্যেই ওগুলো কপাকপ শেষ করে ফেলা চাই। মাঝে মাঝে না ভাঙলে বিধিনিষেধগুলো ঠিকমতো মানছ কিনা বুঝবে কী করে!’

সোনালির মুখে হাসি ফুটল। মোড়ক ছিঁড়ে চকোলেট বার করে ভেঙে আধখানা এগিয়ে ধরল। ‘বিধিভাঙা শেখাবার জন্য এটা আপনার প্রাপ্য কমিশন।’

‘কমিশন আমি কখনো ছাড়ি না।’ চকোলেট হাতে নিয়ে রাহুল বলল, ‘তুমি কথা বলা শিখলে কার কাছে?

‘টেপ করা কয়েকশো প্রশ্ন আর তার উত্তর আমাকে সপ্তাহে দু—দিন শুনতে হয়েছে। জেতার পর বার্সিলোনায় আমাকে প্রেসের লোকেদের প্রশ্নের উত্তর দিতে হবে না। তাও আমাকে তৈরি করান হয়েছে।’

‘তোমার শাড়ি পরতে ইচ্ছে করে?’

‘ভীষণ। কিন্তু পরা বারণ। পা ফেলায় একটা বদ অভ্যাস নাকি হয়ে যাবে।’

‘কাল ম্যারাথন দৌড়েছ এখন তো তোমার বিছানায় শুয়ে থাকার কথা। পায়ে ব্যথা হয়নি?’

‘হয়েছে। এখনও কিরকম ভারী হয়ে রয়েছে। এই রকম আড়ষ্টতা হয় লং ডিস্ট্যান্স ট্রেনিংয়ের পর।’

রাহুল মুখ ফিরিয়ে সোনালির মুখটা দেখে নিয়ে এবার গাড়ির গতি বাড়াল। অন্ধকার নেমে গেছে। রাস্তায় দোকানে আলো জ্বলে গেছে। সুরুচি তাদের দেখতে না পেলে কিছু ভাবতে পারে। রাহুলের বরয়সও সুদর্শনত্বকে অভিভাবকরা দুশ্চিন্তার কারণ মনে করলে, খুব ভুল তারা করেন না।

ঠিক সময়েই মারুতি পৌঁছল। সুইচটা বদলানো ছাড়া আর কিছু করতে হয়নি। সুরুচি কিছু বলার আগেই রাহুল বলল, ‘আমার এক বোন এখানেই থাকে, বেকবাগানে, সোনালিকে দেখতে নিয়ে গেছলাম। বোন তো দেখে বিশ্বাসই করতে পারছিল না এমন একজন নামী লোক তাঁর বাড়িতে এসেছে।’

‘কিন্তু দাদার বারণ ছিল কারুর সামনে…’

‘না না সেরকম হইচই ওখানে হয়নি।’ রাহুল লক্ষ করল সোনালির মুঠোয় তখনও ধরা দুটো চকোলেট বার, সন্তর্পণে জিনসের পকেটে সে ঢুকিয়ে দিল।

টিভি সেট নিয়ে ওরা ফিরে এল। রাহুলই দুহাতে ধরে গাড়ি থেকে নামিয়ে তুলল দোতলায়। ঘরে বসিয়ে দিয়ে সে বলল, ‘এবার চলি, খুব ভালোই কথা হল। ডা. সরকারের সঙ্গে এবার কথা বলব।’

ছয়

‘তোমার একটা কল এসেছিল বর্ধমান থেকে।’

রাহুল ফেরামাত্র অর্জুন তাকে জানাল।

‘কল? দিল্লির? কিন্তু আমি তো বলেছিলাম কোনো কাজের কথা—’

‘কাজেই কথাই তবে তোমার অফিস থেকে নয়। বর্ধমান থেকে ডা. সরকারের। কাল সকালে আমার এখানে কনসরটিয়ামের মিটিং, নটায়, তুমি অবশ্যই থাকবে।’

‘কীজন্য, কিছু বলেছেন?’

‘হ্যাঁ। স্বর্ণকুমারীর কমার্শিয়াল ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা। সব মেম্বারের সামনেই সেটা হবে।’

‘ভালো। আমি এখন একটু ঘুমোব।’

‘এই সন্ধেবেলায়?’

‘হ্যাঁ। কেন জানি হঠাৎই টায়ার্ড লাগছে।’

রাহুল তার ঘরের দিকে চলে গেল। এখন সে ভাবতে চায়। এই প্রোজেক্টেরই কথা নয়, সোনালির ভবিষ্যতের কথাও। তার দুঃখ হচ্ছে মেয়েটির জন্য।

রাহুল কাঁটায় কাঁটায় ন—টায় অর্জুনের বাড়ির একতলায় মিটিং রুমে ঢুকল। ছোটো ঘর। একটা লম্বা টেবল। দুধারে আটজন বসার জন্য আটটা গদি আটা চেয়ার। টেবলের মাথায় একটি। সেখানে এখন বসে আছেন ডা. সরকার। হীরাভাইকে সে চিনল কিন্তু অন্য দুজন তারা অপরিচিত।

ডা. সরকার হাত বাড়িয়ে একটা চেয়ার দেখিয়ে তাকে বসতে বললেন। সবাই তার দিকে তাকিয়ে। অর্জুনের পাশের চেয়ারে সে বসল।

‘মি. অরোরার সঙ্গে আমাদের দু—জন মেম্বারের পরিচয় এখনও হয়নি। আমার ডানদিকে রয়েছেন সুরজ সিং, ধানবাদে থাকেন, কয়লা আর ট্রাকের ব্যাবসা’ রাহুল মাথা ঝোঁকাল। সুরজ সিং বিশাল গোলাকার মুখ থেকে একটা শব্দ বার করল। বোধহয় নমস্কার বলল। ‘আর আমার বাঁ দিকে রয়েছেন প্রণব দত্ত। কলকাতাতেই থাকেন। জমির স্পেকুলেশন, ডেভেলপমেন্ট, অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি এইসবের ব্যাবসা।’ রাহুল এবারও মাথা ঝোঁকাল। প্রণব দত্ত ডান হাতের দুটো আঙুল নাকের কাছে তুলল। ‘আর মি. অরোরার পরিচয় এখানে যারা রয়েছেন সবাই জানেন।’

সারদাচরণ সবার মুখের উপর চোখ বুলিয়ে আবার শুরু করলেন, ‘আজ সময় খুব কম। প্রণববাবু এগারোটার ফ্লাইটে বাঙ্গালোর যাবেন, সুরজবাবুও পাটনা যাবেন তার একটু পরেই, তাই যা সিদ্ধান্ত নেবার দ্রুতই নিতে হবে। আপনারা জানেন, মি. অরোরাকে এখানে আসতে বলেছি আমাদের প্ল্যান সম্পর্কে তাকে ওয়াকিবহাল করার জন্য। উদ্দেশ্যটা হল বার্সিলোনায় স্বর্ণকুমারীর জেতার পর তার হয়ে কমার্শিয়াল যা করণীয় তাই করার জন্য। মি. অরোরা, আপনি মোটামুটিভাবে এই প্রোজেক্ট সম্পর্কে একটা ধারণা ইতিমধ্যে পেয়ে গেছেন। ধরে নিতে পারি আপনার এজেন্সি এর সঙ্গে যোগ দেবে কি না সে সম্পর্কে আপনি একটা সিদ্ধান্তে এসেছেন।’

‘আপনি কি থাকবেন?’ হীরাভাই বলল।

‘প্রথমে কয়েকটা ব্যাপারে একটু পরিষ্কার হতে চাই।’ রাহুল টেবলে দুই কনুই রাখল। ‘সোনালি সরকারের এজেন্ট হিসেবে আপনারা রাহুল অরোরা অ্যাসোসিয়েকটসকে অর্থাৎ র‌্যা—কে একমাত্র স্বত্ব দিতে চেয়েছেন, যে সব কমার্শিয়াল গ্রুপ তার নাম, ছবি, পার্সোনাল এনডোর্সমেন্টে আগ্রহী তাদের সঙ্গে চুক্তি করার জন্য। রেডিয়ো, টিভি, ফিল্ম, থিয়েটার, বই, ম্যাগাজিন, খবরের কাগজ—সবেরই একমাত্র স্বত্ব। কিন্তু আমার এজেন্সির সুনাম রক্ষা করার কথাও আমাকে ভাবতে হবে। বড়ো বড়ো ব্যাবসা র‌্যা—কে বেশি গণ্য করে অন্যান্য এজেন্সির থেকে তার কারণ আমাদের লিস্টে শতকরা একশোভাগ নির্ভরযোগ্য লোককে আমরা রেখেছি। কোনো ব্যবসাদারের ব্রান্ড ইমেজ রাতারাতি ধ্বংস করে এমন একজন কাউকেও আমরা নিই না। বুঝতেই পারছেন খারাপ ধরনের কিছু যদি লোকে জানতে পারে—আমি এটা হবেই যে তা বলছি না—তাহলে আমার এজেন্সি স্বর্ণকুমারীর ব্যাপারে একেবারেই হাত ধুয়ে ফেলবে।’

Page 355 of 442
Prev1...354355356...442Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

একা একা - বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In