• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 2, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 3rd part

পূর্ণেন্দু মাথা নেড়ে স্ত্রীর কথাগুলো মেনে নিয়ে বললেন, ‘সুকুমার যদি চাকরিটায় রয়ে যায় তাহলে বোম্বাইতেই থেকে যাবে, এই ফ্ল্যাটে আর ফিরছে না। শুধু ওর বাবা—মা—ই তিনটে ঘর নিয়ে থাকবে।’

রবিন্দু ঠাট্টায় সুরে বলল, ‘মনে হচ্ছে, বাবার যেন হিংসে হচ্ছে।’

‘তা একটু হচ্ছে। যখন কল্যাণের কাছে খবর পেলুম তখন দুটোমাত্র দু—ঘরের ফ্ল্যাট খালি পড়েছিল। অগত্যা তাই নিতে হল।’ পূর্ণেন্দুর স্বরে আপশোস। ‘একটা ছেলে থাকলে ফ্ল্যাটে বাস করে সুবিধে আছে। আগে যদি জানতুম ফ্ল্যাটে এসে উঠতে হবে তাহলে—

‘তাহলে কী?’ মায়া তীক্ষ্ন স্বরে প্রশ্ন ছুঁড়লেন।

‘কিছু না।’ পূর্ণেন্দু খোলার জন্য পাঞ্জাবিটা মাথার উপর দিয়ে গলাতে লাগলেন।

‘জায়গা নেই, চলাফেরা করা যায় না। ঘেঁষাঘেঁষি, ঠাসাঠাসি, এই সব বলে তোমাকে আর গজগজ করতে হবে না। নবু বড়ো ক্লাবে যাচ্ছে, ত্রিশ হাজারে পাকা কথা হয়ে গেছে। আদ্দেক পেমেন্ট পেলেই জমি বায়না করবে বাগুইহাটিতে, ওর সমরেশদা জমি কিনিয়ে দেবে বলেছে, মিস্ত্রি দিয়ে বাড়িও করিয়ে দেবে।’

‘কবে!’ পূর্ণেন্দু প্রত্যাশা আর বিস্ময় মিশিয়ে তাকালেন। ‘নবু এতদূর এগিয়েছে তা তো জানতুম না, একেবারে জমি—বাড়ি পর্যন্ত।’

‘বলবে কী, তুমি কী কখনো খোঁজ রেখেছ না জানতে চেয়েছ। ওর সঙ্গে তো কথাও বলো না।’

‘বলব কী, যদি ক্রিকেট খেলত তাহলে নয় কথা বলা যেত। নবু কতক্ষণ আর বাড়িতে থাকে!’

রবিন্দু গলা ঝেড়ে বলল, ‘এই সমরেশ লোকটা সম্পর্কে কিছু কথা শুনেছি। ওর এলাকায় বাড়ি করতে গেলে নাকি ওকে পাঁচ হাজার টাকা সেলামি দিতে হয় আর ওর কাছ থেকেই বাড়ি তৈরির জিনিসপত্তর কিনতে হবে। তা নইলে বাড়ি তৈরির জন্য জমিতে যে সব মালমশলা এনে রাখা হবে, সব রাতারাতি হাওয়া হয়ে যাবে। ওর একটা বড়ো গ্যাং আছে, রেলের ওয়াগন ভেঙে লুট করে। আমাদের অফিসের একজন বাগুইহাটিতে থাকে, সে বলছিল। সমরেশের ভয়ে নাকি সবাই তটস্থ।’

পূর্ণেন্দু বললেন, ‘নবু বাচ্চচা ছেলে নয়, নিশ্চয় এসব কথা সে জানে।’

মায়া বললেন, ‘জানে নিশ্চয় তবে ওর তো কোনো ক্ষতি হচ্ছে না, ওকে ভালোবাসে সমরেশের বাড়ির লোকেরা। বড়ো ক্লাবের সঙ্গে কথাবার্তা তো সমরেশই বলছে। বাড়িটা হলে নবু এখানে আর থাকবে না তখন রবুর বিয়ে দোব।’

ক্ষীণভাবে হেসে রবিন্দু বলল, ‘আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না।’

‘কেন, কারুর সঙ্গে ভাবসাব হয়েছে নাকি? এখনি পরিষ্কার করে বল। নইলে মেয়ে দেখে কথাবার্তা এগোবার পর তখন বলবি বিয়ের পাত্রী নিজে ঠিক করে রেখে দিয়েছি, তখন লজ্জায় পড়ে যাব।’ মায়ার হালকা সুরের আড়ালে থাকা উৎকণ্ঠা পূর্ণেন্দু ধরতে পারলেন। তাঁর মনে হল মায়া ঠিকই বলেছে, যদি কোনো মেয়েকে ভালো লেগে থাকে তাহলে এখনই তা বলে দেওয়া ভালো। রবুর পছন্দের উপর তাঁদের আস্থা আছে। মায়ার অবশ্য আপত্তি হবে মেয়ে যদি ছোটো জাতের হয়। এটা রবু জানে।

রবিন্দু স্বাভাবিক স্বরে বলল, ‘সেসব কিছু নয়। উন্নতি করতে হলে এখনই খাটার সময়। রোজগার পাঁচ হাজারে না পৌঁছলে বিয়ের কথা ভাবতে রাজি নই। এখন ছায়ার বিয়ের কথাটা ভাবো তো।’

‘রবু ঠিকই বলেছে ছায়ার বিয়ের তারিখ তো চোদ্দোই মাঘ ঠিক হয়েছে। কটা দিন আর বাকি। তোড়জোড় তো এখন থেকেই শুরু করতে হয়।’ পূর্ণেন্দু উঠে গিয়ে ইংরিজি—বাংলা তারিখ দেওয়া ক্যালেন্ডারের পাতা ওলটালেন।

‘আসার সময় সুকুমার একটা কথা বলল, শুনে ওকে আরও ভালো লাগল।’ মায়া একটা নাটকীয় নীরবতা তৈরি করে দুজনের জিজ্ঞাসু চোখকে সময় দিলেন অধৈর্য হয়ে ওঠার জন্য।

‘বলল, বিয়েতে আমাকে একটা কিচ্ছু দেবেন না, ভাবতে পার?’ মায়ার চোখে ঝিলিক দিল গর্ব ও তৃপ্তির ছটা। ‘এখনকার দিনে এমন ছেলে পাওয়া যায়। সব তো হাত বাড়িয়ে থাকে শ্বশুরবাড়ি থেকে ভিক্ষে পাবার জন্য।’

‘শ্বশুরবাড়িরই তো দোষ। ভিক্ষে দেয় কেন? ভিখিরি তো ওরাই তৈরি করে। সুকুমারের বাবা বলল, শুনলে না, সাড়ে পাঁচ বছর পর জামাই পাবে চল্লিশ হাজার টাকা। এর মানে কী?’ দাঁত চেপে বলল রবিন্দু। ‘ওই মেয়েকে যে বিয়ে করবে সে চল্লিশ হাজার নগদ পাবে, তা ছাড়া হ্যানাতানা নানান জিনিস, গয়নাগাটি এসব তো আছেই।’ রবিন্দু উত্তপ্ত হয়ে উঠে গেল নিজের ঘরে।

দুজনে মুখ চাওয়া—চাওয়ি করলেন। ছেলের হঠাৎ রেগে ওঠার কারণ তাঁরা ভেবে পেলেন না।

‘সুকুমারকে বললুম তুমি নয় নেবে না কিন্তু আমরা যদি মেয়েকে কিছু দিই, বলল দেবেন কিন্তু আমাকে নয়।’

‘কিন্তু তাই বলে খরচ যে কিছু কম হবে তা ভেবো না। লোকজন খাওয়ানো, নানান আনুষ্ঠানিক খরচ, মেয়ের কিছু গয়নাগাটি। এসবেই তো বহু হাজার টাকা বেরিয়ে যাবে।’

‘সুকুমারের মা তো বললেন, শুধু শাঁখা সিঁদুর দিয়ে বউ নিয়ে যাবেন।’

‘ওটা মুখের কথা, ওটা ধরো না। বলেছে কি কত ভরি সোনা চাই?

‘এখন ভরি কত করে, দু—হাজার টাকা?’

‘গয়নার কথা ওঠেইনি। তবে আমি পাঁচ ভরি গয়না গড়িয়ে রেখেছি, দু—বছর আগেই।’

অবাক পূর্ণেন্দু প্রশ্ন করলেন, ‘টাকা পেলে কোথায়?’

‘ছিল আমার কাছে।’

ভ্রূ কুঁচকে পূর্ণেন্দু তাকিয়ে রইলেন ঠোঁট টিপে কঠিন মুখে বসে থাকা মায়ার দিকে। বুঝে গেলেন এই প্রসঙ্গে তাঁর স্ত্রী আর একটিও কথা বলবে না।

Page 229 of 442
Prev1...228229230...442Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

Next Post

মতি নন্দীর গল্পসংগ্রহ

একা একা - বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In