• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 2nd part

বিজ্ঞাপন দেওয়া আর হয়নি। বেরিয়ে আসার সময় গোবরা বলেছিল, ‘বিয়েতে নেমন্তন্ন করিস।’

এরপর কফি হাউসে বসে লোকেশ জিজ্ঞাসা করেছিল মানবকে, ‘গোবরার কাছে তুই কেন এসেছিলি?’

‘ধরাধরির ব্যাপার। একটা ছোট্ট খবর দিয়েছিলাম, আমাদের পাড়ায় রক্তদান শিবিরের উদ্বোধন করেছি, চল্লিশজন রক্ত দিয়েছে। দশদিন হয়ে গেল এখনও বেরয়নি। তাই গোবরাকে ধরতে এসেছি, ও যদি চিফ রিপোর্টার কী আর কাউকে বলে দু-লাইন বার করাতে পারে। বিজ্ঞাপনে থাকলেও ওদিকে চেনাজানা তো থাকতে পারে।’

‘এইসব খবর বের হলে তার কোনো লাভ হয়?’

‘হয়। শুধু তো পাবলিকেরই নয়, নেতাদেরও চোখে পড়ে। রাস্তায় রাস্তায় বক্তৃতা করে জীবন শেষ করার জন্য তো আর রাজনীতিতে আসিনি। নিজের ঢাক নিজে না পেটালে কেউ আমার দিকে তাকাবে না। উপরে উঠতে হলে অনেক কিছু করতে হয়। যাকগে এসব কথা, তুল কাল-পরশুই চলে আয়।’

‘যাব। একটা কথা জানা হয়নি, সোনার বেনে তো?’

‘তা না হলে তোর জন্য বলব কেন! ওরা মল্লিক।’

লোকেশ দু-দিন পর হাজির হয়েছিল। তখন সকাল এগারোটা। মানব বাড়ি ছিল না। মলি বলল, ‘তাতে কী হয়েছে, আমিই আপনাকে মেয়ে দেখিয়ে দেব। লুকিয়ে দেখবেন তো ছাদে চলুন আর কাছের থেকে দেখতে চান যদি তা হলে ডেকে আনছি। না না সরিকে কিছু জানাব না।’

প্রথমে দূর থেকে দেখাই ভালো, এক ঝলকেই যদি পছন্দ না হয়, তা হলে খুঁটিয়ে খুঁটিয়ে সৌন্দর্য আবিষ্কার করেও কোনো লাভ নেই। এই সিদ্ধান্তে এসে লোকেশ ছাদের থেকে দেখাই সমীচীন বোধ করল।

ছাদের একধারে তারে শাড়ি শুকোচ্ছে। লোকেশ তার আড়ালে শুধু চোখ দুটি বার করে দাঁড়াল। মলি অন্য ধারের পাঁচিল থেকে চেঁচিয়ে ডাকতেই উত্তর এল, ‘দিদি, কলঘরে কাপড় কাচছে।’ লোকেশ উঠোনে একটি তরুণীকে দেখতে পাচ্ছে। অবশ্যই সরলার বোন, না হলে দিদি বলবে কেন!

মেয়েটি মোটামুটির থেকে অনেক উপরে, প্রায়-সুন্দরীর পর্যায়ে। প্রত্যাশায় টানটান হয়ে উঠল তার স্নায়ু।

‘খুব দরকার রে রুমি, সরিকে একবার উঠোনে আসতে বল না রে।’

কলঘর থেকে সরলা বেরিয়ে এল। দেহে আবরণ বলতে শুধু শাড়িটি। হাঁটুর নীচে জবজবে ভিজে। দু-হাতে সাবানের ফেনা মাখা। তালুর উলটো পিঠ দিয়ে কপাল থেকে চুল সরাতে সরাতে সে উপরে মুখ তুলল। সায়া, ব্লাউজ, ব্রেসিয়ার ছাড়া পাত্রী দেখার সৌভাগ্য অনেকেরই হয়, তাতে অনেকেই হর্ষ-রোমাঞ্চ বোধ করে, অনেকে মুহূর্তেই বিয়েতে সম্মত হয়ে যায়। লোকেশ নিজের ইন্দ্রিয়সমূহের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর ভরসা রাখতে পাচ্ছে না। চোরাবালির মতো ডুবিয়েও তো দিতে পারে।

‘সরি, কখন কলেজ যাবি রে, আমার একটা জিনিস তোকে কিনতে দিতাম।’

‘কী জিনিস?’

গলা চড়িয়ে বললেও কণ্ঠস্বরটি লোকেশের ভালো লাগল।

‘শাড়ির ফলস।’

‘সাড়ে বারোটায় বেরোব, তখন নিয়ে নেব।’

সরলা কলঘরে ফিরে গেল। মিনিট খানেকের দর্শন তাতেই লোকেশের কপালে ঘাম দেখা দিয়েছিল।

‘আপনি কি কাছের থেকে দেখবেন, তা হলে একটু বসে যান।’

লোকেশ বসেনি, ঘণ্টা দেড়েক দাঁড়িয়ে অপেক্ষা করেছিল বাসস্টপে, সরলাকে দেখার জন্য। সে দেখল চার মিটার দূরত্ব থেকে। সরলা অপেক্ষমাণদের উপর একবার চোখ ফেলেছিল, তাদের মধ্যে লোকেশও ছিল। মিনিট তিনেক পর বাস আসে, ওই সময়টুকুর মধ্যে দু-বার স্থানবদল করে সে সোজা মুখের উপর ও আড়চোখে দেহের উপর চোখ ফেলে সরলার পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার দ্রুত দেখে নেয়।

এই দেখার সময়ই সে ওই দেহটিতে আসক্ত হতে থাকে। প্রবল একটা আকর্ষণ, যেভাবে গ্রহদের টেনে রেখেছে সূর্য, সরলার দেহও লোকেশকে তার কামনার কক্ষপথে স্থাপন করে সেইভাবে আকর্ষিত করল।

সে সরলার সঙ্গেই বাসে উঠল। পুরুষদের জন্য বসার জায়গা নেই। লেডিস সিটে’বসা সরলার সামনে সে দাঁড়াল কিন্তু পূর্ণদৃষ্টিতে দেখার সুযোগ নিল না। কেননা ইতিমধ্যে সে স্থির করে ফেলেছে, ওই দেহটি আজীবন দখলে রাখার, স্বত্বাধিকারী হওয়ার সুখ থেকে নিজেকে বঞ্চিত করবে না। তার চেনাজানা লোকেদের মধ্যে একজনের বউয়েরও এমন আকর্ষণীয় গড়ন নেই।

একটা ঘোর তার চেতনায় কুয়াশার মতো ছড়িয়ে যাচ্ছিল। ঝাপসা দৃষ্টিতে সে বাসের যাত্রীদের দিকে তাকাল এমন একটা ভাব নিয়ে যেন বলতে চায়, মশাইরা কেমন লাগছে আমার সামনের এই মেয়েটিকে? ও কিন্তু আমার বউ, আর কিছুদিন পরেই হবে। আমার পছন্দটা কেমন বলুন তো? আমিই এই ফুলটির শোভা দেখব, সুবাস নেব, আপনারা নন। শুধুই আমি।

সরলার পিছু পিছুই সে বাস থেকে নেমেছিল। সরলা চলেছে আর এধার সেধার দাঁড়ানো কলেজের ছেলেরা তার দিকে তাকাচ্ছে। লোকেশ বাস থেকে নেমে আর এগোয়নি। কলেজের ফটক পর্যন্ত সে চোখ দিয়ে সরলাকে অনুসরণ করতে করতে একটা জ্বলুনি বোধ করল। জীবনে এমন জ্বালা এই প্রথম। সবাই তাকাচ্ছে ওর দিকে। ঝালমুড়িওলা, চায়ের দোকানের ছোকরটা পর্যন্ত! কেন? সবাই কি ওকে চায়?

তিন সপ্তাহ পর বিয়ে হয়ে যায়।

সরলার ছোড়দা সনতকে ডাকিয়ে এনে মানব বিয়ের কথা পাড়ে। পাত্র সম্পর্কে যতটুকু জানে সেটা জানিয়ে দিয়ে বলে, ‘তোমরাও খোঁজ নাও। তবে এটুকু বলতে পারি, স্বভাবচরিত্রে, চেহারায়, বংশমর্যাদায় এমন ছেলে চট করে পাবে না। বন্ধু বলেই ভেব না, এ কথা বলছি। সবথেকে বড়ো সুবিধে কী জান, একেবারে নির্ঝঞ্ঝাট সংসার। আর বি এ পরীক্ষা? সে হয়ে যাবে’খন। প্রচুর বিবাহিতা মেয়ে কলেজে পড়ছে, সরিও পড়বে।’

Page 196 of 331
Prev1...195196197...331Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মতি নন্দীর গল্পসংগ্রহ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In