• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, আগস্ট 9, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 2nd part

‘ছেলেটা নাকি পড়াশুনোয় ভালো, একটু চঞ্চল মনে হল, তবে বদমাইশ নয়।’

মা খাটের একধারে বসেছে। বনানী ভাবল, কোনো উদ্দেশ্য নিয়ে কি মা এসেছে? বন্ধুর ছেলের সম্পর্কেই শুধু ভাবছে না, অন্য কোনো বিষয় এখন ওর মনে?

‘ওর মা আর আমি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। পাশাপাশি বাড়ি, কতদিন আমাদের বাড়িতে রাতে থেকেছে, একই বিছানায় শুতাম। বাবা হোমিয়োপ্যাথি ডাক্তার, টানাটানির সংসার। তবে লেখাপড়ায় সুধা, ওর তিনভাই খুব ভালো ছিল। ছোটোভাই বিলেতে না আমেরিকায় কোথায় যেন আছে বলল।’

বনানী অস্বস্তি বোধ করল। এইসব স্মৃতি নিয়ে নাড়াচাড়া কেন? যেসব জিনিস তার নিজের এলাকায় নয় বলে সে মনে করে, সেইগুলি চিন্তা করাতে বাধ্য করানোটা সে অপছন্দ করে। এইসবের মধ্যে মানসিক শান্তি নষ্ট হওয়ার ভয় থাকে। নিজেকে নিয়ে মায়ের এই কথা বলার ইচ্ছাটা এক ধরনের দুর্বলতাই ফাঁস করে দিচ্ছে।

টাইপ কলেজের মেয়েরা যা নিয়ে বকবক করে তাতে কিছুই আসে যায় না। কেননা ওরা তাৎপর্যহীন ব্যক্তিগত কথাবার্তাই বলে। বাইরের পৃথিবীর ছিটেফোঁটা প্রতিবিম্ব যে ধরনের ছবি সকলে অজান্তে শুষে নেয় রাস্তা থেকে, অথবা খবরের কাগজের খবর থেকে, সেইগুলোই ওরা বয়ে নিয়ে আসে।

কিন্তু মা-র ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কেন, বনানী তা জানে না। মন থেকে ভার লাঘব করা নয়, কোনো গোপন কথা বলাও নয়। মা-র কথাগুলো অসংবদ্ধ মনে হলেও ওর মনের মধ্যে যে ভাবনা চলেছে তার পটভূমিকা কিছু কিছু কথার মধ্যে দিয়ে বনানীর কাছে ধরা পড়ল।

‘সুধার মা বিষ খেয়ে মারা যায়। নিজেই খেয়েছিল না কেউ খাইয়ে দিয়েছিল, নাকি ভুল করে খেয়ে ফেলেছিল-সেটা আর শেষ পর্যন্ত জানা যায়নি। অনেকে অনেক রকম গল্প বলল। তবে সুধার দূর সম্পর্কের এক মাসির সঙ্গে ওর বাবাকে জড়িয়ে কিছু কথা কেউ কেউ বলেছিল, আমরা তখন ছোটো, ওসব কথা উঠলে আমাদের সরিয়ে দেওয়া হত।’

বনানী বুঝতে পারছে না, যেসব লোককে সে চেনে না, জানে না, তাদের নিয়ে কেন মা কথা বলতে শুরু করল। অতীত থেকে হঠাৎ অকারণে উঠে আসার মতো গল্প এটা নয়।

‘সংসারের সবকিছু ওই বয়সে সুধা ঘাড়ে নেয়। বাইরের কথাবার্তা ওর কানেও যেত, বাড়ি থেকে বিশেষ আর বেরোত না, স্কুলে যাওয়া ছাড়া। আমার সঙ্গেও কথা বলত কম। আত্মহত্যা করলে তো চিঠিমিটি লিখে রেখে যায়!’

চুপ করে থেকে মা দেওয়ালে তাকিয়ে রইল। বনানী তার মায়ের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। হঠাৎ ঘরে এল কেন? এইসব কথাবার্তাই বা কেন! কে কবে আত্মহত্যা না খুন হয়েছে তা শুনে কী লাভ!

ঘরের ছাদে ভারী কিছু একটা সরানোর শব্দ হল। ঠিক ওপরেই কিরণের ঘর। পুরোনো ভাঙা আসবাব আছে। কিরণ এখনও তা হলে ঘুমোয়নি।

মা মুখ তুলে কড়িকাঠে তাকিয়ে।

‘তোকে বিরক্ত করছি বোধহয়।’

‘না না।’

‘সুধার মায়ের মুখের আদল পেয়েছে ছেলেটা।’

‘হিরু!’

‘হ্যাঁ।’

যেন কিছু গোপন তাৎপর্য আছে, বুকে ভার চাপানো এমন এক নীরবতা ঘরে বিরাজ করে উঠল।

‘ছেলেটাকে দেখে প্রথমেই ওর দিদিমার কথা মনে পড়েছিল। কেন যে মারা গেল! অথচ সুধার বাবা কী শান্ত, ভদ্র মানুষই না ছিলেন। বিয়ে করতে পারতেন, বোধ হয় ছেলেমেয়েদের মুখ চেয়েই করেননি। জীবনে অনেক কষ্ট করে সুধা এখন সুখী।’

মায়ের মুখে বিষাদের ছায়া। একঘেয়ে স্বরে কথাগুলো বলে উঠে দাঁড়াল। এখন যা ভাবছে তার সঙ্গে কথার সম্পর্ক যেন বহু দূরের।

‘চলি।’

এ পাশের ঘরটা বাবা-মায়ের। বনানীর ঘর থেকে বেরিয়ে বারান্দার রেলিংয়ে ঝুঁকে, মা নীচের সেরেস্তার দিকে তাকাল একবার, তারপর নিজের ঘরে ঢুকল।

যতক্ষণ না মা শুচ্ছে ততক্ষণ সেইজন্যই কি বাবা নীচে অপেক্ষা করে থাকে? মুখে চুরুট দিয়ে, একটা বই চোখের সামনে রেখে বোধ হয় কাজের ভান করে যায়। অতক্ষণ সেরেস্তার কাজ করার মতো পসারওলা উকিল নয়। টেনেটুনে সংসার চালাবার মতো আয় করে। বাবার ব্যাঙ্কের পাসবইটা বনানী একদিন দেখে ফেলেছিল। ঠিক পাঁচশো টাকা জমা আছে। দু-জনের শোবার ঘরে যাওয়ার মধ্যে সাধারণত মিনিট পনেরোর তফাত থাকে, যেন ওরা সামান্যতম ঘনিষ্ঠতাও এড়াতে চায়, অথচ ওরা একই বিছানায় শোয়।

মিনিট দশেক পর সিঁড়ির আলো নিবিয়ে বাবা দোতলায় উঠে এল। একমাত্র বনানীর ঘরের খোলা দরজা দিয়ে একফালি আলো বারান্দায় এসে দোতলার অন্ধকারকে বিভক্ত করেছে। বাবা ঘরে ঢুকে গেলে সে অন্ধকার জুড়ে দেয়।

বনানী অপেক্ষা করছে।

‘টাইপ কেমন শেখা হচ্ছে?’

দরজায় বাবা দাঁড়িয়ে।

‘হচ্ছে।’

‘বাসু শুয়েছে?’

‘হ্যাঁ।’

যথারীতি বাবার গলা মৃদু ভারী কিন্তু একটু চাপা।

‘এবার শুয়ে পড়ো।’

‘আর একটুখানি…’

বাবা পাশের ঘরে চলে গেল। সুইচের শব্দ হল কিন্তু কথাবার্তার নয়। এরকমই হয় প্রতি রাত্রে। বাঁদিকে বাসুর ঘরটা নিঃশব্দ। ঘরের সিলিংয়েও আর শব্দ নেই।

বই চোখের সামনে রেখে বনানীর বারবার হিরুর, তার মা এবং দিদিমা-র কথা মনে পড়ল। বই রেখে আলো নিবিয়ে সে শুয়ে পড়ল। ঘুম সহজে তার আসে না। জীবনের নানান সময়ের ভাবনা আর ছবি সার দিয়ে এইসময় তার মনের মধ্যে চলতে শুরু করে। একসময় ঘুম আসে, কিন্তু ঘণ্টা দুয়েক পরেই ভেঙে যায়। আবার ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করতে হয়।

Page 159 of 331
Prev1...158159160...331Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মতি নন্দীর গল্পসংগ্রহ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In