• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, আগস্ট 11, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 2nd part

‘থাকি না, মন্দ তো লাগছে না। তোমার কেমন লাগছে?’

‘মন্দ তো লাগছে না।’ বাসন্তী চোখ ফিরিয়ে এনে তাকাল এবং হাসল কানের উপর থেকে চুল সরিয়ে দিয়ে।

এরপর আর তাদের কথা হয়নি। চৌরঙ্গিতে সুরেন ব্যানার্জি রোডের মোড়ে বাসন্তী নেমে যাবার সময় বলল, ‘আবার কবে দেখা হবে কে জানে।’

ট্যাক্সি এগিয়ে গিয়ে ঘুরল বউবাজারে যাবার জন্য। ফেরার সময় ব্রতীন দেখল অপেক্ষমাণ যাত্রীদের জটলার মধ্যে বাসন্তী হাতব্যাগটা বুকের কাছে ধরে দাঁড়িয়ে পরনে সবুজ খোলে খয়েরি বরফিকাটা নকশার তাঁতের শাড়ি। বাসন্তীকে সেই তার শেষবারের মতো দেখে নেওয়া।

স্নান করে এসে ব্রতীন খাটে শুয়ে পড়ল, পরনে পাজামা পাঞ্জাবি। কমলের মা জানতে এসেছিল ভাত খাবে কি না, ঢাকা দেওয়া আছে খেলে গরম করে দেবে। সন্ধ্যাবেলায় ভাত খাওয়ার মতো খিদে তার হয়নি। গুণোর সঙ্গে যে খেতে যাবে তা ঠিক করা ছিল না। গুণেন্দ্রর কথা মনে পড়তে সে মুখ ফিরিয়ে টেবলে রাখা চশমাটা আর চাবিটাকে দেখে নিল। ও দুটো দেখে তার মলিকে অর্থাৎ নিমিকে মনে পড়ল সেই সঙ্গে বুড়িকেও। বুড়ি বেশিদিন বাঁচবে না। অভাব নিয়ে ওইরকম বস্তির ঘরে থেকে ওর রুগণ শরীর যক্ষ্মাকে ঠেকাতে পারবে না। তখন মেয়েটার কী হবে? তারও তো স্বাস্থ্য বলে কিছু নেই। যে ব্যবসা শুরু করেছে তাতে যে কোনোদিনই এইডস ওকে ধরতে পারে। মারা গেলে বেঁচে যাবে মা আর মেয়ে দুজনেই। জীবনকে দেওয়ার মতো কোনো পুঁজিই তো ওদের নেই।

চিন্তাটা বিষণ্ণতার দিকে চলে যাচ্ছে, ব্রতীন অস্বচ্ছন্দ বোধ করল। একটা বই পেলে ভালো হত। আলমারিতে কিছু পুরনো বাংলা বই এখনও সাজানো রয়েছে। ব্রতীন উঠে গিয়ে কাচের পাল্লা খুলে বইগুলো সাবধানে নাড়ল। মলাটগুলো ঢিলে, পাতাগুলো ভিজেভিজে, জোড়া লেগে কালো ছ্যাতলা পড়েছে, বিন্দু বিন্দু ফুটো পোকায় কাটার জন্য। একটা বই দেখে সে চমকে উঠল : ‘বাগদি ডাকাত!’ ক্যালেন্ডারের মোটা কাগজের মলাট। মা-র কাজ। মলাটে মোটা অক্ষরের লাল কালি দিয়ে বইয়ের নাম লেখা। এটা সেই পুরনো বইয়ের দোকান থেকে কেনা, মা ছোঁ মেরে বইটা নিয়ে বলেছিল, ‘আমি আগে পড়ব, সেই কবে পড়েছিলুম।’

সেই কবে পড়েছিলুম, ব্রতীন মনে মনে আওড়াল অনসূয়ার কথাগুলো। বইটা খুলেই চোখ পড়ল ছয়ের অধ্যায়ে। পড়তে শুরু করল দাঁড়িয়েই :

‘ঘোর বন। গাঢ় অন্ধকার। নাগিনী উচ্ছ্বাসে ফুলে উঠেছিল। এখন তার দেহ একটু একটু করে কমে আসছে। কিন্তু স্রোতের বেগ তখনও প্রখর, সেই স্রোতধারা ধরে একখান নৌকা দক্ষিণ দিকে ছুটে চলেছে।

‘তার আরোহীরা সকলেই নীরব, তীরের এক জায়গা থেকে হঠাৎ ঘোর ঘর্ঘর শব্দ হতে লাগল। মনে হল, রাত্রির সেই পাথরের মতো জমাট অন্ধকার ও নিস্তব্ধতাকে কে যেন খুব মোটা দাঁতওয়ালা বিষম ভারী করাত দিয়ে চিরছে। এক একবার প্রচণ্ড জোরে তার গায়ে আঘাত করছে; সেই সময় শব্দ হচ্ছে-‘হুম-হুম’। তবুও সেই অন্ধকারের একটি কণাও খসে পড়ছে না।’

তিরিশ-বত্রিশ বছর আগে পড়তে পড়তে যেমন শরীর ছমছম করেছিল, এখন আবার সেই অনুভূতি সে পেল। বই হাতে নিয়ে সে খাটে এসে বসল। একটা বালিশ টেনে নিয়ে বগলের নীচে রেখে কাত হয়ে পড়ল। এগারোটা পাতা পড়া হয়েছে তখন সিঁড়িতে পায়ের শব্দ আর দেবীর গলা শুনতে পেল, ‘কমলের মা, বড়দা ফিরেছে?’ উত্তরটা সে শুনল, ‘অনেকক্ষণ!’ দেবী এবার তার সঙ্গে কথা বলতে আসবে। ব্রতীন বইটা বন্ধ করে হাসিমুখে দরজার পরদার দিকে তাকিয়ে রইল। পরদা সরিয়ে ঢুকল দেবী। মুখ ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলল ‘এসো বাসুদি, আছে।’

বাসন্তী পরদা সরাল। বছর পনেরো আগে ট্যাক্সি থেকে শেষ দেখার পর বাসুকে সে আবার দেখছে। ব্রতীন উঠে দাঁড়িয়ে অস্ফুটে বলল, ‘আরে বাসু!’ তারা প্রায় অপরিচিতের মতো পরস্পরের দিকে তাকিয়ে রইল।

ভোরের প্রথম আলোয় ধীরে ধীরে চরাচর স্বচ্ছ হয়ে ওঠার মতো ব্রতীনের মুখে হাসি ছড়িয়ে পড়ল। কত বছর পর দেখা! গত দশবছরে চারবার সে কলকাতায় এসেছে, শেষ এসেছে তিনবছর আগে। একবারও বাসুর সঙ্গে তার দেখা হয়নি, হওয়ার কথাও নয়। কী বলবে ভেবে না পেয়ে ব্রতীন আচমকা বলে উঠল, ‘তোমার চুলে পাক ধরেছে বাসু, এর মধ্যেই!’

প্রশ্ন এবং বিস্ময় জড়ানো রয়েছে কথাটায়। বাসন্তী উত্তর দেবার দায় এড়িয়ে বলল, ‘আমি জানতুম প্রথমেই চুলের দিকে চোখ পড়বে, প্রত্যেকেই ওই এককথা বলে, এর মধ্যেই চুল পাকিয়ে ফেললে? যেন ইচ্ছে করে আমি পাকিয়েছি, বয়স হলে চুল তো পাকবেই।’

দেবী বলল, ‘কই বড়দার তো পাকেনি। তোমরা তো একবয়সি।’

‘পেকেছে কী পাকেনি তুই জানিস?’ বাসন্তী চোখ বড়ো করে তাকাল দেবীর দিকে। ‘কত রকমের কলপ এখন বাজারে কিনতে পাওয়া যায়, ছোড়দা হবার জন্য বড়দারা এখন চুলে লাগাচ্ছে।’

ব্রতীনের একটু অবাক লাগল বাসন্তীর কথায় এবং কথা বলার ঢঙে। কেমন যেন প্রগলভের মতো লাগছে। কখনো তো দুটোর বেশি তিনটে কথা বলত না আর সেজন্যই সে বাসুর সঙ্গে কথা বলতে উৎসাহ পেত না। কালো মাথায় কয়েকটা রুপোলি চুল বেশ ভালোই লাগছে ব্রতীনের। মেয়েদের থেকে ছেলেদের চুল আগেই পাকে। তার কাছাকাছি বয়সি কোনো মেয়ের মাথায় পাকাচুল সে এখনও অন্তত দেখেনি।

Page 134 of 331
Prev1...133134135...331Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মতি নন্দীর গল্পসংগ্রহ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In