• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, আগস্ট 13, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 2nd part

বিমূঢ়ের মতো সে অসীমার মুখের দিকে তাকিয়ে রইল। অসম্পূর্ণ বাক্যটি অসীমাই শেষ করে দেবে যেন সেই অপেক্ষায় রয়েছে সে।

ভাইপো ওর কানে কানে কী বলছে, অসীমা মাথা নাড়ছে।

‘এখন খেলে বিকেলে কিন্তু পাবে না।’

‘না চাইব না।’

দু-জনে উঠে ঘরে গিয়ে ঢুকল।

শ্রীমন্তর মনে হচ্ছে, ঘনকুয়াশা তার মাথার মধ্যে থমকে গেছে। সে পরিষ্কারভাবে যুক্তি দেখতে পাচ্ছে না।

একদিকে বোনকে স্বীকার করে নেওয়ার, তার কাজকে অনুমোদন করার একটা মানবিক দায়; বন্ধ ডোবার মতো তাদের বাড়িটায় নতুন একটা স্রোত আসার চেষ্টা হিসাবেই সে প্যান্ট পিসটা শ্যামলকে দিতে চায়।

আর একদিকে শুধুই অসীমাকে খুশি করা। কীজন্য? ওর মন জয়ের জন্য? এক যুবক নিজের জন্য তো এটা চাইতেই পারে, এতে অন্যায়টাই বা কী? কিন্তু সে তো সংসারী ছেলে, গত দশবছর ধরে বাড়ির সবাই তো এই বলেই তাকে প্রশংসা করে যাচ্ছে। তার নিজের জন্য কোনো মন নেই। থাকলে কী সে মামার কাজ করত।

ভাইপোর সঙ্গে ঘর থেকে কিছুক্ষণ পর বেরিয়ে এসে অসীমা অবাক হয়ে এধার- ওধার তাকিয়ে বলল, ‘ওমা, উনি চলে গেলেন!’

সামান্য হলেও প্যান্ট পিসটা শ্রীমন্তকে উদব্যস্ত করে দিল। সে কোন দিকে যাবে, সবার দিকে না নিজের দিকে? অসীমাদের বাড়ি থেকে ছিটকে বেরিয়ে আসাটা, এই দোটানারই ফল। যদি অসীমা বলে, হ্যাঁ পিসটা নেব! তাহলে সে কী করত? সহজ সমাধান একটা তো আছেই, শ্যামলের জন্য আর একটা কিনে ফেলা।

কিন্তু তার তখন ওই ভয়টাই মনে কাজ করছিল-যদি অসীমা বলে, হ্যাঁ নেব! ওকে দেখে সে কেমন জানি, নিজের উপর সহজ একটা আস্থা বোধ করতে শুরু করছিল। কারোর উপর ভরসা না করে, নিজের জোরে যতটুকুই, যত সামান্যভাবেই হোক বাঁচার জন্য প্রাণপণ চেষ্টার একটা ছবি সে দেখতে পাচ্ছিল। ছবিটায় কালি লাগুক এটা সে চায়নি।

অবশ্য অসীমা যে উপহারটা নেব বলতই, এমন কোনো নিশ্চয়তা ছিল না। ‘তাহলে তো উপহার নিতেই হয়, উফফ’, কথাটা তো নেহাতই ঠাট্টার ছলে বলা। কিন্তু জন্ম থেকেই সে এমনভাবে বড়ো হয়ে উঠেছে যে সব ব্যাপারের কালো দিকগুলোই তার চিন্তায় প্রথমে ভেসে ওঠে, সে শুরুতেই দমে যায়। ধরে নেয়, পারবে না।

নিজের এই মনোভাবটাই বদলাতে হবে। শ্রীমন্ত হাঁটতে হাঁটতে নিজের ত্রুটির কথা স্বীকার করে, শোধরাবার জন্য প্রথমেই বেছে নিল বিমল চক্রবর্তীকে। এই লোকটা একটা চ্যালেঞ্জ। একে তার স্বার্থ, তার মানে মামার স্বার্থরক্ষার জন্য কাজে রাজি করাতে হবে। লোকটা একসময় সৎ আদর্শবাদী ছিল। খেটেছে, কষ্ট স্বীকার করেছে পার্টির জন্য। পরিচ্ছন্ন চরিত্রের জন্য বিমল চক্রবর্তীকে সবাই শ্রদ্ধেয় নেতা বলে স্বীকার করেছে। কিন্তু জীবনের দুই-তৃতীয়াংশ পেরিয়ে এসে উনি, অকাদাদুর কথায়, ‘বড়ো পুঁজি রাজনীতিকে এখন পকেটে পুরেছে…রাজনীতিকরা এখন দেশটাকে লুটেপুটে খাচ্ছে’-দেখে দেখে, অবশেষে স্রোতের বিরুদ্ধে সাঁতরাবার ইচ্ছাটা হারিয়ে ফেলেছেন।

এখন বিমল চক্রবর্তী ক্লান্ত। এখন তলিয়ে যাবার জন্য সে তৈরি। মামার কাছে সুপার-মার্কেটে বিনা সেলামিতে ঘর চেয়েছিল গোপনে। ওর তাঁবের ছেলেরা মামার বিরুদ্ধে গতবার কাজ করেনি। সেজন্য কত টাকা ওকে দিতে হয়েছিল মামা সেটা অবশ্য ভাঙেনি। এই লোকটি ধানাই পানাই পছন্দ করে না, স্ট্রেটকাট কথা বলে।

সঙবাজার অঞ্চলটা খুদিনগর সুপারমার্কেট থেকে আধমাইল দূরে, বারো নম্বর ওয়ার্ডের মধ্যে, পুরসভা এলাকার শেষপ্রান্তে। বিমল চক্রবর্তীর একতলা বাড়িটা চারবছর আগে তিনখানি শোবার ঘর নিয়ে উঠেছিল। এখন দোতলায় একটি ঘর তৈরির কাজ চলছে। দু-পাল্লার ছোটো লোহার ফটক, তারপর দু-ধাপ সিঁড়ি, একটা ছোটো চৌকো বারান্দা বা দালান। তার দেওয়াল ঘেঁষে বেঞ্চ এবং কাঠের চেয়ার। বিমল এখানেই লোকজনের সঙ্গে দেখা করে। সবসময়ই এই জায়গায় নানান ধরনের মানুষ বসে থাকে।

এখন বারান্দাটা জনশূন্য। শ্রীমন্ত ফটকের বাইরে থেকেই বুঝে গেল বিমল চক্রবর্তী তাহলে বাড়ি নেই। সম্ভবত অফিস গেছে। ফিরে যাবে কি না ভাবছে, তখন ভিতর থেকে ‘আরে শ্রীমন্ত না!’ বলে কে চেঁচিয়ে উঠল।

যে লোকটি বেরিয়ে এল তাকে চিনতে শ্রীমন্তর তিন সেকেন্ডও সময় লাগল না। চার বছর স্কুলে তারা একসঙ্গে পড়েছে, উচ্চচমাধ্যমিক পাশ করেছে। তবে ঘনিষ্ঠতা ছিল না।

‘সুবিনয়! তুই এখানে?’

‘এটা তো আমার পিসির বাড়ি।’

শ্রীমন্ত ভিতরে ঢুকল। ফ্রক আর শালোয়ার-কামিজ পরা দশ থেকে পনেরো বছর বয়সি তিনটি মেয়ে বারান্দায় এসে উঁকি দিয়ে চলে গেল। বিমল চক্রবর্তীর ছয় মেয়ে, এরা বোধ হয় তারই অর্ধেক।

‘এখানে তুই, ব্যাপার কী?’ সুবিনয় জানতে চাইল। ‘বোস, বোস।’

শ্রীমন্ত চেয়ারে বসল ঘরের খোলা জানালার দিকে মুখ করে। বিমল চক্রবর্তীর আর্থিক সংগতির কিছুটা আঁচ ঘরের অবস্থা দেখে তো পাওয়া যাবে। লোডশেডিং চলছে, হাওয়ার জন্য জানলার পর্দা সরানো। রবীন্দ্রনাথের বহু প্রচলিত মুখের ছবি বাঁধিয়ে দেওয়ালে। দেওয়াল আলমারিতে একই রকমের মলাটের সাত-আটটি বই, বোধ হয় রবীন্দ্র রচনাবলী, নীচের তাকেও বই। টেবলের একটা কোণ দেখা যাচ্ছে তাতে কিছু খাতা, টেবল ল্যাম্প। দেওয়ালে আর ঝুলছে মাদুরের উপর আঁকা বাঁশঝাড়ের মাথায় চাঁদ।

Page 105 of 331
Prev1...104105106...331Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মতি নন্দীর গল্পসংগ্রহ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In