• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Moti Nondi Uponnas Somogro 1st part

চিন্ময়ী এবং কণা তার মুখের দিকে তাকিয়ে বিস্মিত হচ্ছিল।

”আপনি ছোটকাকাকে চেনেন?’

‘কলেজের দিলীপ হলে নিশ্চয় চিনি তবে বহুদিন তো আর দেখা সাক্ষাৎ নেই, প্রায় দশ বছর। আপনি তাহলে দিলীপের ভাইঝি!

একটা যোগসূত্র রচনা করতে পেরে তুষার অত্যন্ত আরাম বোধ করেছিল। হয়তো এমন একটা কিছু সে চাইছিল যাতে এই আলাপ কথাবার্তা নিছকই, অতিথিকে বিরসতার হাত থেকে মুক্তি দেবার জন্য হয়ে না যায়। কিছু ব্যক্তিগত স্পর্শ না থাকলে কথা বলে সুখ নেই। কোনো ধরনের একটা সম্পর্ক এজন্য গড়ে নেওয়া দরকার।

চিন্ময়ী এক ঘণ্টারও বেশি শুভার জন্য অপেক্ষা করেছিল আর ততক্ষণ তুষার কথা বলে গেছে।

”আপনি একটু বলবেন ওঁনাকে? কাজটা পেলে কিন্তু সত্যিই খুব উপকার হয়। টেম্পোরারি, তা হোক…ভেকেন্সি হলে কাজ পেয়ে যাওয়ার চান্স থাকে। তাছাড়া টাইপও জানি, আপনি আমার হয়ে বললে…ওঁনার হাতেই সব, আমাকে ওই স্কুলেরই এক টিচার খবরটা দিয়েছেন…এখনও কোনো ক্যান্ডিডেট নেই শুনেছি।..যদি আপনি…কাকার বন্ধু।’

‘কাকারা, দিলীপ তো আপনার জন্য চেষ্টা করতে পারে কোথাও।’

‘আমাকে আপনি বলবেন না।’

তুষারের হাসি পেল। এটা তো অনেকক্ষণ আগেই ওর বলা উচিত ছিল। বোধহয় উৎকণ্ঠায় চাপে ভুগছে।

‘ছোটকা মালিককে বলে ওর কাগজেই বিজ্ঞাপন যোগাড়ের কাজ পাইয়ে দিয়েছিল। একমাস করেছিলাম।

‘ছাড়লে কেন, ভালোই তো কাজ, অনেক মেয়েই করছে।’

‘তা করছে, কিন্তু আমি যথেষ্ট চালু নই। সাকসেসফুল হতে গেলে এইরকম ছোট ম্যাগাজিনের মেয়ে রিপ্রেজেন্টেটিভকে কাজের বাইরেও কিছু কাজ করতে হয়।…আমার পক্ষে তা করা সম্ভব হয়নি।’

‘কেন হয়নি’, এই প্রশ্নটা যাতে তুষার না করে এমন একটা অনুরোধ ওর চোখে ছিল।

‘দিলীপ কী বলল?’

‘আমার উপর বিরক্ত হয়। ক্যাবলা, গাধা মেয়েদের দ্বারা, আপনি বলুন, সংসারের কি কোনো উপকার হয়?’

তুষার বিব্রত হয়ে ওঠে ওর হঠাৎ স্বর পরিবর্তনে।

বাষ্পর এবং চোখে জলের চিকচিকানি ওর কথাগুলো যে ওর নয়, অন্য কারুর উক্তিরই পুনরাবৃত্তি সেটা বুঝতে তাকে বুদ্ধিতে টান দিতে হয়নি।

‘নিজেকে নিজে দাঁড় না করালে কার এত দায় পড়েছে চিরকাল খাওয়াবে পরাবে এমন তো কোনো চুক্তি নেই…সংসার তো বাড়ছে। আমার মতো কত মেয়েই তো দাঁড়িয়ে যাচ্ছে আমিই শুধু পারি না…ইচ্ছে করলেই পারি কিন্তু এসব আমার বদমায়েসি, কাকাদের ঘাড়ে বসে খাব বলেই…”

থেমে গেছল। তুষার এবারও বুঝল কথাগুলো চিন্ময়ীর মুখ দিয়ে অন্য কারুর সম্ভবত কাকিমাদেরই কারুর, বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েছিল তুষার। কিন্তু চিন্ময়ী নিজেকে দ্রুত সামলে নেয়। এরপরই সে যাবার জন্য উঠে দাঁড়ায়।

বৃষ্টি শুরু হয়েছে। তুষার দুটো ছাতা বার করল।

‘চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি।’

চিন্ময়ীর মুখ দেখে সে বুঝল এইটুকু সৌজন্য সে কখনো পায়নি।

‘এগিয়ে দেবার কি আছে, আমি নিজেই তো স্টেশন থেকে এসেছি, পথ তো জানাই।’

‘সন্ধ্যে হয়ে আসছে, পথটা নির্জন, বৃষ্টিও পড়ছে। সুন্দরী তরুণীদের এখন একা পথ চলতে নেই।’

চিন্ময়ীকে কোমল দেখাল। অপ্রতিভ মুখটা ঘুরিয়ে এক পলকের জন্য হেসে নিয়ে বুঝিয়ে দিল, মিথ্যা হলেও সে তুষারের উদারতাকে তারিফ করছে। স্টেশনে তারা পৌঁছয় পথে গম্ভীর কোনো কথা না বলেই।

‘আমি এবার চলে যেতে পারব।’ ছাতাটা মুড়ে চিন্ময়ী এগিয়ে ধরল।

‘জানি, ট্রেনটা আসুক তো। ছাতাটা এখন থাক, নেমে দরকার হবে।’

চিন্ময়ী হয়তো বলতে যাচ্ছিল, ‘ফেরত দেব কী করে’ কিন্তু বলল না। ট্রেন এল। ছুটির দিনে এই সময় ভিড় থাকার কথা। দূরের যাত্রীদের সপরিবারে ঘরে ফেরার সময় এখন। কিন্তু ভিড় নেই। চিন্ময়ী ছুটে কাছের কামরাটায় উঠল। এই সময় তুষার নিজের কাছেও অপ্রত্যাশিত এমন একটা কাজ করে ফেলে, যার যৌক্তিকতা সে পরে অনেকবার ভেবেও খুঁজে পায়নি। তার শুধু মনে হয়েছে রুটিন মাফিক একঘেয়ে জীবনকে মানতে অস্বীকারের চেষ্টা ছাড়া এটা অন্য কিছু নয়।

চিন্ময়ী রীতিমতো অবাক হয়ে গেছল তুষারকে ট্রেনে উঠে পড়তে দেখে। সে কিছু বলার আগেই তুষার বলে ওঠে, ‘ছাতাটার দাম আছে, ফেরত নিতে হবে না?’

কৌতুকটা ওর বিস্ময় ভেদ করার সঙ্গে সঙ্গেই প্রায় কোন্নগর স্টেশন এসে গেল। তিন মিনিটের পথ। তখনো বৃষ্টি পড়ছিল।

‘এই নিন আপনার দামি ছাতা।

‘এখন নেব কি! ভিজে ভিজে বাড়ি যাবে নাকি? দিলীপকে অনেকদিন দেখিনি, চলো একবার দেখা করে যাব।’

চিন্ময়ীকে অনুসরণ করে প্রায়ান্ধকার রাস্তায় যেটা কয়েকটা মোড় ঘুরে সঙ্কীর্ণ হয়ে আসছিল, চলতে চলতে কুণ্ঠিত স্বরে সে বলল, ‘তোমার কি অসুবিধে হবে আমি তোমাদের বাড়িতে গেলে?’

‘না, অসুবিধা আর কি। ওটা হবে আপনার, আমাদের লোক বসানোর জায়গাই নেই। অবশ্য ছোটকা থাকলে তার ঘরে বসতে পারবেন।’

একটু পরে তুষার জানাল ‘স্কুলের কাজটা হবে কি হবে না সেটা আমি আজই জেনে নেব। কিন্তু তোমায় জানাব কি করে?’

‘আমি কাল কি পরশু আপনাদের বাড়ি গিয়ে জেনে নেব।’

‘সেই ভালো। সকালে এলে শুভার সঙ্গে দেখা হবেই আর সন্ধ্যের পর।’

‘একটা অ্যাপ্লিকেশন সঙ্গে রয়েছে, এটা ওঁকে দিয়ে দেবেন?’

‘দাও।’

বোধহয় ব্লাউজের মধ্য থেকেই খামটা বার করল। দোমড়ান, দুভাঁজ করা। একতলা জীর্ণ একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, ছাতাটা বন্ধ করে তুষারের হাতে দিয়ে চিন্ময়ী বলল, ‘ছোটকাকে ডেকে দিচ্ছি, আপনি এখানেই দাঁড়ান।’

Page 328 of 385
Prev1...327328329...385Next
Previous Post

ক্রিকেটের রাজাধিরাজ ডন ব্র্যাডম্যান – মতি নন্দী

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In