• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুলাই 31, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Moti Nondi Uponnas Somogro 1st part

বারান্দায় নোটিশ বোর্ডে টাঙান রুটিনে দেওয়া ছিল কোন ক্লাস কত নম্বর ঘরে, কটার সময়। ভিড় আর ঠেলাঠেলিতে দীপ বোর্ডের কাছাকাছি যেতে পারছিল না। ভিড়ের মধ্যে একবার ঢোকার চেষ্টা করে কপালে কনুইয়ের ধাক্কা খেয়ে বেরিয়ে এসে লম্বা বারান্দার একধারে সে দাঁড়িয়েছিল। সেই সময় ভিড় থেকে খাতা হাতে বেরিয়ে এল একটি ছেলে। লম্বা, ছিপছিপে, চৌকো মুখ। পরনে ঢিলে পাজামা আর খয়েরি পাঞ্জাবি। বয়স সম্ভবত পঁচিশের কাছে; বি.এ. পড়তে আসার পক্ষে বেশিই।

সে একটু অবাক হয়েই দীপের দিকে তাকিয়েছিল। দীপ হেসে বলল, ”ওখানে ঢোকা আমার পক্ষে অসম্ভব, বোর্ডটাও আমার পক্ষে যথেষ্ট উঁচু।”

”ফার্স্ট ইয়ার?”

গমগমে গভীর গম্ভীর গলা। বারান্দার এপ্রান্ত থেকে একটু গলা চড়ালে ও প্রান্তের লোক শুনতে পাবে।

দীপ মাথা সামনে নেড়ে বলল, ”বাংলা অনার্স।”

”তাহলে ‘এ’ সেকশান, আমারও তাই। আমার থেকে টুকে নাও।”

বারান্দার পাঁচিলটা দীপের পক্ষে উঁচু। খাতাটা কোথায় রেখে টুকবে তাই খুঁজতে এধার ওধার তাকাচ্ছিল।

”তুমি আমার খাতা দেখে বলো, আমি তোমার খাতায় লিখে দিচ্ছি।”

দীপ খাতার মলাটে নামটা পড়ে নিয়েছিল: দেবব্রত ঘোষ। তার মনে হয়েছিল দেবু ওর ডাকনাম, নিশ্চয় একটা ভালো নাম আছে। হয়তো ডাকনামেই পরিচিত হতে চায়।

খাতায় লিখতে লিখতে দেবু মৃদুস্বরে একবার জিজ্ঞাসা করেছিল, ”কত নম্বর পেয়েছ?”

”পরীক্ষায়? ছ’শ একানব্বই।”

দেবু মাথা ঘুরিয়ে ওকে একবার দেখে মন্তব্য করে, ”ভালো ছেলে।”

সেই সময় দুটি মেয়ে যেতে যেতে দেবুকে দেখে থমকে দাঁড়ায়।

”দেবু, রুটিন নাকি রে?”

”বোর্ড থেকে টুকে নে।”

”কী করে টুকব, অবস্থাটা একবার তাকিয়ে দেখ।”

”হুঁ…বলো, শুক্রবার এগোরাটা পঁয়তাল্লিশ স্পেশাল বেঙ্গলি, টি.কে.এস, তারপর?”

মেয়ে দুটি, দীপ যা ভেবেছিল, তার দিকে তাকিয়ে এবং নিজেদের মধ্যে চাওয়া-চাওয়ি করে মুখ টিপে হাসল।

রুটিন লেখা শেষ হবার পর দীপই বলল, ”চলো, চা খেয়ে আসি।”

”চা? বেশ। ক্যান্টিনে ভিড়, চলো বাইরে যাই।”

কলেজের কাছেই পাশাপাশি দুটো রেস্তোরাঁ। যথেষ্ট ভিড়। সব টেবলই ভরে আছে। মৌমাছি গুঞ্জনের মতো অবিরাম কথা বলার শব্দ। মাঝে মাঝে চেঁচিয়ে ওঠা বা হাসি। পাখা ঘুরছে তবু অনেকে ঘামছে। কাঠের সিলিংয়ের জন্য ঘরটা নিচু। দেড়তলায়ও বসার ব্যবস্থা আছে। কাঠের সিঁড়ি ক্যাশ কাউন্টারের পাশ দিয়ে উপরে উঠে গেছে। দেবু সিঁড়ির অর্ধেকটা উঠে একবার তাকিয়েই নেমে আসছিল, তখন উপর থেকে মেয়ে গলায় কেউ ডেকে উঠল, ”অ্যাই দেবু, অ্যাই দেবু।”

চোখে বিস্ময় নিয়ে দেবু উঠে গেল। দীপ নিচে অপেক্ষা করতে লাগল।

যে মেয়েদুটি দেবুর কাছে রুটিন চেয়েছিল তারা এই সময় রেস্টুরেন্টে ঢুকল। ওকে দেখে তারা হাসি চেপে যে-টেবলে চারটি মেয়ে বসে সেইদিকে এগিয়ে গেল।

এসব তার গা-সহা হয়ে গেছে। সে বাইরের দিকে তাকিয়ে রাস্তার ওপারের দোকানগুলোর সাইনবোর্ড পড়তে লাগল। হঠাৎ তার কানে এল, ”ডাক না, ডাক না।”

পিছনের ওই মেয়েগুলিরই কেউ বলছে। সে কান খাড়া করল।

”আমি পারব না, তুই ডাক।”

”বসবে কোথায়, চেয়ার কই?”

”জোড়া দিয়ে বসব।”

”আমার পাশে বসালে আমি কিন্তু হাসি চাপতে পারব না।”

দীপের মুখে পাতলা হাসি ফুটল। ভাবল, নিজে থেকেই ওদের কাছে গিয়ে আলাপ করলে কেমন হয়! তারপর মনে হল, দরকার নেই।

”আপনি যদি বসতে চান আমাদের সঙ্গে বসতে পারেন।”

কোনো ব্যস্ততা নেই এমনভাবে ঘুরে দীপ মেয়েটির দিকে তাকাল, হাসল। মেয়েটির মুখটি মিষ্টি, মাজা গায়ের রঙ, কথা বলার সময় গালে টোল পড়ে, চোখে কালো হালকা ফ্রেমের চশমা, সাধারণ স্বাস্থ্য। হলুদ তাঁতের শাড়িটিতে প্রায় আধ হাত সবুজ ও কালো পাড়।

”অসুবিধা হবে নাতো?”

”না না কিচ্ছু হবে না। আমাদের একজন এইমাত্র চলে গেল, ম্যানেজ করে ঠিক বসা যাবে।..আপনার কি আজই কলেজে প্রথম?”

”হ্যাঁ।”

”আমরাও।”

একদিকে তিনটি চেয়ার জুড়ে নিয়ে চারজন, টেবলের অন্যদিকে দুটি চেয়ারে দীপ ও সেই মেয়েটি যে তাকে ডেকে আনল।

”আমার নাম দীপাঞ্জন রায় সবাই ডাকে দীপ বলে।” সবার মুখের ভাব লক্ষ্য করে সে জুড়ে দিল, ”হাইট চার ফুট এক ইঞ্চি, ওয়েট…ঠিক বলতে পারব না, এজ প্রায় কুড়ি, দেরিতে স্কুলে ভর্তি হওয়ার জন্য বয়সটা বেশিই, বাবা-মায়ের একমাত্র সন্তান।”

দীপ মিটমিটিয়ে হাসতে লাগল। সে বুঝতে পেরেছে তাকে নিয়ে মজা করার জন্যই এই আমন্ত্রণ। তাই প্রথমেই জানিয়ে দিল সেও মজা চায়। অপরিচয়ের অস্বস্তিটা মেয়েদের মধ্যে থেকে সরে গেল ওর বলার ভঙ্গিতে।

”আমি জ্যোতি…জ্যোতির্ময়ী মল্লিক, দুই বোন, দুই ভাই। হাইট ওয়েট জানি না, বয়স উনিশ।”

দীপের পাশের মেয়েটি কথাগুলো বলল অতি দ্রুত হালকা স্বরে। এরপর সামনের মেয়েরা চটপট বলে গেল।

”তাপসী দে, পাঁচ বোন, বয়স…”

”উঁহুহু…মেয়েদের বয়স বলতে নেই, বললেও কর্ণপাত করতে নেই।” দু-হাত তুলে দীপ নাটকীয় ভঙ্গিতে বলল।

”কেন? আপনি কি বিশ্বাস করেন মেয়েরা বয়স কমিয়ে বলে?”

”আপনি নয় তুমি, আমরাতো একই ইয়ারের সুতরাং আজ থেকে সবাই বন্ধু কেমন?”

সবাই ঘাড় নাড়ল ইতস্তত করে। এমন এক অস্বাভাবিক আকৃতির সঙ্গে চট করে স্বাভাবিক বন্ধুত্ব পাতাতে ওরা আড়ষ্ট বোধ করছে।

Page 243 of 385
Prev1...242243244...385Next
Previous Post

ক্রিকেটের রাজাধিরাজ ডন ব্র্যাডম্যান – মতি নন্দী

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In