• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুলাই 31, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Moti Nondi Uponnas Somogro 1st part

দুজনের কেউই কথা বলতে পারল না বিস্ময়ের ধাক্কা সামলে না ওঠা পর্যন্ত।

”তুমিও ভোরে বেরোও? মণির মুখ ঝলমল করে উঠল।

”আজই প্রথম। কিন্তু তুমিতো বলোনি?”

”এই ভোরে বেড়ানোর কথা? বলব কী করে, তুমিতো আর আসোইনি।”

”যাব কী করে সময় কোথায়?”

”খুব কাজের লোক।”

মণির বলার ভঙ্গিটা দীপের ভালো লাগল। ঈষৎ অভিমান চেপে রাখতে পারেনি। ওরা দুজন বাড়ির দিকে চলতে লাগল।

”আমার রোজ একটু নড়াচড়া দরকার, সারাদিনই তো বাড়িতে বন্দি। মা এখন ঘরে রয়েছে তাই বেরিয়েছি। ডাক্তারও বলেছেন।

”আমারও রোজ দৌড়নো দরকার। যা মোটকা আমি, এজন্য আরও বেঁটে দেখায়। বড্ড চর্বি, এবার থেকে ব্যায়ামও করব।”

তার জন্য দীপকে মন্থরগতিতে হাঁটতে হচ্ছে লক্ষ্য করে মণি চলার গতি বাড়াতেই দীপ হাত দিয়ে ওর ক্রাচ চেপে ধরল।

”তাড়া নেই। জোরে চললে তোমার বগলে লাগবে।”

”একটুও লাগবে না। আমার অভ্যেস হয়ে গেছে, দেখবে?”

মণি জোরে চলার জন্য ক্রাচ দুটো লম্বা পা ফেলার মতো দূরে ফেলে দ্রুত এগিয়ে গেল। দীপ অবাকচোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দৌড়ে ওর পাশে গিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে লাগল। এরপর ইচ্ছে করেই সে মণিকে ছাড়িয়ে গজ দশেক এগিয়ে গেল।

উপরের ঠোঁট দাঁত চেপে ধরা, চোখে তীব্রতা, ক্রাচদুটো বড়ো করে সামনে বাড়িয়ে শরীরটা দোলাতে দোলাতে মণি তাকে ধরার জন্য এগিয়ে আসছে। দীপ আবার কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে পিছনে তাকাল।

মণির চোখে জেদ। সে আরও বেশি দূরত্বে ক্রাচ বাড়িয়ে দ্রুত আসার চেষ্টা করতেই ডান ক্রাচটা হড়কে গেল একটা আলগা ইঁটের উপর পড়ে। মুখ থুবড়ে মণি পড়ে যেতেই, চাপা একটা চিৎকার করে দীপ ছুটে এল।

উবুড় হয়ে ডান হাতটা সামনে ছড়ানো, বাঁ হাতের ক্রাচটা শক্ত মুঠিতে ধরা। মুখ রাস্তায় ঘষড়ে গেছে। দীপ ওর বগলের নিচে দু হাত রেখে টেনে তুলে বসাল। দৌড়ে গিয়ে ক্রাচটা কুড়িয়ে আনল।

মণির নাক কপাল আর কানের পাশে ছড়ে গেছে। কিন্তু ও হাসছে অপ্রতিভের মতো। দুজন স্ত্রীলোক, সম্ভবত মজুর, ওদের পিছনেই আসছিল। তারা দাঁড়িয়ে পড়তেই মণি তাড়াতাড়ি বলল, ”আমার কিছু হয়নি।”

সে ক্রাচ ধরে উঠে দাঁড়াল। স্ত্রীলোক দুজনের একজন চলে যেতে যেতে মন্তব্য করল: ”রাস্তার যা মরণদশা।”

”রুমাল আছে? তোমার মুখে ধুলো লেগে রয়েছে।”

মাথা নেড়ে মণি মুখটা তার কাঁধে ঘষতে লাগল।

”উহুঁ দাঁড়াও, মুখটা নামাও তো।”

মণি গলা নিচু করে মুখ ঝুঁকিয়ে দিল। তার হাঁটুঝুল কামিজটা তুলে সন্তর্পণে ধুলো মুছিয়ে দিতে দিতে দীপ চোখবন্ধ করা মুখের প্রতিটি অংশ অবাক হয়ে দেখল। মা ছাড়া আর কোনো মেয়েকে সে আগে কখনো এত কাছের থেকে দেখেনি। মণির ত্বক, রোমকূপ, চোখের পাতা, ঠোঁটের চামড়ার কুঞ্চন, নাকের নিচে ঈষৎ ঘন রোম এবং চিবুকের তলায় ছোট্ট তিল দীপকে নতুন ধরনের অনুভূতিতে আচ্ছন্ন করল। নিজের অজান্তেই সে মণির বুকের দিকে তাকাল এবং আড়ষ্ট হয়ে এক পা পিছিয়ে গেল।

”হয়েছে? কিছু বোঝা যাবে নাতো?”

”মা কিছু বলবে?”

”যদি আর না বেরোতে দেয়!”

”মাকে ভয় কর?”

”কেন তুমি কর না?”

”না। তোমার পায়েটায়ে লাগেনি তো?”

মণি তার পঙ্গু পায়ের দিকে একবার তাকাল।

”হাঁটুর কাছটায়…ও কিছু না, চলো, মাকে সাতটায় বেরোতে হয়।”

আবার ওরা চলতে শুরু করল। রোদ লেগেছে গাছের মাথায়। ওদের ছায়া পড়েছে রাস্তায়। দীপ মাঝে মাঝে তাকাচ্ছে মণির মুখের দিকে। চামড়া ছড়ে গিয়ে লালচে আভা ফুটেছে আঘাতের জায়গায়।

”তোমার বাড়িতে ওষুধ আছে, মলম?”

”আছে।”

”গিয়েই লাগিয়ে দিয়ো।”

মণিদের বাড়ির বারান্দার কাছে দীপ থেমে গেল।

”আর যাব না।”

”কেন, এসো না।” মণি আন্তরিকভাবে বলল।

”মা’র সঙ্গে আলাপ করিয়ে দেব, অবশ্য মা এখন ব্যস্ত থাকে। অন্তত চা খেয়ে যাও।”

”চা খাই না।” দীপের অস্বস্তি হচ্ছে। মণির মুখের দিকে তাকালে যে কেউ-ই বুঝে যাবে ও রাস্তায় পড়ে গেছল। মা নিশ্চয় ওকে বকবেন। তখন সামনে থাকলে বিশ্রী লাগবে।

বারান্দায় বেরিয়ে এলেন এক মহিলা। দীপ সঙ্গে সঙ্গে ঘুরে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করল।

স্কুল যাবার সময় দীপ রাস্তা থেকে যথাসাধ্য দেখবার চেষ্টা করল বারান্দাটা। কিছু বুঝতে না পেরে এগিয়ে এসে গরাদের ফাঁক দিয়ে তাকাল।

”মণি।” প্রায় ফিসফিসিয়ে সে ডাকল।

”আসছি।” ঘরের ভিতর থেকে সাড়া এল।

মণি বেরিয়ে আসতেই সে উৎকণ্ঠিত হয়ে ওর মুখের দিকে তাকাল। আঘাতের জায়গাগুলোয় কিছু একটা লাগানো হয়েছে। তেলতেলা দেখাচ্ছে। চামড়া লাল হয়ে উঠেছে।

”মা কিছু বলেছেন?”

”বলবে না আবার! এবার একা বেরোন একদম বন্ধ।”

দীপের বুকটা ভারী হয়ে গেল। সে বিষণ্ণমনে মাটির দিকে তাকিয়ে মাথা নাড়ল।

”তোমার তো কোনো দোষ নেই, আমিই তো ব্যাপারটা করলাম।”

দীপ ম্লান হেসে বলল, ”এখন কী করছ?”

”মা অঙ্ক দিয়ে গেছে। এত শক্ত লাগছে…একটাও বুঝতে পারছি না।

দীপের মুখ উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল। ”অঙ্ক! কী অঙ্ক? কই দেখাও তো।”

”ঐকিক নিয়মের।”

”এ তো খুব সোজা অঙ্ক। আচ্ছা তোমায় বুঝিয়ে দিচ্ছি।”

দীপ সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে দিয়ে মণি প্রথমেই বলল, ”তোমার স্কুল আছে না?”

”রোজই তো যাই। আজ যাব না। একদিন না গেলে কিছু হবে না।”

Page 241 of 385
Prev1...240241242...385Next
Previous Post

ক্রিকেটের রাজাধিরাজ ডন ব্র্যাডম্যান – মতি নন্দী

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In