• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

টানাপোড়েন – সেলিনা হোসেন

Tanaporen by Selina Hossain

এবার আর জবেদ আলীর বাপের ভুরু কপালে ওঠে না। সরাসরি প্রশ্ন করে, হাসেন ক্যা মহাজন?

তোমার রাগ দেইক্যা হাসি।

মুই গরিব মানু। মোর আর রাগ কী?

বেড়া মানু রাগ করলে মনের জোর বাড়ে।

গরিবের ঠ্যাংয়ে জোর নাই, কোমরেও জোর নাই। কেবল মনের জোর দিয়া কি প্যাডের খিদা পুরে? যারা প্যাডের খিদা পুরাইতে পারে না হেরা কি বেড়া মানু? হেরা গলে মাইয়া মানু। মুই বেড়া মানু না। মহাজন।

কি কইলা?

হাছা কতাই কইছি। মুই ক্যাবল শাড়ি পিন্দি না। তফাৎ এই। মুই আর মোর বউ হমান। হেওতে ধান ভাইনা দুইডা টাকা কামাই করতে পারে। হাটে যাওনের সময় নিজের খুতি ভাইঙা টাহা দেয়। মুই সওদা আনি। হে ভাত রানধলে মোরা খাই। মোগ খিদা মিডে।

জবেদ আলীর বাপ কথাগুলো বলে ঈষৎ হাসে। এখন ওকে একজন পীরের মতো দেখাচ্ছে। আবুল হাশেম যেন ওর মুরিদ। কতকাল ধরে এই দরগায় পড়ে আছে ও। অথচ এই লোকটিকে এত কাছে থেকে আগে এমন করে দেখা হয়নি। আবুল হাশেম মনে মনে চমকে ওঠে। জবেদ আলীর বাপের হাসিতে ব্যঙ্গ না দুঃখ তা আবুল হাশেম বুঝতে পারে না।

একটু আগে আবুল হাশেম ওকে বিদ্রুপ করে দু’বার হেসেছে। এখন মনে হচ্ছে ও বেকুবের মতো হেসেছে। এই অর্থহীন হাসি হাসার জন্য আবুল হাশেম লজ্জিত হয়।

জবেদ আলীর বাপ মুখে হাসি রেখেই বলে, কিছু কইলেন না যে মহাজন?

থামো, বেশি বক বক কইরো না।

ও নিজেকে সামলে নিয়ে ধমক দেয়। কিন্তু দেখতে পায় জবেদ আলীর বাপের ঠোঁট থেকে হাসি মুছে যায় না। লোকটি আবার উদাস হয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। এগিয়ে আসছে গ্রাম। নৌকা খালে ঢুকেছে। ওর বাড়ির সীমানা দেখা যাচ্ছে।

ওর বাড়ি যত এগিয়ে আসে ততই শরমে মরে যায় আবুল হাশেম। নৌকা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ওর একটা পা কাদায় পড়ে। স্পঞ্জের স্যান্ডেলটা ঢুকে থাকে কাদার মধ্যে। হা-হা করে ওঠে জবেদ আলীর বাপ। মাঝিকে কষে ধমক দেয়, হারামজাদা চোহে দেহ না? কাদার মধ্যে নৌকা গুলি ক্যা?

আর কোনহানে থুমু? জাগাতো নাই। অহন ভাটি না?

মাঝি গজগজ করে।

মহাজন চোহে দেইক্যা লাফ দেবে না?

হইছে, হইছে থাম তোরা।

আবুল হাশেমের রাগে শরীর কাঁপে। কিন্তু কিছু করার নেই। জবেদ আলীর বাপ কাদার মধ্যে থেকে ওর স্পটা টেনে বের করেছে।

খালের পানিতে পা ধুয়ে জুবেদ আলীর বাপের উঠোনে এসে দাঁড়াবার পরও ওর মনে হয় ও শরমে মরে যাচ্ছে। খিদেয় মাথা চক্কোর দিচ্ছে, তবু ওর খাবার কথা চিন্তা করতে ভালো লাগে না। একটু পর খাবার আয়োজন হয়। জবেদ আলীর মা রান্না ভালো করে। কিন্তু ঠিকমতো খেতে পারে না আবুল হাশেম, যেন কোনোকিছু ঠিকমতো গলা দিয়ে নামতে চায় না। ও ভাত নিয়ে নাড়াচাড়া করে। জবেদ আলীর বাপ দু’টুকরো ইলিশ উঠিয়ে দিতে গেলে বাম হাত দিয়ে বাধা দেয়।

দিও না, খাইতে ভাল্লাগে না।

রান্দা ভালো অয় নাই?

অইছে। মোর জিহ্বায় স্বাদ নাই।

বাড়ির লাইগ্যা মন পোড়ে?

ক্যা? পুড়বো ক্যা? বাড়িতে কেডা আছে?

মাইয়া।

আবুল হাশেম জবাব দেয় না। জবেদ আলীর বাপের মাইয়া শব্দটি শানে কেবল। জবেদ আলীর বাপ বিভিন্ন চেষ্টায় আবুল হাশেমের মনে মাইয়া শব্দটি প্রতিষ্ঠিত করতে চায়। ওর মনে মতলব কাজ করে। তাই আবুল হাশেম উপেক্ষা করে–উপেক্ষা করে বোঝাতে চায় যে গায়ের জোরে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। তার জন্য খুব গভীর ভিত লাগে। রাহানুম এবং সুখদীপের সঙ্গে আবুল হাশেমের সম্পর্ক ছুটে গেছে। ও কাচের বাসনের ধারে মুখ লাগিয়ে ফুডৎ করে ডাল টানে। কিন্তু জবেদ আলীর বাপের দিকে তাকাতে পারে না। কিছুতেই ওর গ্লানি কাটে না।

হাত ধোয়ার সঙ্গে সঙ্গে পান এসে যায়। পানের খিলি মুখে পুরে আর দেরি করে না আবুল হাশেম। এখন না বেরুলে সন্ধ্যার আগে পৌছুতে পারবে না। এই মন খারাপের মধ্যে খুব আকস্মিকভাবে বাড়ির জন্য একটা টান ওঠে। একটু আগেও জবেদ আলীর বাপের প্রশ্নের উত্তরে ও বাড়ির কথা অস্বীকার করেছিল।

মহাজন, কতা তো পাকা?

হ। কতা পাকা। ছামনের মঙ্গলবার। তোমরা কয়জন আবা?

ধরেন চাইর-পাঁচজন আমু।

আচ্ছা, ঠিক আছে।

দরজার পাশ থেকে জবেদ আলীর মা কথা বলে, আবারো আইবেন মহাজন।

দেহি।

আবুল হাশেম পা বাড়ায়। ও পশ্চিম দিকে যাচ্ছে। সূর্য ঠিক ওর মুখের ওপর। খাড়া রোদ মাথা তাতিয়ে দেয়। দ্রুত পায়ে হাঁটে ও ঘাটে নৌকা তৈরি।

০৪. সন্ধ্যার আগেই নিজের গ্রামে

সন্ধ্যার আগেই নিজের গ্রামে পৌঁছে যায় ও। আলীপুর বাজার থেকে তিন মাইলের পথ। আগের মতো হাঁটতে পারে না। বুকে হাঁফ ধরে। নইলে ও অনেক আগেই পৌঁছে যেত, তখনো হালকা আলো চারদিকে ছড়িয়ে। রাহানুম বাড়ির বাইরের রেন্ডি গাছের নিচে দাঁড়িয়ে, কিছুটা বিষণ্ণ এবং উদাস। আবুল হাশেম ওকে দূরে থেকে চিনতে পারে না। ভাবে অন্য কোনো নারী। কাছাকাছি আসতেই রাহানুম চেঁচিয়ে ওঠে, ও বাবো।

কি অইছে?

আবুল হাশেম গাছের ছায়ায় এসে দাঁড়ায়, তখনো বুকের হাফ ছাড়েনি, শরীরে ঘাম, যেন গা পুড়ে যাচ্ছে এবং মনে গ্লানি। এতদিনে আবুল হাশেম বোঝে যে গ্লানি কাটিয়ে ওঠা কঠিন কাজ। বাবো সুখদীপ কুয়োকাটা গোনে চইল্যা গেছে।

কোম্মো?

ঢাকা।

ক্যামনে গেছে?

এক বেডা আর মাতারি আইলো বেড়াইতে। হেরা হেগো কামের মানু বানাইয়া লইয়া গেছে। সুখদীপ হেগো হামনে কান্দাকাটি করছে। কইছে মুই এতিম। মোরে আমনহেগো লগে লইয়া যান।

তোর ধারে কইয়া গেছে?

Page 29 of 35
Prev1...282930...35Next
Previous Post

গেরিলা ও বীরাঙ্গনা – সেলিনা হোসেন

Next Post

পদশব্দ – সেলিনা হোসেন

Next Post

পদশব্দ – সেলিনা হোসেন

যাপিত জীবন – সেলিনা হোসেন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In