• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 18, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মানুষ হিশেবে আমার অপরাধসমূহ – হুমায়ুন আজাদ

Manush Hishebe Amar Oporadh Shomuh By Humayun Azad

চিৎকার করে তারা বলে, আপনি বাইরে চলেন, দেখেন আপনার ড্রাইভার কী করছে।

আমি বলি, আমার তো কোনো গাড়ি নেই, ড্রাইভারও নেই।

তারা বলে, আপনার ড্রাইভার না, আপনার অফিশের ড্রাইভার।

আমি জানতে চাই, ড্রাইভার কী করেছে?

তারা বলে, খুন করছে।

খুনের কথা শুনে আমি চমকে উঠি না, কোনো আর্তনাদও করি না; তাদের মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি তারা আমার মুখে একটা ভীষণ চমকানো ভাব দেখতে চেয়েছিলো, আমার কণ্ঠের একটা আর্তনাদ শুনতে চেয়েছিলো। তা না পেয়ে তারা হতাশ হয়। আমি যে চমকাই নি, আর্তনাদ করি নি, এতে আমারও বিস্ময় লাগে। আমার মনে হয় সংবাদপত্রের পাতার কয়েক শো খুনের খবরের মধ্যে এইমাত্র একটি আমি পড়লাম। খুনের খবর পড়ে সবার মতো আমিও কখনো ছুটে বেরোই না; কে কখন কীভাবে খুন হয়েছে দেখতে যাই না; বরং অন্য কোনো স্তম্ভে খুনের খবর থাকলে তা দ্রুত পড়ে ফেলি; এবং ভুলে যাই। অফিসের ড্রাইভার কাকে পথে খুন করেছে, আমি কেনো দেখতে যাবো? কেনো উত্তেজিত হবো? না, তবে আমাকে যেতে হবে; আমাকে নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময়ই ড্রাইভার কাজটি করেছে। তাই এই খুনের সঙ্গে আমি জড়িয়ে আছি; তাই আমাকে তাদের সাথে বাইরে গিয়ে খুনের পরবর্তী দৃশ্য দেখতে হবে; তাই আমি তাদের সাথে বাইরে যাই। নেমেই দেখি একটি ছোটো শিশুর মাথা পিষে গেছে, তার মাথা থেকে ছোট্ট এক বাটি মগজ একদিকে ছিটকে পড়ে আছে, পাশে একটুকু লাল রক্ত ছড়ানো, শিশুটি চিৎ হয়ে পড়ে আছে। তার শরীরের আর কোথাও একটা দাগও নেই, শুধু তার মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের একটি চাকা চলে গেছে।

দৃশ্যটি আমার সুন্দর লাগে। শিশুটি বেশ সুন্দর ছিলো; তার গায়ে নতুন জামা, পায়ের জুতোও নতুন। সে নতুন জুতো আর জামা পরে সুন্দরভাবে ঘুমিয়ে আছে। শুধু ঘুম থেকে আর জাগবে না; আর লুকোচুরি খেলবে না। দুটি নারী তার পাশে বসে কাঁদছে, কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে; একটি নারী তাই ধারাবাহিকভাবে কাঁদতে পারছে না। থেমে থেমে কাঁদছে। সবার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় তারা চাচ্ছে আমি একটুকু কাঁদি। আমি কাঁদলে তারা শান্তি পাবে, তাদের বুকে শক্ত অশান্তি জমে আছে, আমি কাঁদলে তাদের অশান্তিটা গলে যাবে। আমার কান্নার কথা মনে পড়ে না; আমার ভেতরে এমন কিছু ঘটে না, যাতে আমি ডুকরে উঠতে পারি। শিশুটির শুয়ে থাকাটা–আমার সুন্দর লাগে; আরেকবার তাকিয়ে আমি তাকে দেখি।

ঘটনা আর কাহিনী তারা বিস্তৃতভাবে, এলোমেলো ও চিৎকার করে, বিবৃত করতে থাকে। আমি তা নিজের ভেতরে সাজাতে থাকি।

ঘটনা পুনর্গঠন করলে দাঁড়ায় : মাইক্রোবাসটি যখন আমাকে নিয়ে আসে তখন কয়েকটি শিশু লুকোচুরি খেলছিলো, মাইক্রোবাসটি আমাকে নামানোর জন্যে থামলে শিশুটি মাইক্রোবাসের পেছনে লুকোয়; ড্রাইভার গাড়ি ঘোরানোর সময় তার মাথাটি গাড়ির পেছনের চাকার নিচে পড়ে যায়।

কাহিনী পুনর্গঠন করলে দাঁড়ায় : শিশুটি দিনাজপুর থেকে গতকাল নানার বাড়ি বেড়াতে এসেছে। তার বাবা সেখানে একটি বিদ্যালয়ের শিক্ষক, তিনি আসতে পারেন নিঃ তার মা তাকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে। শিশুটি বাপমায়ের একমাত্র সন্তান; বয়স পাঁচ বছর। বেড়াতে আসার কোনো কথা ছিলো না, শিশুটিই ঢাকায় বেড়াতে আসার জন্যে পাগল হয়ে ওঠে, কয়েক মাস ধরেই সে আসার জন্যে কান্নাকাটি করছিলো; তাই তার মা টিকতে না পেরে গতকাল বাপের বাড়ি আসে। আজ সকালে তার নানা তাকে নতুন জামা আর জুতো কিনে দিয়েছেন; নতুন জামা আর জুতো পরে সে তার মামাতো ভাইদের সঙ্গে লুকোচুরি খেলছিলো, আর তখনই আমাদের অফিসের গাড়ি পেছনে ফিরতে গিয়ে তাকে স্তব্ধ করে দেয়। সে আর খেলবে না।

আমার চোখে কোনো অশ্রু জমে না; বুকে কোনো কাঁপন লাগে না; রক্তে কোনো কষ্ট প্রবাহিত হয় না।

গাড়িতে পাঁচজন কর্মকর্তা ছিলেন। তাঁরা বিধ্বস্ত হয়ে রাস্তায় পড়ে আছেন। তাঁদের ঘিরে রেখেছে পাড়ার তরুণ সমাজসেবকগণ। একটু দূরে ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে হাত ও পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তার হাত আর পা না বাধলেও চলতো; তার হাত আর পা দুটির এমন ব্যবস্থা নেয়া হয়েছে, ওগুলো সে আর কখনো ব্যবহার করতে পারবে বলে মনে হয় না।

গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে আছে। পাড়ার সমাজসেবকেরা ভাঙার বিস্ময়কর বিজ্ঞান জানে; বোঝার কোনো উপায় নেই ওটি কিছুক্ষণ আগে গাড়ি ছিলো; দ্রুতবেগে চলতো।

আমি দুঃখ পাই গাড়িটির জন্যে, যেটিকে কখনো কখনো আমি অশ্ব ভাবতাম।

আমার বিধ্বস্ত সহকর্মীদের পাশে গিয়ে আমি বসি; তাদের জন্যে আমার কষ্ট লাগে না; যেমন আমি যদি তাদের বাসার সামনের পথে পাড়ার সমাজসেবকগণের উদ্যোগে বিধ্বস্ত হয়ে পড়ে থাকতাম তাদের কষ্ট লাগতো না। তারা সবাই মরে গেলেও আমার কষ্ট হতো না, এমন মনে হয়, যদিও তাদের অন্তত তিনজনকে আমি বেশ পছন্দ করি; আর অন্তত দুজন যদি দিনে একবার আমার ঘরে এসে না বসে আমার খারাপ লাগে, আমি খবর দিয়ে আনি, চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করি। একজনের স্ত্রীকে আমার খুব পছন্দ; তার স্ত্রী আমাকে দেখলে এতো চঞ্চল হয়ে ওঠে যে আমার মনে হয় অমন একটি কন্যা আমার থাকলে বেশ হতো, যদিও আমি আমার ঔরষে কোনো কন্যা বা পুত্র জন্ম দিতে চাই না। আমি তাদের জন্যে বাসা থেকে পানি আনাই। পাড়ার তরুণ সমাজসেবকেরা, যারা তাদের বিধ্বস্ত করেছে, আনন্দের সাথে পানি আনার দায়িত্ব পালন করতে থাকে; প্রমাণ দিতে থাকে যে তারা সমাজসেবক হিশেবে পুরস্কৃত হওয়ার যোগ্য। তারা বিধ্বস্তদের পানি খাওয়ায়, শরীরের এখানে সেখানে লেগে-থাকা ময়লা পরিষ্কার করে, তাদের কাছে মাফও চায়; এবং তাদের জন্যে বেবিট্যাক্সি ডেকে আনে। তারা আমার সাথে ড্রাইভারকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার সময় একবার আমার মনে হয় ও মরে গেলে ওকে নিয়ে আমার হাসপাতালে যেতে হতো না।

Page 35 of 59
Prev1...343536...59Next
Previous Post

পাক সার জমিন সাদ বাদ – হুমায়ুন আজাদ

Next Post

রাজনীতিবিদগণ – হুমায়ুন আজাদ

Next Post

রাজনীতিবিদগণ - হুমায়ুন আজাদ

মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In