• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কবি অথবা দণ্ডিত অপুরুষ – হুমায়ুন আজাদ

Kobi Othoba Dondito Opurush By Humayun Azad

শ্যামলী ফরহাদ, তার সুধা, তার একরাশ কবিতার অপার্থিব উজ্জ্বল প্রেরণা, তার কবিতাকে কাম থেকে প্রেমের দিকে নিয়ে আসার পার্থিব দেবী, তার প্রেম, তার কাম, আজ হয়ে উঠেছে আদিগন্ত বিভীষিকা। হায়, মানুষ, দণ্ডিত মানুষ, তোমার দণ্ডিত পরস্পরকে ছিন্নভিন্ন করার দণ্ডে; যেদিন তোমরা প্রথম চুম্বন করো সেদিনই তোমরা হনন শুরু করো।

 

হাসানের দ্বিতীয় কাব্যগ্রন্থ বেরিয়েছে, আজ দশ বছর হলো, বেশ প্রশংসা এবং একটি দুটি ছোটােখাটাে পুরস্কার পাচ্ছে; তবে সবচেয়ে অমূল্য যা সে পায় তার আটাশ বছর বয়সে, তা হচ্ছে শ্যামলী ফরহাদ, যে আকাশভরা চাঁদের মতো বনভরা পুষ্পের মতো ঢোকে তার জীবনে, সে ভ’রে ওঠে। শূন্যতায় মানুষ বাঁচতে পারে না, ভ’রে উঠতে হয় মানুষকে: শ্যামলী তার ভ’রে ওঠা।

এক বিকেলে একটি টেলিফোন আসে, আমি কবি হাসান রশিদের সাথে একটু কথা বলতে চাই।

হাসান বলে, আমি হাসান বলছি।

ওই কণ্ঠ বলে, আমি আপনার কবিতার একজন অনুরাগিণী।

শুধু কণ্ঠ, শুধু কণ্ঠস্বর, স্বরভরা শুধু অনুরাগ।

হাসান বলে, আপনার কথা শুনে আমি ধন্য হলাম, সুখী হলাম।

শুধু কণ্ঠস্বর, শুধু কণ্ঠ, কণ্ঠস্বরভরা শুধু অনুরাগ।

ওই কণ্ঠ বলে, আপনি আমার প্রিয় কবি, প্রিয়তম কবি।

হাসান বলে, আমি মুগ্ধ হচ্ছি। ধন্য হচ্ছি। ভ’রে উঠছি।

সে কি একটু বাড়িয়ে বলছিলো? না। তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তে তার এমনই মনে হয়েছিলো, কয়েক দিন ধ’রে এমনই মনে হয়েছিলো।

ওই কণ্ঠস্বর ফোন রেখে দেয়, হাসান তবু সারা বিকেল সন্ধ্যা মধ্যরাত স্বপ্নে জাগরণে ওই স্বর শুনতে পায়; মাটি নীলিমা জলভূমি বনভূমি ভ’রে যায় ওই স্বরে, সারা শহরে ওই স্বর ছাড়া কোনো স্বর নেই, ট্রাক কোনো শব্দ করছে না, গাড়ি সব হর্নে চারপাশ জীর্ণ করছে না, শুধু একটি কণ্ঠস্বরই অসুস্থ শহরকে সুস্থ ক’রে রেখেছে, তার ভেতর থেকে জেগে উঠছে পংক্তি চিত্রকল্প ধ্বনি কল্প। শহরের কোন প্রান্ত থেকে আসতে পারে ওই স্বর? হাসানের মনে হয় ওই স্বরে সুগন্ধ আছে, সেই সুগন্ধের রেশ ধ’রে সে পৌঁছে যেতে পারে স্বরের দিকে। সে ওই স্বর দেখতে পায়, ওই স্বরের একটি শরীর কেঁপেকেঁপে ওঠে তার চোখে, সে স্বরের সুগন্ধ পায়, তার সুগন্ধ টেনে নিতে থাকে বুকের ভেতরে, জিভ দিয়ে সে চুষতে থাকে স্বরের জিভ আর ওষ্ঠ, সে আঙুল বোলাতে থাকে। ওই স্বরের কোমল শরীরে, আঙুল পাহাড়ে উঠতে থাকে উপত্যকায় নামতে থাকে নদীতে ভুবতে থাকে।

কয়েক দিন হাসান ওই স্বরের মুঠোতে পালকের মতো প’ড়ে থাকে।

আবার এক বিকেলে স্বর বেজে ওঠে, আমি কবি হাসান রশিদকে চাই।

হাসান বলে, কতোখানি চান?

স্বর বলে, সম্পূর্ণ চাই।

হাসান বলে, আপনাকে সম্পূর্ণ দিলাম।

স্বর আমগাছের ঘন সবুজ পাতার ওপর বৃষ্টির ফোঁটার মতো হেসে ওঠে, পিচঢালা পথের ওপর জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়ে, আমি আপনার অনুরাগিণী, অ-নু-রা-গি-ণী, আপনি আমার প্রিয়তম কবি।

হাসান বলে, সাত দিন ধ’রে আপনি আমার কাছে কণ্ঠস্বর হয়েই আছেন, কিন্তু আপনার তো একটা নাম আছে?

কণ্ঠস্বর বলে, আছে, কিন্তু সেটা তুচ্ছ।

হাসান বলে, কিন্তু নাম ছাড়া কাউকে কল্পনা করা যায় না, আপনাকে অন্তত আমি কল্পনায় দেখতে চাই।

কণ্ঠস্বর বলে, বাস্তবে দেখতে ইচ্ছে করে না?

হাসান বলে, করে।

কণ্ঠস্বর বলে, কখন?

হাসান বলে, এই মুহূর্তেই।

কণ্ঠস্বর বলে, আমি তো বাতাস নাই যে এ-মুহূর্তেই উপস্থিত হবো, পাখি নাই যে উড়ে যাবো।

হাসান বলে, আপনি যা সেভাবেই আসুন।

কণ্ঠস্বর বলে, অফিসে থাকবেন, আমি আসছি।

সেই শুরু, সেই জীবনের আশ্চর্য বদল, সেই গুচ্ছগুচ্ছ তারকাকে মুঠোতে পাওয়া, সেই অপূর্ব আলোকিত অন্ধকারের দিকে যাত্রা।

হাসানকে অ্যান্ড ২০০০–এ যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বারবার টেলিফোন বাজছে, সে ধরছে না, ধরতে ইচ্ছে করছে না। কী হবে শ্যামলীকে ধ’রে, কী হবে সুন্দর ক্লান্তিকে ধ’রে?

অবশেষে সে টেলিফোন ধরে, এবং অপরপারে খুব উদ্বিগ্ন স্বর শুনতে পায়, কে বলছেন? হাসান রশিদ সাহেব বলছেন, হাসান সাহেব?

হাসান বলে, হ্যাঁ, হাসান বলছি।

আহমেদ মাওলা বলে, আপনেরে টেলিফোন কইর‍্যা কইর‍্যা আমরা পাগল হইয়া যাইতেছি, হার্ট অ্যাটাক হইয়া যাইতেছে, আপনে ধরতেছেন না ক্যান?

আহমেদ মাওলা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনে ভাল আছেন ত? বলেন, আপনে ভাল আছেন ত?

হাসান বলে, হ্যাঁ, ভালোই তো আছি; কিন্তু কী হয়েছে বলুন?

আহমেদ মাওলা বলে, এখন বলুম না, তাড়াতাড়ি আসেন, আসলে বলুম।

আবার টেলিফোন বেজে ওঠে, হাসান ধরতেই আলাউদ্দিন বলে, আরো দোস্ত, তাইলে তুমি আছো, বাচলাম, তোমারে ফোন কইর‍্যা শ্যাষ হইয়া যাইতেছি।

হাসান জিজ্ঞেস করে, কেনো, কী হয়েছে?

আলাউদ্দিন বলে, দোস্ত, তুমি তাড়াতাড়ি অ্যাডে আসো, আমিও যাইতেছি, তোমারে না দেখলে বিশ্বাস করুম না যে তুমি আছো।

চৌধুরী ব্রাদার্সের ছোটাে পুত্রটি ফোন করে, কবি হাসান রশিদ বলছেন?

হাসান বলে, হ্যাঁ।

সে বলে, আপনি ভালো আছেন?

হাসান বলে, হ্যাঁ, ভালো আছি, কিন্তু কেনো বলুন তো?

ছেলেটি বলে না, এমনিই, না এমনিই।

সে ফোন রেখে দেয়। হাসান চঞ্চল বিচলিত হয়ে ওঠে, নিশ্চয়ই কিছু ঘটেছে তাকে ঘিরে, যার জন্যে এই উদ্বিগ্ন চাপা অস্বস্তিকর ফোন।

Page 36 of 72
Prev1...353637...72Next
Previous Post

পার্থিব – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Next Post

ছাপ্পান্নো হাজার বর্গমাইল – হুমায়ুন আজাদ

Next Post

ছাপ্পান্নো হাজার বর্গমাইল - হুমায়ুন আজাদ

পাক সার জমিন সাদ বাদ - হুমায়ুন আজাদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In