• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুলাই 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কবি – হুমায়ূন আহমেদ

Kobi By Humayun Ahmed

তোমাদের রান্না তো মা খারাপ না।

সালমা বানু আনন্দিত ভঙ্গিতে হাসলেন। অনেকদিন পর পরিবারের একজনকে তিনি তার সামনে খেতে দেখলেন।

বাসার খবরাখবর কি বল তো বটু?

খবরাখবর ভাল।

ঐ দিন তোর বাবা এসে এমন হৈ-চৈ শুরু করেছে, আমি লজ্জায় বাঁচি না।

আতাহার তীক্ষু দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। বিস্মিত গলায় বলল, বাবার কথা কি বললে মা?

কি বললাম?

বাবা এসে খুব হৈ-চৈ করেছেন। বাবা মারা গেছেন সেটা তো মা তুমি জান! জান না?

হুঁ জানি।

তোমার কি মনে থাকে না?

মনে থাকবে না কেন?

মা শোন, তোমার ভাবভঙ্গি ভাল লাগছে না। মনে হচ্ছে–আমি পাগল-টাগল হবার চেষ্টা করছি। ছেলেরা পাগল হলে মানায়, মেয়েরা পাগল হলে মানায় না।

তোর যে কি অদ্ভুত কথাবার্তা! পাগলের আবার মানামানি কি?

তোমার লজিক তো মা ঠিকই আছে। ভেরী গুড। মতির মা কোথায়?

জানি না।

তোমাকে একা ফেলে গেল কোথায়?

একা ফেলে যায়নি তো–তুই তো আছিস।

আমি তো আর সারারাত থাকব না। চলে যাব।

আরেকটু থাক।

মতির মা না আসা পর্যন্ত থাকব। চিন্তা করার কিছু নেই।

সংসার কিভাবে চলছে?

সংসার কিভাবে চলছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা। সংসার খুব ভালমত চলছে।

তোর বাবা যেভাবে মুখ-টুখ কালো করে আমার খাটের পাশে বসে থাকে তা থেকে তো মনে হয় সংসার চলছে না।

আবার বাবাকে কোথেকে নিয়ে এলে?

সালমা বানু খুবই লজ্জা পেলেন। তাই তো, বার বার তিনি একই ভুল করছেন। এই জাতীয় ভুল করা ঠিক না। মৃত মানুষ কখনো ফিরে আসে না। স্বপ্নে দেখা দিতে পারে–কিন্তু বাস্তবে কখনো না।

 

হাসপাতাল থেকে বেরুতে বেরুতে রাত বারোটা বেজে গেল। আগে এত রাতে বাসায় ফেরার সময় ভয়ে আত্মা শুকিয়ে যেত। বাবা বারান্দায় বসে থাকতেন। তিনি দরজা খুলে দিতেন। তারপর বড় ধরনের ভূমিকম্প হত। রেকটার স্কেলে যে ভূমিকম্পের মাপ হল সাত পয়েন্ট পাঁচ।

এখন দরজা খুলে দেয় মিলি। সে কিছুই বলে না। রশীদ সাহেবের মৃত্যুর পর তার মধ্যে কিছুটা জবুথব্রু ভােব চলে এসেছে। সংসারের কাজকর্মেও এলোমেলো ভােব চলে এসেছে। কয়েকদিন আগে মাছ, ডাল, আর ভাজ্বি রান্না করে সবাইকে খেতে ডেকেছে। প্লেট নিয়ে বসার পর মিলি লজ্জিত গলায় বলেছে–ভাত তো রান্না হয়নি। এরকম ভুল কেউ করে!

মিলির বিয়ের কথা হচ্ছে। এই মাসেই বিয়ে হয়ে যাবে। মনিকা দূর থেকে সব ব্যবস্থা করেছে। ছেলে আমেরিকায় থাকে–গীন কার্ড পেয়েছে। যার সঙ্গে বিয়ে হবে সেও আমেরিকা যেতে পারবে।

মনিকা লিখেছে–

মিলি,
বাবার মৃত্যুতে সংসার যে ভেঙে পড়েছে তা আমি দূর থেকে স্পষ্ট বুঝতে পারছি। আতাহার, ফরহাদ দুটা অপদার্থ। কোনদিন সংসার দেখবে না। তোকে সে দেখেশুনে বিয়ে দেবে সেই আশায় গুড়েবালি। তোকে তোর নিজের পথ নিজেকেই দেখতে হবে।

আমি তোর জন্যে বর ঠিক করেছি। আহামরি কিছু না। আমাদের ভাগ্যে আহামরি কিছু জুটবে এটা মনে করাও ভুল। ছেলের একমাত্র যোগ্যতা সে আমেরিকায় বাস করে।

আমাকে ভাবী ডাকে এবং খুব মানে। ক্যাব চালায়। টেক্সি ড্রাইভারের সঙ্গে বিয়ে এটা ভেবে মুখ বাকিয়ে বসবি না। বাংলাদেশের ট্যাক্সি ড্রাইভার আর আমেরিকার টেক্সি ড্রাইভার এক না।

ছেলের স্বভাব-চরিত্র ভাল। তবে তার আগে একবার বিয়ে হয়েছিল। আমেরিকান এক মেয়েকে বিয়ে করেছিল। কনট্রাক্ট ম্যারেজ। বিয়ের পর গ্রীন কার্ড পেয়েছে। এখন ডিভোর্স নিয়ে যে যার পথ দেখেছে। আমি তোকে সবকিছু খোলাখুলি লিখলাম। এখন তোর বিবেচনা।

আমার পরামর্শ নিলে এই বিয়েতে রাজি হওয়া তোর জন্যে মঙ্গলজনক হবে। তুই তোর মতামত অতি দ্রুত আমাকে জানাবি। যদি হ্যাঁ হয়, তবে ছেলে এসে বিয়ে করে তোকে নিয়ে চলে যাবে। চট করে তোকে ভিসা দেবে না। কামাল বলেছে, সে তোকে প্রথম সুইডেন নিয়ে যাবে। সেখান থেকে আমেরিকা আনবে। তোকে বলতে ভুলে গেছি। ছেলের নাম কামাল। ওর কয়েকটা ছবি পাঠালাম।

মার শরীর আরো খারাপ করেছে শুনে খুব ভয় পাচ্ছি। মারও ভালমন্দ কিছু হয়ে যাবে না তো! বিপদ আসতে শুরু করলে আসতেই থাকে। এদিকে তোর দুলাভাই আমার সঙ্গে এমন ব্যবহার করছে যে, তুই কল্পনাও করতে পারবি না। ঐ দিন ব্রেকফাস্টের টেবিলে গরম কফির কোপ আমার দিকে ছুড়ে দিল। কপাল কেটে রক্তারক্তি। গোলও পুড়েছে। এইসব কথা লিখতেও লজ্জা লাগে।

বাবার মৃত্যুর খবর শুনে তার মাথায় প্রথম ঢুকেছে। সংসার চালানোর জন্যে

আশ্চর্য মানুষের মন–কত ছোট হয়! আমি তাকে বললাম, তোমার টাকা তারা খরচ করবে কিভাবে? টাকা তো তোমার একাউন্টে।

যাই হোক, বাসার যাবতীয় খবর জানাবি। মার চিকিৎসার খরচ কোথেকে আসছে, সংসার কিভাবে চলছে–এইসব আমার জানা দরকার। জেনেও কিছু করতে পারব না।

তুই ভাল থাকিস। বিয়ের ব্যাপারে মত থাকলে আমাকে জানাবি।

ইতি তোর মনিকা আপু

পুনশ্চ–১ : পঞ্চাশ ডলার পাঠালাম। এই টাকা দিয়ে এতিমখানায় বাবার নাম করে এক বেলা খাবার ব্যবস্থা করবি।

পুনশ্চ–২ : তোর চিঠিতে দেখলাম–বড় মামা সবাইকে তার বাড়িতে উঠার পরামর্শ দিয়েছেন। পরামর্শটা ভাল। তোর তো বিয়েই হয়ে যাবে। থাকছে শুধু ফরহাদ আর আতাহার। মার যা অবস্থা শুনছি। তাকে বাকির খাতায় লিখে রাখাই ভাল। ফরহাদ আর অত্যাহার মামার বাসায় থাকলে ওদের ইশ হবে। আতাহার নিশ্চয়ই চক্ষুলজ্জায় পড়ে চাকরি-বাকরির চেষ্টা করবে। তোরা রাজি হয়ে যা। বড় মামাকে আমি পৃথক পত্র দিয়েছি।

Page 70 of 104
Prev1...697071...104Next
Previous Post

এপিটাফ – হুমায়ূন আহমেদ

Next Post

কালো যাদুকর – হুমায়ূন আহমেদ

Next Post

কালো যাদুকর - হুমায়ূন আহমেদ

তিতুনি এবং তিতুনি – মুহম্মদ জাফর ইকবাল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In